logo
youtube logotwitter logofacebook logo

প্রিয়াঙ্কা

এবার প্রিয়াঙ্কাকে নিয়ে বনেজঙ্গলে যেতে চান ব্রেয়ার গ্রিলস - image

এবার প্রিয়াঙ্কাকে নিয়ে বনেজঙ্গলে যেতে চান ব্রেয়ার গ্রিলস

01 আগস্ট 2022, বিকাল 6:00

তারকাদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান ব্রেয়ার গ্রিলস। তার উপস্থাপিত ‘ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ ওটিটির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিয়ার গ্রিলসের সঙ্গে বলিউডের তারকাদের একাধিকবার দেখা গেছে। ভিকি কৌশল থেকে শুরু করে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই তালিকায়। এবার এক ভারতীয় তারকার অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন ব্রেয়ার। তবে এবার আর পুরুষ তারকা নয়, তার নজরে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর জি নিউজের। বরাবরের মতোই তার অনুষ্ঠানে পুরুষ তারকাদের। জঙ্গলে অ্যাডভেঞ্চারের পাশাপাশি উঠে এসেছে তাদের জীবনের গল্প। সম্প্রতি এই শোয়ে গেছিলেন রণবীর সিং। তবে শুধু পুরুষ তারকা নয়, এবার কোনো নারী তারকাকে সঙ্গে নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে চান ব্রেয়ার গ্রিলস। আর সেই পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও গেছিলেন তার অনুষ্ঠানে। এবার তিনি সঙ্গী হিসাবে চান প্রিয়াঙ্কাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রিয়াঙ্কা অনবদ্য। তার স্বামী একবার আমার অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়েছিলেন, খুবই ভালো ছেলে। সবাই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন এবং তার গল্প শুনতেও ভালোবাসবেন দর্শকরা। সেই সাক্ষাৎকারে গ্রিলসের মুখে শোনা যায় রণবীরের সুখ্যাতিও। এ প্রসঙ্গে ব্রেয়ার গ্রিলস বলেন, জীবনের আসল উদ্দেশ্যেই হল বেঁচে থাকার রসদ খুঁজে নেয়া। মন থেকে ভালো থাকা এবং সমাধানের নতুন পথ খোঁজা খুব দরকার। এসব গুণ রণবীরের মধ্যে রয়েছে। এদিকে, ইউক্রেন যুদ্ধে বাস্তুহারাদের সহমর্মিতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, বাস্তুহারারা অসহায়। তাদের ভবিষ্যৎ অনিশ্চিৎ। বিশ্ব নেতাদের কাছে আবেদন, সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, বাস্তুহারাদের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। যারা তাদের জন্য কাজ করছেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিৎ।

আগস্ট ০১, ২০২২
প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার - image

প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

02 মে 2023, বিকাল 6:00

দেশের মাটি হোক বিদেশের অনুষ্ঠান। যে কোনো গ্ল্যামারাস অনুষ্ঠানে, হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঝকঝকে উপস্থিতি সবার নজর কাড়ে। প্রত্যেক বছরের মতো এবারও 'মেট গালা ২০২৩'-এর লাল গালিচায় পিগি চপস দ্যূতি ছড়িয়েছেন। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তার নেকলেস । হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বলিউড তারকা প্রিয়াঙ্কা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস। ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড 'বুলগারি' থেকে আনানো হয়েছে এই বিশেষ গয়না। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে প্রিয়াঙ্কার হারটি ব্লু-ডায়মন্ড দিয়ে তৈরি। আর তা বেশ বড় বড়। যা এমনিতে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সমস্ত কিছু মিলিয়ে হারের আনুমানিক মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০৪.৫ কোটি টাকা। জানা যায় জেনেভার লাক্সারি উইকে হারটি নিলামে তোলা হবে। ১২ মে হবে এই নিলাম। তার আগে প্রিয়াঙ্কার মাধ্যমে সারা পৃথিবীর সামনে এলো বহুমূল্য এই রত্নের সম্ভার।

মে ০২, ২০২৩
দীপিকা-প্রিয়াঙ্কা-ঐশ্বরিয়ার পথে আনুশকা - image

দীপিকা-প্রিয়াঙ্কা-ঐশ্বরিয়ার পথে আনুশকা

07 মে 2023, বিকাল 6:00

স্বামী, সংসার, মেয়েকে নিয়ে সুখের ঘরকন্যা করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকেই  বেছে বেছে সিনেমা করছেন আনুশকা। তবে এরমাঝেই  সুখবর পাওয়া গেলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড গ্ল্যামারাস অভিনেত্রী আনুশকা শর্মা। উৎসবের ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন কান উৎসবে আনুশকাকে আমন্ত্রণের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। আগেরবার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূত আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, 'বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে দারুণ লাগল। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।' ১৭ মে থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও হলিউডের খ্যাতনামী অভিনেত্রী কেট উইনসলেট। ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব।

মে ০৭, ২০২৩
গুঞ্জনকে সত্যি করে আজ পরিণীতি-রাঘবের বাগদান - image

গুঞ্জনকে সত্যি করে আজ পরিণীতি-রাঘবের বাগদান

12 মে 2023, বিকাল 6:00

বেশ কয়েকমাস ধরেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সংসদ সদস্য রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন চলছে। বাগদান ও বিয়ে নিয়েও নানা কথা উড়ে বেড়াচ্ছে বলিউডের হাওয়ায়। এবার সেই খবর সত্য হতে চলেছে। দুজনের আংটি বদল উপলক্ষে সেজে উঠেছে দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউস। এদিকে বোনের বিয়েতে যোগ দিতে ভারতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া । হিন্দুস্থান টাইমস বাংলা এবং এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আজ শনিবার (১৩ মে) বিকেলেই পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার আংটি বদল। আর সেই উপলক্ষে দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে চলছে আয়োজন। যদিও মুখ বন্ধই রেখেছে দুই পরিবার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি ফ্যানপেজ থেকে প্রিয়াঙ্কার একটি সেলফি শেয়ার করা হয়েছে। যা অভিনেত্রী তুলেছেন লন্ডন এয়ারপোর্টে কোনো এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে। যার থেকে ধারণা করা হচ্ছে, তুতো বোনের বিয়েতে যোগ দিতেই ভারতে আসছেন তিনি।এসময় বেইজ রঙের পোশাক আর একটা টুপির সঙ্গে অভিনেত্রীকে একেবারেই নো মেকআপ লুকে দেখা গেছে। ছবি শেয়ার করে ওই ভক্ত লিখেছেন, ‘প্রি (প্রিয়াঙ্কা) লন্ডনে।’ ছবিটির প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, ‘তাহলে সত্যিই কাজিনের বিয়েতে যোগ দিতে ভারতে ফিরছেন।’ আরেকজন লিখলেন, ‘আমার মনে হয় ভারতে ফেরার ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।’ তৃতীয়জন লিখলেন, ‘হ্যাপি জার্নি’। প্রতিবেদনে বলা হয়েছে, আংটি বদলের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে বিকেল ৫টা থেকে। শিখ রীতি অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে সুখমনি সাহেব পাঠের মাধ্যমে এবং সন্ধ্যা ৬টায় আরদাসের মাধ্যমে। অনুষ্ঠানে রাঘব ও পরীণিতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়াও উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিকে প্রিয়াঙ্কা ছাড়াও বলিউড তারকা হিসেবে নিমন্ত্রিত থাকার কথা রয়েছে করণ জোহরেরও।

মে ১২, ২০২৩
বাগদান সারলেন পরিণীতি, দেখুন ছবিতে - image

বাগদান সারলেন পরিণীতি, দেখুন ছবিতে

13 মে 2023, বিকাল 6:00

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। হবু বর আর কেউ নন, সেই রাঘব চাড্ডা। যিনি আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য।গতকাল শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন এই প্রেমিক জুটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদান অনুষ্ঠানের আসর। দুই পরিবারের সদস্য ছাড়া এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। যদিও বিয়ে তারিখ এখনও ঘোষণা করেননি পরিণীতি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব। বাগদান অনুষ্ঠানের জন্য বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছিল রাঘবের বাড়ি। পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার দুই ভাই সহজ আর শিবাঙ্গ। তারা সাদা পোশাকে হাজির হয়েছিলেন। বাগদানের আসরের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট। অতিথিদের জন্যই এই ব্যবস্থা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল স্বামী নিক জোনাস ও কন্যাকে নিয়ে নয়া দিল্লিতে হাজির হন তিনি।তাছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী। গতকাল রাতে বাগদান অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসে। আর এ ছবি প্রথমে শেয়ার করেন পরিণীতি নিজেই। এসব ছবিতে দেখা যায়, রোমান্সে ডুবে আছেন পরিণীতি-রাঘব। ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা। কিছুদিন আগে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি। পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।

মে ১৩, ২০২৩
‘ডন ৩’ তে থাকছেন না শাহরুখ! - image

‘ডন ৩’ তে থাকছেন না শাহরুখ!

16 মে 2023, বিকাল 6:00

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্র ‘ডন ৩’-এর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। সিনেমাটির নির্মাতা রিতেশ সিধওয়ানি সিনেমাটির ঘোষণা দিয়েছেন। নির্মাতা আশ্বস্ত করেছেন যে সিনেমার স্ক্রিপ্টটি সম্পূর্ণ করার পর্যায়ে রয়েছেন ফারহান আখতার। তবে এরই মাঝে জানা গেল, চলচ্চিত্রটির তৃতীয় কিস্তিতে থাকছেন না বলিউড বাদশা শাহরুখ খান! জানা গেছে, ‘ডন ৩’-র চিত্রনাট্যের কাজ সারছেন ফারহান আখতার। প্রায় শেষের দিকে সিনেমাটির স্ক্রিপ্ট। খুব শিগগিরই পর্দায় ফিরবে ‘ডন’। দুই দিন আগেই এ কথা জানিয়েছেন ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের পার্টনার রীতেশ সিধওয়ানি। ১২ বছর পর ‘ডন’ নিয়ে আপটেড পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা। লম্বা সময় পর কিং খান আর প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা সেই নিয়েও শুরু হয় জল্পনা-কল্পনা। কিন্তু সিনেমাটি নিয়ে সর্বশেষ তথ্য শাহরুখ ভক্তদের হতাশায় ডুবিয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, তৃতীয়বারের মতো ডন হতে রাজি নন শাহরুখ খান! তাই এই সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বাদশা। সূত্র জানিয়েছে, এই মুহূর্তে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সিনেমার কাজে হাত দিতে না শাহরুখ। তিনি মনে করছেন এই মুহূর্তে যে ধরণের সিনেমা তিনি করতে চাইছেন তার সঙ্গে খাপ খাচ্ছে না ‘ডন ৩’-এর চিত্রনাট্য। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ধাক্কা খাবে ফারহানের পরিকল্পনা। ইতিমধ্যেই শাহরুখের পরিবর্তে নতুন ডনের খোঁজ শুরু করেছে এক্সেল এন্টারটেনমেন্ট। শোনা যাচ্ছে, বলিউডের প্রথম শ্রেনীর তারকাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ফারহান-রীতেশরা। এদিকে শোনা যাচ্ছে, এই কিস্তিতে রণবীর সিং থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো অফিশিয়ালি মন্তব্য আসেনি।

মে ১৬, ২০২৩
এবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হবে ভারতে - image

এবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতা হবে ভারতে

10 জুন 2023, বিকাল 6:00

২৭ বছর পরবিশ্বসুন্দরী প্রতিযোগিতা, ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। গত ৮ জুন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং গত সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭১তম আসরটি। এর আগে ১৯৯৬ সালে শেষবার ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসুন্দরী বেছে নেওয়ার পাশাপাশি জনহিতকর কাজের প্রচারণা চালানো তাদের উদ্দেশ্য। ১৩০ দেশ থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে একাধিকবার এ খেতাব জিতে নিয়েছেন ভারতীয় সুন্দরীরা। তাদের মধ্যে রয়েছেন- রিটা ফারিয়া, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তামুখি, মানসী চিলার প্রমুখ।

জুন ১০, ২০২৩
নতুন পরিচয়ে এলেন নোরা ফাতেহি - image

নতুন পরিচয়ে এলেন নোরা ফাতেহি

23 জুন 2023, বিকাল 6:00

অভিনেত্রী, নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হল নোরা ফাতেহির নামের পাশে। সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। প্রযোজক হিসেবে অভিষেক হল তার। পাশপাশি গায়িকা নোরার প্রথম ভিডিও এল প্রকাশ্যে। এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু এবং রফতারের মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট এবং রেভ্যানির মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে নাচের দৃশ্যে তাকে দেখা গিয়েছে। তবে এবার নোরার নিজের গাওয়া গানের ভিডিও এল প্রকাশ্যে, নাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। তার এই নতুন গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে। নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার। প্রাক্তন বিশ্বসুন্দরী হলিউডের প্রথম পা রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে। তাহলে কি নোরারও পাখির চোখ হলিউড!

জুন ২৩, ২০২৩
নাম প্রত্যাহার করে নিলেন ক্যাটরিনা কাইফ! - image

নাম প্রত্যাহার করে নিলেন ক্যাটরিনা কাইফ!

03 জুলাই 2023, বিকাল 6:00

ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জি লে জারা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফ! সম্প্রতি এমনটাই জানা গেছে। ভারতিয় প্রতিবেদন অনুসারে, ক্যাটরিনা কাইফ সিনেমাটি ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, এর আগে একই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বেশ কিছু ঘনিষ্ঠ সূত্র এমনটাই দাবি করছে। সেই সূত্রদের মতে, নির্মাতারা এখন কিয়ারা আদভানি এবং আনুশকা শর্মাকে অন্তর্ভূক্ত করার জন্য আলোচনা করছেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ফারহান আপাতত সিনেমাটি স্থগিত করেছেন। নতুন তারকা অন্তর্ভূক্তির পর এটি শুরু করবেন বলেও শোনা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া তার হলিউডের চুক্তির কারণে ২০২৩ সালে শুটিংয়ের তারিখ নির্ধারণ করতে সক্ষম হননি এবং ফারহানকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা ২০২৪ সালে ‘জি লে জারা’-এর জন্য শুটিং করতে পারবে কিনা। যদিও ফারহান এই শিডিওলটি গ্রহণ করেছিলেন কিন্তু আলিয়া ভাট ইতিমধ্যেই ২০২৪ সালে ‘রামায়ণ’ এবং ‘বৈজু বাওরা’র শুটিংয়ের জন্য চুক্তিবদ্ধ। এই দুটি চলচ্চিত্রের জন্য আলিয়া ২০২৪ সালে ফারহানকে শিডিওল দিতে পারেননি। আর যখন শিডিওল নিয়ে জটিলতা দেখা দেয়, ফারহান সিনেমাটি স্থগিত করার সিদ্ধান্ত নেন। এরপরই প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনা সিনেমাটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ‘জি লে জারা’ নির্মাণের ঘোষণা করার পর সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি হয়। এর কাস্টে ছিলেন ছিলেন ক্যাটরিনা, প্রিয়াঙ্কা এবং আলিয়া ভাটের মতো তিন তারকা। ভক্তদের মাঝেও বেশ উন্মাদনা ছড়িয়ে পড়ে সিনেমাটি ঘিরে। ভক্তরা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পড়ে আরেকটি মজাদার রোড ট্রিপ ফিল্ম দেখার জন্য আগ্রহী ছিলেন। এছাড়াও সুপারহিট চলচ্চিত্র ‘ডন ২’-এর পর দীর্ঘ সময় বাদে ‘জি লে জারা’ দিয়ে পরিচালনায় ফিরছেন ফারহান আখতার।

জুলাই ০৩, ২০২৩
প্রিয়াঙ্কার মন্তব্যে উত্তাল নেটদুনিয়া - image

প্রিয়াঙ্কার মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

04 জুলাই 2023, বিকাল 6:00

প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল স্টার। বিদেশে পাড়ি দিলেও তার শুরুটা ভারতীয় সিনেমার হাত ধরেই হয়েছিল। সেই ভারতীয় সিনেমা সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন প্রিয়াঙ্কা বলেন, ‘দেখুন ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব।’ এরপরই নেচে দেখাতে থাকেন অভিনেত্রী। সঞ্চালিকার এই নাচ বেশ পছন্দ হয়। অবশ্য প্রিয়াঙ্কার এই মন্তব্য একেবারে পছন্দ হয়নি নেটিজেনদের। পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হতেই অভিনেত্রীকে একহাত নিয়েছেন অনেকে। মন্তব্যে অনেকেই বলেছেন, ‘ভালোই হয়েছে এখান থেকে চলে গিয়েছে, কিছু মানুষের সাদা চামড়ার স্বীকৃতি না পেলে হয় না।’ একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া ভারতের শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিছু জানেন না, যা থেকে একাধিকবার বলিউড অনুপ্রেরণা পেয়েছে। শ্রীদেবী, বৈজন্তীমালা, ঐশ্বর্য ভরতনাট্যম শিখেছেন, মাধুরী কত্থক, মীনাক্ষী শেষাদ্রি ওড়িশি ও কত্থক-সহ অন্যান্য নৃত্যকলাও শিখেছেন। এমনকী আলিয়া এফ-এরও কত্থকের প্রশিক্ষণ রয়েছে। এ সমস্ত নৃত্যশৈলীর অবদান বলিউডে রয়েছে। যদিও প্রিয়াঙ্কাকে সাদা চামড়ার মানুষদের ধারণা অনুযায়ীই কথা বলতে হবে।’

জুলাই ০৪, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo