
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রস্তাবিত সফরটি খেলতে ভারত সরকারের অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বোর্ড। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের প্রেক্ষাপটে সরকারের অনুমতি ছাড়া এককভাবে সফরের সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ সফর নিয়ে বোর্ড কাজ করছে এবং সরকারের কাছে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে সফর নিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে। দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও চলছে বলে জানিয়েছেন তিনি।
সংশোধিত সূচি অনুযায়ী, আগামী
তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনের কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলামে তাকে দলে নিয়েছিল কলকাতা। পরে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নিরাপত্তাশঙ্কা ও সরকারের পরামর্শের কথা উল্লেখ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর না করার সিদ্ধান্ত নেয় বিসিবি। পাশাপাশি দেশে আইপিএলের সম্প্রচার ও প্রচারণাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে দুই বোর্ডের আন্তর্জাতিক ব্যস্ততার কথা উল্লেখ করে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। এখন নির্ধারিত সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। বিসিসিআইয়ের পক্ষ থেকেও দ্রুত সরকারের সঙ্গে যোগাযোগ করে সফর নিয়ে অবস্থান পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
/টি