
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ এক দশকের বিরতি ভেঙে ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। এবারের গানে শাকিরার সাথে যোগ দিয়েছেন নাইজেরিয়ান মিউজিক সেনসেশন বার্না বয়, যা ফুটবল আর সংগীতের এক অনন্য মেলবন্ধন তৈরি করতে যাচ্ছে।
সম্প্রতি ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা গানটির একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এবারের আয়োজক দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল দক্ষ নৃত্যশিল্পী। তবে ভক্তদের সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে ভিডিওতে থাকা ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল
সংগীত বিশ্লেষকদের মতে, এবারের ‘দাই দাই’ ট্র্যাকে ল্যাটিন পপের চিরচেনা ছন্দের সাথে আফ্রো-বিটের এক দুর্দান্ত ফিউশন শুনতে পাবেন শ্রোতারা। শাকিরার জাদুকরী কণ্ঠ আর হিপস ডোন্ট লাইয়ের সেই চিরাচরিত শৈলীর সাথে বার্না বয়ের আধুনিক সুরের সংমিশ্রণ নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ গানটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সাথে শাকিরার নাম ওতপ্রোতভাবে জড়িত। ২০০৬ সালে জার্মানিতে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় বৈশ্বিক সাড়া জাগানো ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’ গেয়ে তিনি বিশ্বকে মাতিয়েছিলেন। মাঝে দুই আসরের বিরতি দিয়ে আবারও তার এই রাজকীয় ফেরা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও নস্টালজিয়া তৈরি করেছে।
আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ৪৮টি দলের অংশগ্রহণে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে শাকিরার এই গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের মূল কাউন্টডাউন। শাকিরার এই প্রত্যাবর্তন মাঠের লড়াইয়ের আগেই গ্যালারি এবং ভক্তদের হৃদয়ে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে।
/টিএ