
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ মে) সকাল থেকেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুরা ফাতিহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই জিয়া উদ্যানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজে এম জাহিদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও কর্মসূচিতে অংশ নেন। দলীয় সূত্র জানায়, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর অবদান স্মরণ করতেই এ আয়োজন করা হয়।
/টি