logo
youtube logotwitter logofacebook logo

দেবে

ধারাবাহিক নাটক- দহন - image

ধারাবাহিক নাটক- দহন

09 অক্টোবর 2015, বিকাল 6:00

রচনা ও পরিচালনা- অরণ্য আনোয়ার প্রচার- রবি থেকে মঙ্গলবার, রাত ৮টা এটিএন বাংলায় রবি থেকে মঙ্গলবার, রাত ৮টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দহন’। ইতোমধ্যে ধারাবাহিকটি ৫০তম পর্ব অতিক্রম করেছে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। জেলা শহর থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দুরে অজো পাড়া গাঁয়ে তাজরিনদের বাড়ী। প্রতিদিন টেম্পোতে করে জেলা শহরের ইউনিভার্সিটিতে যাতায়ত করে সে। গ্রামের বাজারে বাবার মুদি দোকান। সেই দোকানের আয়ে কোনভাবে কেটে যাচ্ছিল তাদের সংসার। সংসারে মানুষ তারা তিনজন। বাবা মা আর সে। তাজরিনের মনে সব সময় ভাবনা একটাই, লেখাপড়া শেষ করে অভাবী বাবা মার সংসারের হাল ধরবে, নিজেরও হবে একটা সুখের সংসার। কিন্তু ভাবনা মতো মানুষের জীবন চলেনা। তাজরিনের জীবনে হঠাৎ নেমে আসে বিপর্জয়। হঠাৎ একদিন আবিষ্কৃত হয় নেশায় আক্রান্ত হয়ে দোকান বিক্রি করে দিয়েছে তার বাবা। দুরারোগ্য ব্যধিতে পড়ে মা শয্যাশায়ী হয়ে পড়েন। মায়ের এমন অবস্থায়ও বাবার নেশা কমেনা। নেশার সেই টাকা যোগান দিচ্ছেন সুজাউদ্দৌলা নামের এক বিশিষ্ট ব্যবসায়ী। ষাটোর্ধ সুজাউদ্দৌলার টাকাতেই এখন তাদের সংসার চলছে। একদিন এই সুজাউদ্দৌলা তাদের বাড়ীতে আসে। আর সেদিনই তাজরিন জানতে পারে বাবা ষাটোর্ধ এই লোকটির সাথেই তার বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। অথৈ জলে পড়ে যায় তাজরিন। কি করবে এখন সে!

অক্টোবর ০৯, ২০১৫
ধারাবাহিক নাটক ‘দহন’ - image

ধারাবাহিক নাটক ‘দহন’

01 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০২ নভেম্বর) রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দহন’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। জেলা শহর থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দুরে অজো পাড়া গাঁয়ে তাজরিনদের বাড়ী। প্রতিদিন টেম্পোতে করে জেলা শহরের ইউনিভার্সিটিতে যাতায়ত করে সে। গ্রামের বাজারে বাবার মুদি দোকান। সেই দোকানের আয়ে কোনভাবে কেটে যাচ্ছিল তাদের সংসার। সংসারে মানুষ তারা তিনজন। বাবা মা আর সে। তাজরিনের মনে সব সময় ভাবনা একটাই, লেখাপড়া শেষ করে অভাবী বাবা মার সংসারের হাল ধরবে, নিজেরও হবে একটা সুখের সংসার। কিন্তু ভাবনা মতো মানুষের জীবন চলেনা। তাজরিনের জীবনে হঠাৎ নেমে আসে বিপর্জয়। হঠাৎ একদিন আবিষ্কৃত হয় নেশায় আক্রান্ত হয়ে দোকান বিক্রি করে দিয়েছে তার বাবা। দুরারোগ্য ব্যধিতে পড়ে মা শয্যাশায়ী হয়ে পড়েন। মায়ের এমন অবস্থায়ও বাবার নেশা কমেনা। নেশার সেই টাকা যোগান দিচ্ছেন সুজাউদ্দৌলা নামের এক বিশিষ্ট ব্যবসায়ী। ষাটোর্ধ সুজাউদ্দৌলার টাকাতেই এখন তাদের সংসার চলছে। একদিন এই সুজাউদ্দৌলা তাদের বাড়ীতে আসে। আর সেদিনই তাজরিন জানতে পারে বাবা ষাটোর্ধ এই লোকটির সাথেই তার বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। অথৈ জলে পড়ে যায় তাজরিন। কি করবে এখন সে!

নভেম্বর ০১, ২০১৫
এটিএন বাংলায় ‘নির্বিকার মানুষ’ - image

এটিএন বাংলায় ‘নির্বিকার মানুষ’

10 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (১১ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’। টুকু মজনিউলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাফিজা জাহান, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন হাসান চুমকি, হুমায়রা হিমু, সামস্ সুমন, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। হাসান এস এস সি ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করার পর কোন এক অজ্ঞাত কারণে মাস্টার্সে ভর্তি হয় না। ঠিক করে আর পড়াশোনা করবে না। ঘুম আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সময় পার করতে থাকে। এক বিস্ময়কর জীবন বেছে নিয়েছে সে। তার সঙ্গে যাদের পরিচয় হয় তারা প্রায় সবাই হাসনের দ্বারা কেমন যেন প্রভাবিত হয়ে যায়। হাসানকে ভালবাসে আলপনা নামের এক মেয়ে। যে হাসানের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়তো। কিন্তু হাসান তাকে ভালবাসে কিনা তা বুঝতে পারে না। হাসানের অন্য এক ক্লাসমেট সুমিকে পাগলের মত পছন্দ করে সোহেল। কিন্তু সুমি ভাবে হাসান হয়তো তাকে একসময় ভালবাসতো। তার কারণেই হাসান আজ লেখাপড়া বন্ধ করে বাউন্ডেলে হয়ে গেছে। ওদিকে আলপনার মা চায় তার মৃত বোনের সুন্দরী মেয়ে মায়াকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় গিয়ে হাসান আবার পড়াশোনা শুরু করুক। হাসান মায়াকে পছন্দ করে কিনা বোঝা যায় না। কিন্তু মায়া হাসানকে পছন্দ করে ফেলে। হাসানের সিনিয়র বন্ধু মিঠু। একমাত্র বোন বিন্তিকে নিয়ে মিঠুর সংসার। হাসান মাঝে মধ্যে মিঠু ভাইয়ের বাসায় যায়। বিন্তি হাসানকে পছন্দ করে কিনা হাসান বুঝতে পারে না। কিন্তু মিঠু হাসানকে খুব পছন্দ করে। আলপনাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে চেষ্টা করে তার বাবা। আলপনা একদিন হাসানকে কথাটা বলে কিন্তু হাসান নির্বিকার। সুমি প্রতি নিয়ত হাসানকে খুজে বেড়াচ্ছে তার ভালবাসার কথা জানাবে বলে। মায়া অপেক্ষা করে কবে হাসান বর সেজে মায়ার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু হাসান হাসানের মত। সে এসবের কিছুই ভাবে না। এরই মধ্যে মায়াকে পুরাতন ঢাকার এক প্রভাশালী ছেলে নাজিম রাস্তায় দেখে পছন্দ করে ফেলে। নাজিমের বড় ভাই আজিম পুরাতন ঢাকার গডফাদার। আজিম চাই যে ভাবেই হোক মায়ার সাথে নাজিমের বিয়ে দেবে। কিন্তু মায়া রাজি হয় না। আজিম-নাজিমের লোকজনের চোখে পড়ে হাসান। একসময় হাসানকে তুলে নিয়ে যায় তারা। কি করবে হাসান. এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প...।

নভেম্বর ১০, ২০১৫
২০০ পর্বে ‘নির্বিকার মানুষ’ - image

২০০ পর্বে ‘নির্বিকার মানুষ’

17 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৮ নভেম্বর) রাত ১০.৫৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’। আজ প্রচার হবে ধারাবাহিকটির ২০০তম পর্ব। টুকু মজনিউলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাফিজা জাহান, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন হাসান চুমকি, হুমায়রা হিমু, সামস্ সুমন, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। হাসান এস এস সি ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করার পর কোন এক অজ্ঞাত কারণে মাস্টার্সে ভর্তি হয় না। ঠিক করে আর পড়াশোনা করবে না। ঘুম আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সময় পার করতে থাকে। এক বিস্ময়কর জীবন বেছে নিয়েছে সে। তার সঙ্গে যাদের পরিচয় হয় তারা প্রায় সবাই হাসনের দ্বারা কেমন যেন প্রভাবিত হয়ে যায়। হাসানকে ভালবাসে আলপনা নামের এক মেয়ে। যে হাসানের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়তো। কিন্তু হাসান তাকে ভালবাসে কিনা তা বুঝতে পারে না। হাসানের অন্য এক ক্লাসমেট সুমিকে পাগলের মত পছন্দ করে সোহেল। কিন্তু সুমি ভাবে হাসান হয়তো তাকে একসময় ভালবাসতো। তার কারণেই হাসান আজ লেখাপড়া বন্ধ করে বাউন্ডেলে হয়ে গেছে। ওদিকে আলপনার মা চায় তার মৃত বোনের সুন্দরী মেয়ে মায়াকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় গিয়ে হাসান আবার পড়াশোনা শুরু করুক। হাসান মায়াকে পছন্দ করে কিনা বোঝা যায় না। কিন্তু মায়া হাসানকে পছন্দ করে ফেলে। হাসানের সিনিয়র বন্ধু মিঠু। একমাত্র বোন বিন্তিকে নিয়ে মিঠুর সংসার। হাসান মাঝে মধ্যে মিঠু ভাইয়ের বাসায় যায়। বিন্তি হাসানকে পছন্দ করে কিনা হাসান বুঝতে পারে না। কিন্তু মিঠু হাসানকে খুব পছন্দ করে। আলপনাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে চেষ্টা করে তার বাবা। আলপনা একদিন হাসানকে কথাটা বলে কিন্তু হাসান নির্বিকার। সুমি প্রতি নিয়ত হাসানকে খুজে বেড়াচ্ছে তার ভালবাসার কথা জানাবে বলে। মায়া অপেক্ষা করে কবে হাসান বর সেজে মায়ার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু হাসান হাসানের মত। সে এসবের কিছুই ভাবে না। এরই মধ্যে মায়াকে পুরাতন ঢাকার এক প্রভাশালী ছেলে নাজিম রাস্তায় দেখে পছন্দ করে ফেলে। নাজিমের বড় ভাই আজিম পুরাতন ঢাকার গডফাদার। আজিম চাই যে ভাবেই হোক মায়ার সাথে নাজিমের বিয়ে দেবে। কিন্তু মায়া রাজি হয় না। আজিম-নাজিমের লোকজনের চোখে পড়ে হাসান। একসময় হাসানকে তুলে নিয়ে যায় তারা। কি করবে হাসান. এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প...।

নভেম্বর ১৭, ২০১৫
‘আমরা বিজয়ী জাতি, কারও কাছে হার মানি না’ : প্রধানমন্ত্রী - image

‘আমরা বিজয়ী জাতি, কারও কাছে হার মানি না’ : প্রধানমন্ত্রী

05 ডিসেম্বর 2015, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিজয়ী জাতি। আমরা কারও কাছে হার মানি না। আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে চলব। রোববার সকালে কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এসময় বলেন, নানা অর্থনৈতিক প্রতিকূলতা থাকলেও বিমান বাহিনীর আধুনিকায়নে সরকার কখনো কার্পণ্য করেনি। তিনি ভবিষ্যতেও বিমানবাহিনীর আধুনিকায়নে তার সরকার কাজ করবে বলে জানান। তিনি বলেন, চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান বাহিনী গড়তে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, নতুন এসব প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতা আরও বাড়িয়ে দেবে।

ডিসেম্বর ০৫, ২০১৫
শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন - image

শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন

27 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে আগামী শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধু কন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন। এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন এবং শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ,গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলো ওয়াট এফএম রেডিও ষ্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। কোটালীপাড়া উপজেলা সদরে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যহ্ন বিরতি ও নামাজ আদায় করবেন। বিকেলে প্রধানমন্ত্রী কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে কোটালীপাড়ার ১শ’ টি প্রাথমিক ও ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরন করবেন। এসব কর্মসূচী শেষে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলা সফরের এসব কর্মসূচী জানা গেছে।

এপ্রিল ২৭, ২০১৬
ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু - image

ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু

15 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ফিলিপাইনে আবারো মৃত্যুদণ্ডের বিধান চালু করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বিবিসি জানিয়েছে, তিনি এ বিষয়ে কংগ্রেসে প্রস্তাব তুলবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেবেন বলেও জানিয়েছেন দুতের্তে। তবে নব নির্বাচিত প্রেসিডেন্ট কীভাবে এসব প্রস্তাব অনুমোদন করাবেন তা এখনো স্পষ্ট নয়। কেননা প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। কংগ্রেসে নতুন করে মৃত্যুদণ্ডের ওপর আনীত প্রস্তাব পাস করাতে হলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন লাগবে। কঠোর হাতে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন রদ্রিগো দুতের্তে। আগামী মাসের ৩০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তা

মে ১৫, ২০১৬
নতুন বিধায়কদের সঙ্গে মমতার বৈঠক; শপথ গ্রহণ ২৭মে - image

নতুন বিধায়কদের সঙ্গে মমতার বৈঠক; শপথ গ্রহণ ২৭মে

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে, আগামী ২৭ মে শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ দুপুরে বৈঠক করেন মমতা ব্যানার্জি। মমতার কালীঘাটের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই মুলত আলোচনা করেন তৃণমূল নেতারা। এতে শপথ অনুষ্ঠানের রূপরেখা কেমন হবে আর প্রস্তুতি পর্বের দেখভাল কারা করবেন, সেব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি বৈঠকে রাজ্যের আগামী দিনের উন্নয়ন-কৌশল নিয়েও আলোচনা হয়। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে মমতার এই আলোচনায় সিদ্ধান্ত হয়, গতবারের মতো এবার রাজভবনে শপথ নেবে না নতুন মন্ত্রিসভা। মমতা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে যাতে বেশি সংখ্যক অতিথিকে জায়গা দেয়া যায়, সেলক্ষ্যেই রেড রোডে শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। আশপাশের রাজ্যগুলোর মূখ্যমন্ত্রীসহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মে ১৯, ২০১৬
আসামি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে নীতিমালা দেবে সুপ্রিমকোর্ট - image

আসামি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে নীতিমালা দেবে সুপ্রিমকোর্ট

23 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ৫৪ ধারায় আসামি গ্রেপ্তার ও ১৬৭ ধারায় জিজ্ঞাসাবাদ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা করে দেবে সুপ্রিমকোর্ট। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে রায়ের পূর্নাঙ্গ কপি  এলে জানা যাবে, হাইকোর্টের রায়ের সঙ্গে বাড়তি কি সংযোজন বা সংশোধন থাকছে। প্রায় ১৮ বছর আগে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পুলিশ হেফাজতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রেক্ষিতে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা করার নির্দেশ এলো সর্বোচ্চ আদালত থেকে। ১৯৯৮ সালের ওই ঘটনায় দোষী পুলিশ সদস্যসহ ১৩ জনের শাস্তি হয়েছিল। সেই ঘটনার পর বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার নিয়ে বেশ কিছু সুপারিশ করেছিলেন। সরকার সেই সুপারিশ বাস্তবায়ন না করলে আইনি সহায়তা প্রতিষ্ঠান ব্লাস্ট বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান ৫৪ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে। হাইকোর্ট আদেশে ৫৪ ধারা বহাল রাখলেও, বেশ কিছু নির্দেশনা দেয়। ২০০৪ সালে সেই নির্দেশনাগুলোর বিপক্ষে আপিল করে তৎকালীন বিএনপি জামায়াত সরকার। এক যুগ পরে মহাজোট সরকারের আমলে শুনানিতেও সরকার পক্ষ ওই নীতিমালাগুলোর বিরোধিতা করে। কিন্তু সেই আবেদন খারিজ করে আপিল বিভাগ জানায় হাইকোর্টের রায় বহাল থাকছে। সঙ্গে কিছু মন্তব্য ও পর্যবেক্ষণ থাকবে তাদেরও। হাইকোর্টের আদেশের বিপক্ষে আপিল চললেও সেই আদেশগুলো কখনও স্থগিত করেনি আদালত। কিন্তু এই এক যুগে পুলিশ হাইকোর্টের নির্দেশনাগুলো অনুসরণ করেনি, শুনানির সময় এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন আপিল বিভাগের বিচারপতিরা। তবে এবার চূড়ান্ত রায় আসার পর পুলিশ আদালতের নির্দেশ মানতে বাধ্য বলে মনে করছেন আইনজীবীরা।

মে ২৩, ২০১৬
ঈদের টেলিফিল্ম ‘তুমি থাকো আমার না থাকা জুড়ে’ - image

ঈদের টেলিফিল্ম ‘তুমি থাকো আমার না থাকা জুড়ে’

10 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলার ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১.৫০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘তুমি থাকো আমার না থাকা জুড়ে’। শফিকুর রহমান শান্তনুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব, নেহা, অন্তু করিম, আলিফ, সৈয়দ শুভ্র প্রমুখ। তিথি ও অনি স্বামী-স্ত্রী। একদিন অফিসে যাওয়ার পথে তাদের গাড়ীর সামনে এসে পড়ে শুভ। ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় শুভ। তিথি ও অনি তাকে গাড়ীতে তুলে ক্লিনিকে নিয়ে যায়। মাথায় আঘাগ পেয়েছে বলে ডাক্তার ২৪ ঘন্টার আগে কিছু বলতে পারে না। জ্ঞান ফেরার পর দেখা যায় শুভ সাময়িক স্মৃতিভ্রষ্ট। তিথি তাকে বাসায় নিতে চাইলে বিরক্ত হয় অনি। কিন্তু তিথির জেদের কারণে বাধ্য হয়। এরপর অনিদের বাসায় ঘটতে থাকে মজার এবং তিক্ত অভিজ্ঞতা। অনির জামা কাপর শুভকে পরতে দেয় তিথি। এ নিয়ে রেগে যায় অনি। খেতে বসেও ঝামেলা। শুভ মাছ বেছে খেতে পারেনা বলে তিথি তার মাছ বেছে দেয়। তিথি শুভ’র কারণে অফিস থেকেও ছুটি নেয়। এক পর্যায়ে অনি বিষয়টি তার পুলিশ বন্ধুর সাথে শেয়ার করে। বন্ধু তাকে থানায় নিয়ে যেতে বললে রেগে যায় তিথি। এক পর্যায়ে তারা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞপ্তি দেবে। এই নিয়ে তিথি আর অনির মাঝে ঝগড়ার এক পর্যায়ে তিথি বাসা থেকে রাগ করে বেরিয়ে যায়। ভেঙ্গে পড়ে অনি। তখন দেখা যায় শুভ হাসছে। চমকে তাকায় অনি। শুরু হয় রহস্য।

জুলাই ১০, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo