logo
youtube logotwitter logofacebook logo

যুক্তরাষ্ট্র

স্টিভ জবস একজন সিরীয় শরণার্থীর সন্তান! - image

স্টিভ জবস একজন সিরীয় শরণার্থীর সন্তান!

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

‘সভ্যতার’ দোহাই দিয়ে অভিবাসীদের ঠেকাতে মরিয়া হয়ে রয়েছে ইউরোপের দেশগুলো। অথচ গেল দশকে যেসব মানুষ মানব সভ্যতায় উন্নয়ন স্থাপন করেছিলেন তাদের মধ্যেও আছে সিরীয় শরণার্থীর নাম। বিখ্যাত সেই লোকটি আর কেউ নন, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। যাদের বোঝা হিসেবে গণ্য করা হয় সেই অভিবাসীদের সন্তান স্টিভ জবস পরিণত হন যুক্তরাষ্ট্রের সম্পদে। বিল গেটস আর ওয়াল্ট ডিজনির নাম বিবেচনায় রেখে বলা যায় বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালি, প্রতিভাবান আর সফল প্রাযুক্তিক ভাবনার অধিকারী হচ্ছেন স্টিভ জবস | তিনি একজন সিরীয় অভিবাসীর সন্তান। জবস জন্মেছিলেন সান ফ্রান্সিস্কোতে। পরে পল ও ক্লারা জবস তাকে দত্তক হিসাবে গ্রহণ করেন এবং তার নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু জবসের প্রকৃত পিতা-মাতা ছিলেন জোয়ান ক্যারোল এবং আব্দুল্লাহ ফাতাহ জান্দালি। ১৯৫০ সালে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। সম্প্রতি সুইসভিত্তিক টেক উদ্যোক্তা ডেভিড গ্যালব্রেইথ টুইটারে স্টিভ জবসের একটি ছবি শেয়ার করেন। ছবিটির ক্যাপশন দেয়া হয়, ‘এক সিরীয় অভিবাসীর সন্তান’। বৃহস্পতিবার থেকে গ্যালবেইথসের এ টুইটটি ৮ হাজারেরও বেশিবার রিটুইট করা হয়েছে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ - image

বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ

07 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রস্তুতি ম্যাচে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী বিসিবি একাদশের বিপক্ষে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের মধ্য শক্তিশালী এক রসদি জুগিয়েছিল। আবাস দেখা দিয়েছিল, প্রতিদ্বন্দিতাপূর্ণ এক ওয়ানডে সিরিজের। তবে তার ছিটেফোঁটাো পরিলক্ষিত হয়নি প্রথম ওয়ানডেতে। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৪৫ রানে বিশাল জয় পায় বাংলাদেশ। গোড়ালির চোটের কারণে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান মুতুম্বামি আর ব্যাট করতে নামেননি। মিরপুর মাঠে এখন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম সাকিব আল হাসান। অন্তসত্তা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখে এসে ক্রিকেট মাঠে স্ত্রীর দেয়া অনুপ্রেরণার সাফল্যটা ভালভাবেই কাজে লাগালেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ একেবারে দুমড়ে মুচড়ে দেন। অন্যদিকে ডেঙ্গু থেকে মাঠে ফিরেই নিয়ে বাংলাদেশ দলপতি মাশরাফি নিজের পকেটে পুরেন সিকান্দার রাজা আর এমএন ওয়ালারের উইকেট। এরই সাথে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। এছাড়া ১টি উইকেট নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আল আমিন। শেষ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে শেষ পেরেকটি মারেন নাসির। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করেন এলটন চিগুম্বুরা। এছাড়া এলএম জাঙয়ে ৩৯ এবং গ্রায়েম ক্রিমার করেন ১৫ রান। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান লিটন দাস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন মাহমুদউল্লাহ। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে সতর্ক ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস টেনে নিতে থাকেন মুশফিকুর রহিম। তামিম আউট হন ৪০ রানে। এরপর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৬ রানে স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পঞ্চম উইকেটে সাব্বির রুম্মনকে নিয়ে ১১৯ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়েন মুশফিক। সাব্বির ৫৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। রান আউট হওয়ার আগে তিনি করেন ১০৭ রান। শেষ দিকে- মাশরাফি ১৪ ও আরাফাত সানির ১৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত অনবদ্য শত রান আর উইকেটের পেছনে দুইটি দারুণ ক্যাচের দরুণ ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার তুলে নেন মুশফিকুর রহিম।

নভেম্বর ০৭, ২০১৫
ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক - image

ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক

14 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়া ঘটনায় দেশটিতে রাষ্ট্রীয় শোক চলছে। প্রশিক্ষিত সন্ত্রাসীরা ৩টি দলে বিভক্ত হয়ে প্যারিসে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। এদিকে ৮ হামলাকারীর মধ্যে ১ ফরাসি নাগরিক সনাক্ত। প্যারিস হামলার পরও আইএস বিরোধী আভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভয়, আতংক আর শোকে এখন গোটা ফ্রান্স এখন স্তব্ধ। শুক্রবারের ওই দুঃস্বপ্নের রাতের পর শিল্প আর রোমান্টিক নগরী ফ্রান্স এখন পুরোপুরি আতংকের নগরী। এদিকে প্যারিস হামলার পেছনে প্রশিক্ষিত তিনটি দল জড়িত ছিল এবং তারা আলাদা আলাদাভাবে হামলা করেছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। হামলাকারীদের মধ্যে ১ জনকে শনাক্ত করেছে গোয়েন্দারা। ৩০ বছর বয়সি ওই ফরাসি নাগরিক প্যারিসের শহরতলীতেই বসবাস করেন। শনিবার ওই  ফরাসি নাগরিকের বাবা-ভাইকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ঘরবাড়িও তল্লাশি করা হয়েছে। এছাড়া ওমর ইসমাইল মোস্তেফা নামের আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে। হামলায় অংশ নেওয়া সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলো। তারা কিভাবে এবং কোন খান থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করা হবে । অন্যদিকে, প্যারিস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় ৩ ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। এদিকে সন্ত্রাসীদের প্যারিস হামলার পরও সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযান ফ্রান্স চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভ্যালস। এদিকে এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টনসহ অন্য সব বড় শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০১৫
মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা - image

মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা

11 ডিসেম্বর 2015, বিকাল 6:00

লেবানন ভ্রমণ এড়িতে চলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো সময় সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এতে আরো বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে হামলা চালানোর জন্য জঙ্গিরা বেছে নিতে পারে গোয়েন্দা তথ্য রয়েছে। গত ১২ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে আলাদা দু’টি আত্মঘাতী বোমায় ৪৪ জন নিহত হন। বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে ঐ হামলা দুটো চালানো হয়। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আইএস।

ডিসেম্বর ১১, ২০১৫
ঢাকা অ্যাটাক এর সঙ্গে সম্পৃক্ত হলো এটিএন বাংলা - image

ঢাকা অ্যাটাক এর সঙ্গে সম্পৃক্ত হলো এটিএন বাংলা

22 মার্চ 2016, বিকাল 6:00

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ এর সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ছবিটির প্রযোজক ও স্প­্যাশ মাল্টিমিডিয়ার ম্যানেজিং পার্টনার কাওসার আহম্মেদ। দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। উল্লেখ্য ছবিটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্র“নাইয়ে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে মালেশিয়ান ডিষ্টিবিউশন কোম্পানি কিউ-প্লেক্সের সঙ্গে এ সম্পর্কিত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরো চারটি দেশের ডিস্ট্রিবিউটরদের সাথে বাঙালি অধ্যুষিত এলাকায় খুব শ্রীঘই ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে। ছবির কাহিনিতে উঠে আসবে পুলিশ সদস্যদের গল্প। এতে দেখানো হবে, তারাও আর সবার মতো সাধারণ একজন মানুষ। তারা নিজেদের জীবন বাজি রেখে জনগণকে রক্ষা করেন প্রতিনিয়ত। পুলিশ সদস্যরা নিজের মেধা ও সাহস দিয়ে কীভাবে কাজ করেন, তার কিছুটা হলেও দর্শক দেখতে পাবেন ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। এর সঙ্গে থাকবে অ্যাকশন ও টানটান উত্তেজনা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প­্যাশ মাল্টিমিডিয়া।

মার্চ ২২, ২০১৬
শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে - image

শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে

15 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের একটি মামলায় সাংবাদিক শফিক রেহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে শফিক রেহমানকে আদালতে হাজির করে পল্টন থাকার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় ইস্কাটনের নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে শফিক রেহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে এ ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মারুফ। মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শফিক রেহমান ২০১৩ সালে একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তখনই জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হয় বলে তিনি (তদন্ত কর্মকর্তা) জানতে পেরেছেন। এ মামলার তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ডিবির উপ-কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে দায়ের হওয়া অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, ডিবি পরিচয়ধারীরা নিজেদের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সাক্ষাৎকার নেয়ার কথা বলে সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় ঢুকে। তবে বাসায় ঢোকার পরপরই নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তাদের সঙ্গে শফিক রেহমানকে যেতে বলেন। এ সময় বাসার বাবুর্চি তাদের বাধা দিলে তাকে মারধর করে ডিবি সদস্যরা। পরে তারা শফিক রেহমানকে নিয়ে যায় বলে জানান তালেয়া। সকাল ১০টার দিকে শফিক রেহমানকে গ্রেফতারর কথা স্বীকার করেন ডিএমপির উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। ওই সময় তিনি বলেছিলেন, শফিক রেহমানকে পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি ‌‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এপ্রিল ১৫, ২০১৬
সন্ত্রাস দমনে সহযোগিতা আশ্বাস বার্নিকাটের - image

সন্ত্রাস দমনে সহযোগিতা আশ্বাস বার্নিকাটের

15 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: মার্কিন রাষ্টদূত মার্শা বার্নিকাট বলেছেন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দূতাবাসগুলোর অনুরোধে কূটনীতিক পাড়ায়  নিরাপত্তা বাড়ানোর কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চারদিনের সফরে বাংলাদেশে গচজব দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ইটড এবং সঙ্গে সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে ১৫ সদসেস্যর বিশেষজ্ঞ দল। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনায় উঠে আসে কিভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, যুক্তরাষ্ট্র মনে করছে  সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সঠিক পথে আছে। সেই সাথে চলমান পরিস্থিতিতে দূতাবাসগুলোর বাড়তি নিরাপত্তা নেয়ার কথাও জানান তিনি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে মার্কিন মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এর আগে, সোমবার সকালে বাংলাদেশে আসা এই মার্কিন দলটির সঙ্গে টানা ২ ঘণ্টা বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বাসভবন। বৈঠক শেষে বিএনপি নেতারা সোজা চলে যান বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে। সেখানেই তুলে ধরেন বৈঠকের বিষয়বস্তু।

মে ১৫, ২০১৬
সিরিয়ায় যৌথ হামলার প্রস্তাবে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের না - image

সিরিয়ায় যৌথ হামলার প্রস্তাবে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের না

20 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে, যৌথভাবে বিমান হামলা চালানোর বিষয়ে রাশিয়ার দেয়া প্রস্তাব নাকোচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের পৃথক সামরিক উদ্দেশ্যের কথা জানিয়ে পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, সিরিয়ায় কোনো অপারেশনে আমরা রাশিয়াকে সহযোগিতা করব না। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাজিত করাই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য জানিয়ে পেন্টাগনের মুখপাত্র বলেন, রাশিয়া আসাদ সরকারকে সহযোগিতা করছে, আর আমরা জঙ্গি নির্মূলে যুদ্ধ করছি। তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা থাকলে যৌথভাবে সিরিয়া সংকট জিইয়ে রাখা সন্ত্রাসীদের থামানো সম্ভব।

মে ২০, ২০১৬
জি-সেভেন আউটরিচ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী - image

জি-সেভেন আউটরিচ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

26 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জাপানের ইসে-শিমায় জি-সেভেন সম্মেলনের আউটরিচ প্রোগ্রামের প্রথম অধিবেশনের যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় এ অধিবেশন। অধিবেশনে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী। একই ইস্যুতে দুপুরেই দ্বিতীয় অধিবেশনটিও অনুষ্ঠিত হবে। তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীর। আউটরিচ মিটিংয়ে উপস্থিত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে জি-সেভেন জোটের সাত দেশের নেতারাও উদ্বোধনী সেশনে যোগ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্যপাশে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ছিলেন। এছাড়াও বিকেলে জি-৭ এর শীর্ষ নেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। – চার দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ছাড়াও শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। জি সেভেন আউটরিচ মিটিং শেষে শনিবার দুপুরে নাগোয়া থেকে টোকিও যাবেন প্রানমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন।

মে ২৬, ২০১৬
শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা - image

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব র‌্যাংকিংয়ে র্শীষ স্থান ধরে রেখেই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা। ওদিকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ । ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ের দুয়ে রয়েছেন বেলজিয়াম । আর এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে কলম্বিয়া । আর চারে রয়েছেন বিশ্ব-চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৫ কোপা আমেরিকার জয়ী চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এদিকে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এবারের আসর বসছে । এদিকে, ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।

জুন ০১, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo