
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
একসময় বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজের জন্য যেন বিশ্বকাপের বাছাইপর্বই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। আফগানিস্তানের পর বাংলাদেশও বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। এই লড়াইয়ে সবার আগে টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। এরপর র্যাংকিংয়ের সমীকরণে বাংলাদেশও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করে। ফলে বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে ওঠার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলবে। অন্যদিকে ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে ওই দুই ম্যাচ জিতলেও বাংলাদেশকে র্যাংকিংয়ে পেছনে ফেলার সুযোগ নেই তাদের। ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলাও নিশ্চিত হয়ে গেছে।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। একসময় বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত দলটির জন্য এটি নিঃসন্দেহে বড় পতনের চিত্র। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য এখন মূল চ্যালেঞ্জ হবে বাছাইপর্বের বাধা পেরিয়ে ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। অন্যদিকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশের সামনে এখন মূল আসরের প্রস্তুতি নেওয়ার সুযোগ।
/টি