logo
youtube logotwitter logofacebook logo

দিল্লি

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ - image

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ

04 অক্টোবর 2015, বিকাল 6:00

আগে হোক বা পরে হোক, ভারতকে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতেই হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ৷ লন্ডন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে নিবামনবন্দরে ত্যাগের আগে, সাংবাদিকদের কাছে নওয়াজ বলেন, আজ হোক কাল হোক, ভারতকে বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে হবে। আর জাতিসংঘে পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত চারদফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ফিরতেই হবে নয়াদিল্লিকে। এসময় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতকে দোষারোপ করেন নওয়াজ শরীফ৷ তাঁর দাবি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে, ভারতের প্রত্যক্ষ মদত থাকার তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বন্ধ করতে হবে। কেননা যুদ্ধের মতো পরিস্থিতি, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। শরীফ বলেন, সীমান্ত অস্থিরতা এ অঞ্চলের উন্নয়নকে ব্যহত করছে, তাই অমিমাংসীত ইস্যুর সমাধানের জন্য আলোচনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

অক্টোবর ০৪, ২০১৫
আবারও মুখোমুখি সাকিব-মুস্তাফিজ - image

আবারও মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

21 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: রোববার আইপিএলে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আবারও সাকিবের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। অপর ম্যাচে রাত সাড়ে ৮টায় দিল্লি ডেয়ারডেভিলস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ। শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত ডেভিড ওয়ার্নারের দলের। অবশ্য সবশেষ দিল্লির কাছে হেরে কিছুটা ব্যাকফুটে তারা। হায়দরাবাদের অন্যতম তারকা মুস্তাফিজ আছেন ফর্মে। এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন তার ঝুলিতে। এই ম্যাচেও সবার দৃষ্টি থাকবে তার দিকে। অন্যদিকে- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা। সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে গৌতম গাম্ভীরের দলকে। কলকাতার সাকিব আল হাসানের দিকেও আলাদা দৃষ্টি থাকবে সবার। আইপিএলে এবারের আসরে এটা দ্বিতীয়বারের মত মুখোমুখি হওয়া সাকিব-মুস্তাফিজের। প্রথম দেখায় অবশ্য মুস্তাফিজের হায়দ্রাবাদ পাত্তাই পায়নি সাকিবের কোলকাতার কাছে। এবারে কি তাহেল প্রতিশোধ?

মে ২১, ২০১৬
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা - image

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

26 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভি জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে কলকাতার প্রশস্ত রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন মমতা ব্যানার্জি। এরপর মমতার তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার ১৭ জন নতুন মুখসহ ৪২ জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিজেপি নেতা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেস যাদব, ক্রিকেটেটার সৌরভ গাঙ্গুলিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ না জেতার কারণে ওই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা। তবে গত মন্ত্রিসভার নয়জন সদস্য বাদ পড়েছেন এবার। বিকেল সাড়ে ৪টায় মন্ত্রীসভার সদস্যদের নিয়ে প্রথমবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পেয়ে রাজ্য সরকার গঠন করলো তৃণমূল কংগ্রেস।

মে ২৬, ২০১৬
ঈদের ৫ম দিন - image

ঈদের ৫ম দিন

09 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সকাল ৯.১৫মিঃ চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘ফিল্ম মেমোরি’ পরিচালনাঃ আমজাদ কবীর চৌধুরী সকাল ১০.৩০মিঃ বাংলা ছায়াছবি ‘নিষ্পাপ মুন্না’ পরিচালনাঃ বদিউল আলম খোকন অভিনয়েঃ শাকিব, সাহারা, মিশা সওদাগর প্রমূখ। দুপুর ২.৩০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘খোলা চিািঠ’ পরিচালনাঃ আমজাদ কবীর চৌধুরী বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘একবার বল ভালবাসি’ পরিচালনাঃ বদিউল আলম খোকন অভিনয়েঃ শাকিব, অপু বিশ্বাস, রাজ্জাক, ববিতা, মিশা সওদাগর রাত ৭.৪৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘দু’হাতে একগুচ্ছ কষ্ট’ (৫) রচনা ও পরিচালনাঃ মোহন খান অভিনয়েঃ আনিসুর রহমান মিলন, অহনা, সাকী, নাজিরা মৌ, শারিফ, আজিজুল হাকিম প্রমূখ রাত ৮.১৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (৫) পরিচালনাঃ শামীম জামান অভিনয়েঃ আখম জামান, আলভী, শামীম জামান, ফারহানা মিলি, সাজু খাদেম, মৌটুসী বিশ্বাস রাত ৮.৫০মিঃ বিশেষ নাটক ‘আবর্ত’ রচনাঃ শফিকুর রহমান শান্তনু, পরিচালনাঃ সৈয়দ শাকিল অভিনয়েঃ অপূর্ব, মম, মৌরী সেলিম প্রমূখ। রাত ১০.৪৫মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সনম মিউজিক ফেষ্ট’ পরিঃ রুমানা আফরোজ ও মোস্তাক হোসেন শিল্পীঃ ব্যান্ড সনমপুরী (দিল্লি) রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘তোমাকে আর পাইনা’ রচনাঃ ফারিয়া হোসেন, পরিচালনাঃ শেখ রুনা অভিনয়েঃ নলয়, শখ, মানস বন্দোপাধ্যায় প্রমূখ

