
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠি প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ঝালকাঠির রাজাপুরে ব্যতিক্রমী মোটরসাইকেল র্যালি করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। প্রিয় দল এবং তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশে আয়োজিত এ র্যালিতে অংশ নেন শতাধিক সমর্থক।
নীল-সাদা জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা এবং মুখে প্রিয় দলের জয়ধ্বনি—এমন উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার সকালে র্যালিটি অনুষ্ঠিত হয়। উপজেলার পপুলার ক্লিনিকের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করা এ র্যালিতে ২০টিরও বেশি মোটরসাইকেলে অংশ নেন সমর্থকরা। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরার পাশাপাশি মোটরসাইকেল ও হাতে পতাকা বহন করেন।
র্যালি চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা
বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ মোটরসাইকেল র্যালি রাজাপুরের ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা যোগ করেছে।
/টি