logo
youtube logotwitter logofacebook logo

ডেপুটি স্পিকার

নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেপাল - image

নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেপাল

04 অক্টোবর 2015, বিকাল 6:00

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পক্রিয়া শুরু করেছে নেপাল। শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অনুরোধ জানানোর পর, এই পক্রিয়া শুরু হয়। দেশটিতে গত ২০ সেপ্টেম্বর গৃহীত সংবিধান অনুযায়ী, একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে, সরকার গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে পার্লামেন্টে দেওয়া ভাষণে সুশীল কৈরালা বলেন, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার পথ দিতেই, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর, শুক্রবার প্রথম পার্লামেন্টের অধিবেশন বসে। নতুন সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার সাত দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী, ২০ দিনের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং এক মাসের মধ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে।

অক্টোবর ০৪, ২০১৫
শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান - image

শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান

23 জুলাই 2022, বিকাল 6:00

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। সংকটের কারণে জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না দক্ষিণ এশিয়ার এই দেশটি। তবে এখন কেবল শ্রীলঙ্কায় নয়, দেশটির পথে হাঁটছে আরও এক দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। -সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে বলে শনিবার সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের মতামত ও উদ্বেগ প্রকাশ করে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকীকী আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে তার আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। এসময় আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো : মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে; তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এই পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান। মূলত গত সপ্তাহে পাঞ্জাবের উপনির্বাচনে জয়ের পর শুক্রবার প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছিলেন ইমরান তথা পিটিআই-এর প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ ভোট না পেয়েও মুখ্যমন্ত্রী হন পিএমএল (এন)-পিপিপি জোটের প্রার্থী শেহবাজ-পুত্র হামজা শরীফ। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কার পর বর্তমান বিশ্বের আরও এক ডজন তথা ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মূলত নানামুখী বিপর্যয়ের কারণে খাদের কিনারায় থাকা দেশগুলোকে চিহ্নিত করে তাদের অর্থনৈতিক দুরবস্থার দিকটিকে সামনে আনে বার্তাসংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পর অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা এসব দেশের বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যা ভবিষ্যতের চরম সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডরসহ ওই তালিকায় রয়েছে বেলারুশ, নাইজেরিয়া, পাকিস্তানের মতো দেশও।

জুলাই ২৩, ২০২২
শাওনের সঙ্গে প্রতারণার অভিযোগে কারাগারে রবিউল - image

শাওনের সঙ্গে প্রতারণার অভিযোগে কারাগারে রবিউল

27 আগস্ট 2022, বিকাল 6:00

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ করা মামলায় গ্রেফতার আসামি রবিউল ইসলামকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, জনৈক প্রতারক নিজেকে ডেপুটি স্পিকার পরিচয় দিয়ে শাওনকে ফোন করে জানান, নুহাশপল্লীর উন্নয়নবাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অংকের একটি ফান্ড এসেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে নিজেকে উপসচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা দিতে বলেন। ফাঁদে পা দেন শাওন। টাকা দিয়ে দেন প্রতারককে। প্রতারকের নম্বর বন্ধ পেয়ে বিষয়টি বুঝতে পেরে নুহাশ পল্লীর ম্যানেজার বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। এরপর গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিমকার্ড জব্দ করে ডিবি।

আগস্ট ২৭, ২০২২
গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে যা বললেন ইমরান খান - image

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে যা বললেন ইমরান খান

04 নভেম্বর 2022, বিকাল 6:00

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে কথা বলেছেন। নতুনভাবে নির্বাচনের দাবি তুলে পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ এর আগে লং মার্চের ডাক দিয়ে মাঠে নেমে গুলিবিদ্ধ হয়েছেন। বিবিসি জানিয়েছে, গত ২৯ অক্টোবর লাহোর থেকে শুরু হয় এই কর্মসূচি। রাজধানী ইসলামাবাদের পথে চার দিন পর বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশের জন্য তৈরি হলে সেখানে হয় গুলিবর্ষণ। সেখানে গুলিবিদ্ধ হন ইমরান খান। লাহোরের একটি হাসপাতালে হুইল চেয়ারে বসে ইমরান খান বলেছেন, তিনি গুলি থেকে বাঁচতে পারতেন না; যে দুই শুটারকে তিনি দেখেছেন, তারা যদি একযোগে আক্রমণ চালাতো। ইমরান খান আরো বলেছেন, কারণ- আমি পড়ে গেলাম, আর শুটারদের একজন ধারণা করল আমি মারা গেছি এবং (সে) চলে গেল। এরই মধ্যে পাকিস্তানের পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে এক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছেন, সাবেক ক্রিকেটার জনগণকে 'বিপথগামী' করছিলেন। এজন্য তিনি 'ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলেন'। তবে ওই ব্যক্তি ঠিক কোন পরিস্থিতিতে এই স্বীকারোক্তি দিয়েছেন, তা পরিষ্কারভাবে জানা যায়নি। এদিকে ইমরান খানকে গুলির ঘটনার প্রতিবাদে তার দল পিটিআইয়ের ডাক দেওয়া বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বড় বড় শহরে ইমরানের সমর্থকরা রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কোথাও কোথাও পিটিআইয়ের কর্মীরা পুলিশের দিকে ইট-পাথর ছুড়লে পাল্টা পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে; অনেক এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়াধাওয়ির ঘটনাও ঘটেছে। কোয়েটায় মনন চকে পিটিআইয়ের বিক্ষোভে পাকিস্তানের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার কাশিম সুরি নেতৃত্ব দিয়েছেন। এখানে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। ইমরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে গতকাল বেলুচিস্তানজুড়ে ধর্মঘট পালিত হয়েছে। কিলা আব্দুল্লা, নুশকি, পাশিন, সানজাউয়ি ও অন্যান্য জেলায় দোকানপাট, মার্কেট বন্ধ ছিল বলে সুরি জানিয়েছেন। দেশটির রাজধানী ইসলামাবাদেও পিটিআইয়ের কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। পেশোয়ার টোল প্লাজার কাছে বিক্ষোভে সরকারবিরোধী স্লোগান শোনা গেছে। করাচিতে ইমরানের সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছে। পরে তারা ইনসাফ হাউসের সামনে অবস্থান ধর্মঘটও করে। শেরা ফয়সাল এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুড়তে হয়েছে। এর জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নিয়ন্ত্রিত সিন্ধু সরকার ও বিলাওয়াল জারদারিকে দায়ী করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। লাহোরে পাঞ্জাব গভর্নর হাউসের বাইরে পিটিআইয়ের কর্মীরা টায়ার জ্বালিয়েছেন। অনেক বিক্ষোভকারী গভর্নর হাউসে ঢুকে পড়তে ও সিসিটিভি ভাঙতেও চেষ্টা করেন বলে টিভির ফুটেজে দেখা গেছে। ফয়জাবাদে টোল প্লাজার কাছে পিটিআইয়ের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করলে পরে পুলিশও কাঁদানে গ্যাস ছুড়েছে। ফয়সালাবাদে বিক্ষোভে পিটিআইয়ের নেতাকর্মীরা ইমরানের ওপর হামলার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় রাস্তা দখল করে বিক্ষোভ হয়েছে; বিক্ষোভকারীরা আলপুরি, পুরান ও অন্যান্য এলাকা অবরুদ্ধ করে রেখেছে বলেও খবর পাওয়া গেছে। এদিকে পিটিআই পাকিস্তানজুড়ে পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান ২০১৮ সালে ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তারকারী সেনাবাহিনীর সমর্থন তখন তার দিকে থাকলেও কিছুদিন পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেনা সমর্থন হারানো ইমরানের বিরুদ্ধে এই বছরের শুরুতে জোট বেঁধে অনাস্থা প্রস্তাব আনে দেশটির বড় দুই রাজনৈতিক দল। তাতে হেরে গত এপ্রিলে ইমরানের সরকারের পতন ঘটলে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগের শেহবাজ শরিফ, যিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। এরপর গত মাসে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, ইমরান খান পাবলিক অফিসে থাকার অযোগ্য। তবে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন ইমরান খান। সূত্র: বিবিসি

নভেম্বর ০৪, ২০২২
আচরণবিধি মেনে চলতে মন্ত্রীকে সতর্ক করে ইসির চিঠি - image

আচরণবিধি মেনে চলতে মন্ত্রীকে সতর্ক করে ইসির চিঠি

29 এপ্রিল 2023, বিকাল 6:00

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন বরাবর চিঠিটি পাঠান। প্রেরিত চিঠিতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। একটি সূত্রে অবহিত হয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২৯ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন এলাকায় কতিপয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগমন করবেন। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২২-এ উল্লেখ করা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন। উক্ত বিধিমালার সংজ্ঞায় 'সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি' অর্থাৎ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়রকে বুঝানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি মাননীয় মন্ত্রীকে সদয় অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। চিঠিতে ২৯ এপ্রিল  শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরে আসার কথা বলা হলেও পরে এ দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি আসেননি। গাজীপুর নগরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, ‘আজকের সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।’

এপ্রিল ২৯, ২০২৩
অনির্বাচিত সরকারের সুযোগ নেই: রাষ্ট্রপতি - image

অনির্বাচিত সরকারের সুযোগ নেই: রাষ্ট্রপতি

16 মে 2023, বিকাল 6:00

অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত তা বাতিল করেছে।রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানান তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্য সেবায় নিরলস ভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়।মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, ডা. মনোয়ারুল আজিজ। বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে, পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মে ১৬, ২০২৩
চার দিনের সফর শেষে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি - image

চার দিনের সফর শেষে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি

17 মে 2023, বিকাল 6:00

চার দিনের সফর শেষে বঙ্গভবনের উদ্দেশে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় পাবনার অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক (ডিসি) বিশ্বাস রাসেল হোসেন এবং পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান। সফরসূচি হিসেবে সাড়ে ১২টার দিকে রাজধানী তেজগাঁওয়ের বিএএফ বেজ বাশার হেলিপ্যাড হয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় এসে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। বেলা দেড়টায় জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ২টার দিকে পাবনা সদর আরিফপুর কবরস্থানে মা-বাবার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে পুষ্প অর্পণ এবং মোনাজাতে অংশ নিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ করে সার্কিট হাউসে অবস্থান করেন। রাতে আকস্মিকভাবে স্মৃতিময় আড্ডাস্থল বাল্যবন্ধুর ঐতিহ্যবাহী লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। দ্বিতীয়দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে পাবনার বিসিক শিল্পনগরীতে স্কয়ার সায়েন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নেন। সেখানে সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন এবং ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেন। তৃতীয়দিন বুধবার বেলা ১২টার দিকে রাষ্ট্রপতি তাঁর আরেক স্মৃতিময় আড্ডাস্থল পাবনা ডায়াবেটিস সমিতি পরিদর্শন করেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেন। বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। ৫টার দিকে জুবলি ট্যাংকের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু বিনোদন পার্ক পরিদর্শন করেন। এ সময় পার্কসংলগ্ন নিজের বাড়িতেও কিছুক্ষণ অবস্থান করেন। পরে রাতে বনমালী শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মে ১৭, ২০২৩
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি - image

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি

31 মে 2023, বিকাল 6:00

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থ-বছরের সংশোধিত বাজেট আজ জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে এই বাজেট পেশ করেন। রাষ্ট্রপতি আজ বিকাল ২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে তার অফিসে এই সম্মতি দেন। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সংসদে আজ দেশের ৫২তম এবং আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদে ২৪তম বাজেট পেশ করা হয়। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বর্তমান অর্থমন্ত্রীর ৫ম বাজেট পেশ। এর আগে রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছালে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেন। রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে এটাই তার প্রথম বাজেট অধিবেশনে যোগদান। রাষ্ট্র প্রধান জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মে ৩১, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিলের সুযোগ নেই : আইনমন্ত্রী - image

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিলের সুযোগ নেই : আইনমন্ত্রী

13 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও এ আইনের অধীনে এরই মধ্যে দায়ের করা মামলা বাতিল করার সুযোগ নেই।’ বৃহস্পতিবার  জাতীয় সংসদ অধিবেশনে গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে, বুধবার ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ পাস করা হয়। এ নিয়ে মোকাব্বির খানের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, আইনের অবস্থান হলো যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শান্তি, সেই শাস্তি অপরাধীকে আদালত প্রদান করবে। আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংক্রান্ত যে বিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে- অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ- সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যায়, তাকে তার অধিক ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ করার প্রস্তাব করা হয়েছে। তবে সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়েরকৃত অভিযোগ ও তদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যেকোনো পর্যায়ে অনিস্পন্ন থাকলে ওই কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত। ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

সেপ্টেম্বর ১৩, ২০২৩
ফের সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন - image

ফের সংসদ নেতা শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন

09 জানুয়ারি 2024, বিকাল 6:00

সর্বসম্মতিক্রমে আবারও সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে। এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকেও রাখা হয় বহাল। চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকেও বহাল রাখা হয়েছে তার পদে। তিনি আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর অন্যান্য দল পেয়েছে একটি আসন।

জানুয়ারি ০৯, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo