
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, রাজনৈতিক দল, সংগঠন এবং আহত-নিহতদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
তিনি জানান, গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনা ছিল। ২৬ নভেম্বর সেখানে কর্মসূচি আয়োজনের কথা থাকলেও ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
গণশুনানির উদ্দেশ্য তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ বন্ধের বার্তা দেওয়া হবে। গণশুনানির আইনগত বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। পাশাপাশি তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। তাই এ কর্মসূচির আইনগত ম্যান্ডেট রয়েছে এবং এটি আইনসম্মত।
টি/