logo
youtube logotwitter logofacebook logo

যুদ্ধবিমান

ভারতীয় বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭ - image

ভারতীয় বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭

01 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বছরের শুরুতেই জঙ্গি হামলায় কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্য। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে, সেখানকার পাঠানকট বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় অন্তত ৬ জঙ্গি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় ৫ ঘন্টার গোলাগুলিতে, নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য ও ৪ হামলাকারী জঙ্গি নিহত হয়েছে। এদিকে আজ দুপুরে ঘাটির ভিতরে অভিযান চালালে, নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ধারণা, জঙ্গিদের কেউ ঘাটির মধ্যে লুকিয়ে থাকতে পারে। ওই সন্দেহভাজনদের ধরতে নতুন করে অভিযান চালানো হয়। পাকিস্তান সীমান্ত থেকে এই বিমান ঘাঁটিটির দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে, জঙ্গিরা একে ফোরটি সেভেন রাইফেলের গুলি ছুড়তে ছুড়তে বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে। তাদের সংখ্যা ছিল ৬ জন। যে গাড়িটি হামলাকারীরা ব্যবহার করেছে, সেটি কদিন আগে পুলিশের কাছ থেকে হাইজ্যাক করা হয়েছিল বলেও জানা গেছে। হামলার সময় সন্ত্রাসীদের গায়ে ছিল সামরিক বাহিনীর পোশাক। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের সদস্য। পাথানকটে ওই এয়ার বেজটিতে মিগ টুয়েন্টি নাইন যুদ্ধবিমান ও সামরিক হ্যালিকপ্টার রাখা হয়। পুলিশ জানিয়েছে, ঘাঁটির যে অংশে যুদ্ধবিমান রাখা ছিলো, সে দিক দিয়েই হামলা শুরু করে জঙ্গিরা। ওইসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের প্রায় ৫ ঘন্টা ধরে গোলাগুলি চলে। এতে হামলাকারী চার জঙ্গি, ঘটনাস্থলেই নিহত হয়। জঙ্গিদের প্রতিহত করার লড়াইয়ে, প্রাণ দিতে হয় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকেও। তবে ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও সামরিক হ্যালিকপ্টারের কোনো ক্ষতি হয়নি বলে জানায় কতৃপক্ষ। এ ঘটনায় ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড- এনএসজিকে ডাকা হয়েছে। কঠিন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো পাঞ্জাবজুড়েই।

জানুয়ারি ০১, ২০১৬
আর্মেনিয়ান সৈন্যরা আজারবাইজান না ছাড়লে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান। - image

আর্মেনিয়ান সৈন্যরা আজারবাইজান না ছাড়লে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

আর্মেনিয়ান সৈন্যরা আজারবাইজান না ছাড়লে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের দাবিও নাকচ করেছে দেশ দুটি। যদিও আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী দুদেশের মধ্যে চারদিন ধরে চলা টানা যুদ্ধে আজারবাইজানের ৭৯০ সেনা হত্যাসহ একটি যুদ্ধবিমান, ৭২টি ড্রোন ও ট্যাঙ্কসহ ১৩৭টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে আর্মেনিয়া। এদিকে সাড়ে ৫ শতাধিক সেনা হত্যা এবং ১৫টি রাডার ব্যবস্থা, তিনটি বিস্ফোরক গুদাম ও ট্যাঙ্কসহ েেবশকিছু সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে আজারবাইজানও। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আজারবাইজান ও আর্মেনিয়া দুটি স্বাধীন দেশে পরিণত হয়। তবে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে দেশ দু’টি দ্বন্দ্বে জড়ালেও আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত।

সেপ্টেম্বর ৩০, ২০২০
তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাঁজোয়া যান - image

তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাঁজোয়া যান

02 আগস্ট 2022, বিকাল 6:00

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে এসেছেন। পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সম্ভার। টুইটারে ‘ইয়িন সুরা’ নামক একটি হ্যান্ডল থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্ক পেরিয়ে যাচ্ছে। আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দাবি করা হয়েছে, পেলোসি তাইওয়ান পৌঁছনোর দিন সন্ধ্যাতেই তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত করতে শুরু করেছে চীন। চীনের হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার তাইওয়ান পৌঁছেছেন পেলোসি। বেজিং সতর্ক করেছিল যে পেলোসির সফরের পরিণতি ‘খুব গুরুতর’ হবে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িংয়ের দাবি, পেলোসি কোনও ব্যক্তিগত কাজে তাইওয়ান যাননি এবং আমেরিকা যদি হস্তক্ষেপ করা বন্ধ না করে তা হলে চীন ‘বৈধ ভাবে যে কোনও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত’। পেলোসির সফর চীনা নীতির পরিপন্থী হবে বলেও শি জিনপিং সরকার দাবি করেছে। চীনা হুমকির প্রতিক্রিয়ার পর তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস। পেলোসির নিরপত্তার অজুহাতে দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে আমেরিকার যুদ্ধবিমানের বহরও ঢুকে পড়েছে। পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিয়ে ‘তাৎপর্যপূর্ণ’ হবে বলেও মনে করা হচ্ছে। ১৯৯৭ সালের পর থেকে এই প্রথম আমেরিকার কোনও শীর্যস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ান সফরে গেলেন।

আগস্ট ০২, ২০২২
দক্ষিণের জলসীমায় প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া - image

দক্ষিণের জলসীমায় প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

01 নভেম্বর 2022, বিকাল 6:00

উত্তর কোরিয়া বুধবার বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে মিসাইলগুলো ছোড়া হয়। এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দীপ উলেউংদোতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াটি শুরু হয়। এটি শেষ হবে শুক্রবার। ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার থেকে বিরামহীনভাবে এগুলো শক্তি প্রদর্শন করছে। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক অস্ত্রধারী’ দেশ হিসেবে ঘোষণা দেন কিম জং উন। আর এই তকমা ‌‘অপরিবর্তনীয়’ বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরে মিসাইল নিক্ষেপের তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এ পর্যন্ত দেশটি অন্তত ৪০টি মিসাইল উৎক্ষেপণ করেছে। বুধবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া আজ পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন। পিয়ংইয়ংয়ের সবশেষ এই উসকানিমূলক আচরণের ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বিরোধপূর্ণ সমুদ্রসীমার দক্ষিণে এসে পড়ে। এলাকাটি দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থিত। চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের সতর্ক করার এক দিন পরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল। উত্তর কোরিয়ার এ আচরণকে অনেক বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও হুমকি বলে বর্ণনা করেছেন বিশ্লেষকেরা। সূত্র: বিবিসি।

নভেম্বর ০১, ২০২২
তাইওয়ানের চারপাশে চীনের ৪৪ যুদ্ধবিমান - image

তাইওয়ানের চারপাশে চীনের ৪৪ যুদ্ধবিমান

06 নভেম্বর 2022, বিকাল 6:00

চীনের অন্তত ৪৪টি যুদ্ধবিমান, ৪ টি যুদ্ধ জাহাজ এবং দুইটি ড্রোন তাইওয়ানের চারপাশে মহড়া দিয়েছে। এর মধ্যে অন্তত ১৫ যুদ্ধবিমান ও দুইটি ড্রোন দুই দেশের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের রাডারে অন্তত ৪৪টি চীনা যুদ্ধবিমান ও ৪টি যুদ্ধ জাহাজের উপস্থিতি লক্ষ করেছে। এরমধ্যে চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) অন্তত ১৫টি যুদ্ধবিমান ও ২টি ড্রোন মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা পার করেছিল। বিবৃতিতে তাইপে আরও জানিয়েছে, চীনের ৪টি যুদ্ধবিমান তাইওয়ানের পূর্ব প্রান্তের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের ওপর দিয়ে উড়ে গেছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে বল প্রয়োগ করা থেকে চীন সরে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এর জবাবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো-চেঙ জানিয়েছিলেন, তাইওয়ান চীনের আক্রমণ ঠেকিয়ে তাদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের যেকোনো আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত থাকবে। চীন সময় এগিয়ে আনুক বা পিছিয়ে দিক তাইওয়ান সব সময় প্রস্তুত। তাইওয়ানের সামরিক বাহিনী জানে যুদ্ধের প্রস্তুতির সময় তাকে কী করতে হবে। তার পরবর্তী সেকেন্ডে বা পরের ঘণ্টায় কী করতে হবে তাও জানে। বেইজিং তাইওয়ানে আক্রমণ করার সময়সীমা এগিয়ে আনুক বা পিছিয়ে নিক তার বিপরীতে তাইওয়ানের বাহিনী অলস বসে থাকবে না। তাদেরও নিজস্ব সময়সীমা আছে বলে জানান চু কুয়ো-চেঙ।

নভেম্বর ০৬, ২০২২
দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তির জবাবে উ. কোরিয়ার হুঁশিয়ারি বার্তা - image

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তির জবাবে উ. কোরিয়ার হুঁশিয়ারি বার্তা

28 এপ্রিল 2023, বিকাল 6:00

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সাম্প্রতিক চুক্তির কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাধর নেতা কিম ইয়ো জং (সুপ্রিম লিডার কিম জং উনের বোন) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই চুক্তির জবাবে তার দেশ আরও সামরিক মহড়া চালাবে। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে দক্ষিণ কোরিয়া। চুক্তি অনুযায়ী, উত্তরের যেকোনো হামলা থেকে দক্ষিণকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে পরমাণু অস্ত্রও ব্যবহার করবে তারা। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার আশ্বাস অর্জনের জন্য সেখানে একটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে কিম ইয়ো জং শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে যে শত্রুতা দেখিয়ে আসছে, এই চুক্তি তা আরো জোরদার করেছে। ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে। শত্রুরা কোরীয় উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইউন সুক ইয়েওল ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে-সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপত্যকায় মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে। এ সম্পর্কে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন আরো বলেন, এই চুক্তি উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরো বেশি বিপদের মধ্যে পড়বে।এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয়। সম্প্রতি বমার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিই হবে দেশটির কিম পরিবারের শেষ। এ নিয়েও  ক্ষোভ ঝাড়েন কিম ইয়ো জং। তিনি বলেন, মার্কিন নেতা আমাদের নিয়ে প্রচণ্ড ভুল চিন্তা করছেন এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সাহস দেখাচ্ছেন।

এপ্রিল ২৮, ২০২৩
ইউক্রেনকে রকেট দিচ্ছে যুক্তরাষ্ট্র - image

ইউক্রেনকে রকেট দিচ্ছে যুক্তরাষ্ট্র

02 মে 2023, বিকাল 6:00

ইউক্রেনকে রকেটসহ একগুচ্ছ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করে দিয়েছে। ইউক্রেনকে আরও তিন হাজার কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার অত্যাধুনিক রকেট, হাউইটজার কামান, গোলাগুলি পাবে ইউক্রেন। পেন্টাগনের এক কর্মকর্তা সংবাদসংস্থা এপিকে জানিয়েছেন, ইউক্রেনকে এবার হাইড্রা ৭০ আনগাইডেড রকেট দেয়া হবে, যা যুদ্ধবিমান থেকে ছোড়া যায়। এছাড়া হিমরাস রকেট সিস্টেম থেকে ছোড়া য়ায় এমন রকেটও দেয়া হবে। অদূর ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের কাজে তা ব্যবহার করা হবে।মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরি ভিত্তিতে এই অস্ত্রগুলো দেয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। তাই ইউক্রেনের হাতে তাড়াতাড়ি এই সব অস্ত্র পৌঁছে যাবে। এছাড়া ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১০৯ কোটি ডলারের গোলাবারুদ ইউক্রেনকে দেবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ জানিয়েছেন, তারা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছেন। এর জন্য অস্ত্র, গুলি, গোলা পাওয়াটা খুবই জরুরি। রাশিয়াও ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন প্রত্যাঘাত করতে পারে ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের তিনি জানিয়েছেন, এখন খুব কম সময়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে, এমন অস্ত্র বানানোটা খুবই জরুরি।

মে ০২, ২০২৩
আবারও ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩ - image

আবারও ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

07 মে 2023, বিকাল 6:00

ভারতীয় বিমান বাহিনীর মিগ ২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় দুজন নারীসহ ৩ জন স্থানীয় বাসিন্দা মারা গেছে। তবে বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পেরেছেন। সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের হনুমানগড় জেলায় এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। আর এ কারণে তিনি নিরাপদ আছেন বলে জানা গেছে। ভারতীয় বিমান বাহিনী বলেছে, দুর্ঘটনায় পাইলট সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। টুইটারে দেওয়া এক বার্তায় দেশটির বিমান বাহিনী বলেছে, আইএএফের একটি মিগ-২১ যুদ্ধবিমান আজ সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরতগড়ের কাছে বিধ্বস্ত হয়েছে। পাইলট নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন, তবে সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, পাইলট নিরাপদে আছেন এবং উদ্ধারের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতগড় থেকে ভারতীয় বিমান বাহিনীর এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। অতিরিক্ত পুলিশ সুপার জসারাম বোস বলেছেন, অন্তত দুইজন বেসামরিক নিহতের খবর পাওয়া গেছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তাতে একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিধ্বস্ত হলো বিমান বাহিনীর যুদ্ধবিমান। এর আগে গতবছর জুলাই মাসে রাজস্থানের বারমেড়ে ভারতীয় বিমান বাহিনীর আরেকটি মিগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছিল।

মে ০৭, ২০২৩
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, নিহত ৮ - image

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, নিহত ৮

03 জুলাই 2023, বিকাল 6:00

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৩ জুন) দিবাগত রাত ১টায় জেনিনে এই হামলা শুরু করে ইসরায়েল। তারা এই হামলাকে ‘বিশাল সন্ত্রাস-বিরোধী অভিযান’ হিসেবে দাবি করেছে। তবে ফিলিস্তিনিদের দাবি, সেখানে নৃসংসতা চালাচ্ছে ইসরায়েল।জেনিনে হামলা চালাতে সোমবার ইসরায়েলিরা ১ থেকে ২ হাজার সেনা পাঠায়। তাদের সহায়তা করতে সাথে পাঠানো হয় সাঁজোয়া বুলেডোজার ও স্নাইপার। একইসঙ্গে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। জেনিন শরণার্থী শিবিরে গত কয়েক মাস ধরে ঘন ঘন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, এখানে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে ফিলিস্তিনিরা। এর আগে ২০০২ সালে দ্বিতীয় ইনতিফাদার সময়, সর্বশেষবার জেনিনে একসঙ্গে সেনা ও আকাশ শক্তি ব্যবহার করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেসময় ৫২ ফিলিস্তিনি ও ২৩ ইসরায়েলি সেনা নিহত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অবহিত করে জেনিনে এ হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র এতে সম্মতি জানিয়েছে; কারণ তারা হামাস, প্যালিস্টিনিয়ান ইসলামিক জিহাদ এবং অন্যান্য সশস্ত্র দলগুলোর কাছ থেকে সাধারণ ইসরায়েলিদের রক্ষার বিষয়টিকে সমর্থন জানান।

জুলাই ০৩, ২০২৩
রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত - image

রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত

04 জুলাই 2023, বিকাল 6:00

প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি মিগ-৩১ যুদ্ধবিমান। দেশটির দূরপ্রাচ্য অঞ্চলে মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়। কামচাটকা অঞ্চলের সমুদ্রতীরবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা দুই পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানটি আভাচা সমুদ্রে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। খবরে জানানো হয়, বিমানটি কোনো ধরণের গোলা ছাড়াই উড়ছিল। ক্রু সদস্যদের উদ্ধারে বিশেষ দল পাঠানো হয়েছে। তারা যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও উদ্ধারের চেষ্টা করবে। এ বছর এ ধরণের দ্বিতীয় দুর্ঘটনা এটি। গত এপ্রিল মাসে রাশিয়ার উত্তরাঞ্চলে এক দুর্ঘটনায় আরেকটি মিগ-৩১ হারিয়েছিল রাশিয়া।মুরমানস্ক শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ভূমিতে আছড়ে পড়েছিল বিমানটি। তবে রাশিয়ার বেশিরভাগ এলাকাই জনশূণ্য হওয়ায় এসব দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু সদস্যরাও নিরাপদে ল্যান্ড করতে পেরেছিল। রাশিয়ার বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অত্যাধুনিক মিগ-৩১ বিমানগুলি। ১৯৭০ এর দশকের শেষ দিকে এই বিমান তৈরি শুরু করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ভেঙ্গে যাওয়ার পর সেই ঐতিহ্যের উত্তরাধিকারী হয় রাশিয়া। দেশটি এরপর মিগ-৩১ মডেলটিতে নিয়মিত আধুনিকীকরণ করেছে। রাশিয়ার হাইপারসনিক মিসাইল কিনঝাল মূলত মিগ-৩১ থেকে ছোড়া হয়। তবে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার বিমান শক্তিকে খুব একটা ব্যবহার করছে না।

জুলাই ০৪, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo