logo
youtube logotwitter logofacebook logo

প্রাথমিক

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
আর্জেন্টিনায় বাস খাদে পড়ে ৪১ পুলিশ নিহত - image

আর্জেন্টিনায় বাস খাদে পড়ে ৪১ পুলিশ নিহত

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আর্জেন্টিনা উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে কমপক্ষে ৪১ পুলিশ। আহত হয়েছে আরও কয়েকজন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে দেড় হাজার কিলোমিটার দূরে, সালতা প্রদেশের রোজারিও দেল ফুয়েন্তে শহরের পাশে, এক সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি সেতু পার হওয়ার সময়, সড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচের গিরিখাতে বাসটি পড়ে যায়। এতে বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে উদ্ধারকারী দলরে সদস্যরা বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ডিসেম্বর ১৩, ২০১৫
পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে - image

পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

29 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ২৩৪টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে যা সারা দেশে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এবারের নির্বাচনে মোট পৌরসভা ২৩৪ টি। মেয়র পদে আওয়ামী লীগের মোট ২৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির ২২৩, জাতীয় পার্টির ৭৪, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ২১, স্বতন্ত্র ২৮৫ ও অন্যান্য দলের ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৭টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের দুটি পৌরসভায় ব্যাপক নিরাপত্ত্বা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তি পুর্ণ ভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। বুধবার সকাল ৮ থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। মুন্সীগঞ্জ ও মিরকাদিম দুটি পৌরসভার ভোটাররা যাতে নিরাপদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেত পারেন তার লক্ষ্যে বিপুল পরিমাণ পুলিশ আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত্বা ব্যবস্থা। দুটি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ৪২ টি। ভোটার সংখ্যা ৭৯ হাজার ৫’শ ৮২ জন। এবার মর্যাদার লড়াই দু’দল সর্ব শক্তি নিয়োগ করেছে এখানে। এ কারণে সকলের দৃষ্টি মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভার দিকে। এখানে পাল্টাপাল্টি নানা অভিযোগ উঠলেও ধলেশ্বরী ও ইছামতি তীরের গোটা এলাকায় এখন নির্বাচনী জোয়ার। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিরাপত্তার জন্য ২ টি পৌরসভায় ৪ প্লাটুন বিজিবি থাকবে। এছাড়া ৪জন নির্বাহী মেজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের কাজ করবেন। শরীয়তপুর: শরীয়তপুরে আন্দমুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ। প্রচন্ড শীত উপেক্ষা করে বুধবার সকাল থেকেই ভোট কেন্দ্রে এসে শারিবদ্ধ হয়ে দাড়িয়েছেন ভোটাররা। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। জেলার ৫টি পৌরসভার ৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ৫টি পৌরসভায় মেয়র পদে ২১জনসহ মোট ২৪৮জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। ভোট কেন্দ্র ও নির্বাচনি এলাকায় ৫৯২জন পুলিশ সদস্য ও ৫ প্লাটুন বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছেন। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর,রামগতি ও রামগঞ্জ পৌরসভায় আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারের উপস্থিতি ছিল কম। প্রতিটি কেন্দ্র পর্যাপ্ত আইনর্শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। এদিকে তিনটি পৌরসভায় ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬টিই কেন্দ্র ঝুকিঁপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। রায়পুর পৌরসভায় মাচের্ন্ট একাডেমি,রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শায়েস্তানগর সরকারি প্রাথমিক,রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায় বিএনপি প্রার্থী এবিএম জিলানীর ধানের শীষ মার্কার কোন এজেন্ট নেই। ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে পৌর নির্বাচনের ভোট গ্রহণ। জেলার ৪ টি পৌরসভায় বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রণ চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত। শীতকে উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। শৈলকুপা, হরিনাকুন্ডু, কোটচাদপুর ও মহেশপুর পৌরসভায় ৫১ টি কেন্দ্রের মাধ্যমে ৮৪ হাজার ২ শত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে ১৫ জন মেয়র, ১৩৮ জন কাউন্সিলর ও ৪৫ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দীতা করছে। নির্বাচনী পৌরসভাগুলোতে ৩ থেকে ৪ টি করে ভ্রাম্যমাণ আদালত, বিজিবি, র‌্যাব ও পুলিশ টহল দিচ্ছে।

ডিসেম্বর ২৯, ২০১৫
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সংঘর্ষে নিহত ১ - image

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সংঘর্ষে নিহত ১

29 ডিসেম্বর 2015, বিকাল 6:00

চট্টগ্রাম প্রতিনিধি: নির্বাচনী সংঘাতে চট্টগ্রামের সাতকানিয়ায় একজন নিহত এবং দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বুধবার ভোট শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে সাতকানিয়া সরকারি কলেজ হোস্টেলের পাশে কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নুরুল আমিন সাতাকনিয়ার গোয়াজর পাড়ার বাসিন্দা ছিলেন। মুন্সীগঞ্জ পৌরসভার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মকবুলের নেতৃত্বে গুলি ছোড়া হয়। এতে দু’জন গুলিবিদ্ধ হন। এসময় হাজী মোহাম্মদ ফয়সালের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। তবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়েছে। বেলা ১১টায় ওই কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ বাধা দিলে সংঘর্ষ আরও বাড়ে।এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এদিকে শহরের বগাবাইদ এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করেছে বিএনপির কর্মীরা।

ডিসেম্বর ২৯, ২০১৫
স্বাস্থ্য-তথ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ - image

স্বাস্থ্য-তথ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’

23 জানুয়ারি 2016, বিকাল 6:00

প্রচার- ২৪ জানুয়ারি, রবিবার, সন্ধ্যা ৬টা ১৫মিনিট উপস্থাপনা ও পরিচালনা- ডা. সহেলী আহমেদ সুইটি প্রযোজনা- কুইন রহমান। এটিএন বাংলায় আজ (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে স্বাস্থ্য-তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকইট ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’। ডা. সহেলী আহমেদ সুইটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কুইন রহমান। মানুষের শরীরে বাসা বাধে নানা রকমের রোগ-ব্যাধি। এসব রোগের লক্ষন এবং রোগ সম্পর্কে জানতে আমাদের যেতে হয় ডাক্তারের কাছে। শরীরের অনেক সমস্যা রয়েছে যেগুলোকে অনেকেই বিশেষ গুরুত্ব না দিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহন করে থাকেন না। এর ফলে অনেক সময় কঠিন শারীরিক সমস্যায় পড়তে হয়। অথচ একটু সচেতনতা, একটু পরামর্শ অনেক ক্ষেত্রেই কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে। এজন্য নানাবিধ রোগের প্রাথমিক লক্ষন, রোগের ধরণ, ইত্যাদি সম্পর্কে জানাতে এবং করণীয় সম্পর্কে পরামর্শ দিতেই এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানটি প্রচার করা হয়ে থাকে। সুস্থ থাকুন অনুষ্ঠানের প্রতিটি পর্বে দেশ বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তার দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিয়ে থাকেন। প্রতি পর্বে নির্দিষ্ট একটি রোগ নিয়ে অনুষ্ঠানে আগত অতিথি আলোচনা করে থাকেন। রোগের লক্ষন, কারণ ও প্রতিকার নিয়ে উপস্থাপকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসব রোগ সম্পর্কে দর্শকরা ডাক্তারের কাছে ফোন করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান সর্ম্পকে জানতেও পারেন। বিশেষজ্ঞ ডাক্তারগণ টেলিফোনে অংশ নেয়া এসব দর্শকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। টেলিফোনে অংশ নেয়া দর্শকদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য সরসরি ফোন করা যাবে এই নম্বারে- ০৪৪৭৬০৫৫৫৫৫, ০৪৪৭৬০৫৫৫৫৬, ০৪৪৭৬০৫৫৫৫৮।

জানুয়ারি ২৩, ২০১৬
শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন - image

শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন

27 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে আগামী শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধু কন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন। এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন এবং শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ,গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলো ওয়াট এফএম রেডিও ষ্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। কোটালীপাড়া উপজেলা সদরে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যহ্ন বিরতি ও নামাজ আদায় করবেন। বিকেলে প্রধানমন্ত্রী কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে কোটালীপাড়ার ১শ’ টি প্রাথমিক ও ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরন করবেন। এসব কর্মসূচী শেষে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলা সফরের এসব কর্মসূচী জানা গেছে।

এপ্রিল ২৭, ২০১৬
লালমনিরহাটে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু - image

লালমনিরহাটে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

04 মে 2016, বিকাল 6:00

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালুক মৃত্তিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মীম আকতার ও তার বোন একই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুসুম এবং তাদের ভাই ৩য় শ্রেণির শিক্ষার্থী নাইম হোসেনকে নিয়ে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এর এক পর্যায়ে তারা পানিতে ডুবে গেলে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালায় । পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের দল তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মে ০৪, ২০১৬
আফগানিস্তানে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ ৫২ জন নিহত - image

আফগানিস্তানে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ ৫২ জন নিহত

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আফগানিস্তানের গজনি প্রদেশে যাত্রীবাহী দুটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে মারা গেছে কমপক্ষে ৫২ জন। আহত হয়েছে আরও ৭৩ জন। প্রাদেশিক গভর্নর আগাওয়াল জাওয়াদ সালাঙ্গি জানিয়েছেন, রোববার সকালে প্রদেশের মুকুর জেলায় যাত্রীবাহী দুটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের এই সংঘর্ষ হয়। এতে বাস দুটি আগুনে পুড়লে হতাহতের ঘটনা ঘটে। দুটি বাসে সব মিলিয়ে ১২৫ জন যাত্রী ছিলো। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের উদ্ধারে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়রাও অংশ নেয়। প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমাদী জানান, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মে ০৭, ২০১৬
নলকূপের গর্তে পড়ে শিশু শীক্ষার্থীর মৃত্যু - image

নলকূপের গর্তে পড়ে শিশু শীক্ষার্থীর মৃত্যু

13 মে 2016, বিকাল 6:00

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। শনিবার সকালে ওই এলাকার হায়দ্রাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান। নিহত রোহানুর রহমান (৭) টঙ্গীর বনমালা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই স্কুলের নার্সারির ছাত্র ছিল সে। আহত হয়েছে তার সহপাঠী সানি আহমেদ (৭)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই স্কুলের শিক্ষক রুবেল শেখ বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে সাত/ আট মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়। “শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি। এ সময় ভেতরে পড়ে যায় তারা।” ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রোহানুর পড়ে তার উপর পরে সানি। উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়।

মে ১৩, ২০১৬
স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল - image

স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল

18 মে 2016, বিকাল 6:00

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্কুল পরিচালনা কমিটি বাতিল এবং বরখাস্ত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহালের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকারী তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিলেন। মন্ত্রী জানান, কমিটির প্রাথমিক প্রতিবেদনে শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্মীয় অবমাননার অভিযোগ প্রমাণিত হয়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে ঐ স্কুলে নতুন কমিটি কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

মে ১৮, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo