logo
youtube logotwitter logofacebook logo

শপথ

ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু - image

ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু

15 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ফিলিপাইনে আবারো মৃত্যুদণ্ডের বিধান চালু করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বিবিসি জানিয়েছে, তিনি এ বিষয়ে কংগ্রেসে প্রস্তাব তুলবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেবেন বলেও জানিয়েছেন দুতের্তে। তবে নব নির্বাচিত প্রেসিডেন্ট কীভাবে এসব প্রস্তাব অনুমোদন করাবেন তা এখনো স্পষ্ট নয়। কেননা প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। কংগ্রেসে নতুন করে মৃত্যুদণ্ডের ওপর আনীত প্রস্তাব পাস করাতে হলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন লাগবে। কঠোর হাতে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন রদ্রিগো দুতের্তে। আগামী মাসের ৩০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তা

মে ১৫, ২০১৬
নতুন বিধায়কদের সঙ্গে মমতার বৈঠক; শপথ গ্রহণ ২৭মে - image

নতুন বিধায়কদের সঙ্গে মমতার বৈঠক; শপথ গ্রহণ ২৭মে

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে, আগামী ২৭ মে শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ দুপুরে বৈঠক করেন মমতা ব্যানার্জি। মমতার কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই মুলত আলোচনা করেন তৃণমূল নেতারা। এতে শপথ অনুষ্ঠানের রূপরেখা কেমন হবে আর প্রস্তুতি পর্বের দেখভাল কারা করবেন, সেব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি বৈঠকে রাজ্যের আগামী দিনের উন্নয়ন-কৌশল নিয়েও আলোচনা হয়। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে মমতার এই আলোচনায় সিদ্ধান্ত হয়, গতবারের মতো এবার রাজভবনে শপথ নেবে না নতুন মন্ত্রিসভা। মমতা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে যাতে বেশি সংখ্যক অতিথিকে জায়গা দেয়া যায়, সেলক্ষ্যেই রেড রোডে শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। আশপাশের রাজ্যগুলোর মূখ্যমন্ত্রীসহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মে ১৯, ২০১৬
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা - image

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

26 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভি জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে কলকাতার প্রশস্ত রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন মমতা ব্যানার্জি। এরপর মমতার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার ১৭ জন নতুন মুখসহ ৪২ জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিজেপি নেতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেস যাদব, ক্রিকেটেটার সৌরভ গাঙ্গুলিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ না জেতার কারণে ওই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা। তবে গত মন্ত্রিসভার নয়জন সদস্য বাদ পড়েছেন এবার। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রীসভার সদস্যদের নিয়ে প্রথমবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করলো তৃণমূল কংগ্রেস।

মে ২৬, ২০১৬
পেট্রাপোল দিয়ে ভারতে যেতে বাধা নেই বাংলাদেশিদের - image

পেট্রাপোল দিয়ে ভারতে যেতে বাধা নেই বাংলাদেশিদের

02 জুলাই 2022, বিকাল 6:00

যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে পেট্রাপোল দিয়ে ভারতে যেতে কোন বাধা নেই বাংলাদেশিদের। আজ রবিবার (৩ জুলাই) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়। ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

জুলাই ০২, ২০২২
শুরু হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন - image

শুরু হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন

17 জুলাই 2022, বিকাল 6:00

ভারতে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে বিজেপি সমর্থিত জোট এনডিএ’র পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। অন্যদিকে ভারতের  বিরোধী শিবির প্রার্থী হিসেবে মনোনীত করেছে যশবন্ত সিনহাকে। আজ লড়াইয়ের ময়দানে দুইজন। সোমবারের নির্বাচনে ভারতের  প্রায় ৪৮০০ জন সাংসদ-বিধায়ক নিজেদের ভোট দেবেন। প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের তরফ থেকে দাবি করা হয়েছে, এই নির্বাচনে জিতবেন দ্রৌপদী মুর্মুই। রাষ্ট্রপতি নির্বাচন জিতে তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। রোববারও ভোট চেয়েছেন বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা। প্রচারে নেমে তিনি ২ পাতার টুইট করে লিখেছেন, কেন এই নির্বাচনে ভোট তাকেই দেবেন সবাই। যশবন্তের হয়ে সুর মিলিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। তিনি জানান, দেশের মানুষ যশবন্ত সিনহাকে কথা বলতে শুনেছেন। কিন্তু কেউ কখনও দ্রৌপদী মুর্মুকে কথা বলতে শোনেননি। তবে রাজনৈতিক মহলের সমীক্ষা বলছে, রাইসিনা হিলসের লড়াইয়ে সিনহার থেকেও এগিয়েই থাকবেন মুর্মু। আজকের নির্বাচনে কোন ইভিএম ব্যবহার করা হবে না। ব্যালট পেপারে নিজেদের পছন্দের প্রার্থীর নাম লিখবেন সাংসদ-বিধায়করা। সাংসদরা ভোট দেবেন সবুজ পেপারে, আর বিধায়করা দেবেন সবুজ পেপারে। সোমবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন।ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের ভোট প্রদান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিহারের বিজেপি বিধায়ক স্ট্রেচারে করে নিজের ভোট দিতে এসেছেন। কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যে ভোট দিয়েছেন। ভারতের অন্যান্য রাজ্যের মতোই লম্বা লাইন পড়েছে  পশ্চিমবাংলার বিধানসভার বাইরেও। দিনের প্রথম ভাগ থেকেই বিজেপি বিধায়করা লাইন দিয়েছেন বাংলা বিধানসভার বাইরে। নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিজেপি বিধায়করা সোজা পৌঁছে যান বিধানসভায়। প্রত্যেকের গলায় একই ধরণের উত্তরীয়।একই লাইনে নিজেদের ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ-বিধায়করাও।

জুলাই ১৭, ২০২২
অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নিতীশ - image

অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নিতীশ

09 আগস্ট 2022, বিকাল 6:00

ভারতের বিহারে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নিতীশ কুমার। একই সঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তেজস্বী যাদব। গতকাল মঙ্গলবার বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে মহাজোটের হাত ধরেছেন নিতীশ। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নিতীশ কুমার। এই নিয়ে অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। জোটের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য ভবনে স্থানীয় সময় দুপুর ২টায় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জেডিইউর প্রধান নিতীশ মুখ্যমন্ত্রী পদে এবং আরজেডি নেতা তেজস্বী উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। অন্য মন্ত্রীরা কয়েক দিন পর শপথ নিতে পারেন বলে জানা গেছে। নিতীশের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ সাতটি দল মিলে গঠন করেছে ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। এই মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গড়তে চলেছেন নিতীশ কুমার। রাজ্য গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে এক দফা বৈঠক করেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এ বিষয়ে অবগত।’ তবে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরের কার্যালয়ে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী এবং তাঁর ভাই তেজ প্রতাপকেও।

আগস্ট ০৯, ২০২২
ইমরান খানের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু - image

ইমরান খানের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু

21 আগস্ট 2022, বিকাল 6:00

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই তদন্ত বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। শনিবার (২০ আগস্ট) এক রাজনৈতিক বক্তৃতায় ইমরান পুলিশ প্রধান ও একজন নারী বিচারকের বিরুদ্ধে তাঁর নেতা কর্মীদের আটক ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন। এমনকি পুলিশ প্রধান ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। আর এমন হুঁশিয়ারিকে হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শুরুর ঘোষণায় এরই মধ্যে পাকিস্তান জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইমরানের শত শত সমর্থক ইসলামাবাদে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন। ইমরানকে আটক করা হলে রাজধানী দখলের শপথ নিয়েছেন সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেখানে এসেছেন তারা। এর আগে জনসম্মুখে একজন নারী বিচারক এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য রাখায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানায় ক্ষমতাসীন সরকার। শনিবার ইসলামাবাদে একটি সমাবেশে হুমকির দিয়ে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশ প্রধান এবং একজন নারী বিচারককে ‘ছাড়বেন না’। এর পরিপ্রেক্ষিতে ইমরান খানের বক্তব্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা (পেমরা)।

আগস্ট ২১, ২০২২
কলকাতার বাংলাদেশ মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন - image

কলকাতার বাংলাদেশ মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

16 এপ্রিল 2023, বিকাল 6:00

যথাযথ মর্যাদায় কলকাতায় পালন করা হলো ঐতিহাসিক 'মুজিবনগর দিবস'। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন চত্বরে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর হাইকমিশন প্রাঙ্গণে 'মুজিব চিরঞ্জীব' মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন। এরপর বাংলাদেশ গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রেরিত বানী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করেন প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন। আলোচনায় উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার সুযোগ্য সহযোদ্ধারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সে সরকারের দাপ্তরিক কার্যক্রম কলকাতা থেকে পরিচালিত হলেও সরকার শপথ নিয়েছিল বাংলাদেশ ভূখন্ডে।  মুক্তিযুদ্ধকালীন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা সৃষ্টিতে এই শপথ অনুষ্ঠান বড় বার্তা দিয়েছিল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এপ্রিল ১৬, ২০২৩
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন চলছে - image

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন চলছে

18 এপ্রিল 2023, বিকাল 6:00

আগামী ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেবেন। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১ হাজার ২৩৮ জনকে দাওয়াত দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের। অতিথিদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে প্রটোকল-সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনে নেতৃত্বে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনকেন্দ্রিক অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আপ্যায়নের নেতৃত্ব দেয় আপন বিভাগ। মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রজ্ঞাপন জারি হয় গত ১৩ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে অন্তত পাঁচটি কমিটি গঠন করা হয়। গত ৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল কাজ শপথ অনুষ্ঠান উপলক্ষে গঠিত বাকি চারটি উপকমিটির কার্যক্রম সমন্বয় করা এবং মন্ত্রিপরিষদ সচিবকে সার্বিক চিত্র অবহিত করা। অন্য কমিটিগুলো হলো– অতিথি তালিকা প্রণয়ন কমিটি, আমন্ত্রণপত্র প্রাপ্তি যাছাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি ও অভ্যর্থনা কমিটি। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার। প্রস্তুতির প্রাথমিক কাজ সম্পন্ন হলে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে মহড়া অনুষ্ঠানের আয়োজন করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। শপথ গ্রহণের পরপরই রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং কার্যভার গ্রহণ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এপ্রিল ১৮, ২০২৩
রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন - image

রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন

19 এপ্রিল 2023, বিকাল 6:00

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন। টানা দুইবার পাঁচ বছর করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ২৪ এপ্রিল সকাল ১১টায় নতুন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথ নেওয়ার পর মো. আবদুল হামিদের বিদায় অনুষ্ঠান দুপুর সাড়ে ১২টায় শুরু হবে। তিনি বলেন, ‘এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে এত বড় বিদায় দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে।’ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হোন। একই বছরের ১৮ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। পরে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি।বঙ্গভবনের সনদ গ্রাউন্ডে বিদায়ী গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। গার্ড অব অনার শেষে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে একটি খোলা ফুলে সজ্জিত জিপে ঝর্ণা এলাকা থেকে প্রধান ফটকের দিকে যাত্রা করবেন। জয়নাল আবেদীন বলেন, ‘বঙ্গভবনে তার দীর্ঘ অবস্থান শেষ করে বিশেষ নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি ভিভিআইপি মোটর শোভাযাত্রায় রাজধানীর নিকুঞ্জ এলাকায় তার নতুন বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন।’ সনদ গ্রাউন্ডে গার্ড অব অনার এবং প্রধান ফটকে স্যালুট গার্ড দেবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। অন্যদিকে অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতিকে বহন করবে সুন্দর সাজানো গাড়ি। বঙ্গভবনের সব কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে গাড়ির সামনে দড়ি টেনে তারপর ধাক্কা দেবেন। বঙ্গভবনের ভেতরে সকল কর্মকর্তা, কর্মচারী এবং পিজিআর সদস্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন এবং বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনকে বিদায় জানিয়ে একটি খোলা জিপে বঙ্গভবন থেকে প্রস্থান করবেন। গত ১৭ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্মানে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, তিনি রাষ্ট্রপতি হলেও নিজেকে সব সময় দেশের একজন সাধারণ মানুষ হিসেবেই মনে করতেন। সভাপতির পদকে দায়িত্ব হিসেবে বিবেচনা করে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে জানান রাষ্ট্রপতি। বঙ্গভবনের উন্নয়নে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গভবন ছিল মর্যাদার প্রতীক।’ আওয়ামী লীগের রাজনীতিবিদ আবদুল হামিদ ময়মনসিংহ-১৮ আসন থেকে ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হোন। তিনি কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে আওয়ামী লীগের টিকিটে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হোন। আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বিদায়ী এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হামিদ শুধু সংস্কার করা এয়ার রেইড শেল্টার ও বঙ্গভবন তোষাখানা জাদুঘর উদ্বোধন করেননি, জনসাধারণের জন্য উন্মুক্তও করেন। বঙ্গভবন তোষাখানা জাদুঘরকে বাঙালির শতবর্ষের বর্ণিল ইতিহাস-ঐতিহ্যের অন্যতম নিদর্শন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, বঙ্গভবনের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণ এবং তা জাতির সামনে তুলে ধরতে বঙ্গভবন তোশাখানা জাদুঘর ভবিষ্যত প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এপ্রিল ১৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo