logo
youtube logotwitter logofacebook logo

শীর্ষে

পৃথক ম্যাচে নামছে রিয়াল-বার্সা - image

পৃথক ম্যাচে নামছে রিয়াল-বার্সা

30 অক্টোবর 2015, বিকাল 6:00

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ উঠার লড়াইয়ে শনিবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লাস পালমাস। অন্যদিকে রাত দেড়টায় বার্সেলোনার মুখোমুখি হবে গেটাফে। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গেই রয়েছে বার্সেলোনা। তবে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। তাই শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিচ্ছেন নেইমার-সুয়রেজরা। তাছাড়া ২০১১ সালের পর গেটাফের কাছে এখনো হারের লজ্জা পায়নি বার্সেলোনা। তাই জয়ের ব্যাপারে বাড়তি আত্মবিশ্বাসী বার্সা কোচ। অবশ্য এই ম্যাচে মাঠে থাকছেন না নির্ভার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো ও ডগলাস।

অক্টোবর ৩০, ২০১৫
শোবিজের খবরাখবর নিয়ে ‘শোবিজ ওয়ার্ল্ড’ - image

শোবিজের খবরাখবর নিয়ে ‘শোবিজ ওয়ার্ল্ড’

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন। মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন। মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশী শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও। রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোন চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।

নভেম্বর ২৯, ২০১৫
লিস্টার সিটির কাছে হেরে গেল চেলসি - image

লিস্টার সিটির কাছে হেরে গেল চেলসি

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মৌসুমের শুরু থেকে একের পর এক চমক দেখানো লিস্টার সিটি এবার চেলসিকে হারিয়ে দিয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে ক্লাওদিও রানিয়েরির দল আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল। ঘরের মাঠে সোমবার রাতে ৩৩তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডির নৈপুণ্যে এগিয়ে যায় লিস্টার সিটি। এবারের ইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড ভার্ডির এটা ১৫ তম গোল। দ্বিতীয়ার্ধে শুরুতে মাহরেজ লিস্টারের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৭মিনিটে ফরাসি স্ট্রাইকার লোইক রেমি চেলসির হয়ে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে শেষ পর্যন্ত লিস্টারের জয়ের পথে বাধা হতে পারেনি ব্লুজরা। এই দিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকলো লন্ডনের দলটি, যার দুটিতেই হার। এই জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করা লিস্টারের পয়েন্ট হলো ১৬ ম্যাচে ৩৫। ১৫ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে আছে চেলসি। আর ষোল ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় এবং ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

ডিসেম্বর ১৪, ২০১৫
শোবিজের খবরাখবর নিয়ে ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’ - image

শোবিজের খবরাখবর নিয়ে ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’

17 এপ্রিল 2016, বিকাল 6:00

বিনোদন যারা পছন্দ করেন তাদের মধ্যে শোবিজ দুনিয়ার খবরাখবর কে না জানতে চান। হলিউড, বলিউড কিংবা ঢালিউড সব জায়গাতেই রয়েছে শোবিজের উত্তাপ। পুরানো তারকাদের পর্দা কাপানো অভিনয় কিংবা নতুনদের আগমন সবকিছুই চটজলদি জানতে ও দেখতে চাই আমরা। আর শোবিজ দুনিয়ার খবরাখবর সব দর্শকদের সামনে উপস্থাপন করতেই এটিএন বাংলায় প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন। মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন। মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশী শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও। রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোন চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।

এপ্রিল ১৭, ২০১৬
লা লিগায় জয় পেল বার্সা ও রিয়াল - image

লা লিগায় জয় পেল বার্সা ও রিয়াল

08 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার রাতে এসপানিওলকে ৫-০ গোল উড়িয়ে দিয়েছে কাতালানরা। অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। তবে লেভান্তের কাছে ২-১ গোলে হারতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ন্যু ক্যাম্পে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিক থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে কাতালানদের লিড এনে দেন লিওনেল মেসি। ১ গোলের লিড নিয়ে বিরতীতে যায় বার্সা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের রক্ষনে জোর আক্রমন চালায় তারা। ৫২ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন লুইস সুয়ারেজ। এর ৯ মিনিট পর দারুণ হেডে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড। ৭৪ মিনিটে রাফিনহোর গোলে বার্সার স্কোর লাইন হয় ৪-০। আর ৮৩ মিনিটে ব্রাজিল তারকা নেইমারের গোলে ৫-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা। এ জয়ে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতানাল ক্লাবটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।

মে ০৮, ২০১৬
আবারও মুখোমুখি সাকিব-মুস্তাফিজ - image

আবারও মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

21 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: রোববার আইপিএলে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আবারও সাকিবের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। অপর ম্যাচে রাত সাড়ে ৮টায় দিল্লি ডেয়ারডেভিলস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ। শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত ডেভিড ওয়ার্নারের দলের। অবশ্য সবশেষ দিল্লির কাছে হেরে কিছুটা ব্যাকফুটে তারা। হায়দরাবাদের অন্যতম তারকা মুস্তাফিজ আছেন ফর্মে। এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন তার ঝুলিতে। এই ম্যাচেও সবার দৃষ্টি থাকবে তার দিকে। অন্যদিকে- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা। সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে গৌতম গাম্ভীরের দলকে। কলকাতার সাকিব আল হাসানের দিকেও আলাদা দৃষ্টি থাকবে সবার। আইপিএলে এবারের আসরে এটা দ্বিতীয়বারের মত মুখোমুখি হওয়া সাকিব-মুস্তাফিজের। প্রথম দেখায় অবশ্য মুস্তাফিজের হায়দ্রাবাদ পাত্তাই পায়নি সাকিবের কোলকাতার কাছে। এবারে কি তাহেল প্রতিশোধ?

মে ২১, ২০১৬
শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা - image

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব র‌্যাংকিংয়ে র্শীষ স্থান ধরে রেখেই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা। ওদিকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ । ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ের দুয়ে রয়েছেন বেলজিয়াম । আর এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে কলম্বিয়া । আর চারে রয়েছেন বিশ্ব-চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৫ কোপা আমেরিকার জয়ী চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এদিকে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এবারের আসর বসছে । এদিকে, ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।

জুন ০১, ২০১৬
লাক্স শোবিজ ওয়ার্ল্ড - image

লাক্স শোবিজ ওয়ার্ল্ড

15 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’। রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে থাকছে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ অরও অনেক আয়োজন। মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন। মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশী শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও। রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোন চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।

জানুয়ারি ১৫, ২০১৭
স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। - image

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

04 অক্টোবর 2020, বিকাল 6:00

স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ ন্যু ক্যাম্পে ৮ মিনিটে ডি ইয়ংয়ের গোলে লিড নেয় সেভিয়া। যদিও সমতায় ফিরতে সময় নেয়নি কাতালানরা। দুই মিনিটের মাথায় কুতিনহোর গোলে খেলায় ফেরে বার্সা। এরপর একের পর এক সুযোগ মিস করায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রোনাল্ড কোম্যানের শিষ্যদের। আরেক খেলায় লেভান্তেকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র ১৬ মিনিটে লিড পাইয়ে দেন লস ব্লাঙ্কোদের। এরপর ইনজুরি সময়ে এবারের মৌসুমে প্রথম গোল করে জিনেদিন জিদানকে স্বস্তির জয় এনে দেন করিম বেনজেমা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। আর ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান পাঁচ নম্বরে।

অক্টোবর ০৪, ২০২০
রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং - image

রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং

01 আগস্ট 2022, বিকাল 6:00

এবার ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্টের মধ্যে রীতিমত বাজিমাত করেছে ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটি চরকিতে রেকর্ড পরিমাণ স্ট্রিমিং হয়েছে বলে জানান চরকি কতৃপক্ষ। তারা জানান, আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়ে জুলাই মাসে চরকি স্ট্রিমিং হয়েছে প্রায় ২ কোটি মিনিট। যা চরকির জন্য এক নতুন মাইলফলক। জুলাই মাসে দর্শক চরকিকে ২ কোটি ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৭৯ মিনিট সময় দিয়েছে। পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে চরকি নতুন এক সম্ভাবনা তৈরি করেছে। অল্প সময়েই মধ্যে দেশীয় ওটিটির এতো দ্রুততম সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়া যেনো স্বপ্ন সত্যি হওয়া। এই মাসে এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ‘সিন্ডিকেট’। ঈদুল আজহায় অর্থাৎ ১০ জুলাই মুক্তি পেয়েছিল চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজের মূল ভূমিকায় ছিলেন আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। সকলের দুর্দান্ত অভিনয় ও ডায়লগ সব মিলিয়ে সিরিজটি এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। নির্মাতা জানিয়েছেন, দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত ও অভিভূত তিনি। গল্প, অভিনয়শিল্পীদের সুন্দর পারফরম্যান্সের কারণেই দর্শকরা সিরিজটিকে এত বেশি পছন্দ করেছেন বলেও জানান তিনি। ঈদের পর জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছিল চরকি ফ্লিক ‘তনয়া’'। সত্য ঘটনা অবলম্বে নির্মিত এই কনটেন্টটিও দর্শক মহলে বেশ আলোচনায় ছিল। চরকির এই অর্জনে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত থেকে জুলাই মাসে চরকি-কে রের্কড পরিমাণ সময় দিয়ে সিন্ডিকেট স্ট্রিম করার জন্য। আমরা আশা করবো সামনের পথচলাতেও একই ভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।

আগস্ট ০১, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo