logo
youtube logotwitter logofacebook logo

পে-স্কেল

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর - image

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

11 মে 2026, বিকাল 4:35

পেনশনভোগী ও সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন পে-স্কেল, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ বিশেষ ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে এই তথ্য উঠে এসেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে-স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হতে পারে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি খসড়া বরাদ্দ রাখার প্রস্তাবও রয়েছে।তবে পুরো পে-স্কেল কার্যকর হবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে। পূর্ণ বাস্তবায়ন ২০২৮-২৯ অর্থবছরের আগে হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।প্রস্তাবিত নতুন কাঠামোতে কয়েকটি ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা বলা হয়েছে,  বৈশাখী ভাতা: বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব, টিফিন ভাতা: ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ, শিক্ষা ভাতা: সন্তানদের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাবপ্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের আয় ও সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।/টিএ 

মে ১১, ২০২৬
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার বেতন কত? - image

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার বেতন কত?

12 জুন 2026, বিকাল 6:24

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার বেতন কত?সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর। ২০১৫ সালের পর, দীর্ঘ ১১ বছরের দীর্ঘশ্বাস পেরিয়ে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে নতুন পে-স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ঘোষিত এই নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সরকারি তহবিলের ওপর চাপ কমাতে পুরো পে-স্কেলটি ৩টি অর্থবছরে ধাপে ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। সেই পরিaকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ আর্থিক সুবিধা দেওয়া শুরু হবে। জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়ের এই সময়ে নতুন পে-স্কেলের এই যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল এক স্বস্তি বয়ে এনেছে।বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর এটি নিশ্চিত যে, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে।সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন স্কেল বা গ্রেড বিন্যাস পাচ্ছেন। নতুন পে স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে ঠিক কত টাকা এককভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে, সে বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যা ১:৯.০৭৬। এর আগের বেতনকাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো।এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতনকাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা।গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।গ্রেড ১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা। 

জুন ১২, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo