
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই নেতৃত্বে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি তারকার ষষ্ঠ বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন এবারের স্কোয়াডে। এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ মোট ১৭ জন বিশ্বকাপজয়ী ফুটবলার আছেন এই দলে। অভিজ্ঞ ও পরীক্ষিত খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই দল সাজিয়েছেন কোচ স্কালোনি।
তবে গুঞ্জন
এবারের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ফুটবলারও আছেন, যাদের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তবে ফিটনেস শঙ্কার কারণে বাদ পড়েছেন ২০২২ সালের শিরোপাজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনা। এছাড়া উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি চূড়ান্ত দলে।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।
/টিএ