logo
youtube logotwitter logofacebook logo

সেনাবাহিনী

স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’ - image

স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’

05 নভেম্বর 2015, বিকাল 6:00

স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বান্দরবানের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির ৭৯ সদস্য। বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা বাজারে এমএনপির সদস্যরা আত্মসমর্পণ করেন। এমএনডিপির দুটি গ্রুপের মোট ৭৯ সদস্য ৫২টির মত অস্ত্র জমা দেয়। অস্ত্রগুলো দিয়ে এমএনপির সদস্যরা বান্দরবানে লামা, আলীকদম ও থানছি উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। ২০১১ সালে ম্রো ন্যাশনাল ডিফেন্স  সংগঠনটি গড়ে উঠে । এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংগঠনটির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে পড়লে তাদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মত খুন হয়। এছাড়া মুক্তিপণের জন্যও বেশ কয়েকজন ব্যবসায়ী সংগঠনটির সদস্যদের হাতে নিহত হয়। গত বছরের প্রথম দিকে সন্ত্রাসী এই সংগঠনটির সদস্যরা পেরোয়া হয়ে উঠলে সেনাবাহিনী বান্দরবানের আলীকদম ও থানছি উপজেলায় ব্যাপক অভিযান চালায়।

নভেম্বর ০৫, ২০১৫
বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “পপুলার লাইফ ইন্স্যুরেন্স স্বপ্নডানা” - image

বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “পপুলার লাইফ ইন্স্যুরেন্স স্বপ্নডানা”

09 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সরাসরি সম্প্রচার-১০ ডিসেম্বর, রাত ৭টা ৪০মিনিট স্থান- মাঝিরা ক্যান্টনমেন্ট, বগুড়া উপস্থাপনা- খন্দকার ইসমাইল পরিচালনা- মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ অংশগ্রহনে- বাপ্পা এন্ড ফ্রেন্ডস, তমা মির্জা-সোহেল, নিশিথা বড়–য়া, সাব্বির, মারিয়া শিমু, সামিয়া। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া এরিয়া ও এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ১০ ডিসেম্বর মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স স্বপ্নডানা’। মূলত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের বিনোদনের মাধ্যমে উজ্জ্বীবিত করতেই এটিএন বাংলা এবং বগুড়া এরিয়া যৌথভাবে আয়োজন করছে এ অনুষ্ঠান। সুর, ছন্দ আর নৃত্যের তালে উপস্থিত দর্শকদের মন মাতাতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বরেণ্য শিল্পী ও তার দল ‘বাপ্পা এন্ড ফ্রেন্ডস’। এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন নিশিথা বড়–য়া, সাব্বির, মারিয়া শিমু, সামিয়া প্রমুখ। অনুষ্ঠানে নৃত্যপরিবেশন করবেন তমা মির্জা- সোহেল সহা বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর নৃত্যশিল্পীবৃন্দ। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান সহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত থাকবেন। খন্দকার ইসমাইলের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের যৌথ প্রযোজনায় ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স স্বপ্নডানা’ অনুষ্ঠানটি মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়া থেকে এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে ১০ ডিসেম্বর, রাত ৭টা ৪০ মিনিটে।

ডিসেম্বর ০৯, ২০১৫
বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭ - image

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭

16 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায় একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চকরিয়া লামা সড়কের ইয়ংছাড় মোড়ে এ ঘটনা ঘটে। লড়ীটিতে করে ইয়াংছা এলাকার মিরিজ্ঞা পাহাড়ে গ্রামীণ ফোনের নতুন টাওয়ার বসানোর জন্য লোহার সরজ্ঞাম নিয়ে যাওয়া হচ্ছিল। নিহতরা হচ্ছেন মো. রাজিব (৪৫), মো. রবিন (৩৫), মো. অফতাব হোসেন (৫৫), আমজাদ হোসেন (৪৬), আলেক রহমান, মো. রাজিব ও মো. হাসান আলী। এদের মধ্যে হাসান আলীর বাড়ি সাতক্ষীরায় ও অন্য সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদি এলাকার রহিম পুরে। হতাহতরা সবাই টাওয়ার বসানো কাজের নির্মাণ শ্রমিক। চকরিয়া থেকে ইয়াংছা যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এ সময় লোহার সরজ্ঞাম চাপা পরে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে চকরিয়া হাসপাতালে মারা যায় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতাল, হাঁসের দিঘির সেনাবাহিনীর হাসপাতাল ও কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। লোহার সরজ্ঞাম চাপা পরা অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিসেম্বর ১৬, ২০১৫
সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ - image

সিরিয়াতে অপুষ্টি-অনাহারে দিন কাটাচ্ছে ৪ লাখ মানুষ

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সিরিয়ার অবরুদ্ধ এলাকায় অপুষ্টি আর অনাহারে দিন কাটাচ্ছে কমপক্ষে ৪ লাখ মানুষ। ত্রাণ সংস্থাগুলো এরই মধ্যে অবরুদ্ধ মাদায়া শহর ছেড়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। জাতিসংঘ জানিয়েছে, অনাহারে থাকা লাখো মানুষ মাদায়া, ইদলিবসহ ১৫টি শহরে অবরুদ্ধ হয়ে আছে। শনিবার এক চুক্তির মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী মাত্র ১০ শতাংশ খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার অনুমতি পায়। দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং লেবানন সীমান্তের মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত মাদায়া শহরটি প্রায় ২শ দিন ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহ’র নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ৪০ হাজার নাগরিক অধ্যুষিত দুর্যোগপূর্ণ মাদায়া শহরে প্রয়োজনের তুলনায় খুব অল্পসংখ্যক খাদ্য এবং ওষুধ মুজত রয়েছে। যে কারণে খুবই মানবেতর জীবন যাপন করছে সেখানকার বাসিন্দারা।

জানুয়ারি ১০, ২০১৬
কাজশেষে পদ্মাসেতুর বাৎসরিক আয় ৩৪ হাজার কোটি: সেতু মন্ত্রী - image

কাজশেষে পদ্মাসেতুর বাৎসরিক আয় ৩৪ হাজার কোটি: সেতু মন্ত্রী

13 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর কাজে আর কোন বাধা নেই। রোববার থেকে সেতুর পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হবে, ইতিমধ্যে ৪টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, এই পর্যন্ত পদ্মাবহুমুখী সেতু প্রকল্পের ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে পদ্মা সেতু প্রকল্পে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পে সাড়ে ২৮ হাজার কোটি টাকা খরচ হবে। সেতু নির্মাণ কাজ শেষ হলে ১ বছরের মাথায় অন্তত ৩৪ হাজার কোটি টাকা আর্থিকভাবে আয় হবে। জিডিপির দেড় শতাংশ প্রবৃদ্ধি হবে। মন্ত্রী বলেন, সেতু নির্মাণ কাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে মাওয়া থেকে পোস্তগোলা, জাজিরা থেকে ভাঙ্গা সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ লেনে উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই সেনাবাহিনী এ কাজ শুরু করবে। এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কর্নেল যোবায়ের সারোয়ার, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জাল হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল, মোনেম লি. এর পরিচালক আবিদ হাবিবসহ আরও অনেকে।

ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বাংলাদেশসহ বিদেশী শ্রমিক নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া - image

বাংলাদেশসহ বিদেশী শ্রমিক নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া

18 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে বুধবার একটি সমঝোতা স্মারকে সই করে মালয়েশিয়া। তার ঠিক একদিন পরই শুক্রবার বাংলাদেশসহ বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেয়া হয়। শুক্রবার সেনাবাহিনীর একটি ক্যাম্পে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা দেশটির উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বিদেশী শ্রমিক নেয়ার স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, কত শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া স্থগিত থাকবে। একই সঙ্গে তিনি তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন। মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে সেখানে প্রায় ছয় লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি টু জি পদ্ধতিতে অর্থাৎ শুধু সরকারিভাবে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া। সে চুক্তি অনুযায়ী শ্রমিক নেয়া শুরুও করে দেশটি। এর পর আবার বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি থাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নিতে রাজি হওয়ার পর বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির পর মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের দ্বার উন্মোচিত হয়। কিন্তু নতুন ঘোষণায় আবারও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো অনিশ্চিত হয়ে গেল।

ফেব্রুয়ারি ১৮, ২০১৬
তুরস্কে সেনা অভ্যুত্থানচেষ্টাঃ নিহত ৬০, ৭৫৪ সেনা আটক - image

তুরস্কে সেনা অভ্যুত্থানচেষ্টাঃ নিহত ৬০, ৭৫৪ সেনা আটক

15 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্কঃ তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত এবং ৭৫৪ জন সেনাকে আটক করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনীর ২৯ জন কর্নেল ও পাঁচজন জেনারেলকে অপসারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তুর্কির একজন কর্মকর্তা  । গতকাল শুক্রবার গভীর রাতে তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালালে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) শত শত সমর্থক রাস্তায় নামে। সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ চলে আঙ্কারা ও ইস্তাম্বুলে। এছাড়াও প্রেসিডেন্ট ভবনের কাছে চালানো হয় বিমান হামলা।  পার্লামেন্টের কাছেও বিস্ফোরিত হয়বোমা । এর মধ্যেই দেশটিতে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে উমিত দুনদারকে নিয়োগ দেওয়া হয়েছে।

জুলাই ১৫, ২০১৬
রামু ক্যান্টনমেন্টে গাইবেন বাপ্পা-মুন্নী-কনা-প্রতিক - image

রামু ক্যান্টনমেন্টে গাইবেন বাপ্পা-মুন্নী-কনা-প্রতিক

08 ফেব্রুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাদিক ডিভিশন ও ৩৬ বীর এর আয়োজনে ০৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের অর্গানাইজিং পার্টনার এটিএন ইভেন্টস এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ‘বর্ণিল দশ দিগন্ত’ শিরোনামের এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, কনা, প্রতিক হাসান, মারিয়া শিমু ও সামিয়া জাহান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া ও তার দল এবং মেহজাবিন ও তার দল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ। মুকাদ্দেম বাবু ও জিললুর রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে ৯ ফেব্র“য়ারি রাত ৭টা ৫০ থেকে রাত ১০টা পর্যন্ত।

ফেব্রুয়ারি ০৮, ২০১৭
বিতর্কিত অঞ্চল নিয়ে যুদ্ধের মুখোমুখি আর্মেনিয়া ও আজারবাইজান। - image

বিতর্কিত অঞ্চল নিয়ে যুদ্ধের মুখোমুখি আর্মেনিয়া ও আজারবাইজান।

27 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

বিতর্কিত অঞ্চল নিয়ে যুদ্ধের মুখোমুখি আর্মেনিয়া ও আজারবাইজান। দু’পইে বেশ হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্ত এলাকায় আজারবাইজানের বিমান ও ট্যাংক হামলার পর মার্শাল ল’ জারি করেছে আর্মেনিয়া। ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে, আর্মেনিয়ার বিরুদ্ধে সীমান্তের ফ্রন্ট লাইনে গোলা নিেেপর অভিযোগ করেছে আজারবাইজান। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্য আর্মেনিয়াকে সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দিয়েছে তুরস্ক। আজারবাইজানের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে অবিলম্বে অস্ত্রবিরতি ও আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়েছে রাশিয়া। ১৯৯১ সালের আগে আর্মেনিয়া ও আজারবাইজান, দুই দেশই সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল। বিগত চার দশক ধরে অমীমাংসিতই রয়ে গেছে তাদের মধ্যকার নাগর্নো-কারাবাখ অঞ্চল।

সেপ্টেম্বর ২৭, ২০২০
নির্মাণকাজ শেষ, পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান - image

নির্মাণকাজ শেষ, পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান

22 জুন 2022, বিকাল 6:00

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর বাকি মাত্র দুদিন। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। ইতোমধ্যে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) সেতুর নির্মাণকাজ শেষ করেছে। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে সেতু বিভাগকে তা বুঝিয়ে দিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে মানুষের মাঝে। তবে দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে আখ্যায়িত এই সেতু শনিবার (২৫ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের দিন সকাল ১০টায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে উপস্থিত হবেন। এরপর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। পরবর্তীতে সেখান থেকে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর অংশে দলীয় একটি জনসভায় অংশ নেবেন। এদিকে সমাবেশের দৃষ্টিনন্দন মঞ্চ তৈরিসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। পদ্মা সেতুর নিরাপত্তার মূল দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ঠিকাদার তার কাজ শেষ করে সেতু বুঝিয়ে দিয়েছে। তবে যেকোনো অবকাঠামোর ক্ষেত্রে ছোটখাটো কাজ থাকবে। আগামী একবছর ধরে তারা সে কাজ ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ করবে। উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুযায়ী, সেতুতে ১৩ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে না। এমনকি হেঁটেও মানুষ যাতায়াত করতে পারবে না। এরই মধ্যে পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ করেছে সরকার। গত ১৭ মে সেতু বিভাগের উপসচিব আবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মোটরসাইেকলের জন্য টোলের হার ১০০ টাকা; কার, জিপ ৭৫০ টাকা; পিকআপ ভ্যান ১ হাজার ২০০ টাকা; মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা; ছোট বাস (৩১ আসন বা তার কম) ১ হাজার ৪০০ টাকা; মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি) ২ হাজার টাকা; বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা; বড় ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা; ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা এবং ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা যুক্ত হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টোলের এ হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। খরস্রোতা পদ্মা নদীর ওপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের এ সেতু। ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।

জুন ২২, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo