logo
youtube logotwitter logofacebook logo

হামলার

জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা - image

জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা

04 অক্টোবর 2015, বিকাল 6:00

ফিলিস্তিনিদের জেরুজালেম প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। দুই ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হলো । জেরুজালেম নতুন করে আরোপ করা বিধি-নিষেধের আওতায়, কেবল এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী, স্কুল-শিক্ষার্থী ও ইসরায়েলি নাগরিকরা জেরুজালেম ঢুকতে। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই দিন এই বিধি-নিষেধ বলবত থাকবে। রোববার সকালে এক ইসরায়েলি কিশোরকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি। এর আগে, শনিবার রাতে এক ফিলিস্তিনির ছুরির আঘাতে দুই ইসরায়েলি নিহত হন। এছাড়া, এক ইসরায়েলি নারী এ এক শিশু আহত হয়। জেরুজালেম ইসরায়েলি পুলিশের দাবি, ওই হামলাকারী মুহাম্মাদ হালাবি একজন ফিলিস্তিনি । তিনি পশ্চিমতীরের বিরেহ শহরে বসবাস করেন। ওইসব হামলার ঘটনার পর আল-আকসা মসজিদ থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা।

অক্টোবর ০৪, ২০১৫
বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা - image

বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা

24 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। চকবাজার থানার এস আই জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাব ও ডিবির একটি দল। তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভেতর কবরস্থান থেকেই বোমা হামলা হয়েছে বলে মনে করছে তারা। র‌্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বরের নেতৃত্বে র‍্যাবের দলটি হোসনি দালান এলাকা পরিদর্শনে যায়। দলের সদস্যরা সেখানে হোসনি দালান সংলগ্ন কবরস্থানসহ পুরো এলাকা ঘুরে দেখেন। ঘটনাস্থলের প্রবেশ পথের ফটক থেকে ৪টি হাতে বানানো গ্রেনেডের পিন উদ্ধার করা হয়।

অক্টোবর ২৪, ২০১৫
ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক - image

ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক

14 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়া ঘটনায় দেশটিতে রাষ্ট্রীয় শোক চলছে। প্রশিক্ষিত সন্ত্রাসীরা ৩টি দলে বিভক্ত হয়ে প্যারিসে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। এদিকে ৮ হামলাকারীর মধ্যে ১ ফরাসি নাগরিক সনাক্ত। প্যারিস হামলার পরও আইএস বিরোধী আভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভয়, আতংক আর শোকে এখন গোটা ফ্রান্স এখন স্তব্ধ। শুক্রবারের ওই দুঃস্বপ্নের রাতের পর শিল্প আর রোমান্টিক নগরী ফ্রান্স এখন পুরোপুরি আতংকের নগরী। এদিকে প্যারিস হামলার পেছনে প্রশিক্ষিত তিনটি দল জড়িত ছিল এবং তারা আলাদা আলাদাভাবে হামলা করেছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। হামলাকারীদের মধ্যে ১ জনকে শনাক্ত করেছে গোয়েন্দারা। ৩০ বছর বয়সি ওই ফরাসি নাগরিক প্যারিসের শহরতলীতেই বসবাস করেন। শনিবার ওই  ফরাসি নাগরিকের বাবা-ভাইকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ঘরবাড়িও তল্লাশি করা হয়েছে। এছাড়া ওমর ইসমাইল মোস্তেফা নামের আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে। হামলায় অংশ নেওয়া সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলো। তারা কিভাবে এবং কোন খান থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করা হবে । অন্যদিকে, প্যারিস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় ৩ ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। এদিকে সন্ত্রাসীদের প্যারিস হামলার পরও সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযান ফ্রান্স চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভ্যালস। এদিকে এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টনসহ অন্য সব বড় শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০১৫
ব্রাসেলসে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৬ - image

ব্রাসেলসে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৬

22 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত ১৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানায়, মূলত প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তার সহযোগীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বেলজিয়াম। শুক্রবার রাতের প্যারিস হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে কয়েকজনের বাড়ি বেলজিয়ামে। ওই ঘটনার প্রধান সন্দেহভাজন পলাতক সালাহ আবদেসালাম এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। রাজধানী ব্রাসেলস ও অন্য একটি শহরে গতকাল রোববার মোট ২২টি অভিযান চালানো হয়। অভিযানকালে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। এতে এক সন্দেহভাজন আহত হন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাসেলসে এখনও সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। এর আওতায় ব্রাসেলসের শিক্ষাপ্রতিষ্ঠান, মেট্রোরেল ও বিভিন্ন বিপনি বিতান বন্ধ রয়েছে।

নভেম্বর ২২, ২০১৫
আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট - image

আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার সরকারের এ প্রস্তাব অনুমোদন করেছে। পার্লামেন্টের ৫৯৮ আইনপ্রণেতার মধ্যে ৪৪৫ জনই অভিযানের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪৬ জন, আর ভোটদানে বিরত ছিল ৭ জন। এই অনুমোদনের ফলে জার্মানি যে কোন সময় আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভা আইএস এর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। শুক্রবার পার্লামেন্টও অনুমোদন করায় হামলায় আর কোন বাধা থাকলো না। গত মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের অনুরোধে জার্মান চ্যান্সেলর আইএসের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেন। এর পর মন্ত্রীসভায় পাশ এবং সর্বশেষ পার্লামেন্টে পাস হওয়ায় আইএসের বিরুদ্ধে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হল।

ডিসেম্বর ০৪, ২০১৫
মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা - image

মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা

11 ডিসেম্বর 2015, বিকাল 6:00

লেবানন ভ্রমণ এড়িতে চলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো সময় সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এতে আরো বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে হামলা চালানোর জন্য জঙ্গিরা বেছে নিতে পারে গোয়েন্দা তথ্য রয়েছে। গত ১২ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে আলাদা দু’টি আত্মঘাতী বোমায় ৪৪ জন নিহত হন। বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে ঐ হামলা দুটো চালানো হয়। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আইএস।

ডিসেম্বর ১১, ২০১৫
মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা - image

মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা

25 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিনবাংলা ডেস্কঃ আহমাদিয় সম্প্রদায়ের মসজিদে বোমা হামলার ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, মামলায় নিহত যুবকসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এদিকে শনিবার বিকেলে নিহত যুবকের ময়না তদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক জানান, নিহতের শরীরেই বোমাটি রাখা ছিলো। বোমাটি বিস্ফোরণে তার বাম হাতের কব্জির নিচের অংশ উড়ে গেছে। হাতের দুটি হাড় ভেঙ্গে গেছে। পেটে বোমাটি বিস্ফোরণ হওয়ায় বোমার অসংখ্য স্প্রিন্টার পেটের মধ্যে ঢুকে গেছে। তার নাড়ী-ভুড়ি ও লিভারে প্রচুর স্প্রিন্টার ঢুকে রক্তপাত হওয়ায় তার মৃত্যু হয়েছে। এদিকে এ হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্তে মাঠে আছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ডিসেম্বর ২৫, ২০১৫
রাত পোহালেই ভোট - image

রাত পোহালেই ভোট

28 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বুধবার দেশজুড়ে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। এই প্রথম পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, আর এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সাধারণ পর্যায়ে। দলীয় ভিত্তিতে পৌরসভার মতো স্থানীয় সরকার পরিষদের একটি নির্বাচন দেয়ার ফলে , পুরোপুরি জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ভোটযুদ্ধ। মেয়র পদে দলীয় প্রতীকের এ লড়াই দেশের ইতিহাসে প্রথম বলে, এর মাধ্যমে তৈরি হতে যাচ্ছে নতুন এক ধারা। এ লড়াইও যথারীতি মূলত সেই দুই দলের। সেই আওয়ামী লীগ বনাম বিএনপি, সেই নৌকা বনাম ধানের শীষ। প্রায় সাত বছর পর রাজনীতির মাঠের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ও বিএনপি হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বুধবার। দলীয় প্রতীকে মাধ্যমে পৌর নির্বাচনে এই লড়াই হলেও স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসেও এটাই প্রথম রাজনৈতিক লড়াই। তাই ভোটেরআগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে টানাটানি কারেছে দুই বড় দলই। জাতীয় নির্বাচনের আমেজ নিয়ে পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয় ৯ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর থেকে শুরু হয় প্রার্থীদের প্রতীকসহ প্রচার কার্যক্রম। পৌরসভায় দু সপ্তাহের টানা প্রচার শেষ হয়েছে সোমবার মধ্যরাতে। অন্যদিকে তফসিল ঘোষনার পর থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন, হুমকি হামলার ঘটনায় সারাদেশের ১ হাজার ৬১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন যা মোট ভোট কেন্দ্রের অর্ধেক। পরিস্থিতি মোকাবেলায় ৭৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । সারা দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে এবার নির্বাচন হচ্ছে ২৩৪টিতে। নিবন্ধিত ৪০টির মধ্যে অংশ নিচ্ছে ২০টি রাজনৈতিক দল। সারাদেশে মেয়র পদে মোট প্রার্থীরসংখ্যা ৯৪৫। সবক’টি পৌরসভাতেই প্রার্থী আছে শুধু আওয়ামী লীগের। বিএনপি’র আছে ২২৩টিতে, জাতীয় পার্টির ৭৪ , জাসদের ২১ এবং ওয়ার্কার্স পার্টির আটটিতে। এছাড়া অন্যান্য দলের প্রার্থী ১০০ এবং স্বতন্ত্র প্রার্থী ২৮৫ জন। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগ বা বিএনপি নেতা, দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে স্বতন্ত্র দাঁড়িয়েছেন। নিবন্ধন বাতিল বলে জামায়াতের নেতারাও আছেন এ তালিকায়। এদিকে ভোটের আগেই, মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সাতজন, সবাই-ই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। দেশের সাড়ে ৯ কোটি ভোটারের মধ্যে পৌরসভাগুলোতে আছেন প্রায় ৭১ লাখ ভোটার। এই তালিকায় নারী ও পুরুষ ভোটারের অনুপাত প্রায় সমান। মেয়রের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪৮০ জন নারী এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৭৪৬ কাউন্সিলরকে নির্বাচিত করবেন তারা। বড় দুই দল আ. লীগ ও বিএনপি নিজেদের প্রার্থী দিয়েই ক্ষান্ত হয়নি, একে অপরের দোষারোপও করে যাচ্ছেন সমান তালে। তারপরও ভোটারদের চাওয়া সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। দলীয় প্রতীকের চেয়ে তারা বড় করে দেখছেন প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা। নির্বাচনের আগের দিন মঙ্গলবার বড় দুই দল-ই নির্বাচন অফিসে নিজেদের পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে। প্রায় আধ ঘন্টার বৈঠক শেষে হানিফ জানান, বিএনপি সংসদের বাইরে বলে নির্বাচন কমিশনের আনুকুল্য পাচ্ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এসময় তার ভোটের ফল পাল্টে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে ইসিকে শক্ত হওয়ার আহ্বান জানান। পরে সাংবাদিকদের নির্বাচন সুষ্ঠু হলে যেকোন ফলাফল মেনে নিতে প্রস্তুত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবী, বুধবার পৌর নির্বাচনে ভোট দিতে না যেতে জনগণকে বাড়ি বাড়ি গিয়ে সরকারের পক্ষে হুমকি দিচ্ছে প্রশাসনের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীদের নানা হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচন কমিশনে বারবার এসব তথ্য জানানো হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা বরং বিএনপির অভিযোগ হেসেই উড়িয়ে দিচ্ছে তারা। সরকারের স্বৈর আচরণ বাস্তবায়নে প্রশাসন ও নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। তিনি জনগণকে সরকারের সব বাধা অতিক্রম করে ভোটকেন্দ্রে গোপন ব্যালটের মাধ্যমে উত্তর দেয়ার আহবান জানান।

ডিসেম্বর ২৮, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo