logo
youtube logotwitter logofacebook logo

পাকিস্তানের

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ - image

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ

04 অক্টোবর 2015, বিকাল 6:00

আগে হোক বা পরে হোক, ভারতকে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতেই হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ৷ লন্ডন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে নিবামনবন্দরে ত্যাগের আগে, সাংবাদিকদের কাছে নওয়াজ বলেন, আজ হোক কাল হোক, ভারতকে বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে হবে। আর জাতিসংঘে পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত চারদফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ফিরতেই হবে নয়াদিল্লিকে। এসময় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতকে দোষারোপ করেন নওয়াজ শরীফ৷ তাঁর দাবি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে, ভারতের প্রত্যক্ষ মদত থাকার তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বন্ধ করতে হবে। কেননা যুদ্ধের মতো পরিস্থিতি, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। শরীফ বলেন, সীমান্ত অস্থিরতা এ অঞ্চলের উন্নয়নকে ব্যহত করছে, তাই অমিমাংসীত ইস্যুর সমাধানের জন্য আলোচনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

অক্টোবর ০৪, ২০১৫
পাক হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ - image

পাক হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ

22 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে ঔদ্ধত্যপূর্ণ প্রতিক্রিয়া জানানোয়, পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে ডেকে এ প্রতিবাদ জানান। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে আনা হয়। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। এ ঘটনায় গভীরভাবে ব্যথিত বলে মন্তব্য করে দেশটি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে তীব্র ভাষায় সতর্ক করে দিয়েছে সরকার।

নভেম্বর ২২, ২০১৫
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাবি - image

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাবি

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে গণহত্যার জন্য নি:শর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন, পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সম্পর্ক থাকবেনা, নতুন কোন সমঝোতা সই হবেনা, পুরনোগুলো স্থগিত থাকবে। তিনি জানান, পাকিস্তানের কোন ছাত্রও ঢাবিতে ভর্তি হতে পারবেনা। তবে বর্তমানে কোন ছাত্র অধ্যায়নরত থাকলে তা শেষ করতে পারবে। সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, জাতিসংঘ ও সার্ক থেকে তাদের বাদ দেয়া এবং ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধির বিচারের ব্যবস্থা নিতেও সরকারকে অনুরোধ জানানো হয়।

ডিসেম্বর ১৩, ২০১৫
আমার ভাষা- আমার গর্ব - image

আমার ভাষা- আমার গর্ব

07 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বাঙালী জাতির মননে অনন্য মহিমায় সমুজ্জল চিরস্মরণীয় মাস ফেব্র“য়ারি। শোক, আত্মজাগরণ আর আত্মত্যাগের অহংকারে ভাস্বর এ মাসের ২১ তারিখ। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির পর পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষার প্রশ্নে জন্ম নেয় মতোবিরোধ। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে অস্বীকার করে উর্দুকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলে প্রতিবাদে সোচ্চার হন বাংলার ছাত্র ও বুদ্ধিজীবীরা। ১৯৫২ সালে এ আন্দোলন আরও তীব্র হয়ে উঠলে একুশে ফেব্র“য়ারি ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের কাছে একপর্যায়ে নতিস্বীকার করে পাকিস্তানি সরকার। বাংলাকে রাষ্ট্রীয় ভাষায় স্বীকৃতি দিতে বাধ্য হয়। ২১শে ফেব্র“য়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতিহাসের পাতায় পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর প্রমুখ শহীদের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি। ভয়কে তুচ্ছ করে মায়ের ভাষা বাংলার দাবিতে প্রাণ দিয়েছিলেন যেসব সাহসী সন্তান, তাঁরা একা ছিলেন না। তাঁদের পাশে ছিলেন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া আরও বীর সৈনিক যাঁরা পাশে থেকে সংগ্রাম করেছেন, উৎসাহ দিয়েছেন, শক্তি যুগিয়েছেন তাঁদের অনেকেই আজ বেঁচে আছেন রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি হাতে নিয়ে। কেমন আছেন তাঁরা। কি কি ঘটেছিল রাষ্ট্রভাষা আন্দোলনে। আজ কি তাঁদের অনুভুতি। এসব কথা জানতে এম আর মাহবুব এর গবেষণা ও পরিকল্পনা এবং জিল্লুর রহমান এর পরিচালনায় এটিএন বাংলায় ফেব্র“য়ারি মাস জুড়ে প্রচার হবে ভাষা সৈনিকদের নিয়ে অনুষ্ঠান ‘আমার ভাষা আমার গর্ব’। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতিদিন সকাল ৯টা ৪৫মিনিটে এটিএন বাংলায়।

ফেব্রুয়ারি ০৭, ২০১৬
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানের প্রতি আহবান - image

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানের প্রতি আহবান

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। খুব শিগগির কূটনৈতিকভাবে এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হলে, এতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানের এমন আচরণ যুদ্ধাপরাধকে উৎসাহিত করবে। এছাড়া, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় সিমলা চুক্তির মাধ্যমে যে ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ফেরত দেওয়া হয়েছিল, তাঁদের বিচারের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু নিজামীদের মতো বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে করা যাবে না, ওই চুক্তিতে এমন কিছু ছিল না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেই চুক্তি নিয়েও পাকিস্তান অপব্যাখ্যা করছে। এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় নিয়ে পাকিস্তানের এমন আচরণ দু:খজনক।

মে ০৭, ২০১৬
পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত অন্তত ৩০ - image

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত অন্তত ৩০

07 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএনবাংলা  ডেস্ক: পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। হামলার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার একদিন আগে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। তার মরদেহ নেয়ার জন্য আইনজীবীদের একটি দল হাসপাতালে যাওয়ার পর নতুন করে বোমা হামলা হয়। বিস্ফোরণের পর অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় গোলাগুলির শব্দও শোনা গেছে। ঘটনার পর শতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি এই বেলুচ প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের জোরালো অবস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, আইনজীবীদের উদ্দেশ্য করে তারা হামলা চালিয়ে থাকতে পারে।

আগস্ট ০৭, ২০১৬
বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত: প্রধানমন্ত্রী - image

বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

22 জুন 2022, বিকাল 6:00

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এখনো লাহোরে স্বর্ণের দোকানে খালেদা জিয়ার ছবি আছে। সেই দোকানের স্বর্ণ তার খুব প্রিয় ছিল। বিএনপির অন্তরে এখনো পেয়ারে পাকিস্তান রয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অনেকে বলছেন নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে কীভাবে? মিলিটারি ডিক্টেটরদের পকেট থেকে তৈরি দল; যাদের নেতারা পলাতক, সাজাপ্রাপ্ত আসামি, তাদের নিয়ে নির্বাচন করতে হবে? তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া স্লোগান দেয়, পঁচাত্তরের পরাজিত শক্তি। তারা তো দেবেই, তারা তো পাকিস্তানের পদলেহনকারী। বেয়াদব। বিএনপি মিথ্যা বলা ও বানানোর কারখানা বিএনপি- এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বন্যায় বিএনপি নেতারা কাউকে সহায়তা দিয়েছে? দেয়নি। ঢাকায় বসে বসে কথা বলছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা দুর্গম এলাকায় গিয়ে খাদ্য বিতরণ করছে। এটা নিয়েও তারা সমালোচনা করছে। এটাই তাদের চরিত্র। সরকারপ্রধান আরও বলেন, আমরা পদ্মা সেতু করেছি। এটা নিয়েও প্রশ্ন তুলছে বিএনপি। দুর্নীতিবাজরা প্রশ্ন তোলে কী করে! তারা নানা প্রকল্পে দুর্নীতি করেছে। জনগণের জন্য তো কিছুই করেনি। আওয়ামী লীগ নিজের নয়, দেশের জনগণের ভাগ্য গড়তে এসেছে। করছেও তাই। খালেদা জিয়ার রেখে যাওয়া নম্বর ওয়ান দুর্নীতির অবস্থান থেকে এখন বাংলাদেশকে মর্যাদাশীল অবস্থানে নিয়ে এসেছি। উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নির্বাচন করে। ৭০ সালেও আওয়ামী লীগের বিরুদ্ধে পাকিস্তানিরা ২০ দলীয় জোট গঠন করেই নির্বাচন করেছিল। ইতিহাসে খোঁজ নিলে পাবেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকেছে আওয়ামী লীগ। আর এটা করতে গিয়ে দলটির নেতাকর্মীদের বারবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। পরিবারের সদস্যরাও অসম্ভব কষ্ট করেছেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনে।

জুন ২২, ২০২২
বিশ্বকাপ খেলা হবে পাকিস্তানের তৈরি আল রিহলা বল দিয়ে - image

বিশ্বকাপ খেলা হবে পাকিস্তানের তৈরি আল রিহলা বল দিয়ে

22 জুন 2022, বিকাল 6:00

 বিশ্বকাপ শুরুর আর ৫ মাস বাকি নেই। এর অনেক আগেই ম্যাচবল, মাসকট উন্মোচন করে ফেলেছে আয়োজক কাতার। বিশ্বকাপে যে বল দিয়ে খেলা হবে, তার নাম আল রিহলা। সেই বলগুলো আবার তৈরি করেছে পাকিস্তান। সম্প্রতি সিয়ালকোট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি জানিয়েছেন বিষয়টি। সিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই খেলা হবে কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফিফা বিশ্বকাপে। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসসিসিআই নেতা বলেন, সিয়ালকোটভিত্তিক এক কারখানায় বানানো হয়েছে এই ফুটবলগুলো, যা আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হবে। তার মতে, এই কারণে বিশ্বজুড়ে পাকিস্তানের এই শহরের মর্যাদা বেড়ে যাবে বহুগুণে। রফিক জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামক এই প্রতিষ্ঠান এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে ফুটবল সরবরাহ করতে যাচ্ছে। তিনি বলেন যে, বিশ্ব ক্রমেই পরিবেশ সচেতনতার দিকে ঝুঁকছে, এই বল বানানোর সময় খেয়াল রাখা হয়েছিল সেদিকেও। এই বল বানাতে ব্যবহার করা হয়েছে জৈব ও পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা হয়েছে। এই বল বানাতে কোনো দ্রাবক রাসায়নিক ব্যবহার করা হয়নি, বরং পানি-ভিত্তিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ দূষিত করবে না। তিনি জানান, ২০ প্যানেল বিশিষ্ট এই বল বিশ্বের সেরা বল হিসেবে ঘোষিত হয়। ঐতিহ্যগতভাবে বিশ্বকাপের ফুটবল হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ সালের বিশ্বকাপে থার্মোস বাইন্ডিংয়ের বল ব্যবহার করা হয়। এরপর রাশিয়া বিশ্বকাপেও একই ধরনের বল ব্যবহার করা হয়। এবারের বিশ্বকাপ বলগুলোও একইভাবে তৈরি।

জুন ২২, ২০২২
বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন - image

বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন

25 জুন 2022, বিকাল 6:00

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। আজ রোববার সকাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হয়েছে সাধারণ যান চলাচল। পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বসহকারে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, 'দেশের সবচেয়ে বড় সেতু চালু হলো বাংলাদেশে'। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ সেতুটি নির্মাণ করেছে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে বলেছেন, সেতুটি চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের সরাসরি অংশ না হলেও এটি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জন্য একটি মাইলফলক। মার্কিন আরেক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ সেতুকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের মুকুটে একটি রত্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ, দেশের অভ্যন্তরে নানা শক্তির চাপ, দুর্নীতির অভিযোগ ইত্যাদি সমালোচনা মোকাবিলা করে এ সেতুর সফল উদ্বোধন বাংলাদেশ সরকারের দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরারও পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের ‘গর্বের প্রতীক' পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি জাতীয় গৌরবের প্রতীক এবং এর উদ্বোধন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। ‘দেশের সর্ববৃহৎ সেতু উদ্বোধন করেছে বাংলাদেশ, শিরোনামে খবর প্রকাশ করেছ বার্তা সংস্থা এপি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালে পদ্মা সেতুর প্রকল্প থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়ন তুলে নিয়েছিল বিশ্বব্যাংক। পরে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করে। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজও ‘বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন, শিরোনামে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ঢাকা থেকে প্রায় ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাওয়ায় এ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, সাহস, ধৈর্য জড়িত। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজ লিখেছে, বাংলাদেশে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালু হয়েছে। সেতুটি রাজধানীর সঙ্গে দক্ষিণের জেলাগুলোকে সংযুক্ত করবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবিলা করে অবশেষে পদ্মা সেতুর উদ্বোধন করল বাংলাদেশ। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলসহ ভারতের কলকাতা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সহজ হবে। এ ছাড়াও ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি গুরুত্ব দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের খবর প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল, চীনের সংবাদ সংস্থা সিনহুয়া, পাকিস্তানের ডেইলি টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে পদ্মা সেতুর খবর।

জুন ২৫, ২০২২
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ - image

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

27 জুন 2022, বিকাল 6:00

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ, আর পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজেই নিজেদের ঝালিয়ে নেবে তিনটি দল। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ৭ অক্টোবর পাকিস্তান, বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে এ সিরিজে ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। প্রতিটি দল প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে, ১৪ অক্টোবর হবে ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দিন আগেই এ সিরিজে খেলার কথা জানিয়েছে। গ্রীষ্মকালীন এ সূচিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

জুন ২৭, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo