logo
youtube logotwitter logofacebook logo

বিশ্বকাপ

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে - image

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে

05 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ‘ম্যান ইন ইয়োলো’রা। তাছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচটাও যে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সার্থক হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শিরোপা জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অনেকেই। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেহম্যান দলের ক্রিকেটারদের চাইতে সমর্থকদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘গত ছয় সপ্তাহ ধরে আমাদেরকে আপনারা(সমর্থক) আমাদেরকে প্রতি বিশ্বাস রেখেছেন। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিলো। এই কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো।’ সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন যেন খুশীতে নিজেকে আটকিয়েই রাখতে পারছেন না। উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা বলেছিলাম, আমরা আমাদের সেরাটা খেলবো। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে আমরা দারুণ করেছি। আর মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য দর্শকদেরকে ধন্যবাদ।’ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জেতা জেমস ফকনার যেন আজকের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। বললেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) এর ৯০,০০০ দর্শকের সামনে খেলাটাই অনেক বড় ব্যাপার। আমি ভেবেছিলাম, আজকের সেরা একাদশে আমি থাকবো না। সবমিলিয়ে এ এক বিস্ময়কর অনুভূতি।’ দলের অনেক সদস্যদের মতো মিচেল স্টার্কও এবার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেও হয়তো তিনি জানতেন না, বিশ্বকাপের সবচেয়ে বড় দুই পুরষ্কার উঠতে যাচ্ছে তার হাতে। প্রথমত, বিশ্বকাপ শিরোপা আর দ্বিতীয়টি হলো, ‘ম্যান অব দ্য সিরিজ’। সবমিলিয়ে তাই স্টার্কের অনুভূতি খানিকটা মিশ্রই বলতে হয়। তবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভোলেননি নিউজিল্যান্ডের কথাও। স্টার্ক বলেন, ‘দারুণ একটা মুহুর্ত, আমি গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করেছি। কিছুটা ভাগ্যবান আমি। সমর্থকরা চমৎকার ছিলো। নিজের দেশের লোকের সামনে খেলা এবং শিরোপা জেতা, এই অনুভূতি বোঝনো যায় না। আর নিউজিল্যান্ডও অনেক ভালো করেছেন। ম্যাককালাম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। আর কিছু না। আপাতত সময়টাকে ঊপভোগ করতে যাচ্ছি।’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো ভালো হয়নি। তারপরেও ক্লার্কের নেতৃত্বে অজিদের শিরোপা জয় যেন অস্ট্রেলিয়ার সোনালী দিনের কথাই মনে করিয়ে দিলো।

সেপ্টেম্বর ০৫, ২০১৫
সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - image

সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। গত শনিবার বিশ্বকাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল তাজিকিস্তানে পৌঁছায়। রবি, সোম ও মঙ্গলবার দুশানবেতে ঘাম ঝরানো অনুশীলন করে লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকায় হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এখনও পর্যন্ত জয় পায়নি মামুনুলের দল। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে এশিয়ান শিরোপা জয়ী অস্ট্রেলিয়া। তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ নেই বাংলাদেশের। তবে সুযোগ থাকবে এশিয়ান কাপে খেলার।

নভেম্বর ১১, ২০১৫
বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল - image

বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল

27 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: নারী বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ড নারী দলকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৫ রানের জবাবে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ব্যাংককের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন থাইল্যান্ড অধিনায়ক সোমনারিন তিপোচ। অন্যদিকে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে আউট হন শারমিন আক্তার। দলীয় ৫৩ রানে প্যাভিলিয়নে ফেরেন আয়েশা রহমান। তবে ফারহানা হকের অপরাজিত ২৩ রানে ভর করে ৬ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এছাড়া শায়লা সারমিন করেন ১৭। জবাবে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন থাইল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ২০ রানের মাথায় ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত মাত্র ৩২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে রুমানা, ফাহিমা ও রিতু মনি নেন ২টি করে উইকেট।

নভেম্বর ২৭, ২০১৫
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব ও মুস্তাফিজ - image

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব ও মুস্তাফিজ

01 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর এবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলেও জায়াগা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। গেল বছর সাকিব আল হাসান ২৭ দশমিক ৬৬ গড়ে ২৪ উইকেট নেন। এবং ৪২ দশমিক ১০ গড়ে ৪২১ রান নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। যার মধ্যে গত বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরমেন্স করেন। ১৬ রানে ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে মিরপুরে পরপর দুই ম্যাচে ফিফটি করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। আর মুস্তাফিজুর রহমান ৯ ম্যাচে ১২ দশমিক ৩৪ গড়ে ২৬ উইকেট নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। সাকিব, মুস্তাফিজ ছাড়া ওয়ানডে একাদশে আরও সুযোগ পেয়েছেন ইমরান তাহির, ট্রেন্ট বোল্ট, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, গ্লান ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক।

জানুয়ারি ০১, ২০১৬
নেপালকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে বাংলাদেশ - image

নেপালকে হারিয়ে স্বপ্নের সেমিফাইনালে বাংলাদেশ

05 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

নেপালকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফা্ইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের দেওয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশের যুবারা। ২০০৬ এ শ্রীলঙ্কায় যে কাজটি করতে পারেনি মুশফিক-সাকিব-তামিমরা; সেটাই করে দেখালো ১১তম আসরে এসে মিরাজ-শান্ত-পিনাক ঘোষরা। বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গেলেন অর্নূর্ধ্ব – ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। ইতিহাস রচনায় কোয়ার্টর ফাইনালের শুরুটা বেশ ভালো করেছিলো বাংলাদেশের যুবারা। ৬ বলের ব্যবধানে নেপালের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে শুরুতেই আঘাত হেনেছিল ১৯ রানে ২ উইকেট হারানোর পর নেপাল প্রথম প্রতিরোধ করে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটিতে। ক্রমেই দুশ্চিন্তা বাড়াতে থাকা জুটিটা বাংলাদেশ ভেঙেছে দুর্দান্ত এক রান আউটে। কিন্তু বাংলাদেশের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ উইকেটে নেপালের যুবারা দারুণ খেলছিলেন। যাকে বলে ‘ক্লেভার ক্রিকেট’। বাউন্ডারি আসছিল, সঙ্গে সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রাখা। এক সময় ওভারে ছয়েরও ওপরে রান পাচ্ছিল নেপাল। ভাগ্যও যেন পাশে ছিল তাদের। স্পিনে কাজ হচ্ছে না দেখে অধিনায়ক মিরাজ আবার আক্রমণে নিয়ে আসেন পেসার সাইফউদ্দিনকে। আর তাতেই বাজিমাত। দারুণ বোলিংকে বেশ উজ্জীবিত করে ফিল্ডিংটাও যদি দুর্দান্ত হয়। বাংলাদেশের যুবারা সেটাই করছেন। পুরো ম্যাচে নেপাল ৯ উইকেট হারালেও কাদের চারটি ছিলো রান আউট। তারপরও নেপালের স্কোর ২১১ হয় রাজ রিজালের ৭২ রানের সুবাদে। এবারের আসরে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় রানের টার্গেট। আর যার অতিক্রমের শুরুতেই বাংলাদেশ ধাক্কাখায় ৫ রান করা সাইফ হাসানের উইকেট হারিয়ে। এরপর নেপালের বোলারদের দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশের দুই ব্যাটসম্যান পিনাক ঘোষ ও সাইফ হোসেন। তবে দলীয় ১৭ রানে সাইফের উইকেট হারায় টাইগাররা। দলীয় ৬৩ রানে আরেক ওপেনার পিনাক ঘোষ আউট হন। করেন ৩২ রান। ব্যক্তিগত ৮ রানে নাজমুল হাসান শান্ত আউট হলে চাপে পড়ে জুনিয়র টাইগাররা। এর পর ২২ ওভার এক বলে দলীয় ৯৮ রানে ৩৮ করে জয়রাজ ফিরলে শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। কিন্তু এর পর জাকির হোসেন এবং মেহেদী মিরাজ সব শঙ্কা উড়িয়ে দেন। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। গড়ে তোলেন ১১৭রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। শেষ পর্যন্ত আর কোন বিপদ না ঘটিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন দুজন। জাকির ৭৫ এবং মিরাজ ৫৫ রান করে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ৫৫ রান এবং বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসাব মিরাজ। শুধু যুব বিশ্বকাপ বা ক্রিকেট নয়, যেকোন ধরনের খেলার বিশ্ব আসরে এই প্রথমবারের মত সেমিফাইনালে উঠল বাংলাদেশ।

ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বুধবার/২৩ মার্চ’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বুধবার/২৩ মার্চ’ ২০১৬

22 মার্চ 2016, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ আইসিসি টি-২০ বিশ্বকাপ নিয়ে অনুষ্ঠান ‘রিভার্স সুইপ’ সরাসরি সম্প্রচার (পর্ব-৯) উপস্থাপনা- এস এম আবদুস শাকুর, পরিচালনা- আবদুস সাত্তার। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আজকের হিটলার’ পরিচালনাঃ এ জে রানা। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ১২টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ বিবিসি মিডিয়া এ্যাকশন নির্মিত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’ ০৩টা ৪৫মিঃ বিবিসি মিডিয়া এ্যাকশন নির্মিত টক শো ‘নাটকের পরে’ (১৪) ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২০মিঃ টক শো ‘যে কথা কেউ বলেনি’ পরিচালনা- নাহিদ রহমান। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ১৫মিঃ কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘পেট্রোকেম সোনালী দিন’ (পর্ব-১৫) উপস্থাপনা ও পরিচালনাঃ মীর এমদাদ আলী। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’ (পর্ব-০৭) রচনাঃ আহসান হাবীব, পরিচালনাঃ বিক্রম খান। অভিনয়েঃ তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৬৮) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’, (পর্ব-৩৫) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক ‘দাগ’ (পর্ব-১৫২) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়েঃ দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র, মোস্তফা ওয়াহিদ রেজা। ১১টা ২৮মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব-৩৪৬) রচনা ও পরিচালনা- মোহন খান। ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ। ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াচবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩৮৭) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

মার্চ ২২, ২০১৬
বিশ্বকাপের ট্রফি দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী - image

বিশ্বকাপের ট্রফি দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

22 জুন 2022, বিকাল 6:00

কাতার বিশ্বকাপ উপলক্ষে বিশ্বব্যাপী ট্রফি ভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার (৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার ওপর স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাইয়েরা, সন্তানরা এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ ছিলেন। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমনে ফিফা, কোকাকোলা এবং বাফুফে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।’ সবশেষে ফিফা এবং কোকাকোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব (সিনিয়র সচিব) খন্দকার আনোয়ারুল ইসলাম,  যুব ও ক্রীড়া সাচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ. সালাউদ্দীন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফিফা, কোকাকোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাতার বিশ্বকাপ সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকাকোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়। ৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকাকোলার উদ্যোগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে এসেছে ট্রফিটি। প্রায় ৯ বছর পর ফের ফুটবল বিশ্বকাপের ট্রফি এলো বাংলাদেশে। এর আগে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দু’দিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তাই এ ট্রফি নিয়ে স্বাভাবিকের চেয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে ফুটবলপ্রেমীদের। বুধবার (৮ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রদর্শন করতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় ট্রফিটি। এ সময় ট্রফির সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল। বঙ্গভবনে ট্রফি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান লালি কারেম্বু ও কোকা-কোলা কোম্পানির ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সভাপতি শংকেট রায়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সচিব, ক্রীড়া সচিব ও উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাষ্ট্রপতি এসময় বাংলাদেশে ট্রফি নিয়ে আসায় ফিফাসহ সংশ্লিষ্ট স কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এরকম উদ্যোগের ফলে ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরো বেশি উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টা সফর শেষে বৃহস্পতিবার  দিবাগত  রাত ১২টা ১০ মিনিটে বিশ্বকাপ ট্রফি উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে। মঙ্গলবার (৭ জুন) পর্যন্ত ট্রফিটি ছিল পাকিস্তানে। ফিফার ৭ সদস্য (৮ জুন) রয়েছেন ট্রফির সাথে। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের মিড ফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বুও রয়েছেন। অতিথিদের বরণ করতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৯ জুন) অর্থাৎ দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসনে। এ সময় ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাফুফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা। পরে বিকেলে ট্রফি নিয়ে যাওয়া হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শনের সঙ্গে কনসার্ট অনুষ্ঠিত হবে। অবশ্য ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা বৃহস্পতিবার (৯ জুন) দুপুর আড়াইটার মধ্যে র‍্যাডিসন ব্লু হোটেলে গিয়েও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‍্যাডিসনে।

জুন ২২, ২০২২
বিশ্বকাপ খেলা হবে পাকিস্তানের তৈরি আল রিহলা বল দিয়ে - image

বিশ্বকাপ খেলা হবে পাকিস্তানের তৈরি আল রিহলা বল দিয়ে

22 জুন 2022, বিকাল 6:00

 বিশ্বকাপ শুরুর আর ৫ মাস বাকি নেই। এর অনেক আগেই ম্যাচবল, মাসকট উন্মোচন করে ফেলেছে আয়োজক কাতার। বিশ্বকাপে যে বল দিয়ে খেলা হবে, তার নাম আল রিহলা। সেই বলগুলো আবার তৈরি করেছে পাকিস্তান। সম্প্রতি সিয়ালকোট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি জানিয়েছেন বিষয়টি। সিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই খেলা হবে কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফিফা বিশ্বকাপে। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসসিসিআই নেতা বলেন, সিয়ালকোটভিত্তিক এক কারখানায় বানানো হয়েছে এই ফুটবলগুলো, যা আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হবে। তার মতে, এই কারণে বিশ্বজুড়ে পাকিস্তানের এই শহরের মর্যাদা বেড়ে যাবে বহুগুণে। রফিক জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামক এই প্রতিষ্ঠান এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে ফুটবল সরবরাহ করতে যাচ্ছে। তিনি বলেন যে, বিশ্ব ক্রমেই পরিবেশ সচেতনতার দিকে ঝুঁকছে, এই বল বানানোর সময় খেয়াল রাখা হয়েছিল সেদিকেও। এই বল বানাতে ব্যবহার করা হয়েছে জৈব ও পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা হয়েছে। এই বল বানাতে কোনো দ্রাবক রাসায়নিক ব্যবহার করা হয়নি, বরং পানি-ভিত্তিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ দূষিত করবে না। তিনি জানান, ২০ প্যানেল বিশিষ্ট এই বল বিশ্বের সেরা বল হিসেবে ঘোষিত হয়। ঐতিহ্যগতভাবে বিশ্বকাপের ফুটবল হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ সালের বিশ্বকাপে থার্মোস বাইন্ডিংয়ের বল ব্যবহার করা হয়। এরপর রাশিয়া বিশ্বকাপেও একই ধরনের বল ব্যবহার করা হয়। এবারের বিশ্বকাপ বলগুলোও একইভাবে তৈরি।

জুন ২২, ২০২২
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ - image

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

27 জুন 2022, বিকাল 6:00

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ, আর পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নেবে তিনটি দল। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ৭ অক্টোবর পাকিস্তান, বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে এ সিরিজে ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। প্রতিটি দল প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, ১৪ অক্টোবর হবে ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দিন আগেই এ সিরিজে খেলার কথা জানিয়েছে। গ্রীষ্মকালীন এ সূচিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

জুন ২৭, ২০২২
বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা - image

বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা

02 জুলাই 2022, বিকাল 6:00

এজবাস্টন টেস্টে টস করতে নেমেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরা। ৩৫ বছর পর প্রথম পেসার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে পারার কীর্তি। এমনিতেই ম্যাচটি বুমরার কাছে স্মরণীয় হয়ে থাকবে, তার ওপর গতকাল টেস্টের দ্বিতীয় দিনেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ভেঙেছেন কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিশ্ব রেকর্ড গড়ার পর বুমরাকে অভিনন্দন জানিয়েছেন লারা। টুইটে লারা লিখেছেন, ‘টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের জন্য তরুণ জসপ্রীত বুমরাকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’ ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাঁহাতি স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ১৮ বছর অক্ষত থাকা রেকর্ডটা ভেঙেছে গতকাল। স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ২৯ রান তুলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন বুমরা। ব্রডের ওই ওভারে সব মিলিয়ে অবশ্য এসেছে ৩৫ রান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরে ৩৬ রান তুলেছিলেন যুবরাজ সিং। শচীন টেন্ডুলারের তাই প্রায় ১৫ বছর আগের কথা মনে পড়ছে, ‘এ দিন কে ব্যাট করল? যুবি না বুমরা!? ২০০৭ সালের কথা মনে পড়িয়ে দিল ’ রবি শাস্ত্রীও যুবরাজের নেওয়া ৩৬ রানের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম ক্রিকেটের সবকিছু দেখে নিয়েছিলাম। যুবরাজ এক ওভারে ৩৬ রান তুলেছিল। আমি তুলেছিলাম। কিন্তু আজ যা দেখলাম, তা অদ্ভুত। কোনো দিন ভাবিনি এরকম হতে পারে।’

জুলাই ০২, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo