logo
youtube logotwitter logofacebook logo

বিরাট

দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায়ে জনসাধারণের উল্লাস - image

দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায়ে জনসাধারণের উল্লাস

21 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ায় উল্লসিত সারা দেশ। রায় কার্যকর হওয়ার পরই যেন উল্লাসের নগরীতে পরিণত হয় ঢাকা। বের হয় আনন্দ মিছিল। হয় মিষ্টি বিতরণ। এদিকে, এই রায় কার্যকর হ্ওয়াকে জনগণের বিজয় হিসেবে দেখছে গণজাগরণ মঞ্চ। শনিবার দিন থেকে রাত। ঢাকার শাহবাগের রাজপথে গণজাগরন মঞ্চের এমন প্রতীক্ষা। কখন কার্যকর হবে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কারণ, সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন সাকা-মুজাহিদ। তাই কখনও অজানা আশংকা, কখনবা জয়ের আনন্দে উত্তাল সমাবেশ। শেষ পর্যন্ত মধ্যরাতে এলো সেই ক্ষণ। খবর এলো, কার্যকর হয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড। তারপরের ছবি- এমন বাধভাঙ্গা উল্লাসের। জাতীয় পতাকা হাতে যুদ্ধাপরাধীর বিচার সম্পূর্ণ করার উদযাপনের। ইতিহাসের দায় শোধের পথে স্বস্তির। উত্তেজনা তখন কিছু থিতিয়ে এসেছে। ভর করেছে ক্লান্তি। তারপরও থেমে যায়নি উদযাপন। জাতীয় সঙ্গীতে এমন কন্ঠ মিলিয়েই চলছিল আনন্দের বহিপ্রকাশ। শুধু শাহবাগ নয়; রাজধানী জুড়েই যেন শোনা যাচ্ছিল এমন উল্লাসের আনন্দ চিৎকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ছবি যেন তার কথাই বলছে। এদিকে, দুই রাজাকারের ফাঁসি হওয়ায় রোববার বিজয় র‌্যালি বের করবে গণজাগরণ মঞ্চ। এ ফাঁসির রায় কর্যকর হওয়াকে বিরাট বিজয় বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শনিবার রাতে ফাঁসি কার্যকরের পর রাজধানীর শাহবাগে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের সদস্যরা। এদিকে কুখ্যাত দুই রাজাকারের মৃত্যুদন্ড কার্যকরে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সন্তানেরা। আর দন্ড কার্যকরের আগ মুহুর্তে রাষ্ট্রপ্রতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে তারা যে যুদ্ধাপরাধ করেছে তাও স্বীকার করে নিল বলে মনে করেন তারা। যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসিতে আনন্দিত ফরিদপুরের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এ ফাঁসির রায়ের মধ্য দিয়ে ফরিদপুরবাসী কলঙ্কমুক্ত হয়েছেন বলে মনে করছেন তারা। অপরদিকে দ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের খবরে চট্টগ্রামের রাউজানে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। শনিবার রাতে ফাঁসি কার্যকরের খবরে উল্লাসে ফেটে পড়েন তারা। একে অন্যকে মিষ্টিমুখ করান। এ ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে চট্টগ্রাম কলঙ্কমুক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামবাসী। শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন তারা।

নভেম্বর ২১, ২০১৫
বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ব্যাঙ্গালুরুর জয় - image

বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ব্যাঙ্গালুরুর জয়

18 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আইপিএলে বড় জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বুধবার বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে বৃষ্টি আইনে ৮২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। ব্যাঙ্গালুরুর দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১২০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এই সেমিফাইনালে খেলার স্বপ্ন ভালভাবেই বেচে রইল ব্যাঙ্গালুরুর। বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্যাঙ্গালুরুর দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিরাট কোহলি ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারে তারা যোগ করেন ১৪৭ রান। ৭৩ রানে ফিরে যান ক্রিস গেইল। তবে ধারাবাহিকভাবে ভাল খেলা কোহলি তুলে নেন এবারের আসরে নিজের চতুর্থ সেঞ্চুরি। তিনি আউট হন ১১৩ রানে। ৩ উইকেটে ২১১ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস। ১৪ ওভারে ২০৩ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শেষ পর্যন্ত ১২০ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ২৪ রান করেন রিদ্দিমান সাহা।

মে ১৮, ২০১৬
ঈদের টেলিফিল্ম ‘তোমাকে আর পাই না’ - image

ঈদের টেলিফিল্ম ‘তোমাকে আর পাই না’

09 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলার ঈদের ৫ম দিন রাত ১১.৫০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘তোমাকে আর পাই না’। ফারিয়া হোসেন এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শেখ রুনা। অভিনয় করেছেন নীলয়, শখ, মানব বন্দোপাধ্যায় প্রমুখ। হঠাৎ করেই ৪/৫ বছর পর দেখা হয়ে যায় সজীব ও সোমার। সজীব এখন অনেক বড় ব্যবসায়ী, গাড়ী বাড়ীর মালিক। সোমা অবাক হয়ে যায়, এতো তাড়াতাড়ি সজীব এত কিছু কিভাবে অর্জন করলো। অথচ কয়েক বছর আগেও সোমার সাধে তার বিয়ে হয়নি কারণ বি.এ পাশ সজীবের কোন চাকরীও ছিল না। সোমার বাবা বড় বিদ্বান মানুষ। তিনি সোমার সাথে সজীবের বিয়ে দিতে রাজি হননি। ঘটনাচক্রে তারা আলাদা হয়ে যায়। এতো বছর সজীব শুধু বিরাট ধনীই হয়নি, একটা সুন্দরী মেয়ের সাথে তার এনগেজনেন্ট হয়েছে। অন্যদিকে সোমা জানায় একজন ব্যাংক ম্যানেজারের সাথে তার বিয়ে হয়েছে। সুখে আছে, ভালো আছে। কিন্তু ঘটনাক্রমে জানা যায় সোমা আসলে বিয়ে করেনি। সেই সময় সে বাবার বিরুদ্ধে যায়নি ঠিক কিন্তু সে সজীবকে ভুলতেও পারেনি। এখনও সে অপেক্ষা করে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সে সজীবের কাছে ছুটে যায় এটা বলার জন্য যে, এখনও ও সজীবকে ভালোবাসে। কিন্তু সোমা মুখোমুখি হয় চরম সত্যের। সে ঐ বাড়ীর মালিক না, বরং ড্রাইভার কাম কেয়ারটেকার। সোমা তাকে আর কোন সত্য বলে না। কারণ এত বড় মিথ্যার সাথে সত্যকে মেশানো যায় না।

জুলাই ০৯, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের - image

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের

17 জুলাই 2022, বিকাল 6:00

রিশাভ পান্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের টার্গেটে ছুতে সক্ষম হয় সফরকারী ভারত। ৪৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে রোহিত শর্মার দল। ম্যাচটি নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারত। রোববার ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত টসে জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে প্রথম দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। জনি বেয়ারস্টো ও জো রুট দুজনেই ৩ বল খেলে শূন্য রানে আউট হন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন ওপেনার জেসন রয় (৪১), মঈন আলী (৩৪) ও ক্রেইগ ওভারটন (৩২), জস বাটলার ৬০ রান। মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। পেসার মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। যুজবেন্দ্রর চাহাল পেয়েছেন ৩ উইকেট। আর বাকি ১ উইকেট রবীন্দ্র জাদেজার। ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল খেলে ১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। আর ১৭ বলে ১৭ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হলে ধাক্কা খায় সফরকারীরা। ২২ বলে ১৭ রান করে ফেরেন বিরাট কোহলি। এরপর সুরিয়াকুমার খেলেন ২৮ বলে ১৬ রানের ছোট ইনিংস। পান্টের সঙ্গে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। দুই জনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগুতে থাকে ভারত। তবে ৫৫ বলে ৭১ রানের মারকুটে এক ইনিংস খেলেন পন্ডিয়া। পন্ডিয়া আউট হলে পান্টকে সঙ্গ দিতে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। পান্টের ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সাথে জাদেজার ১৫ বলে ৭ রান ভারতকে জয়ের কিনারায় পৌঁছে দেয়। ভারতের উইকেটকিপার ব্যাটার পান্ট ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। ইংল্যান্ডের পক্ষে রিস টপলি নিয়েছেন ৩ উইকেট। ব্রাইডন কর্স ও ক্রেইগ অভার্টন একটি করে উইকেট সংগ্রহ করেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের হার্দিক পণ্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন রিশাভ পান্ট। প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে ১১০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে ১০ উইকেটে ভারত জিতলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতের বিপক্ষে ১০০ রানের বড় জয় নিয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

জুলাই ১৭, ২০২২
জন্মদিনে ‘পাঠান’ ছবির টিজার ছাড়লেন শাহরুখ খান - image

জন্মদিনে ‘পাঠান’ ছবির টিজার ছাড়লেন শাহরুখ খান

02 নভেম্বর 2022, বিকাল 6:00

বলিউডের মেগাস্টার শাহরুখ খানের ভক্তদের কাছে ২ নভেম্বর দিনটির বিশেষ কদর রয়েছে। কারণ দিনট শাহরুখ খানের হ্যাপি বার্থডে, অর্থাৎ শুভ জন্মদিন। এ নিয়ে আগের দিনের মধ্যরাতে থেকে উচ্ছ্বাসে শাহরুখের লাখো কোটি ভক্তরা। মুম্বাইয়ের মন্নতের সামনে ভিড় করেন তারা। উপলক্ষ্য একবার তাদের প্রিয় মানুষকে দেখা। ৫৭ বছরে পা রাখলেন শাহরুখ। তবে বয়স যেন দিনদিন কমছে। রাত ১২টা ১০ নাগাদ মন্নতের বারান্দায় এসে দাঁড়ালেন ছেলে অ্যব্রামকে সঙ্গে নিয়ে। চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়লেন। শুধু তাই নয়, হাত জোড় করে প্রণাম জানান শাহরুখ। মাথা পেতে অনুরাগীদের ভালবসাকে গ্রহণ করে নেন। সেই সঙ্গে ভক্তদেরও দিয়েছেন দারুণ এক উপহার। চার বছর পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। পাঠান, জওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে। নিজের জন্মদিনেই তাই বিরাট পুরস্কার দিলেন তিনি। পাঠান ছবির ফার্স্ট টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখলেন, নিজেদের সিটবেল্ট বেঁধে নিন। কারণ, পাঠান আসছে। ভিন্ন লুকে শাহরুখ ধরা দিয়েছেন ছবিটিতে। তার জন্য কসরত কম হয়নি। দিনের পর দিন এই বয়সেও ব্যায়ামের অনুশীলন করে গেছেন শাহরুখ। তাঁর ট্রেনারও জানিয়েছিলেন, অনেক মাস ধরেই শাহরুখকে তৈরি করেছেন তিনি। দু’বছরের পরিশ্রম তারপর পাঠানের এই চেহারা বানিয়েছেন শাহরুখ। শুধু পাঠান নয়, বরং ‘জওয়ান’ ছবিতেও শাহরুখকে ভয়ঙ্কর রুপে দেখা গেছে। আটলীর নির্দেশনায় সেই ছবিতেও শাহরুখকে দেখে আতকে উঠেছিলেন ভক্তরা। রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে তাকে। এতো বছর পর, নিজের চেনা ছন্দে ফিরছেন শাহরুখ, তাই আলাদা উন্মাদনা ভক্তদের মধ্যে।

নভেম্বর ০২, ২০২২
সৌরভকে আনফলো করলেন কোহলি! - image

সৌরভকে আনফলো করলেন কোহলি!

16 এপ্রিল 2023, বিকাল 6:00

ভারতের সাবেক দুই অধিনায়কের মাঝে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। অনেকদিন ধরেই নাকি সৌরভ গাঙ্গুলী আর বিরাট কোহলির মাঝে কথাবার্তা বন্ধ। চলতি আইপিএলে দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচে বিরাট কোহলির সঙ্গে হাত মেলাননি সৌরভ গাঙ্গুলী। তারপরই সৌরভকেক সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিলেন বিরাট কোহলি! ইনস্টাগ্রামে ২৭৬ জনকে অনুসরণ করেন কোহলি। এতদিন সেই তালিকায় সৌরভও ছিলেন। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে আর অনুসরণ করছেন না কোহলি। যদিও পরে আরও একজনকে অনুসরণ করা শুরু করেছেন তিনি। তার ফলে তার ফলোয়িং তালিকায় ২৭৬ জনই আছে! শুধু নেই সৌরভ। অবশ্য সৌরভ এখনও কোহলিকে অনুসরণ করে যাচ্ছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও জ্বলজ্বল করছে কোহলির নাম। দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচে কোহলি ও সৌরভের মধ্যে দুটি ঘটনা ঘটেছিল । প্রথম ঘটনা দিল্লির ইনিংসের ১৮তম ওভারে। ব্যাঙ্গালোরের ১৭৫ রান তাড়া করতে নেমে তখন চাপে দিল্লি। হাকিম খান ভালো খেলতে খেলতে কোহলির হাতে ক্যাচ দেন। তারপর দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুত ভাবে তাকান তিনি। সেখানে তখন বসে ছিলেন দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ! সেই সময় সৌরভ পাল্টা কোনও অভিব্যক্তি না দিলেও ম্যাচ শেষে বোঝা যায় যে তিনিও কোহলির সঙ্গে কথা বলতে চান না। সৌরভের দল পরাজিত হওয়ার পর দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি যখন কোহলির সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে কোহলির পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলান সৌরভ। ফলে দুজনের সাক্ষাৎ হয়নি। উল্লেখ্য, সৌরভ বিসিআই সভাপতি থাকার সময় কোহলিকে নেতৃত্ব থেকে সরানো হয়েছিল। তখন থেকেই দুজনের মাঝে এই ঝামেলা চলছে।

এপ্রিল ১৬, ২০২৩
আবারও আচরণের জন্য শাস্তি পেলেন কোহলি - image

আবারও আচরণের জন্য শাস্তি পেলেন কোহলি

17 এপ্রিল 2023, বিকাল 6:00

খেলার মাঠে বিরাট কোহলির আচরণ নিয়ে প্রশ্ন বহুদিনের। তাকে ঘিরে বহু সমালোচনাও আছে। চলতি আইপিএলের ষোড়শ আসরে এই কারণেই শাস্তি পেতে হলো কোহলিকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তিনি যে আগ্রাসী আচরণ করেছেন, সেটা পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাই জরিমানা করা হয়েছে কোহলিকে। খেলা চলাকালীন কোহলি ঠিক কী অপরাধ করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিসিসিআই। তবে বোর্ড সূত্রে খবর, চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবে আউট হওয়ার পরে একটু বেশি আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। শিবম ভালো খেলছিলেন। তার উইকেট তুলে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাই শিবম আউট হতেই নিজেকে আটকে রাখতে পারেননি কোহলি। আগ্রাসী উদযাপন শুরু করেন। যে কারণে তাকে শাস্তি পেতে হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায় ব্যাঙ্গালোর। এরপর বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের নিয়ম ভাঙায় ব্যাঙ্গালোরেরর ব্যাটার কোহলির ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়মের ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন কোহলি। এটি লেভেল ১ অপরাধ। তাই এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এর বিরুদ্ধে ক্রিকেটারের কিছু বলার সুযোগ নেই।'

এপ্রিল ১৭, ২০২৩
আইপিএলে উত্তাপ: মাঠের মধ্যেই কোহলি-গম্ভীরের কথা কাটাকাটি! - image

আইপিএলে উত্তাপ: মাঠের মধ্যেই কোহলি-গম্ভীরের কথা কাটাকাটি!

01 মে 2023, বিকাল 6:00

২০২৩ আইপিএলে সোমবার রাতে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস। লো স্কোরিং এই ম্যাচে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে কথার লড়াইয়ে নেমেছিলেন বিরাট কোহলি-গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি সামলেছেন দুই দলের সাপোর্ট স্টাফরা। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লক্ষ্মৌয়ের উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। এসময় লক্ষ্মৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। আফগানিস্তানের ক্রিকেটার নাবিন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালোভাবে নেননি নাবিন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলতে দেখা যায় এই আফগান ক্রিকেটারকে। সঙ্গে সঙ্গে জবাবও দেন কোহলি। তার পরই সেই বিতর্কে যোগ দেন গম্ভীর। আর তাতেই বিবাদ বেড়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দু’জনেই দিল্লির। লক্ষ্মৌয়ের স্পিনার অমিত মিশ্রা ও সহকারী কোচ বিজয় দাহিয়াও একসময় দিল্লির হয়ে খেলেছেন। সেই কারণে তারা কোহলি-গম্ভীরকে ভালোভাবে চেনেন। তাই তারাই বেশি উদ্যোগী হয়ে দু’জনকে সামাল দেন। লক্ষ্মৌয়ের অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। গম্ভীরকে শান্ত করার চেষ্টা করেছেন লক্ষ্মৌ অধিনায়ক। আর কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কিন্তু সেখানেই সব থেমে যায়নি। তিনি যে গম্ভীরের কথা ভালোভাবে নেননি সেটা কোহলির চোখ-মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে অনেকটা সময় কথা বলেন তিনি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন লক্ষ্মৌয়ের মালিক সঞ্জীব গোয়েনকা। তার সঙ্গে অবশ্য হাত মেলান কোহলি। কোহলির সঙ্গে গম্ভীরের বিবাদ এটাই যে প্রথম তা কিন্তু না। এর আগে গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখনও দু’জনের মধ্যে মাঠে বিবাদ হয়েছে। একে অপরের দিকে তেড়ে গিয়েছেন তারা। এমনকি বেঙ্গালুরুকে হারিয়ে ডাগআউটে চেয়ারে লাথিও মারতে দেখা গিয়েছে গম্ভীরকে।

মে ০১, ২০২৩
আ.লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি - image

আ.লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি

01 মে 2023, বিকাল 6:00

বিএনপির সঙ্গে আলোচনা' প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কাদের সঙ্গে আলোচনা করব আমি? একে সাজাপ্রাপ্ত আসামি, তারপর আবার আমার বাবা-মা, ভাই-বোনদের খুনি, যুদ্ধাপরাধী। তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্র রক্ষার জন্য অনেক উদারতা দেখিয়েছি। তবে এখন আর তাদের (বিএনপি) সাথে কথা বলার মতো কিছু নেই। কারণ তাদের যে অপরাধ, আমার ২১ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে।’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, 'আমরা কিন্তু বারবার বিএনপির সঙ্গে আলোচনা করেছি, ২০১৮ এর নির্বাচনেও। আসলে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এই দলটা সৃষ্টি করেছে একজন মিলিটারি ডিক্টেটর, যে ১৯৭৫ সালে আমার বাবা-মা-ভাই-বোনদের হত্যা করে একজন রাষ্ট্রপতিকে হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার আগে আমার বাবাকে হত্যা করা হলো, তারপর যিনি ক্ষমতায়- তাকে সরাল, তারপরে আরেকজন চিফ জাস্টিস সায়েম-তাকে সরিয়ে অস্ত্র হাতে জিয়াউর রহমান ক্ষমতায় আসে। তারপর সে একটা রাজনৈতিক দল করে। একজন সেনাপ্রধান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে চেয়ারে বসল, তারপর হ্যাঁ/না ভোটের নামে নাটক করা হলো। সেখানে না ভোট না, হ্যাঁ ভোটই হয়ে গেল।…এ কথা সবাইকে মনে রাখতে হবে যে, অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখল করে, ক্ষমতায় বসে থেকে যে রাজনৈতিক দল সৃষ্টি করেছে, সেটাই হচ্ছে বিএনপি।' 'র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আপনারা কী কী সংস্কার করেছেন এবং আগামীতে কী কী সংস্কার করবেন?' এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'আমেরিকার পরামর্শেই, কিন্তু র‍্যাবের সৃষ্টি। এ বাহিনীর প্রশিক্ষণ থেকে সবকিছুই আমেরিকার করা। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা অব্যাহত রাখলাম, হঠাৎ করে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। বরং এর আগে তাদের যে ভূমিকাগুলো ছিল সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল। র‍্যাবের কোনো সদস্য অপরাধ করলে তার বিচার হয়। র‍্যাবের কেউ অপরাধে জড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। যেটা অন্য কোনো দেশে নেই, এমনকি আমেরিকাতেও নেই। এই আইনের শাসনটা আমাদের দেশে বলবৎ আছে।' প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের এমন দৃষ্টান্ত আছে কোনো এক প্রতিমন্ত্রীর মেয়ের জামাই র‍্যাবের সদস্য থাকা অবস্থায় একটি অপরাধে জড়িয়ে পড়েছিল। তাকেও সঙ্গে সঙ্গেই আইনের আওতায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, সে শাস্তিও পেয়েছে। বিষয়টিকে আমরা এভাবেই দেখছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র‍্যাবের বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু, হঠাৎ করে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে জঙ্গিরা আবার উৎসাহিত হয়ে পড়ল। এটা হলো বাস্তবতা।'

মে ০১, ২০২৩
কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব থামাতে যুবরাজের ‘অন্যরকম’ প্রস্তাব - image

কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব থামাতে যুবরাজের ‘অন্যরকম’ প্রস্তাব

05 মে 2023, বিকাল 6:00

চলতি আইপিএলের একাধিক ম্যাচে বিবাদে জড়িয়েছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। দু'জনকে শাস্তিও দেওয়া হয়েছে। ম্যাচ শেষেও কোহলি সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের নাম উল্লেখ না করে খোঁচাখুঁচি করেছে। কোহলি-গম্ভীরের মাঝে চলমান এই দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন যুবরাজ সিং। যুবরাজ চান তাদের মধ্যে তিক্ততা শেষ হোক। সম্পর্ক হোক আগের মতোই মধুর। সাবেক এই বাঁহাতি অলরাউন্ডার দু’জনকেই পেয়েছেন সতীর্থ হিসেবে। তাদের মাথা ঠাণ্ডা করার জন্য একটি মজার প্রস্তাব দিয়েছেন যুবরাজ। ভারতীয় দলের সাজঘরের একটি পুরনো ছবি সমাজমাধ্যমে দিয়েছেন। সেই ছবিতে তার এক দিকে কোহলিকে এবং অন্য দিকে গম্ভীরকে দেখা যাচ্ছে। সঙ্গে একটি ঠাণ্ডা পানীয়ের নাম করে যুবরাজ লিখেছেন, ‘‘এই সংস্থার উচিত তাদের প্রচারের জন্য গোতি এবং চিকুকে সই করানো। তা হলে দু’জনকেই ঠাণ্ডা রাখা যাবে। বন্ধুরা তোমরা কী বল?’’ কোহলির সঙ্গে গম্ভীরের প্রকাশ্যে ঝগড়া পছন্দ করছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ দাবি করেছেন রবি শাস্ত্রী। কঠোর শাস্তির পক্ষে সুনীল গাভাস্কার। আইপিএল কর্তৃপক্ষ ওই ঘটনার জন্য কোহলিকে ম্যাচ ফির ১০০ শতাংশ এবং গম্ভীরের ম্যাচ বাবদ আয়ের ১০০ শতাংশ জরিমানা করেছে।

মে ০৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo