
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ‘এ’ দল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক সফরে মাঠে নামতে যাচ্ছে দলটি, যা দুই দেশের উদীয়মান ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ১৩ জুন রাজশাহীতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। সীমিত ওভারের এই সিরিজে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে জিম্বাবুয়ে।
ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন ফারাজ আকরাম। তার সঙ্গে দলে রয়েছেন রায়ান বার্ল, ম্যাথু ক্যাম্পবেল, ইনোসেন্ট
ওয়ানডে সিরিজ শেষে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দুটি চার দিনের ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে ১৭ জুন এবং দ্বিতীয় ম্যাচ ২৪ জুন। দীর্ঘ পরিসরের এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চার দিনের দলের জন্যও আলাদা স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে, যেখানে রয়েছেন রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ডিয়ন মায়ার্স ও মুনাশে চিমুসোরোর মতো ক্রিকেটাররা।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হারারে স্পোর্টস ক্লাবে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে ‘এ’ দল। সেই ম্যাচের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামছে তারা। বাংলাদেশ সফরকে সামনে রেখে দলটি নিজেদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
/টিএ