
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছিলেন নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার বেভন জ্যাকবস। এবার ঘরোয়া ক্রিকেটেও বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ দিলেন ২৪ বছর বয়সি এই ব্যাটার। ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে মাত্র ১৩৭ বলে ২১টি ছক্কার সাহায্যে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইডেন পার্ক আউটার ওভালে অকল্যান্ডের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জ্যাকবস। ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। এই ইনিংসে ২১টি ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই তরুণ।
বিশ্বরেকর্ড গড়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা ছুঁতে পারেননি জ্যাকবস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার রেকর্ড অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের দখলে। ২০১৮ সালে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি। শর্টের রেকর্ড স্পর্শ করতে জ্যাকবসের প্রয়োজন ছিল আরও দুটি ছক্কা। এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিশতকের কীর্তি গড়লেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন জেমি হাও, মার্টিন গাপটিল ও চ্যাড বোয়েস।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া জ্যাকবস তিন বছর বয়সে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। ২০২৩-২৪ মৌসুমের সুপার স্ম্যাশে ক্যান্টারবুরি কিংসের হয়ে ফিনিশার হিসেবে নজর কাড়েন তিনি। ওই আসরে ৬ ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেন। ধারাবাহাবিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে ও টেস্টে অভিষেক হয়নি। ফোর্ড ট্রফিতে দুর্দান্ত এই ডাবল সেঞ্চুরি জাতীয় দলের ওয়ানডে দলে জায়গা পাওয়ার দাবিকে আরও জোরালো করল।
টি/