logo
youtube logotwitter logofacebook logo

মার্কিন

মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা - image

মার্কিনীদের লেবানন ভ্রমণে সতর্ককতা

11 ডিসেম্বর 2015, বিকাল 6:00

লেবানন ভ্রমণ এড়িতে চলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে থেকে বলা হয়েছে, লেবাননে যেকোনো সময় সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এতে আরো বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে হামলা চালানোর জন্য জঙ্গিরা বেছে নিতে পারে গোয়েন্দা তথ্য রয়েছে। গত ১২ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে আলাদা দু’টি আত্মঘাতী বোমায় ৪৪ জন নিহত হন। বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে ঐ হামলা দুটো চালানো হয়। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আইএস।

ডিসেম্বর ১১, ২০১৫
প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা - image

প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্যারিস চুক্তি পৃথিবীকে বাঁচানোর সেরা সুযোগ তৈরি করে দিয়েছে। কার্বন নি:সরণ কমানোর বিষয়ে জলবায়ু চুক্তিটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে। ওবামা বলেন, গোটা বিশ্ব যখন এক হয়, তখন একসঙ্গে সবকিছুই যে করা সম্ভব হয়; এটি তারই প্রমাণ।’ বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশ চীনও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। সম্মেলনে চীনা প্রতিনিধি ঝি ঝেনহুয়াও বলেছেন, চুক্তিটি যথার্থ নয়; তবে এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়টি তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে না। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জোটের চেয়ারম্যান গিজা গ্যাসপার মার্টিন্স বলেন, তারা যা আশা করেছিলেন, এটি তার সেরা প্রতিফলন, শুধু স্বল্পোন্নত দেশগুলোর জন্যই নয়, বিশ্বের নাগরিকদের জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেন, জলবায়ু চুক্তি বিশ্বের ৭শ’ কোটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ডিসেম্বর ১২, ২০১৫
সন্ত্রাস দমনে সহযোগিতা আশ্বাস বার্নিকাটের - image

সন্ত্রাস দমনে সহযোগিতা আশ্বাস বার্নিকাটের

15 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: মার্কিন রাষ্টদূত মার্শা বার্নিকাট বলেছেন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দূতাবাসগুলোর অনুরোধে কূটনীতিক পাড়ায়  নিরাপত্তা বাড়ানোর কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চারদিনের সফরে বাংলাদেশে গচজব দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ইটড এবং সঙ্গে সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে ১৫ সদসেস্যর বিশেষজ্ঞ দল। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনায় উঠে আসে কিভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, যুক্তরাষ্ট্র মনে করছে  সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সঠিক পথে আছে। সেই সাথে চলমান পরিস্থিতিতে দূতাবাসগুলোর বাড়তি নিরাপত্তা নেয়ার কথাও জানান তিনি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে মার্কিন মুখ্য উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এর আগে, সোমবার সকালে বাংলাদেশে আসা এই মার্কিন দলটির সঙ্গে টানা ২ ঘণ্টা বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বাসভবন। বৈঠক শেষে বিএনপি নেতারা সোজা চলে যান বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে। সেখানেই তুলে ধরেন বৈঠকের বিষয়বস্তু।

মে ১৫, ২০১৬
রিও অলিম্পিক সাতারে যুক্তরাষ্ট্রের দাপট - image

রিও অলিম্পিক সাতারে যুক্তরাষ্ট্রের দাপট

08 আগস্ট 2016, বিকাল 6:00

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রিও অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক আর মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। ব্যাকস্ট্রোকে রায়ান মারফি ও ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়েছন লিলি কিং। অন্যদিকে, ছেলেদের ২ শ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। আর মেয়েদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন হাঙ্গেরির ক্যাতিনকা হোজ্জু। অলিম্পিকে জনপ্রিয় ইভেন্টের একটি সাঁতার। রিওতে চতুর্থ দিনে সাঁতারের ভিন্ন ৪টি ক্যাটাগরিতে আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ৬টি পদকের পাশাপাশি, এদিন দুটি অলিম্পিক রেকর্ড গড়েছেন মার্কিন সাঁতারুরা। যার শুরুটা হয় রায়ান মারফিকে দিয়ে। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিততে মারফি সময় নেন ৫১ দশমিক নয় সাত সেকেন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকে ম্যাথিউ গ্রিভার্স ৫২ দশমিক এক ছয় সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছিলেন। গ্রিভার্সের করা সেই রেকর্ড রিও অলিম্পিকে ভাঙলেন তারই স্বদেশী মারফি। রুপা জেতা চীনের জিয়াউ জু সময় নিয়েছেন ৫২ দশমিক তিন এক সেকেন্ড। আর ৫২ দশমিক চার শুন্য সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড ফ্লুমার। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অলিম্পিক রেকর্ড আসে লিলি কিংয়ের কাছ থেকে। মেয়েদের ১শ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়েতে লিলি সময় নিয়েছেন ১ মিনিট শুন্য ৪ দশমিক নয় তিন সেকেন্ড। আগের রেকর্ডটি ছিলো ১ মিনিট শুন্য ৫ দশমিক এক সাত সেকেন্ড। রুপা জেতা রাশিয়ান ইউলিয়া ইপিমোভা সময় নিয়েছেন ১ মিনিট শুন্য ৫ দশমিক ৫ শুন্য সেকেন্ড। বোঞ্জ জিতেছেন লিলির স্বদেশী কেট মেইলি। তিনি সময় নেন ১ মিনিট শুন্য ৫ দশমিক নয় তিন সেকেন্ড। এদিকে, ১ মিনিট ৪৪ দশমিক ছয় ৫ সেকেন্ড সময়ে ছেলেদের ২শ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। এই ইভেন্ট দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি ক্লোস। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের কোনর। মেয়েদের ১শ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন হাঙ্গেরির ক্যাতিনকা হজ্জু। স্বর্ণ জিততে তিনি সময় নেন ৫৮ দশমিক চার ৫ সেকেন্ড।

