
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর
শরতের শেষ সময়ে এসে কমতে শুরু করেছে বৃষ্টির প্রবণতা। ভোর ও বিকালে নীল আকাশ আর মৃদু বাতাসে হেমন্তের আগমনী বার্তা মিললেও দুপুরের কড়া রোদ ও ভ্যাপসা গরমে অস্বস্তি কাটেনি। এর মধ্যেই তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপ সৃষ্টির আভাসও দিয়েছে।
রোববার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সোমবারের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু
রাজধানী ঢাকাও আজ দুপুর পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।