
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আমের আচার খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। একটুখানি আচার পুরো খাবারের স্বাদকেই বদলে দেয়। আগেকার দিনে দাদি-নানিদের হাতের তৈরি সুস্বাদু আচারের স্বাদ এখনো অনেকের স্মৃতিতে অমলিন। আপনিও যদি সেই ঐতিহ্যবাহী স্বাদ পেতে বাড়িতে আমের আচার বানাতে চান, তবে শুধু বানালেই হবে না; তা যেন বছরজুড়ে ভালো থাকে, সেই উপায়ও জানতে হবে। আচার দীর্ঘ দিন ভালো রাখতে হলে কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলতে হবে।
আচারের সবচেয়ে বড় শত্রু হলো পানি বা আর্দ্রতা। তাই আম কাটার পর খুব ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে যাতে বিন্দুমাত্র পানি না থাকে। প্রয়োজনে কড়া রোদে শুকিয়ে তবেই আচার বানানোর
আচার সংরক্ষণের জন্য পাত্রের নির্বাচন এবং তা রাখার স্থানটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচার ভুলেও কখনো প্লাস্টিকের পাত্রে রাখা যাবে না, কারণ এতে বিশেষ করে বর্ষাকালে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। এর বদলে কাচের বয়াম ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে তাতে আচার রাখতে হবে। এছাড়া আচারের শিশিটি বাড়ির কোনো ভিজে বা স্যাঁতসেঁতে জায়গায় না রেখে, যেখানে পর্যাপ্ত রোদ পড়ে এবং আবহাওয়া শুকনো থাকে—এমন স্থানে সংরক্ষণ করতে হবে।
সর্বশেষ সতর্কবার্তাটি হলো আচার ব্যবহারের নিয়ম নিয়ে। আচার দীর্ঘ দিন ভালো রাখতে তা ফ্রিজে রাখা যেতে পারে, তবে ফ্রিজ থেকে বের করার পর বেশি সময় বাইরে ফেলে রাখা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আচার পাত্র থেকে বের করার সময় ব্যবহৃত চামচটি যেন সম্পূর্ণ শুকনো হয়। সামান্য ভিজে চামচের ছোঁয়া লাগলেও পুরো বয়ামের আচার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু সচেতন হলেই ঘরে তৈরি আচার উপভোগ করা যাবে বছরজুড়ে।
/টিএ