
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি গোলে ব্যবধান কমলেও সমতায় ফেরার সুযোগ আর পায়নি সেলেসাওরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা নিশ্চিত করে নরওয়ে। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রাখে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল নরওয়ে। দ্বিতীয় মিনিটেই বের্গা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ব্রাজিল পেনাল্টি পেলেও ব্রুনো গিমারেসের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড। এরপর ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও সুযোগ পেলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর এনদ্রিককে মাঠে নামায় ব্রাজিল। তবে গোলরক্ষককে
ম্যাচের ৮০তম মিনিটে আন্দ্রেয়াস শেলডারুপের দারুণ ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এরপর মার্টিন ওডেগার্ডকে ফাউল করায় নেইমার লাল কার্ড দেখেন। শেষ দশ মিনিটে আবারও গোল করেন হালান্ড। দূরপাল্লার শটে আলিসন বেকারের হাত ফসকে বল জালে জড়িয়ে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০।
যোগ করা সময়ে কাসেমিরোকে ফাউল করায় ব্রাজিল পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। এটি ছিল জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের ৮০তম গোল। তবে শেষ মুহূর্তের সেই গোল ব্রাজিলকে হার এড়াতে পারেনি। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে শেষ আটে জায়গা করে নেয়, আর ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয় হতাশার মধ্য দিয়ে।
/টিএ