logo
youtube logotwitter logofacebook logo

নৃত্য দিবস পালিত

বাগেরহাটে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত - image

বাগেরহাটে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

30 এপ্রিল 2026, বিকাল 3:21

“নৃত্য হোক সম্প্রীতির সেতুবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। তিনি তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায়ে সুস্থ সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। এম এ সালাম বলেন, "নৃত্য কেবল একটি শিল্প নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে।" জেলা বিএনপির এই সমন্বয়ক আরও আশা প্রকাশ করেন যে, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাগেরহাটের নৃত্যশিল্পীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলাকে গৌরবান্বিত করবে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সভাপতিত্বে জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এমআর/

এপ্রিল ৩০, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo