logo
youtube logotwitter logofacebook logo

জুলাই

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী - image

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী

14 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিকেলে, কামরুলকে নিয়ে দেশে ফিরবেন সৌদি আরবে যাওয়া ৩ পুলিশ কর্মকর্তা। বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অফিসের সামনে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে। ১১ অক্টোবর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন সৌদি আরব যান। গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে যান প্রধান আসামি কামরুল ইসলাম। পরে প্রবাসীরা তাকে আটক করে রিয়াদ পুলিশের কাছে সোপর্দ করেন।

অক্টোবর ১৪, ২০১৫
গুপ্তহত্যা বন্ধ করা সময়ের ব্যাপার মাত্র: প্রধানমন্ত্রী - image

গুপ্তহত্যা বন্ধ করা সময়ের ব্যাপার মাত্র: প্রধানমন্ত্রী

10 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আগুন সন্ত্রাস যেভাবে দমন করা হয়েছে, গুপ্তহত্যাও সেভাবে বন্ধ করা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা সময়ের ব্যাপার মাত্র বলেও দাবি করেছেন তিনি। শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের জন্য কারো যেন আবার মন না কাঁদে। দেশের চলমান রাজনৈতিক ইস্যু। এবং বিশেষ করে আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলন নিয়ে আলোচনার জন্যই শনিবার গণভবনে ডাকা হয় দলটির কার্যনির্বাহী সংসদের এই বৈঠক। বৈঠকের শুরুতে ২০০৮ সালে ১১ জুন প্রধানমন্ত্রীর কারামুক্তি উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারে আমলে ২০০৭ সালের ১‌৬ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১১ মাস কারাভোগের পর এই দিনে মুক্তি পান তিনি। সেই সময়কার বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, নির্বাচন না করার শর্তে তখন তাকে বিভিন্ন সুবিধাসহ নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছিল। কথা কথায় আসে, সাম্প্রতিক গুপ্তহত্যা প্রসঙ্গও। প্রধানমন্ত্রী এজন্য আবারো বিএনপি জামায়াত জোটকে দায়ী করে বলেন, খুব শিগগিরই এসব নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারবেন তারা। সাম্প্রতিক গুপ্তহত্যার জন্য আওয়ামী লীগই দায়ী, খালেদা জিয়ার এমন বক্তব্যেরও জবাব দেন তিনি। গুপ্তহত্যা বন্ধ করতে জনগনকে রুখে দাঁড়াতে এসসময় আহবান জানান প্রধানমন্ত্রী।

জুন ১০, ২০১৬
বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত - image

বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত

27 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হলেও, ২, ৩ ও ৪ তারিখ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু থাকবে।  এই দিনগুলোতে দেশের সব বাণিজ্যিক এলাকা এবং বড় বিপণী বিতানের কাছের ব্যাংক-শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে। আর, ঈদের ছুটিতে বিকল্প ব্যবস্থায় প্রয়োজনীয় মুদ্রা সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। এবছর ১ থেকে ৯ তারিখ পর্যন্ত ঈদের ছুটি। মাঝখানের কর্মদিবসটি সরকারের নির্বাহী আদেশে বাতিল হলে ছুটি দীর্ঘ হয়।  এই সময়ে অফিস ও ব্যাংক ছুটিতে থাকলেও, চলবে ব্যবসা বাণিজ্য। রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় সরগরম থাকবে ঈদবাজার। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। কাওরান বাজারসহ অধিকাংশ  বাজারে চলবে ভোজ্য পণ্য পরিবহণ। তাই ছুটির সময়ে টাকার লেনদেন ও সংরক্ষণ নিয়ে শঙ্কায় পড়েছিলেন ব্যবসায়ীরা। সেই শঙ্কা কাটাতে ২, ৩ ও ৪ তারিখ  বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা আশ্বস্থ করেছেন সংশ্লিষ্টদের। বলছেন, মূল ব্যাংকিং এর বাইরে বিকল্প চ্যানেলগুলো আরও জোরদার করা হবে। ছুটিতে পর্যাপ্ত টাকার ব্যবস্থা থাকবে এটিএম বুথেও ।

জুন ২৭, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শনিবার/০২ জুলাই’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/শনিবার/০২ জুলাই’ ২০১৬

01 জুলাই 2016, বিকাল 6:00

০৯টা ২০মিঃ শিশুদের অধিকার, বিনোদন ও ভালোলাগা নিয়ে অনুষ্ঠান ‘আমরা করবো জয়’। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০মিঃ পাওয়ার ড্রিংক মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’ পরিচালনাঃ নিরঞ্জন বিশ্বাস। অভিনয়ে- ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ১১টা ০৫ মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’ এর বাকী অংশ। ১২টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ১২টা ০৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’ এর বাকী অংশ। ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ০৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন নিয়ে যুদ্ধ’ এর বাকী অংশ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা এটিএন বাংলা সংবাদ ০৩টা ০৫মিঃ বিশেষ অনুষ্ঠান ‘বিজ্ঞানময় মহা গ্রন্থ আল কোরআন ও সৃষ্টি রহস্য’ ০৩টা ৩০মিঃ কুইজ শো ‘গ্রেটওয়াল সিরামিক জানতে চাই’ (২৫ মিনিট) ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ১০মিঃ বিশেষ অনুষ্ঠানা ‘এসো কোরআনের পথে’ (২২ মিনিট) ০৪টা ২৫মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘আরএফএল গ্যাস স্টোভ ভিন্ন স্বাদের ইফতার’ (১২ মিনিট) ০৪টা ৪৫মিঃ তথ্যচিত্র ‘রাঙাপরী মেহেদী হেজাজের কাফেলা’ (১২ মিনিট) ০৫টা গ্রামগঞ্জের খবর। ০৫টা ১৫মিঃ জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘ডেকো কোরআনের ছায়াতলে’ পাওয়ার্ড বাই স্মার্ট এ্যাকটিভ গোল্ড মেহেদী’ ০৬টা ভিশন ইসলামী সওয়াল ও জবাব লাইভ। (৩০ মিনিট) ০৬টা ৪৫মিনিট ডেকো নিবেদিত ইফতারী মোনাজাত ০৬টা ৫৪মিনিট মাগরিবের আযান ও দোয়া ০৬টা ৫৬ মিনিট প্রাণআপ ইসলামী গান ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান। ০৮টা ৪৫মিঃ পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান। ১১টা ৩০মিঃ পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান। ১২টা পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান। ০১টা এটিএন বাংলা সংবাদ [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা।

জুলাই ০১, ২০১৬
লালমনিরহাটে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু - image

লালমনিরহাটে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

01 জুলাই 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে প্রতিবন্ধি এক মা সহ দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম এলাকার ভ্যান চালক আব্দুল গফুর মিয়ার বাক প্রতিবন্ধি পারুল আক্তার(৩৪), তার এক মাত্র ছেলে রানা মিয়া(১২) ও ছোট মেয়ে ঋৃতু মনি(৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর দলগ্রাম এলাকার বাবলু মিয়া নিজস্ব প্রয়োজনে বাঁশের খুটিতে একটি বিলের উপর দিয়ে বিদ্যুতের অবৈধ্য সংযোগ নেন। কয়েক দিন আগে ওই লাইন ছিড়ে বৈদ্যতিক তার পড়ে ওই বিলে। স্থানীয়রা ছিড়ে যাওয়া লাইনটি সড়াতে অনুরোধ জানালেও সড়ায় নি বাবলু মিয়া। শনিবার(২জুলাই) দুপুরে রানা মিয়া তার বন্ধু সোহেলসহ বাড়ির পাশ্বের ওই বিলে মাছ ধরতে যায়। এ সময় ওই বিলে নামতেই বিদ্যু স্পৃষ্ট হয় রানা। বন্ধুর এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার মা প্রতিবন্ধি পারুলকে এ খবরটা দিলে পারুল তার ছোট মেয়ে ঋৃতু মনিকে কোলে নিয়ে রানাকে উদ্ধারের চেষ্টা করলে ঘনাস্থলেই তারাও মারা যান। স্থানীয়দের খবরে কালীগঞ্জ থানা পুলিশ তাদের তিন জনের মৃতদেহ উদ্ধার করেন। তবে অবৈধ্য বিদ্যুত সংযোগ নেয়া বাবলু মিয়াকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেফতারেও চেষ্টা করছে পুলিশ।

