
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ককরোচ জনতা পার্টির (সিজেপি) টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ধর্মেন্দ্র প্রধান বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।”
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুরু থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল সিজেপি। দলটির নেতারা স্পষ্টভাবে জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো অবস্থাতেই আন্দোলন প্রত্যাহার করা হবে না এবং এ দাবির বিষয়ে কোনো ধরনের সমঝোতা হবে না।
এ ইস্যুতে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের দুই দফা বৈঠক হলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার বৈঠক
জানা গেছে, সরকারের কাছে সিজেপির তিন দফা দাবি ছিল। এর মধ্যে প্রথম ও প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান গত ১০ দিনের ঘটনাবলির জন্য দুঃখ প্রকাশ করেন এবং পদত্যাগের ঘোষণা দেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/টিএ