logo
youtube logotwitter logofacebook logo

বৈশাখ

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/১৪ এপ্রিল’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/১৪ এপ্রিল’ ২০১৬

12 এপ্রিল 2016, বিকাল 6:00

সকাল ৬.৩০মিঃ ধানমন্ডি ক্লাব লিমিটেড আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘ভার্জিন আলোজিত বৈশাখ’ পাওয়ার্ড বাই কোকোমো’ ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার। পরিচালনা- জিললুর রহমান, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ। সকাল ৭টা এটিএন বাংলা সংবাদ ০৭টা ১০মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ভার্জিন আলোকিত বৈশাখ’ এর বাকী অংশ ০৯টা বগুড়া থিয়েটার আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৩’ বগুড়া পৌর চত্তর থেকে সরাসরি সম্প্রচার, পরিচালনা- রাসেল মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ১৫ মিঃ ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৩’ এর বাকী অংশ। ১১টা ১৫মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘এলোরে বৈশাখ’, পরিচালনা- নাহিদ রহমান। ১২টা ১০মিঃ তথ্যচিত্র ‘শুভ নববর্ষ’, পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। ১২টা ৪৫মিঃ বিশেষ নাটক ‘হালখাতা’, রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- সৈয়দ আওলাদ। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০১টা ২০ মিঃ নাটকের বাকী অংশ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বাঁশী’, পরিচালনা- আবু সাইয়ীদ। অভিনয়েঃ তানভীন সুইটি প্রমুখ। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৬টা ১৫মিঃ বিশেষ টক শো ‘কথামালা’, পরিচালনা- তাশিক আহমেদ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৭টা ৫০মিঃ ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, পরিচালনা- সানজিদা হানিফ। ০৮টা ৫০মিঃ বিশেষ নাটক ‘সিক্রেট’, রচনা- শাহ মোহাম্মদ নাজমুল করিম, পরিচালনা- সকাল আহমেদ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখী রঙ’ ১১টা ৩৫মিঃ টেলিফিল্ম ‘হাড়কিপটে’, রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- সালাহউদ্দিন লাভলু। (৪২ মিনিট) ১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৪০৩) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

এপ্রিল ১২, ২০১৬
বগুড়ার থিয়েটার আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৩’ - image

বগুড়ার থিয়েটার আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৩’

13 এপ্রিল 2016, বিকাল 6:00

বাংলা নববর্ষ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে সকাল ৯টা ১০ মিনিটে বগুড়ার এডওয়ার্ড পৌর পার্ক থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৩’। ঘন্টা বাজিয়ে বেলুন উড়িয়ে শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে থাকবে মঙ্গলপত্র পাঠ, লাঠি খেলা, বাউল নাচ, দলীয় নৃত্য, মোরগ লড়াই, আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ, নাটকের গান, যাত্রার গান, লালনের গান, জারি গান, পুতুল নাচ, নাগর দোলা সহ ঐতিহ্যবাহী নানা পরিবেশনা। বগুড়া থিয়েটার আয়োজিত ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৩’ যৌথভবে প্রযোজনা করবেন রাসেল মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক।

এপ্রিল ১৩, ২০১৬
বাংলা নববর্ষের প্রথম প্রহরের সরাসরি অনুষ্ঠান ‘ভার্জিন আলোকিত বৈশাখ’ - image

বাংলা নববর্ষের প্রথম প্রহরের সরাসরি অনুষ্ঠান ‘ভার্জিন আলোকিত বৈশাখ’

13 এপ্রিল 2016, বিকাল 6:00

বাংলা নববর্ষ ১৪২৩ এর আগমন উপলক্ষে এটিএন বাংলায় ১লা বৈশাখ ভোর থেকেই শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান ‘ভার্জিন আলোকিত বৈশাখ’, পাওয়ার্ড বাই কোকোমো। এটিএন বাংলা ও ধানমন্ডি ক্লাবের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। চলবে ভোর ৬.৩০টা থেকে সকাল ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের খ্যতনামা শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবে আধুনিক গান, লোক সঙ্গীত, রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত, নৃত্য, লোকনৃত্য ইত্যাদি পরিবেশনা। শিল্পী রফিকুল আলম, বাউল শফি মন্ডল, অদিতি মোহসিন, অণিমা রায়, ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমিন মুশতারী, ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা ও তার দল, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফকির শাহাবুদ্দিন, সাগর বাউল, ওমর আলী, সুমি শবনম, লুইপা, সুলতানা জামান জ্যোৎ¯œা। নৃত্য পরিবেশন করবে বুলবুল ললিতকলা একাডেমী। খন্দকার ইসমাইলের উপস্থাপনা এবং জিললুর রহমান, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ এর যৌথ প্রযোজনায় ‘ভার্জিন আলোকিত বৈশাখ’ এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে ভোর ৬টা থেকে।

এপ্রিল ১৩, ২০১৬
ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’ - image

ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’

13 এপ্রিল 2016, বিকাল 6:00

বাংলা নববর্ষে এবার বৈশাখের রঙ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান। বাংলা নববর্ষের দিন অর্থাৎ পহেলা বৈশাখ এটিএন বাংলায় প্রচার হবে তাঁর গাওয়া নতুন একটি গান সহ মোট ৬টি গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন শ্রাবন্য তওহিদা। এবারের বৈশাখের নতুন গানটি হলো ‘বৈশাখ এসেছে’। এ গানটি ছারাও এ অনুষ্ঠানে ‘এলোরে বৈশাখ’ শিরোনামে বৈশাখ নিয়ে আরও একটি গান প্রচার হবে। দুটি গানেরই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ। উল্লেখ্য এলোরে বৈশাখ গানটি ইতোমধ্যে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে। এ অনুষ্ঠানের অন্যান্য গানগুলো হলো মন আধাঁর অ্যালবামের ‘সারি সারি অপেক্ষা’, সুর ও সঙ্গীত বাপ্পা মজুমদার, মন আমার অ্যালবামের ‘মন হারিয়ে ফেলেছি’- সুর ও সঙ্গীত মান্নান মোহাম্মদ, মনের শহর অ্যালবামের ‘উৎসবের দিন’ এবং মনে আল্পনা এঁকেছি অ্যালবামের ‘মেঘলা নিমন্ত্রন’। এ দুটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। অনুষ্ঠানের গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিও এবং প্রাকৃতিক বিভিন্ন মনোরম লোকেশনে। অনুষ্ঠানটি প্রচার হবে পহেলা বৈশাখ রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলার পর্দায়।

এপ্রিল ১৩, ২০১৬
রবীন্দ্র জয়ন্তীতে এটিএন বাংলার আয়োজন - image

রবীন্দ্র জয়ন্তীতে এটিএন বাংলার আয়োজন

06 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ৮ মে (২৫শে বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলা প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহন করেছেন ফাহিম হোসেন। সকাল ৮টা ২০মিনিটে প্রচার হবে রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। অংশগ্রহনে শিল্পী ফাহিম হোসেন এবং শামা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সকাল ০৯টা ২০মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ নাটক ‘ছুটি’, নাট্যরূপ- পলাশ খন্দকার, পরিচালনা-কাজলী আহমেদ। বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘গ্রাম বাংলার রবীন্দ্রনাথ’, পরিচালনা- নবুয়াত রহমান। বেলা ৩টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্র ফ্যাশন নিয়ে অনুষ্ঠান ‘আমিন জুয়েলার্স ট্রেন্ড’ এর বিশেষ পর্ব, পরিচালনা- কুইন রহমান। বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির ১০০ বছর’, পরিচালনা- আসলাম শিকদার। রাত ৮টায় প্রচার হবে রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান ‘মনে রবে কিনা রবে আমারে’, শিল্পী- ইভা রহমান। রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘অস্পষ্ট’, চিত্রনাট্য ও পরিচালনা- অঞ্জন আইচ। এছাড়া রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’, উপস্থাপনা- সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা- মুকাদ্দেম বাবু।

মে ০৬, ২০১৬
বিশেষ অনুষ্ঠান ‘আলোর পথের যাত্রী’ - image

বিশেষ অনুষ্ঠান ‘আলোর পথের যাত্রী’

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ২১ মে বুদ্ধ পূর্ণিমা। এটিএন বাংলায় এ উপলক্ষে ২১ মে বেলা ১টা ১৫মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘আলোর পথের যাত্রী’। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বেড়ে উঠা, বিয়ে, গৃহ ত্যাগ, কিভাবে সিদ্ধার্থ থেকে বুদ্ধত্ব লাভ করেন, কর্মময় জীবন এবং তার দেয়া দীক্ষা ইত্যাদি। মহামানব গৌতম বুদ্ধ আলোর পথের যে দীক্ষা দিয়ে গেলেন- সত্য, ধর্ম, ধৃতি ও ত্যাগের মন্ত্রে, রেখে গেলেন তাঁর বিশ্বজয়ী মৈত্রী, করুণা, মুদিতা উপেক্ষার জাগ্রত বানী এসব বিষয়কে আলোকচিত্র, ভিডিও চিত্র এবং বৌদ্ধ ভিক্ষুদের আলোচনায়। অনুষ্ঠানে নেপালের লুম্বিনী উদ্যান, ভারতের বুদ্ধগয়া এবং কুশিনারা, বাংলাদেশের রামু এবং বাসাবোর বৌদ্ধ বিহারের উপর উপর থাকবে প্রতিবেদন। মহামানব গৌতম বুদ্ধ শুভ বৈশাখী পূর্নিমায় জন্ম, বুদ্ধত্ব এবং মহাপরিনিব্বার্ণ লাভ করেন এজন্য এই তিনটি ঘটনা শুভ বৈশাখী পূর্ণিমায় সংগঠিত হওয়ায় একে ত্রিস্মৃতি বিজড়িত দিন বলা হয়। এই দিনটি ধ্যান,সাধনা ও প্রর্থণার মধ্যেদিয়ে অতিবাহিত করেন বৌদ্ধধমাল্বীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী।

মে ১৯, ২০১৬
ঈদে টিভি প্রিমিয়ার হচ্ছে ‘প্রেম কাহিনি টু’ - image

ঈদে টিভি প্রিমিয়ার হচ্ছে ‘প্রেম কাহিনি টু’

27 জুন 2016, বিকাল 6:00

প্রচার- ঈদের দিন, বেলা ৩টা ১০মিনিট পরিচালনা- সাফি উদ্দিন সাফি এবারের ঈদে টিভি প্রিমিয়ার হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত বহুল প্রতীক্ষিত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’। এটিএন বাংলায় ঈদের দিন, বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে ছবিটি। পহেলা বৈশাখ উপলক্ষে গত ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পায় ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এ ছবিটি। এবারের প্রেম কাহিনিতে রয়েছে ক্রিকেটের আবহ। রুম্মান রশীদ খান এবারও কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। আর নতুন প্রেম কাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মত ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। জয়া অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি। এছাড়াও মৌসুমী হামিদও এ ছবিতে প্রথমবারের মত শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ওমর সানি আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহি সহ আরো অনেকে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু ছবির অন্যতম বড় চমক এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সংবাদ ব্যক্তিত্ব জ.ই.মামুনকে। কবির বকুলের লেখা ৬টি গানের ৫টির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, আসিফ আকবর, কণা, তাসিফ, খেয়া ও সায়মন। চন্দন সিনহা ও দিনাত জাহান মুন্নীর গাওয়া ‘প্রেম করবো প্রেমে পড়বো’ ও শাকিব খানের লিপে চন্দন সিনহার গাওয়া ‘তোকে ছাড়া ভালো লাগে নারে’ গানটি ব্যাপক সাড়া ফেলে।

জুন ২৭, ২০১৬
ঈদের দিন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু এর টিভি প্রিমিয়ার - image

ঈদের দিন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু এর টিভি প্রিমিয়ার

05 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এবারের ঈদে টিভি প্রিমিয়ার হচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’। পহেলা বৈশাখ উপলক্ষে গত ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পায় ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এ ছবিটি। এবারের প্রেম কাহিনিতে রয়েছে ক্রিকেটের আবহ। রুম্মান রশীদ খান এবারও কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। আর নতুন প্রেম কাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মত ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। জয়া অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি। এছাড়াও মৌসুমী হামিদও এ ছবিতে প্রথমবারের মত শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ওমর সানি আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহি সহ আরো অনেকে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু ছবির অন্যতম বড় চমক এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সংবাদ ব্যক্তিত্ব জ.ই.মামুনকে। কবির বকুলের লেখা ৬টি গানের ৫টির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, আসিফ আকবর, কণা, তাসিফ, খেয়া ও সায়মন। চন্দন সিনহা ও দিনাত জাহান মুন্নীর গাওয়া ‘প্রেম করবো প্রেমে পড়বো’ ও শাকিব খানের লিপে চন্দন সিনহার গাওয়া ‘তোকে ছাড়া ভালো লাগে নারে’ গানটি ব্যাপক সাড়া ফেলে।

জুলাই ০৫, ২০১৬
শিল্পী রফিকুল আলম এর অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান ‘ আজ সকালের গান’ - image

শিল্পী রফিকুল আলম এর অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান ‘ আজ সকালের গান’

07 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ‘আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে, তোমায় নিয়া ঘর বান্ধিমু গহীন বালুর চরে গো গীন বালুর চরে’ কিংবা ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’ শিল্পী রফিকুল আলমের গাওয়া এসব কালজয়ী গানগুলো শুনলেই মনটা হারিয়ে যায় ঐ অতীদের দিনগুলোতে। যারা এসব গান শুনেছেন তাদের মনটা কেমন যেন আনচান করে ওঠে এসব গানের সুর আবারও একটু শোনার জন্য। সঙ্গীত প্রিয় শ্রোতাদের চাহিদা অনুযায়ী এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ২০মিনিটে প্রচার হচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক সহ নানা ধরণের গান নিয়ে সাজানো হয়ে থাকে একেকটি পর্ব। এবারের পর্বটি সাজানো হয়েছে শিল্পী রফিকুল ইসলামের অংশগ্রহনে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী। অনুষ্ঠানে আলাপচারিতার পাশাপাশি ৪টি জনপ্রিয় গান গেয়েছেন দর্শকদের জন্য। গানগুলো হলো বৈশাখী মেঘের কাছে, তুমি আমার প্রাণরে বন্ধু, এক হৃদয়হীনার কাছে এবং আশা ছিল মনে মনে। সেলিম দৌলা খান এর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৯ আগস্ট, সকাল ৮টা ২০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।

আগস্ট ০৭, ২০১৬
বাংলা নববর্ষে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’ - image

বাংলা নববর্ষে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’

12 এপ্রিল 2017, বিকাল 6:00

এবারের বাংলা নববর্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান। বাংলা নববর্ষের দিন অর্থাৎ পহেলা বৈশাখ এটিএন বাংলায় প্রচার হবে শিল্পীর গাওয়া ৬টি গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন শ্রাবন্য তৌহিদা। বাংলা নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে দিতে শ্রোতাদের জন্য অনুষ্ঠানে থাকছে ‘বৈশাখ এসেছে’ এবং ‘এলোরে বৈশাখ’ শিরোনামে বৈশাখ নিয়ে দু’টি গান। দুটি গানেরই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ। উল্লেখ্য দু’টি গানই ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যপক জনপ্রিয়তা লাভ করেছে। এ অনুষ্ঠানের অন্যান্য গানগুলো হলো মন আধাঁর অ্যালবামের ‘সারি সারি অপেক্ষা সোনা রোদ্দুর’, সুর ও সঙ্গীত বাপ্পা মজুমদার, মন আমার অ্যালবামের ‘মন হারিয়ে ফেলেছি’- সুর ও সঙ্গীত মান্নান মোহাম্মদ, মনের শহর অ্যালবামের ‘উৎসবের দিন’ এবং মনে আল্পনা এঁকেছি অ্যালবামের ‘মেঘলা নিমন্ত্রন’। এ দুটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। অনুষ্ঠানের গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিও এবং বিভিন্ন মনোরম লোকেশনে। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলার পর্দায়।

এপ্রিল ১২, ২০১৭
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo