
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কখনো বেকারত্ব সৃষ্টি করেনি, বরং কর্মসংস্থান তৈরির রাজনীতি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মাধ্যমে দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার (১ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুযোগ তৈরি করে তিনি নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি বিশাল জাল তৈরি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলার
রিজভীর দাবি, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে উসকানি দিয়ে দেশে মব কালচারের পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে অপপ্রচার ও কুৎসা রটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, কিছু দলের “বটবাহিনী” মব কালচারকে উৎসাহিত করে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
/টিএ