জুলাই ০৯, ২০১৬
পুত্র সন্তানের মা হলেন সোনম - image

পুত্র সন্তানের মা হলেন সোনম

20 আগস্ট 2022, বিকাল 6:00

পৃথিবীর আলো দেখল সোনম কপূর ও আনন্দ অহুজার সন্তান। শনিবার (২০ অগস্ট) লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বাইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে ছয় মাস কাটাবেন। এরপরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তার নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি। চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই তারকা দম্পতি। তারপর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সন্তানধারণের শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল তাকে। শেষমেশ এল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। সোনম কপূরের মা নেটমাধ্যমে তার নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন নীতু কপূর। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেছিলেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না’। স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে সোনম আরও লেখেন, ‘সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভালো ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’ অতঃপর সত্যিই জীবনের সেই মোড় এসে পড়ল। প্রথম সন্তানকে ঘিরে এখন আনন্দ জোয়ার সোনম-আনন্দের সংসারে। মুম্বাইয়ে কপূর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হলেন অনিল কপূর।

আগস্ট ২০, ২০২২
তীব্র বায়ুদূষণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা - image

তীব্র বায়ুদূষণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

04 নভেম্বর 2022, বিকাল 6:00

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির এতটাই অবনতির হয়েছে যে, আজ শনিবার থেকে সেখানকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাস হবে অনলাইনে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে দিল্লির পরিস্থিতি এখন বেশ ভয়াবহ। এমন অবস্থায় শনিবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। কেজরিওয়ালের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, বায়ুদূষণ কমাতে যানবাহনের জন্য জোড় বিজোড় স্কিম বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপার রয় জানান, ৫০ শতাংশ সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে অফিস করতে বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। জানা গেছে, দিল্লিতে বর্তমানে ২,৭৫৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শনিবার থেকে এগুলো বন্ধ থাকবে। তবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস চলবে। তবে সেসব শিক্ষার্থীরা যেন স্কুলের বাইরে সময় না কাটায় সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

নভেম্বর ০৪, ২০২২
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী - image

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

13 জানুয়ারি 2023, বিকাল 6:00

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকায় আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, ডোনাল্ড লু তার সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। ডোনাল্ড লু তিন দিনের ভারত সফর শেষে আজ রাতে ঢাকায় পৌঁছবেন। দিল্লিতে তিনি ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেন। ভারত সফরে তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই সফরে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে। ওয়াশিংটনের কী বার্তা তিনি নিয়ে আসছেন তা জানতে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। ঢাকায় অবস্থানকালে ডোনাল্ড লু সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করার বিষয়ে আলোচনার পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কে জানবেন। এই সফর নিয়ে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। তার সঙ্গে আমরা গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করব। তারা যদি কোনো গঠনমূলক পরামর্শ দেয়, আমরা সেটি গ্রহণ করব। ডোনাল্ড লুর সফরে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে কী ধরনের আলোচনা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্র ও মানবাধিকার শেখানোর কিছু নেই। কারণ এটা আমাদের মজ্জাগত। গণতন্ত্র ও মানবাধিকার আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। তবে কেউ যদি কোনো পরামর্শ দেয়, সেটা আমরা শুনব। যাচাই-বাছাই করব, সেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক কি না। যদি ভালো হয়, তবে সেটা গ্রহণ করব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের খুব একটা আপত্তি নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, আমরা এটা নিয়ে স্টাডি করছি। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদান করলে যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা যোগদান করব। প্রসঙ্গত, ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কিরগিজিস্তান এবং আলবেনিয়াতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন পররাষ্ট্র দফতরে কাজ করা ডোনাল্ড লু পাকিস্তানের পেশোয়ারে পলিটিক্যাল অফিসার (১৯৯২-১৯৯৪) হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ সহকারী (১৯৯৬-১৯৯৭) এবং পলিটিক্যাল অফিসার (১৯৯৭-২০০০) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

জানুয়ারি ১৩, ২০২৩
দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা - image

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

25 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান আজ (রবিবার) তৃতীয়। আজ সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর তথ্য অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৮৬। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৪৪। এর পরেই পাকিস্তানের শহর লাহোর ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয়। ভারতের মুম্বাইয়ের অবস্থান চতুর্থ, স্কোর ১৮০। এর পর আছে চীনের উহান, স্কোর ১৭৪। নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৭। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

ফেব্রুয়ারি ২৫, ২০২৩
শেষ রাতে রশিদদের সঙ্গে হার্দিকের সাহরি খাওয়ার ছবি ভাইরাল - image

শেষ রাতে রশিদদের সঙ্গে হার্দিকের সাহরি খাওয়ার ছবি ভাইরাল

05 এপ্রিল 2023, বিকাল 6:00

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রশিদ-হার্দিকদের গুজরাট। চলতি আসরেও চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে দুর্দান্ত। চেন্নাই ও দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান। এ মাসে ক্রীড়াঙ্গনের অনেককেই রোযা রেখে খেলতে দেখা যায়। যেমন মধ্যরাত পর্যন্ত আইপিএলে ম্যাচ খেলেও ভোররাতে সাহরি সারলেন আফগান তারকা রশিদ খান এবং তার স্বদেশিরা। আর সেহরিতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। পরে অধিনায়কের সঙ্গে সাহরি খাওয়ার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেও ভুললেন না রশিদ। এরই মধ্যে যা ভাইরাল হয়ে গেছে। মূলত ভক্ত-সমর্থকদের মন জিতে নিয়েছে এমন ছবি। প্রায় মধ্যরাত পর্যন্ত ম্যাচ চলেছে। তারপর রশিদ খানরা আদৌও ঘুমিয়েছিলেন কি না, কে জানে। ভোররাতে সেহরি পালন করেন রশিদরা। দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর বুধবার ইনস্টাগ্রামে সাহরির ছবি পোস্ট করে গুজরাট তথা আফগানিস্তানের তারকা স্পিনার লেখেন, ‘ক্যাপ্টেনের সঙ্গে সাহরি। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ তাদের সঙ্গে ছিলেন আফগানিস্তান তথা গুজরাটের খেলোয়াড় নুর আহমেদ। ওই ছবির নীচে হার্দিকও উত্তর দেন। ‘লাভ’ ইমোজি দেন গুজরাটের অধিনায়ক। রশিদ ও হার্দিকদের এই ছবিতে মজেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন বলেন, ‘এটাই ভারতের প্রকৃত সৌন্দর্য। (রশিদদের সঙ্গে) হার্দিকও সেহরি খাচ্ছেন দেখে কী ভালো লাগছে। একদিকে কেউ কেউ যখন ঘৃণা-হিংসা ছড়াচ্ছেন, তখন কেউ কেউ ভালো মনের পরিচয় দিচ্ছেন। গর্বের সঙ্গে বলুন যে আমরা সবাই ভারতীয়।’ অপর একজন বলেন, ‘এটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে হার্দিকও সেহরি খাচ্ছেন।’ একইসুরে অপর একজন বলেন, ‘কী ভালো অধিনায়ক হার্দিক! এত ভোরে ওঠে সেহরিতে যোগ দিয়েছেন।’ সঞ্চালক ঋদ্ধিমা পাঠক নামের একজন বলেন, 'এরকম দুর্দান্ত কাহিনি সামনে নিয়ে আসতে থাকে আইপিএল।

এপ্রিল ০৫, ২০২৩
আজও দিল্লির একাদশে মুস্তাফিজ - image

আজও দিল্লির একাদশে মুস্তাফিজ

14 এপ্রিল 2023, বিকাল 6:00

আইপিএলে আজ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। আজকের এই ম্যাচে একাদশে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান। এর আগে গত মঙ্গলবার আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে রাইলি রুশোর জায়গায় একাদশে জায়গা পান মুস্তাফিজ।   এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য বিমান ভাড়া করে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তড়িঘড়ি করে দলের সঙ্গে যোগ দিলেও সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশি এই পেসারের। অবশেষে গত মঙ্গলবার একাদশে জায়গা পান মুস্তাফিজ, আজও পেলেন জায়গা।

এপ্রিল ১৪, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo