logo
youtube logotwitter logofacebook logo

শাম্মী

এটিএন বাংলার শনিবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার শনিবারের অনুষ্ঠানসূচী

20 নভেম্বর 2015, বিকাল 6:00

১০টা ৩০মিঃ শিশুদের অধিকার, বিনোদন ও ভালোলাগা নিয়ে অনুষ্ঠান ‘আমরা করবো জয়’। ১১টা এটিএন বাংলা সংবাদ ১১টা ১০মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বেস্ট টমেটো ক্যাচাপ এটিএন রান্নাঘর’, পরিচালনা- লবী রহমান। ১১টা ৪৫মিঃ পুরোনো দিনের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’ উপস্থাপনা- শান্তা জাহান, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার। ১২টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ১২টা ৩০মিঃ সমসাময়িক বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারিত টক শো ‘প্রসঙ্গ’ উপস্থাপনাঃ মোঃ নূরুল ইসলাম, পরিচালনাঃ তাশিক আহমেদ। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ। ০১টা ১৫মিঃ কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘মাটির সুবাস’ পরিচালনাঃ রাসেল মাহমুদ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা এটিএন বাংলা সংবাদ। ০৩টা ১০মিঃ পাওয়ার ড্রিংক মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’, পরিচালনা- আজাদী হাসনাত ফিরোজ। ০৪টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ। ০৪টা ০৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’ এর বাকী অংশ। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ১৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’ এর বাকী অংশ। ০৬টা ইংরেজি সংবাদ ০৬টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’ এর বাকী অংশ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘সাহেব বাবুর বৈঠকখানা’ রচনাঃ সৌরভ, পরিচালনাঃ জাহিদুল ইসলাম মিন্টু অভিনয়েঃ জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, তোফা হাসান, হাসান ফেরদৌস জুয়েল, কাজী উজ্জল, লীনা ফেরদৌসী, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা, জলি আহমেদ, মোহনা ইসলাম, রীমু, সৌরভ, মৃদুল হাসান, আনিছুর রহমান, প্রমুখ। ০৮টা ৪৫মিঃ নাটক ‘স্পর্শ’, রচনা ও পরিচালনা- শামীমা শাম্মী। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ রচনা ও পরিচালনাঃ মোহন খান। অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম ও অন্যান্য। ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি পি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

নভেম্বর ২০, ২০১৫
বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ - image

বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ অনুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’

03 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: গতকাল ছিল আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশ্ব প্রতিবন্ধী দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’। মায়েশা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। বাংলাদেশের আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভাবান প্রতিবন্ধী। এমনি কয়েকজনকে নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কুষ্টিয়ার সুজন রহমান, বগুড়ার ডালাস, গোড়াদহের আব্দুর রহমান, নওগার যুবায়ের এবং ঢাকার শাম্মী ও সোহানা। সবকটি গানের কথা লিখেছেন কাজলী আহমেদ। ঢাকা ও এর আশেপাশের লোকেশনে চিত্রায়িত এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীরা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন। সঙ্গীতানুষ্ঠান ‘শুধুই ওদের জন্য’ প্রচার হবে আজ (৪ ডিসেম্বর) সকাল ১১.১০ মিনিটে এটিএন বাংলায়।

ডিসেম্বর ০৩, ২০১৫
স্বাধীনতা দিবসে এটিএন বাংলার আয়োজন - image

স্বাধীনতা দিবসে এটিএন বাংলার আয়োজন

25 মার্চ 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ দিবসের অনুষ্ঠানমালায় রয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, নাটক, টেলিফিল্ম, প্রামাণ্য অনুষ্ঠান, তথ্যচিত্র, নৃত্যানুষ্ঠান এবং শিশু-কিশোরদের কুচকাওয়াজ। ২৬শে মার্চ সকাল ৭.৩০ মিনিটে প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান। ৮.৩০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শিশু-কিশোরদের কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করা হবে ৯.১৫ মিনিটে। ১০.৩৫ মিনিটে প্রচারিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাবেয়া’। দুপুর ৩.১৫ মিনিটে প্রচারিত হবে ড. মাহফুজুর রহমান পরিচালিত প্রামাণ্য অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’। তথ্যচিত্র ‘সাকিন বাংলাদেশ’ প্রচারিত হবে বিকাল ৫.২০ মিনিটে। পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। নাহিদ রহমান পরিচালিত নৃত্যানুষ্ঠান ‘জাগো বাংলাদেশ’ প্রচারিত হবে সন্ধ্যা ৬.১৫ মিনিটে। রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘জন্ম’। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম। ৯.১৫ মিনিটে প্রচারিত হবে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মিত সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। অনুষ্ঠানে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, শাম্মী আক্তার, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রফিকুল আলম, ফাহমিদা নবী, নির্ঝর ও প্রতীক হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম। রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’। গাজী ফারুকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, অরিণ, আন্না, সাগর, আশিক চৌধুরী, হান্নান শেলী, শাহেনা আক্তার, শম্পা নিজাম, হিরা ও শিশু শিল্পী জারা।

মার্চ ২৫, ২০১৭
ফাগুন অডিওভিশন নির্মিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’ - image

ফাগুন অডিওভিশন নির্মিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’

25 মার্চ 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় ২৬শে মার্চ রাত ৯টা ১৫মিনিটে প্রচার হবে ফাগুন অডিওভিশন নির্মিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রি অভিনয় তারকা অপি করিম। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে রয়েছে পাঁচটি দেশাত্মবোধক গান। ব্যাপক আয়োজনে নির্মিত গানগুলোতে অংশ নিয়েছেন শীর্ষস্থানীয় তারকা সংগীতশিল্পীরা। গাজী মাজহারুল আনোয়ারের কথা, আলী আকবর রুপুর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ্যান্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ। সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য এই গানটির চিত্রায়ণে সহযোগিতা করেছেন। সৈয়দ আবদুল হাদী ও শাম্মী আক্তারের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও নির্ঝর গেয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুর করা একটি গান। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। মহান বীরাঙ্গনাদের নিয়ে আর একটি গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন মেজর (অব.) আনিস-উল-ইসলাম এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন ফাহমিদা নবী। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। মো. জামালউদ্দিনের কথা ও নাসিরের সুরে অনুষ্ঠানে আর একটি গান গেয়েছেন রফিকুল আলম।

মার্চ ২৫, ২০১৭
ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’ - image

ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’

16 এপ্রিল 2023, বিকাল 6:00

আসন্ন ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। এই তালিকায় রয়েছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি আসছে ঈদে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। মুক্তির ঘোষণা দিয়ে শনিবার (১৫ এপ্রিল) রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ্যে আসতেই বেশ সাড়া ফেলছে। এখানে আদর-বুবলীকে ভিন্ন লুকে দেখা গেছে। অনেকেই ট্রেইলারটি শেয়ার করে প্রশংসা করেছেন। ট্রেইলার শেয়ার করে মালেক আফসারী লিখেন, হঠাৎ চোখ আটকে গেলো। ২ মিনিট ৪৫ সেকেন্ড দারুণ ছিল। ঈদের ছবি। শুভকামনা।গেল সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী। আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে এতে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে ‘লোকাল’ সিনেমাটি।’ ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

এপ্রিল ১৬, ২০২৩
আদরের ‘খেলা হবে’ শুনে যা করলেন বুবলী - image

আদরের ‘খেলা হবে’ শুনে যা করলেন বুবলী

17 এপ্রিল 2023, বিকাল 6:00

এবার ঈদে ‘লোকাল’ সিনেমাটি একসঙ্গে মুক্তি পাচ্ছে ৫০ হলে। এর জোয়ারে মাটিচাপা পড়েছে একসঙ্গে মুক্তি পাওয়া আরও ১০টি ছবি। যেন তারা সিনেমা মুক্তির চমক দিতে নয়, বরং সোশ্যাল হ্যান্ডেলে ‘হা হা রিঅ্যাক্ট’ প্রতিযোগিতায় নেমেছেন! এসব নিয়ে যখন চারপাশে চলছে হাহা হিহি, তখনই একটু নীরবতার ফুরসত তৈরি করে দিলেন তরুণ নির্মাতা সাইফ চন্দন। অনেকটা ভোজবাজির মতো প্রকাশ করলেন ‘লোকাল’ ছবির ট্রেলার। সঙ্গে ঘোষণা ঈদে মুক্তির! যে ছবিতে পুতুল নায়িকার নিয়ম ভেঙে দরকারি চরিত্রে হাজির হয়ে চমকে দিলেন শবনম ইয়াসমিন বুবলী। নতুন নায়ক আদর আজাদ দেখালেন লুকের খেলা। সবাই বলা শুরু করল, শাকিব-অনন্ত পেরিয়ে সত্যিকারের ঈদের ট্রেলার প্রকাশ করল আদর-বুবলীর ‘লোকাল’। সেই প্রশংসাপত্র ভাঁজ করে পকেটে রাখতে না রাখতে ক্লিওপেট্রা ফিল্মস সোমবার সন্ধ্যায় প্রকাশ করল ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’। যে খেলা সত্যিই দেখার মতো। যেখানে আদরের অ্যাকশন আর বুবলীর মুচকি হাসিতে দর্শকরা হয়ে পড়ছেন খান খান! নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। ছবিটি মুক্তির পরেও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’ ‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।

এপ্রিল ১৭, ২০২৩
ঈদে চঞ্চল-শাওনের নতুন গান - image

ঈদে চঞ্চল-শাওনের নতুন গান

17 এপ্রিল 2023, বিকাল 6:00

অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করলেও গানে বেশ পারদর্শী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানে দুজনের গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার ঈদেও একই প্ল্যাটফর্মে দ্বৈত গান নিয়ে আসছেন চঞ্চল ও শাওন। ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’—জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী এবার গাইবেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি। নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সুর ও সংগীত করেছিলেন সত্য সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি নতুন করে গাওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই গান শুধু গাওয়ারই বিষয় ছিল না, ছিল অভিনয়, ছিল অভিব্যক্তির বিষয়। আগের দিনের আবেগ অনুভূতি পাবেন শ্রোতারা। আগের প্রজন্মের সঙ্গে বর্তমানের প্রজন্মের যোগসূত্র তৈরির চেষ্টা করেছি। শাওনের সঙ্গে গানে আমার একটি কেমিস্ট্রি তৈরি হয়েছে। এই গানেও নতুন করে কেমিস্ট্রির ফলটা পাবেন।’ শাওন বলেন, ‘মিউজিক ভিডিও নির্মাণের সময়ই গানটি আমরা সরাসরি গেয়েছি। আমি আর চঞ্চল ভাই মেকআপ রুমে বসেই প্ল্যান করি যে আমরা এই গানের সঙ্গে নাচব। গানে গানে দ্বৈত নৃত্য নতুন ব্যাপার। আমরা খুব মজা করতে করতেই কাজটি করেছি। ছোটবেলা থেকে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান পারিবারিক আড্ডায় গেয়েছি। কিন্তু আয়োজন করে এবারই প্রথম গাওয়া।’ চাঁদরাতে আইপিডিসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁদের গাওয়া গানটি।

এপ্রিল ১৭, ২০২৩
‘প্রিয়তমা’য় বৃদ্ধ শাকিবের মেকআপের খরচ পাঁচ লাখ - image

‘প্রিয়তমা’য় বৃদ্ধ শাকিবের মেকআপের খরচ পাঁচ লাখ

23 জুন 2023, বিকাল 6:00

চামড়ায় ভাঁজ, গালে, কপালে ফুটে উঠেছে বলিরেখা, ঘাড় অবধি লম্বা কাঁচাপাকা চুল, মুখভর্তি দাড়ি, ৮০ বছরের বৃদ্ধ রুপের ঢালিউড কিং শাকিব খান সবাইকে চমকে দিয়েছেন। গত মঙ্গলবার প্রকাশ হওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের তৃতীয় লুক এক ভিন্নধর্মী মুগ্ধতা ছড়িয়েছে ভক্ত-দর্শকদের মধ্যে। দীর্ঘ ক্যারিয়ারে এমন লুকে নিজেকে উপস্থাপন করে প্রশংসায় ভাসছেন অভিনেতা। তবে শাকিবের প্রস্থেটিক এই মেকআপের পেছনে সংশ্লিষ্টদের গুনতে হয়েছে পাঁচ লাখ টাকা। ছবিতে দেখা যায়, জীবন সায়াহ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন শাকিব। ক্যাপশনে লেখা, ‘আছি তোমারই অপেক্ষায়…।’ আর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় বয়স্ক শাকিবের সে লুক! জানা যায়, ছবিতে ব্যবহৃত ছোট্ট এই অংশটুকুর দৃশ্যায়নে ‘প্রিয়তমা’ টিমের খাটুনিও কিন্তু কম ছিল না। প্রথমেই শঙ্কা ছিল, ছয়–সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কি না? তবে চিত্রনাট্য পড়ে বৃদ্ধের এই অংশটুকু করতে বেশ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। এরপর থেকেই চলে এর প্রস্তুতি পর্ব। এই অংশের জন্য বরাদ্দ করতে হয় মোটা অঙ্কের বাজেট। ১৫ দিনের মতো সময় দিতে হয় প্রস্থেটিক মেকআপ টিমকে। প্রথমে নেওয়া হয় শাকিবের মুখমণ্ডলের মাপ। সেভাবে একটি আবরণ তৈরি করা হয়। সেখানে চুল-দাড়ি বসিয়ে ঠিক করা হয় লুক। পরে চরিত্রের সঙ্গের মানানসই কি না, যাচাই করার জন্য লুক পরীক্ষা করা হয়। মেকআপ আর্টিস্ট সবুজ খান বলেন, ‘পুরো শুটিংয়ে আমরা এই অংশটা নিয়ে চিন্তিত ছিলাম। কারণ, প্রস্থেটিক মেকআপ করাটা কঠিন। দীর্ঘ সময় প্রয়োজন হয়। একটানা বসে থাকতে হয়। ভুল করা যাবে না। সব আলাদা করে লিখে রাখতে হয়। মেকআপের কাজগুলোও ভাগ করে দিতে হয়। শুটিংয়ের সময় এই মেকআপ দিতে আমাদের প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা লাগত। এই মেকআপ তুলতেও আবার তিন ঘণ্টা সময় লেগেছিল। তিন দিন আগে থেকেই আমরা টানা এই মেকআপের সঙ্গে ছিলাম।’ শাকিব খানকে দুই দিন সকাল সাতটা থেকে এই মেকআপ নিতে হয়। এ ধরনের মেকআপে খরচ কেমন, জানতে চাইলে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘এটা অনেক ব্যয়বহুল। যে কারণে ঢালিউড সিনেমায় এ মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না। কিন্তু আমরা কোনো ছাড় দিইনি। এই অর্থ দিয়ে অনায়াসে আমরা মারপিটের কয়েকটি দৃশ্য করতে পারতাম।’ শাকিবের এই লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

জুন ২৩, ২০২৩
আওয়ামী লীগের জরুরি সভা শুরু - image

আওয়ামী লীগের জরুরি সভা শুরু

28 জুলাই 2023, বিকাল 6:00

আওয়ামী লীগের জরুরি সভা শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ৫৫ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভা শুরু হয়। জরুরি সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনিবাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, মারুফা আক্তার পপি, তারানা হালিম, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত রয়েছেন। এছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান সিরাজ উপস্থিত রয়েছেন। জরুরি সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।

জুলাই ২৮, ২০২৩
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ যা বললেন মার্কিন রাষ্ট্রদূত - image

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

02 আগস্ট 2023, বিকাল 6:00

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেন পিটার হাস। তিনি বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই। কোনো বিশেষ দলকে নয়, বরং গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এ লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর আগে বৈঠকে যোগ দিতে সকালে কার্যালয়ে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানা যায়, নির্বাচনের পরিবেশ দেখতে আগামী অক্টোবরে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের প্রি-অ্যাসেসমেন্ট টিম।

আগস্ট ০২, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo