logo
youtube logotwitter logofacebook logo

হুঁশিয়ারি

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’ - image

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’

12 অক্টোবর 2015, বিকাল 6:00

বিদেশিদের হত্যা করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে, তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর দেওয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশ যখন এগিযে যায়, তখনই বিএনপি- জামায়াত দেশের অগ্রগতি থামিয়ে দেযার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা দেশের মানুষের সঙ্গে শত্রুতা। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাইরের দেশগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তাই প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশ এখন আর বিপর্যস্ত হয় না।

অক্টোবর ১২, ২০১৫
ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত - image

ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর, কক্সবাজরে ৬ নম্বর, এবং খুলনা ও মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সকালে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বিকেলে তার বাড়ানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। রোয়ানুর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেকে বৃষ্টি হচ্ছে। তবে উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকায় বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা রয়েছে। আর থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে, মংলা প্রতিনিধি জানিয়েছেন ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । মংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূর্যোগ পরবর্তী উদ্ধারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
রাশিয়ার গ্যাস বন্ধ হলে ভয়াবহ সঙ্কটে পড়বে জার্মানি - image

রাশিয়ার গ্যাস বন্ধ হলে ভয়াবহ সঙ্কটে পড়বে জার্মানি

03 আগস্ট 2022, বিকাল 6:00

জার্মানি ‘অপ্রত্যাশিত পরিণতির শৃঙ্খল প্রতিক্রিয়া’ এর মুখোমুখি হবে যদি রাশিয়া সম্পূর্ণভাবে গ্যাস বন্ধ করে দেয়। দেশটির অন্যতম বড় ঋণদাতা কমার্জ ব্যাঙ্ক এ হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন যে, প্রযুক্তিগত সমস্যার কারণে জ্বালানি প্রবাহ কমে গেছে বলে মস্কোর করা দাবী যুক্তিসঙ্গত নয়। কমার্জব্যাঙ্ক সতর্ক করেছে যে, গ্যাস প্রবাহ বন্ধ হলে রাসায়নিক সহ মৌলিক শিল্পগুলি ব্যাহত হতে পারে, যা অর্থনীতির বাকি অংশের জন্য অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে। মস্কো যদি সরবরাহ সম্পূর্ণভাবে স্থগিত করে, ‘জার্মান অর্থনীতি সম্ভবত ২০০৯ সালে আর্থিক সঙ্কটের পরে ঘটেছিল এমন একটি গুরুতর মন্দার মধ্যে নিমজ্জিত হবে,’ ঋণদাতা তার অর্ধ-বার্ষিক প্রতিবেদনে বলেছে। এমনকি গ্যাস প্রবাহ সম্পূর্ণ বন্ধ না হলেও সঙ্কট কাটবে না। ‘বর্তমানে উন্নত প্রাকৃতিক গ্যাসের মজুদ আসন্ন শীতের জন্য এখনও অপর্যাপ্ত হতে পারে, ফলে প্রাসঙ্গিক শিল্পগুলোর জন্য প্রাকৃতিক গ্যাসের রেশনিং করা প্রয়োজন হতে পারে। এর ফলে উৎপাদন কমে যেতে পারে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করবে,’ ব্যাংক বলেছে। রাশিয়া নর্ড স্ট্রিম ১ সরবরাহকারী পাইপলাইনের মাধ্যমে জার্মানিকে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ক্রেমলিন ত্রুটিপূর্ণ অংশগুলিকে দোষারোপ করে জানিয়েছে, ২০ শতাংশ ক্ষমতায় প্রবাহ চলছে। মস্কো বলেছে যে, নিষেধাজ্ঞাগুলি সমস্যার সমাধান করতে বাধা দিয়েছে। এ বিষয়ে চ্যান্সেলর শলৎজ বুধবার বলেছিলেন যে, পাইপলাইনের মাধ্যমে সরবরাহ সীমাবদ্ধ করার জন্য রাশিয়ার পক্ষে কোনও প্রযুক্তিগত কারণ নেই। গ্রীষ্মে সরবরাহের অভাব মানে জার্মানি শীতের জন্য পর্যাপ্ত গ্যাস মজুদ করতে লড়াই করবে যখন চাহিদা বেশি হবে। এটি শিল্পের ঘাটতি, চীনের লকডাউন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার সহ অন্যান্য বৈশ্বিক চাপের শীর্ষে আসে। সূত্র: দ্য টেলিগ্রাফ।

আগস্ট ০৩, ২০২২
ইমরান খানের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু - image

ইমরান খানের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু

21 আগস্ট 2022, বিকাল 6:00

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই তদন্ত বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। শনিবার (২০ আগস্ট) এক রাজনৈতিক বক্তৃতায় ইমরান পুলিশ প্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তাঁর নেতা কর্মীদের আটক ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন। এমনকি পুলিশ প্রধান ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। আর এমন হুঁশিয়ারিকে হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শুরুর ঘোষণায় এরই মধ্যে পাকিস্তান জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইমরানের শত শত সমর্থক ইসলামাবাদে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন। ইমরানকে আটক করা হলে রাজধানী দখলের শপথ নিয়েছেন সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেখানে এসেছেন তারা। এর আগে জনসম্মুখে একজন নারী বিচারক এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য রাখায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানায় ক্ষমতাসীন সরকার। শনিবার ইসলামাবাদে একটি সমাবেশে হুমকির দিয়ে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশ প্রধান এবং একজন নারী বিচারককে ‘ছাড়বেন না’। এর পরিপ্রেক্ষিতে ইমরান খানের বক্তব্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা (পেমরা)।

আগস্ট ২১, ২০২২
তাইওয়ানের চারপাশে চীনের ৪৪ যুদ্ধবিমান - image

তাইওয়ানের চারপাশে চীনের ৪৪ যুদ্ধবিমান

06 নভেম্বর 2022, বিকাল 6:00

চীনের অন্তত ৪৪টি যুদ্ধবিমান, ৪ টি যুদ্ধ জাহাজ এবং দুইটি ড্রোন তাইওয়ানের চারপাশে মহড়া দিয়েছে। এর মধ্যে অন্তত ১৫ যুদ্ধবিমান ও দুইটি ড্রোন দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের রাডারে অন্তত ৪৪টি চীনা যুদ্ধবিমান ও ৪টি যুদ্ধ জাহাজের উপস্থিতি লক্ষ করেছে। এরমধ্যে চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১৫টি যুদ্ধবিমান ও ২টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পার করেছিল। বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের ৪টি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্ব প্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বল প্রয়োগ করা থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এর জবাবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানিয়েছিলেন, তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের যেকোনো আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে। চীন সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক তাইওয়ান সব সময় প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী জানে যুদ্ধের প্রস্তুতির সময় তাকে কী করতে হবে। তার পরবর্তী সেকেন্ডে বা পরের ঘণ্টায় কী করতে হবে তাও জানে। বেইজিং তাইওয়ানে আক্রমণ করার সময়সীমা এগিয়ে আনুক বা পিছিয়ে নিক তার বিপরীতে তাইওয়ানের বাহিনী অলস বসে থাকবে না। তাদেরও নিজস্ব সময়সীমা আছে বলে জানান চু কুয়ো-চেঙ।

নভেম্বর ০৬, ২০২২
রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দিতে পারে চীন, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের - image

রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দিতে পারে চীন, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

19 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় রোববার বলেছেন, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে চীন। এ ব্যাপারে তিনি বেইজিংকে সতর্ক করে বলছেন, চীন যদি এ ধরনের অস্ত্র সরবরাহ করে, তবে তা গুরুতর সমস্যা সৃষ্টি করবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যান্টনি ব্লিংকেন এখন জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রয়েছেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেছেন ব্লিংকেন। তিনি বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা জানতে পেরেছি, চীন রাশিয়ার কাছে প্রাণঘাতী সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।’ প্রাণঘাতী সহায়তা কী হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, গোলাবারুদ থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত সবকিছুই। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের পারদ ক্রমেই চড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন শনাক্তের পর সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন গোয়েন্দা নজরদারির জন্য এসব বেলুন পাঠিয়েছে। চীন অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বেলুনগুলো ছিল ‘আবহাওয়া পর্যবেক্ষণকারী’ বেলুন। পথ ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। এ জন্য চীন ক্ষমাও চেয়েছে। বেলুনকাণ্ড নিয়ে উত্তেজনা না থামতেই চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে চীনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে সংবাদমাধ্যম এবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেছেন, গত বছরের মার্চে জো বাইডেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে রাশিয়ায় অস্ত্র পাঠানোর ব্যাপারে সতর্ক করেছিলেন। মিউনিখ সম্মেলনে যোগ দেওয়া শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা চীনের জন্য একটি গুরুতর ভুল হবে। যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইউক্রেনের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন গ্রাহাম। তিনি বলেছেন, এটি ইউক্রেনকে পশ্চিমাদের জোরালো সমর্থনের আরও একটি নতুন পদক্ষেপেরই ইঙ্গিত। রাশিয়াকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করে, তাহলে চীন কিংবা অন্যান্য দেশ তার কাছে অস্ত্র বিক্রি করতে পারবে না।

ফেব্রুয়ারি ১৯, ২০২৩
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় সৌদি - image

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় সৌদি

05 এপ্রিল 2023, বিকাল 6:00

হঠাৎ করেই সৌদি আরব ও ওপেকভুক্ত দেশগুলো বৃহৎ পরিসরে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। সবমিলিয়ে প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা এসেছে। আর এই ঘোষণায় অনিশ্চয়তায় থাকা বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিয়েছে। ওপেকের এই সিদ্ধান্ত বিপদ ডেকে আনবে যুক্তরাষ্ট্র সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। যদিও সৌদি ও এর সহযোগী দেশগুলোর দাবি, জ্বালানি বাজারে স্থিতিশীলতা ধরে রাখতেই তারা এই উদ্যোগ নিয়েছে। বিশ্বের নানা গণমাধ্যমের খবর ও বিশ্লেষণ অবশ্য বলছে ভিন্ন কথা। যেখানে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অর্থনৈতিভাবে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি। রিয়াদ এবার যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে অর্থনৈতিক স্বাধীনতা চাইছে। এ বিষয়ে ‌‘জাই হামিদ’ নামের এক বিশ্লেষক ক্রিপ্টোপলিটন ওয়েবসাইটে একটি প্রবন্ধ লিখেছেন। যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন কীভাবে মার্কিন প্রভাব বলয় থেকে স্বাধীন অর্থনীতি গড়ার পরিকল্পনা করছে মোহাম্মদ বিন সালমানের সৌদি। তেল উৎপাদন কমানোর ঘোষণা এসেছে বিস্ময়করভাবে। যদিও রাশিয়ার সাথে বৈঠকে সৌদি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল। তবে সেই হিসেবে এটা কিছুটা কম। মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। গত অক্টোবরে হওয়া সিদ্ধান্তেই এই স্বেচ্ছা উৎপাদন কমানোর বিষয়টি ছিল। রিয়াদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দিনে তারা ৫ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। ইরাক তাদের উৎপাদন কমাবে দিনে ২ লাখ ১১ হাজার ব্যারেল। সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন ১ লাখ ৪৪ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। কুয়েত উৎপাদন কমাবে ১ লাখ ২৮ হাজার ব্যারেল। ওমানও দিনে ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন কমাবে। আলজেরিয়াও ৪৮ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। কাজাখস্তান ৭৮ হাজার ব্যারেল তেল কম উত্তোলন করবে প্রতিদিন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জো বাইডেনের প্রশাসন ও রিয়াদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। সেখান থেকে স্বাধীন অর্থনীতির ভিত গড়ে তোলার কৌশল হাতে নিয়েছে সৌদি। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের পণ্য কৌশল প্রধান হেলিমা ক্রফট বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো অর্থনৈতিক কৌশল অভিযোজন করতে চলেছে সৌদি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে চীনের সাথেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে সৌদি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যুক্ত হতে চলেছে দেশটি। যেখানে আছে রাশিয়াও। চীনের মধ্যস্থতায় চির বৈরি ইরানের সাথে আবারও সম্পর্ক পুনঃস্থাপনের পথে হেঁটেছে মোহাম্মদ বিন সালমানের দেশ। অন্যদিকে চীনা কোম্পানি রংশেং পেট্রোকেমিক্যালের ১০ শতাংশ শেয়ার কেনার জন্য ৩৬০ কোটি ডলারের একটি চুক্তিও করেছে রিয়াদ। এর আওতায় প্রতিদিন ৪ লাখ ৮০ হাজার ক্রুড তেল সরবরাহ করবে সৌদি। যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে বিশ্ব অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা হিসেবে সৌদি এসব কার্যক্রম হাতে নিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সাথে তাৎপর্যপূর্ণভাবে মার্কিন সম্পর্কের পট বদল হতে পারে। যুক্তরাষ্ট্রের চীন ও রাশিয়ার সাথে দ্বন্দ্বের মেরুকরণেই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের বিশ্ব অংশীদারিত্বে এমন বৈচিত্র্য আনছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সৌদি লেখক আলি শিহাবি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে একমুখী সম্পর্কের দিন শেষ। এখন আমরা আরও উন্মুক্ত সম্পর্কের পথে হাঁটছি। যুক্তরাষ্ট্রের মতো চীন, ভারত ও ফ্রান্সহ অন্যদের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী।’ সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ০৫, ২০২৩
দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তির জবাবে উ. কোরিয়ার হুঁশিয়ারি বার্তা - image

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তির জবাবে উ. কোরিয়ার হুঁশিয়ারি বার্তা

28 এপ্রিল 2023, বিকাল 6:00

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সাম্প্রতিক চুক্তির কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাধর নেতা কিম ইয়ো জং (সুপ্রিম লিডার কিম জং উনের বোন) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই চুক্তির জবাবে তার দেশ আরও সামরিক মহড়া চালাবে। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে দক্ষিণ কোরিয়া। চুক্তি অনুযায়ী, উত্তরের যেকোনো হামলা থেকে দক্ষিণকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে পরমাণু অস্ত্রও ব্যবহার করবে তারা। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার আশ্বাস অর্জনের জন্য সেখানে একটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে কিম ইয়ো জং শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে যে শত্রুতা দেখিয়ে আসছে, এই চুক্তি তা আরো জোরদার করেছে। ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে। শত্রুরা কোরীয় উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইউন সুক ইয়েওল ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে-সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপত্যকায় মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে। এ সম্পর্কে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন আরো বলেন, এই চুক্তি উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরো বেশি বিপদের মধ্যে পড়বে।এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয়। সম্প্রতি বমার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিই হবে দেশটির কিম পরিবারের শেষ। এ নিয়েও  ক্ষোভ ঝাড়েন কিম ইয়ো জং। তিনি বলেন, মার্কিন নেতা আমাদের নিয়ে প্রচণ্ড ভুল চিন্তা করছেন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সাহস দেখাচ্ছেন।

এপ্রিল ২৮, ২০২৩
নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত - image

নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

28 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীব্ন্দর সমূহের জন্য সংশোধিত আবহাওয়ার পূর্বাভাবে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন.) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এপ্রিল ২৮, ২০২৩
দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনি জাহাজকে হয়রানি করছে চীন : যুক্তরাষ্ট্র - image

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনি জাহাজকে হয়রানি করছে চীন : যুক্তরাষ্ট্র

29 এপ্রিল 2023, বিকাল 6:00

ফিলিপাইনের জাহাজকে চীন হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করে দক্ষিণ চীন সাগরে ‘উসকানিমূলক’ কর্মকাণ্ড পরিহার করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের একটি জাহাজের সঙ্গে অল্পের জন্য ফিলিপাইনের কোস্টগার্ডের একটি নৌযানের সংঘর্ষ হয়নি। ওই ঘটনার পরই এ অভিযোগ করল যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, বেইজিংকে উসকানিমূলক ও অনিরাপদ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আমরা আহ্বান জানাই। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। আলজাজিরা জানায়, আগামীকাল সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের আগে এই বিবৃতি দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃবিতে চীনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী বা সরকারি নৌযানে আক্রমণ হলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া দেখাবে। বিবৃতিতে মিলার বলেন, আন্তর্জাতিক সমুদ্র আইনভিত্তিক কর্মকাণ্ড বজায় রাখতে আমরা আমাদের মিত্র ফিলিপাইনের পাশে দাঁড়িয়েছি। তাই দক্ষিণ চীন সাগরসহ প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের সশস্ত্র বাহিনী, জাহাজ ও বিমানের ওপর হামলা হলে ফিলিপাইনের সঙ্গে থাকা পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাবে। এর আগে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের কাছে চীনা ও ফিলিপাইনের জাহাজের মধ্যে অল্পের জন্য সংঘর্ষ এড়ানোর ঘটনায় প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। এটি অশান্ত দক্ষিণ চীন সাগরে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঘটা নানান ঘটনার সর্বশেষ ঘটনা। এ ঘটনায় শুক্রবার চীনের কোস্টগার্ডকে দায়ী করেছে ফিলিপাইন।

এপ্রিল ২৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo