
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তিনদিনব্যাপী ‘৩য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাবেক রেজিস্ট্রার ও চিফ অপারেটিং অফিসার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হওয়া এ সামিটে দেশের ১০৩টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী আয়োজনে স্ক্র্যাপবুক এক্সিবিশন, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, জিওমেট্রি অলিম্পিয়াড, এস্ট্রোনমি অলিম্পিয়াড, রোবোটিক্স, সুডোকু কম্পিটিশন, স্পিড কিউবিং, ট্রেজার হান্ট, সোলো কুইজ, মেগা কুইজ, টিম কুইজ, প্রজেক্ট ডিসপ্লে, আইকিউ টেস্টসহ মোট ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ তৈরি করা, আনন্দের মাধ্যমে গণিত শেখার সুযোগ সৃষ্টি করা, গণিতভীতি দূর করে আত্মবিশ্বাস বাড়ানো, যুক্তি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করা, সৃজনশীল ও ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা বাড়ানো এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনুপ্রাণিত করাই এ সামিটের মূল উদ্দেশ্য।