
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করতে যাওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সিদ্ধান্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের আমানতকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গভর্নর জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ না থাকার ঘোষণা দিয়েছেন। তাই আমানতকারীদের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করে
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক রীতি অনুসরণের কথা বলে দুই বছরের মুনাফায় ‘হেয়ারকাট’ আরোপ করা হলেও শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন আমানতকারীরা। প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
/টি