logo
youtube logotwitter logofacebook logo

থানা

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা - image

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

যশোরে স্কুলছাত্র রাকিব রায়হান হত্যার ঘটনায় অজ্ঞাত-পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্কুলছাত্র রাকিব যশোর শহরের মুড়লী মোড় এলাকার আমেনা মেডিসিন হাউজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফোনে জানায়, আকাশ নামে একজনের সঙ্গে সে পালবাড়ি এলাকায় রয়েছে। পরে, রাত ৮টার দিকে সংবাদ পাওয়া যায়, রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাকিব উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা - image

বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা

24 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। চকবাজার থানার এস আই জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাব ও ডিবির একটি দল। তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভেতর কবরস্থান থেকেই বোমা হামলা হয়েছে বলে মনে করছে তারা। র‌্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বরের নেতৃত্বে র‍্যাবের দলটি হোসনি দালান এলাকা পরিদর্শনে যায়। দলের সদস্যরা সেখানে হোসনি দালান সংলগ্ন কবরস্থানসহ পুরো এলাকা ঘুরে দেখেন। ঘটনাস্থলের প্রবেশ পথের ফটক থেকে ৪টি হাতে বানানো গ্রেনেডের পিন উদ্ধার করা হয়।

অক্টোবর ২৪, ২০১৫
নাইকো মামলায় খালেদার জামিন - image

নাইকো মামলায় খালেদার জামিন

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ ডিসেম্বর দিন রেখেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের ওই মামলা ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে এ আদেশ দেন। মামলার বৈধতা নিয়ে খালেদার আবেদন গত ১৮ জুন খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। ২০০৮ সালে খালেদার আবেদনে হাইকোর্ট মামলা স্থগিত করলেও, ৭ বছর পর রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক।

নভেম্বর ২৯, ২০১৫
না.গঞ্জে ইমন হত্যায় চারজনের ফাঁসি - image

না.গঞ্জে ইমন হত্যায় চারজনের ফাঁসি

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জে রাকিবুল হাসান ইমন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম মিয়াজীর আদালতে দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২৯ জানুয়ারি বন্দর থানার মালিভিটা এলাকা থেকে নবম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম ইমনকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ইমনের পরিবার মুক্তিপণের টাকা না দিতে পারায় অপহরণের ৩৫ দিন পর বাড়ির পেছনের ডোবা থেকে ইমনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে ইমনের পরিবারের সদস্যরা।

নভেম্বর ২৯, ২০১৫
বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭ - image

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭

16 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায় একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চকরিয়া লামা সড়কের ইয়ংছাড় মোড়ে এ ঘটনা ঘটে। লড়ীটিতে করে ইয়াংছা এলাকার মিরিজ্ঞা পাহাড়ে গ্রামীণ ফোনের নতুন টাওয়ার বসানোর জন্য লোহার সরজ্ঞাম নিয়ে যাওয়া হচ্ছিল। নিহতরা হচ্ছেন মো. রাজিব (৪৫), মো. রবিন (৩৫), মো. অফতাব হোসেন (৫৫), আমজাদ হোসেন (৪৬), আলেক রহমান, মো. রাজিব ও মো. হাসান আলী। এদের মধ্যে হাসান আলীর বাড়ি সাতক্ষীরায় ও অন্য সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদি এলাকার রহিম পুরে। হতাহতরা সবাই টাওয়ার বসানো কাজের নির্মাণ শ্রমিক। চকরিয়া থেকে ইয়াংছা যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এ সময় লোহার সরজ্ঞাম চাপা পরে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে চকরিয়া হাসপাতালে মারা যায় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতাল, হাঁসের দিঘির সেনাবাহিনীর হাসপাতাল ও কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। লোহার সরজ্ঞাম চাপা পরা অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিসেম্বর ১৬, ২০১৫
মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা - image

মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা

25 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিনবাংলা ডেস্কঃ আহমাদিয় সম্প্রদায়ের মসজিদে বোমা হামলার ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, মামলায় নিহত যুবকসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এদিকে শনিবার বিকেলে নিহত যুবকের ময়না তদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক জানান, নিহতের শরীরেই বোমাটি রাখা ছিলো। বোমাটি বিস্ফোরণে তার বাম হাতের কব্জির নিচের অংশ উড়ে গেছে। হাতের দুটি হাড় ভেঙ্গে গেছে। পেটে বোমাটি বিস্ফোরণ হওয়ায় বোমার অসংখ্য স্প্রিন্টার পেটের মধ্যে ঢুকে গেছে। তার নাড়ী-ভুড়ি ও লিভারে প্রচুর স্প্রিন্টার ঢুকে রক্তপাত হওয়ায় তার মৃত্যু হয়েছে। এদিকে এ হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্তে মাঠে আছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ডিসেম্বর ২৫, ২০১৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের মৃত্যু - image

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের মৃত্যু

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: রাজধানীতে বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশের নায়েক রফিকুল ইসলাম ডিউটি শেষ করে তার ধনিয়ার বাসায় ফেরার পথে রোববার রাত সাড়ে ১১টার দিকে শ্রাবণ পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যাত্রাবাড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বাসটি আটক করে নেওয়া হয় যাত্রাবাড়ি থানায়। পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত রফিকুলের মরদেহ দেখতে যান প্রটেকশন বিভাগের যুগ্ম কমিশনার জামিল আহমেদসহ তার সহকর্মীরা। ৪-সন্তানের জনক ৪৮ বছর বয়সী রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের নীতিনাথপুরে।

জানুয়ারি ১০, ২০১৬
শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে - image

শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে

15 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের একটি মামলায় সাংবাদিক শফিক রেহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে শফিক রেহমানকে আদালতে হাজির করে পল্টন থাকার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় ইস্কাটনের নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে শফিক রেহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে এ ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মারুফ। মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শফিক রেহমান ২০১৩ সালে একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তখনই জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হয় বলে তিনি (তদন্ত কর্মকর্তা) জানতে পেরেছেন। এ মামলার তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ডিবির উপ-কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে দায়ের হওয়া অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, ডিবি পরিচয়ধারীরা নিজেদের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সাক্ষাৎকার নেয়ার কথা বলে সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় ঢুকে। তবে বাসায় ঢোকার পরপরই নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তাদের সঙ্গে শফিক রেহমানকে যেতে বলেন। এ সময় বাসার বাবুর্চি তাদের বাধা দিলে তাকে মারধর করে ডিবি সদস্যরা। পরে তারা শফিক রেহমানকে নিয়ে যায় বলে জানান তালেয়া। সকাল ১০টার দিকে শফিক রেহমানকে গ্রেফতারর কথা স্বীকার করেন ডিএমপির উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। ওই সময় তিনি বলেছিলেন, শফিক রেহমানকে পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি ‌‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এপ্রিল ১৫, ২০১৬
নির্বাচনী সহিংসতায় নিহত ৬, প্রায় শতাধিক আহত - image

নির্বাচনী সহিংসতায় নিহত ৬, প্রায় শতাধিক আহত

06 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সহিংসতায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু এবং প্রায় শতাধিক আহতের খবর পাওয়া গেছে। রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত এবং পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সরঞ্জি ভাসুপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮), ছহির উদ্দিনের ছেলে বুলু (৩৮) এবং মনতাজ আলী (৩৫)। সংঘর্ষের সময় বাগমারা থানার ওসি মতিয়ার রহমান ও এএসআই আমিনুল ইসলাম আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান: হাটগাঙ্গোপাড়া বাজারে বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামানের সমর্থকরা নির্বাচন স্থগিত হওয়ায় আনন্দ করতে থাকলে প্রতিপক্ষ জান মোহাম্মদের সমর্থকরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ৩ জন নিহত হন। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙা দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে মাহাবুব হোসেন পল্টু নামে একজন নিহত হন। বিকেলে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালালে পল্টু নামে একজন নিহত হন। সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ হয়। ভোট শুরুর পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের চান্দলা স্কুলে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় তাপসচন্দ্র দাস নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হোসেন আলী নামে ১ জন টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া ফেনী, লক্ষ্মীপুর, মেহেরপুর, চাদপুরে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

মে ০৬, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo