
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের জন্য সময়টা মোটেও স্বস্তির নয়। একের পর এক বিতর্ক ও আইনি জটিলতায় ক্রমেই চাপে পড়ছেন তিনি। ‘জননয়গণ’ সিনেমা নিয়ে আদালতের স্থগিতাদেশের রেশ কাটতে না কাটতেই এবার বড় ধাক্কা খেলেন বিজয়। আয়কর ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরে আয় গোপনের অভিযোগে আয়কর বিভাগ যে জরিমানা করেছিল, তা আইনসম্মতভাবেই আরোপ করা হয়েছিল।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে অভিনেতা বিজয়ের বাসভবনে তল্লাশি চালায় আয়কর
এই জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন বিজয়। তার আইনজীবীদের যুক্তি ছিল, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর আয়কর বিভাগ নোটিশ পাঠিয়েছে, যা আইনসম্মত নয়।
তবে আদালত সেই দাবি গ্রহণ করেননি। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা অনুযায়ী সঠিক সময়েই নোটিশ দেওয়া হয়েছিল এবং পুরো প্রক্রিয়াই বৈধ ছিল। ফলে আয়কর বিভাগের জরিমানা আদায়ে আর কোনো আইনগত বাধা নেই। যদিও হাইকোর্টে আবেদন নাকচ হয়েছে, তবুও বিজয় চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকছে।
/টিএ