
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
৪০৬৮ কোটি টাকার নতুন দুইটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়নের জন্য এ বন্দর পরিদর্শন করে যান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে বলেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে নতুন দুইটি কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি প্রধানমন্ত্রী চীন সফরে গিয়ে এই উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর গত ১০ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার ফলশ্রুতিতেই প্রধানমন্ত্রীর এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কার্যক্রম।
টি/