আগস্ট ০৮, ২০১৬
মার্কিন নির্বাচন নিয়ে ‘পাবলিক পার্লামেন্ট’ - image

মার্কিন নির্বাচন নিয়ে ‘পাবলিক পার্লামেন্ট’

20 অক্টোবর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আগামী ৮ নভেম্বর ২০১৬ অনুষ্ঠিত হবে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বের মতো বাংলাদেশের জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক কৌতুহল ও আগ্রহ। এমনি এক প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমেক্রেসি ও এটিএন বাংলা যৌথ আয়োজনে প্রচার হবে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’। এ পর্বের বিষয় মার্কিন নির্বাচন। আর মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোন প্রভাব ফেলবে কিনা শীর্ষক বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে ধানমন্ডিস্থ ইবাইস ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ পর্বের বিজয়ী দল ইবাইস ইউনিভার্সিটি। হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনা ও পরিচালনা এবং সেলিম দৌলা খান এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ (২১ অক্টোবর), সকাল ১১টা ১০ মিনিটে এটিএন বাংলায়।

অক্টোবর ২০, ২০১৬
করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। - image

করোনাভাইরাসে আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে।

02 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। এসময় তাঁর মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো। তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে। তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ভালো আছেন।

অক্টোবর ০২, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। - image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ খবর জানান। হাসপাতাল থেকে ধারণ করা এই ভিডিওতে তিনি আরো বলেন, সুস্থ বোধ করলেও সামনের কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এসময় নির্বাচনী প্রচারণা শেষে করার ব্যাপারেও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য খুব সঙ্কটপূর্ণ। গত শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। পরে তাদের চিকিৎসার জন্য ওয়শিংটনের কাছেই এক সামরিক হাসপাতালে নেয়া হয়।

অক্টোবর ০৩, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

04 অক্টোবর 2020, বিকাল 6:00

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষায় নেয়া তাঁর বিভিন্ন পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসনীয়। তিনি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী আশা করেন, দ্রুত সুস্থ হয়ে অফিসে ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প।

অক্টোবর ০৪, ২০২০
বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন - image

বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন

25 জুন 2022, বিকাল 6:00

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। আজ রোববার সকাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হয়েছে সাধারণ যান চলাচল। পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বসহকারে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, 'দেশের সবচেয়ে বড় সেতু চালু হলো বাংলাদেশে'। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ সেতুটি নির্মাণ করেছে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে বলেছেন, সেতুটি চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের সরাসরি অংশ না হলেও এটি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জন্য একটি মাইলফলক। মার্কিন আরেক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ সেতুকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের মুকুটে একটি রত্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ, দেশের অভ্যন্তরে নানা শক্তির চাপ, দুর্নীতির অভিযোগ ইত্যাদি সমালোচনা মোকাবিলা করে এ সেতুর সফল উদ্বোধন বাংলাদেশ সরকারের দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরারও পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের ‘গর্বের প্রতীক' পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি জাতীয় গৌরবের প্রতীক এবং এর উদ্বোধন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। ‘দেশের সর্ববৃহৎ সেতু উদ্বোধন করেছে বাংলাদেশ, শিরোনামে খবর প্রকাশ করেছ বার্তা সংস্থা এপি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালে পদ্মা সেতুর প্রকল্প থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়ন তুলে নিয়েছিল বিশ্বব্যাংক। পরে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করে। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজও ‘বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন, শিরোনামে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ঢাকা থেকে প্রায় ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাওয়ায় এ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, সাহস, ধৈর্য জড়িত। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজ লিখেছে, বাংলাদেশে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালু হয়েছে। সেতুটি রাজধানীর সঙ্গে দক্ষিণের জেলাগুলোকে সংযুক্ত করবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবিলা করে অবশেষে পদ্মা সেতুর উদ্বোধন করল বাংলাদেশ। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলসহ ভারতের কলকাতা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সহজ হবে। এ ছাড়াও ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি গুরুত্ব দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের খবর প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল, চীনের সংবাদ সংস্থা সিনহুয়া, পাকিস্তানের ডেইলি টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে পদ্মা সেতুর খবর।

জুন ২৫, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo