logo
youtube logotwitter logofacebook logo

শাহরুখ

এবারের আইপিএলে প্রথম জয় পেলো কলকাতা নাইট রাইডার্স। - image

এবারের আইপিএলে প্রথম জয় পেলো কলকাতা নাইট রাইডার্স।

26 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

আইপিএলের ১৩তম আসরে প্রথম জয় পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেসেখেলেই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকরা। আবুধাবিতে সানরাইজার্সের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের সহজ ল্য তাড়া করতে নেমে জ্বলে ওঠেন কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত ৭০ রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়ে বড় জয় পেলো কলকাতা। ৬২ বলে খেলা শুভমানের এই ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি আর ২ ছক্কায়। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে কেকেআর। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৫১, ওয়ার্নারের ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

সেপ্টেম্বর ২৬, ২০২০
আইপিএলে দ্বিতীয় জয় পেলো কোলকাতা নাইট রাইডার্স। - image

আইপিএলে দ্বিতীয় জয় পেলো কোলকাতা নাইট রাইডার্স।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

ব্যাটিং-বোলিংয়ে দারুণ নৈপুণ্যে দেখিয়ে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় পেলো কোলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে, টসে হেরে ব্যাট করে শুভমান গিলের ৩৪ বলে ৪৭ রানের পর ইয়ন মর্গানের ২৩ বলে অপরাজিত ৩৪ রানে ৬ উইকেটে ১৭৪ রান তোলে কোলকাতা। জবাবে, মাত্র ৩০ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্টিভ স্মিথের রাজস্থান। শেষ পর্যন্ত কেকেআরের বোলারদের দাপটে, ৯ উইকেট হারানো রাজস্থানের ইনিংস থামে ১৩৪ রানে। দলের পে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন টম কুরান। এতে তিন ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্স।

সেপ্টেম্বর ৩০, ২০২০
জন্মদিনে ‘পাঠান’ ছবির টিজার ছাড়লেন শাহরুখ খান - image

জন্মদিনে ‘পাঠান’ ছবির টিজার ছাড়লেন শাহরুখ খান

02 নভেম্বর 2022, বিকাল 6:00

বলিউডের মেগাস্টার শাহরুখ খানের ভক্তদের কাছে ২ নভেম্বর দিনটির বিশেষ কদর রয়েছে। কারণ দিনট শাহরুখ খানের হ্যাপি বার্থডে, অর্থাৎ শুভ জন্মদিন। এ নিয়ে আগের দিনের মধ্যরাতে থেকে উচ্ছ্বাসে শাহরুখের লাখো কোটি ভক্তরা। মুম্বাইয়ের মন্নতের সামনে ভিড় করেন তারা। উপলক্ষ্য একবার তাদের প্রিয় মানুষকে দেখা। ৫৭ বছরে পা রাখলেন শাহরুখ। তবে বয়স যেন দিনদিন কমছে। রাত ১২টা ১০ নাগাদ মন্নতের বারান্দায় এসে দাঁড়ালেন ছেলে অ্যব্রামকে সঙ্গে নিয়ে। চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়লেন। শুধু তাই নয়, হাত জোড় করে প্রণাম জানান শাহরুখ। মাথা পেতে অনুরাগীদের ভালবসাকে গ্রহণ করে নেন। সেই সঙ্গে ভক্তদেরও দিয়েছেন দারুণ এক উপহার। চার বছর পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। পাঠান, জওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে। নিজের জন্মদিনেই তাই বিরাট পুরস্কার দিলেন তিনি। পাঠান ছবির ফার্স্ট টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখলেন, নিজেদের সিটবেল্ট বেঁধে নিন। কারণ, পাঠান আসছে। ভিন্ন লুকে শাহরুখ ধরা দিয়েছেন ছবিটিতে। তার জন্য কসরত কম হয়নি। দিনের পর দিন এই বয়সেও ব্যায়ামের অনুশীলন করে গেছেন শাহরুখ। তাঁর ট্রেনারও জানিয়েছিলেন, অনেক মাস ধরেই শাহরুখকে তৈরি করেছেন তিনি। দু’বছরের পরিশ্রম তারপর পাঠানের এই চেহারা বানিয়েছেন শাহরুখ। শুধু পাঠান নয়, বরং ‘জওয়ান’ ছবিতেও শাহরুখকে ভয়ঙ্কর রুপে দেখা গেছে। আটলীর নির্দেশনায় সেই ছবিতেও শাহরুখকে দেখে আতকে উঠেছিলেন ভক্তরা। রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে তাকে। এতো বছর পর, নিজের চেনা ছন্দে ফিরছেন শাহরুখ, তাই আলাদা উন্মাদনা ভক্তদের মধ্যে।

নভেম্বর ০২, ২০২২
অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’ - image

অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

15 এপ্রিল 2023, বিকাল 6:00

বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘দেশের বাজারে “পাঠান” মুক্তির বিষয়ে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ “পাঠান” দেখতে চায়। শাহরুখ খানের এই ছবিটি ইতিমধ্যেই অনেক ওটিটি মাধ্যমে এসেছে। কিন্তু সিনেমা হলে দেখার বিষয়টি আলাদা।’তিনি আরও বলেন, ‘অবশেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যেই ১৬ হলে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করি, ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।’ চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে। এদিকে, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতি বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। এছাড়াও ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে জানানো হয়, সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে। আপাতত দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমতি দেওয়া হয়েছে। যা আমদানি ও রপ্তানি করতে পারবেন বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা।

এপ্রিল ১৫, ২০২৩
শাহরুখ-দীপিকার নাচের ছবি ফাঁস! - image

শাহরুখ-দীপিকার নাচের ছবি ফাঁস!

18 এপ্রিল 2023, বিকাল 6:00

বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখের নতুন সিনেমা জওয়ানে যে কয়টি বিশেষ চরিত্রে দীপিকা থাকছেন তা জানা গিয়েছিল অনেক আগেই। একটি গানেও থাকার কথা ছিল তার। এবার সেই গানের দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। শুরু হয়েছে নতুন করে তোলপাড়। দক্ষিণী নির্মাতা অ্যাটলির সিনেমাটির কয়েকদিন আগেই পোস্টার প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে 'জওয়ান এর ছবি ফাঁস না করার অনুরোধ করা হয় শাহরুখের ফ্যান পেজ থেকে। তারপরেও কেউ বা কারা সেটে গোপন ক্যামেরায় ছবি তুলে আবারও ফাঁস হলো শুটিং ফ্লোরের দৃশ্য। সম্প্রতি মুম্বাইতে দীপিকার সঙ্গে জোয়ান সিনেমার একটি গানের শুটিং করছিলেন কিং খান। সেখানেই কোনোভাবে প্রবেশ করেছিল গোপন ক্যামেরা। সেই ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। 'জওয়ান'-এর মহড়া থেকে ফাঁস হওয়া ছবি গুলোতে শাহরুখ-দীপিকা দুজনকে সাদা শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। তাদের দুজনের গলাতেই লাল রঙের সার্টিন টাই ও হাতে লাল ব্লেজার। কোনো ছবিতে শাহরুখ-দীপিকাকে কানে কানে কথা বলতে, আবার কোনোটিতে হাসতে দেখা যাচ্ছে। আপাতত নেটদুনিয়া বুঁদ হয়ে রয়েছে শাহরুখ-দীপিকার রসায়নে। জানা যাচ্ছে, এ গানটির কোরিওগ্রাফি করছেন ফারহা খান। কিছুদিন আগে জওয়ানের সেট থেকে অ্যকশন দৃশ্যও ফাঁস হয়েছিল। জওয়ানে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলে জানা যাচ্ছে। প্রথমে জুন মাসে এ সিনেমা মুক্তি পাওয়া কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে মুক্তির তারিখ পেছাতে পারে। এর আগে পরিচালক অ্যাটলির প্রশংসা করে শাহরুখ টুইটারে লিখেছিলেন, ‘উনি হলেন জনগণ পরিচালক এবং ভীষণ পরিশ্রমী। ওর স্ত্রী এবং উনি দুজনেই ভীষণ ভালো মানুষ।’ কিং খানের টুইটের উত্তরে অ্যাটলি লেখেন, ‘স্যার আপনাকে ভালোবাসি, স্যার। যদি কঠোর পরিশ্রমের কথা আসে তাহলে আপনি তাতা রাজা। আপনি দর্শক এবং অনুরাগীদের যেকোনো কিছুর চেয়ে বেশি সম্মান করেন। প্রতিটি ছবিতে আপনি যে পরিশ্রম করেছেন তার তুলনা হয় না’। ‘পাঠান’-এর পর শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে ব্যাপক উন্মাদনায় ছিল সিনেমাপ্রেমীরা। কিন্তু এর মধ্যেই নতুন ছবির ওই দৃশ্য প্রকাশের পর থেকেই রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জোওয়ান সিনেমায় দীপিকাকে কয়েকটি বিশেষ দৃশ্যে দেখা গেলেও শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। এ ছাড়া অন্যান্য চরিত্রে আরও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্রা, ঋদ্ধি ডোগরা। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, দ্য ওয়াল

এপ্রিল ১৮, ২০২৩
ছেলের নির্দেশনায় এবার শাহরুখ - image

ছেলের নির্দেশনায় এবার শাহরুখ

30 এপ্রিল 2023, বিকাল 6:00

পরিচালক হিসাবে গত সপ্তাহেই অভিষেক ঘটেছে শাহরুখ পুত্র আরিয়ানের। নিজের ব্র্যান্ডের পোশাকের বিজ্ঞাপনের শ্যুটিংয়ের নির্দেশনা দিয়েছেন খান পুত্র। আরিয়ানের নির্দেশনায় কাজ করেছেন বলিউডের কিং ওরফে শাহরুখ খান। প্রথমবার কর্মসূত্রে বাবা-ছেলেকে একসাথে পেয়ে মুগ্ধ ভক্তরা। ব্র্যান্ডের প্রমোশনের টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভেসে যান বাবা ছেলের এই জুটি। বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন লাক্সরি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড D'Yavol X-এর মালিক আরিয়ান খান। শ্যুটিং সেটে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘বাবার সঙ্গে কাজ করতে গিয়ে কখনও চ্যালেঞ্জিং বলে মনে হয়নি। শাহরুখ খানের অভিজ্ঞতা আর কাজের ধরন সেটে সকলের কাজকে সহজ করে দেয়।’ আরিয়ান আরও বলেন, ‘কাস্ট অ্যান্ড ক্রু-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তিনি। সবাইকে সম্মানও করেন। যখন উনি সেটে থাকেন তখন আমি জানি যে আলাদা গুরুত্ব দিতে হবে। তাই সেটে উনার থেকে যেটুকু শেখার শিখে নিয়েছি।' শাহরুখ কি তাঁকে কোনও ইনপুট দিতেন? উত্তরে আরিয়ানের জানান, ‘নিশ্চয়ই। উনি দিতেন। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সকলেই নিজেদের মতো করে ইনপুট দিয়েছেন। কারও ইনপুট যদি নাও নিতে পারি তাহলেও সেটা শোনা দরকার। কারণ ফিল্মমেকিং একটা গ্রুপ ওয়ার্ক। তবে আমার বাবার ইনপুট আমার থেকে অনেকটাই আলাদা। তবুও দুজনেরটাই যদি সমান প্রাধান্য পায় তাহলে দুপক্ষের ভাবনাকে কাজে লাগিয়েই শ্যুট করা উচিত।’ আরিয়ান একাধিকবার জানিয়েছেন, তিনি বাবার মতো অভিনেতা হতে চান না কোনোদিন। ফিল্মমেকার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। একাধিক ব্যবসার সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজের স্ক্রিপ্টও লিখছেন যা তিনি নিজেই পরিচালনা করবেন বলে ঠিক করেছেন। গত বছরই নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মনের এ ইচ্ছা ব্যক্ত করেছেন আরিয়ান।

এপ্রিল ৩০, ২০২৩
১২ মে মুক্তি পাবে ‘পাঠান’ - image

১২ মে মুক্তি পাবে ‘পাঠান’

02 মে 2023, বিকাল 6:00

কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণার পর শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। কিন্তু এদিনও মুক্তি পাচ্ছেনা ছবিটি। নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের এক আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হলো। ৫ মে এর পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ১২ মে। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিলো দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার মিটিং ছিলো। মিটিং শেষে তারা এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে। বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

মে ০২, ২০২৩
সেন্সর পেল ‘পাঠান’, বাংলাদেশে মুক্তি ১২ মে - image

সেন্সর পেল ‘পাঠান’, বাংলাদেশে মুক্তি ১২ মে

03 মে 2023, বিকাল 6:00

বাংলাদেশে মুক্তির জন্য সেন্সরের ছাড়পত্র পেল বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। বৃহস্পতিবার সেন্সর পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনে বাধা থাকল না। অনন্য মামুন বলেন, ‘আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।’ এর আগে, শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পাচ্ছে দেশের সিনেমা হলে। উল্লেখ্য, এর আগে ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এল। যদিও এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’।  বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি।

মে ০৩, ২০২৩
আবারও অ্যাকশন দৃশ্যে শাহরুখ-সালমান, খরচ হচ্ছে কত কোটি টাকা? - image

আবারও অ্যাকশন দৃশ্যে শাহরুখ-সালমান, খরচ হচ্ছে কত কোটি টাকা?

06 মে 2023, বিকাল 6:00

‘পাঠান’ সিনেমার বিশেষ চরিত্রে সালমান খান ও শাহরুখ খানের একসঙ্গে উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। বক্স অফিস সাফল্যের পাশাপাশি প্রিয় দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখে ভক্তদের উৎসাহ আরও বেড়ে গেছে। তারপর থেকেই দুই তারকাকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শক ও অনুরাগীরা। তবে পাঠানের সাফল্যের পরেই জানা যায়, যশরাজের পরবর্তী ছবি ‘টাইগার ৩’ তে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের সবচেয়ে বড় এই দুই তারকাকে। ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও এখনো সালমান-শাহরুখের এই দৃশ্য ধারণ করা হয়নি। গত মাসে শুটিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। চলতি মাসের ৮ তারিখ শুটিংয়ে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। ‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সালমান। সিনেমায় এমন একটি দৃশ্য আছে, যেখানে টাইগারকে জেলখানা থেকে ছাড়ানোর সময় সেখানে এসে উপস্থিত হবে বন্ধু পাঠান। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই খান। শুধু মাত্র এই দৃশ্যের শুটিংয়ের পেছনে প্রায় ৩৫ কোটি রুপি খরচ করছেন নির্মাতারা, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা। এই দৃশ্য ধারণ করার জন্য দীর্ঘ ৪৫ দিন ধরে মুম্বাইয়ে নির্মাণ করা হয়েছে বিশাল এক সেট। ‘পাঠান’-এর সাফল্যের পর আরও বড় মাপে ‘টাইগার ৩’ বানাতে চান সিনেমা সংশ্লিষ্টরা। তাই বাজেট নিয়ে কোনোভাবেই আপস করতে রাজি নন তারা।

মে ০৬, ২০২৩
‘পাঠান’ মুক্তির সুযোগ করে দেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ - image

‘পাঠান’ মুক্তির সুযোগ করে দেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ

07 মে 2023, বিকাল 6:00

‘পাঠান’ সিনেমা মুক্তির সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশের কাছে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস কৃতজ্ঞ। প্রতিষ্ঠানটি এক টুইটে এই কৃতজ্ঞতা জানায়। গত ৫ মে করা টুইটে যশরাজ ফিল্মস বলে, ‘১৯৭১ সালের পর এই প্রথম কোনো হিন্দি ছবি বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। ‘পাঠান’কে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’ বিখ্যাত বলিউড সাময়িকী ফিল্মফেয়ারের পক্ষ থেকে টুইট করা হয়েছে, ‘শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ১৯৭১ সালের পর এই প্রথম হিন্দি ভাষার কোনও টাইটেল সে দেশে থিয়েট্রিকাল রিলিজ পাবে।’ এদিকে, বিশ্বের প্রায় ১১০টি দেশে বলিউডের সিনেমা নিয়মিত মুক্তি পায়। তবে বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশ এতদিন সেই তালিকার বাইরে ছিল। প্রায় ৫২ বছর বাদে সেই বাংলাদেশও যে হিন্দি সিনেমার জন্য তাদের দ্বার উন্মুক্ত করছে, এটাকে বলিউড খুব তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবেই দেখছে।১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘কাটি পতঙ্গ’-ই হলো শেষ হিন্দি ছবি, যেটা ঢাকার সিনেমা হলে দেখানো হয়েছিল। শক্তি সামন্তের পরিচালনায় রাজেশ খান্না ও আশা পারেখের এই সুপারহিট ছবিটি ভারতে মুক্তি পায় ১৯৭১ সালের ২৯ জানুয়ারি। তবে স্বাধীনতার পর বাংলাদেশে দেশজ বাংলা ভাষার সিনেমাকে সুরক্ষা দেওয়ার যুক্তিতে বন্ধ করা হয় হিন্দি ছবির আমদানি।

মে ০৭, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo