
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ দ্রুত বাড়তে থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ফলে ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের কারণে সৃষ্ট উদ্বেগ অনেকটাই প্রশমিত হয়েছে এবং তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি নেমে এসেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্টে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৬ ডলার বা ১ দশমিক ৪৪ শতাংশ কমে ৭২ দশমিক ৬৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭৬ সেন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ প্রত্যাশার চেয়েও দ্রুত স্বাভাবিক হওয়ায় দামের পতন ঘটছে। আইজি গ্রুপের বিশ্লেষক টনি সাইকামোরের মতে, বাজার এখন ধরে নিচ্ছে যে অঞ্চলটির তেল সরবরাহ ব্যবস্থা দ্রুত স্থিতিশীল হবে। এর আগে বুধবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম প্রায় ৩ ডলার করে কমেছিল। একই সঙ্গে ইরানের তেল রপ্তানি বাড়তে পারে এবং কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনাও দামের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে এবং গত ২৪ ঘণ্টায় প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়েছে। যদিও প্রণালির কিছু এলাকায় মাইন অপসারণের কাজ বাকি থাকায় পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক সমঝোতা হওয়ায় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি পুরোপুরি চালু হলে তেলের দাম আরও কমে যেতে পারে এবং চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের গড় দাম যথাক্রমে ৬৭ ও ৬২ ডলারে নেমে আসতে পারে।
/টি