জুলাই ০১, ২০১৬
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’

13 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৪ জুলাই) রাত ১০টা ৫৫মিনিটে প্রচারিত হবে ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে”। খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয়শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।

জুলাই ১৩, ২০১৬
২০ বছরে এটিএন বাংলা - image

২০ বছরে এটিএন বাংলা

14 জুলাই 2016, বিকাল 6:00

১৫ জুলাই’ ২০১৬ পথচলার ১৯ বছর পূর্ণ করে ২০ বছরে পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লে¬াগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই বাংলাদেশী চ্যানেলটির মাধ্যমে। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে। ১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। ১৬ আগষ্ট ২০০১ বাংলা সংবাদ, ২০০২ সালের ১ অক্টোবর ইংরেজী সংবাদ এবং ২০০৩ প্রচার শুরু হয় প্রতি ঘন্টার সংবাদ। নিরপেক্ষ সংবাদ প্রচার করে এটিএন বাংলা হয়ে ওঠে দেশের অন্যতম সেরা সংবাদ মাধ্যম। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধূলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচার ছাড়াও সারাবছরই প্রচার করে থাকে ইসলামী অনুষ্ঠানমালা। এটিএন বাংলার দুই দশকের পথপরিক্রমায় অর্জনও কিন্তু অনেক। ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি এ্যওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এছাড়া এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক এ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার-২০১২, ইউনাইটেড নেশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ইউএনসিএ) এ্যাওয়ার্ড ২০১২ ও ২০১৩ ছাড়াও প্রায় প্রতি বছরই মীনা মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করে এটিএন বাংলা। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম পরিচালিত ‘টিভি দর্শক জরিপ-এ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য বরাবরই শীর্ষস্থানে অবস্থান করেছে চ্যানেলটি। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল অনুষ্ঠানিকতা স্থগিত করা হলেও অনুষ্ঠানমালায় কিছু বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। এ আয়োজনে থাকছে ড. মাহফুজুর রহমানের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভালোবাসার গান, প্রামাণ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’, আমরা করবো জয় এর বিশেষ পর্ব এবং ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’।

জুলাই ১৪, ২০১৬
এটিএন বাংলায় আজ দেখবেন ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’ - image

এটিএন বাংলায় আজ দেখবেন ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’

16 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৭ জুলাই) রাত ৮ টায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি। এরপর থেকে শুরু হয় মিথ্যা বলার খেলা। সেই সাথে যোগ হয় কম লেখাপড়া জানা আর একজন মেয়ে সাবাবা। যার কাজ হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ৫০ ডলার ধার নেওয়া। এ ধারাবাহিকতায় এক সময় এরা সবাই একসাথে মিলিত হয়। আর বের হয়ে আসে ভিন্ন একটি গল্প। যার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না।

জুলাই ১৬, ২০১৬
আজ শেষ হচ্ছে ১২ পর্বের ঈদের ধারাবাহিক - image

আজ শেষ হচ্ছে ১২ পর্বের ঈদের ধারাবাহিক

17 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৮ জুলাই) রাত ৮ টায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’ এর শেষ পর্ব। নাটকটি এবারের ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে প্রচার শুরু হয় যা আজ শেষ হচ্ছে। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি। এরপর থেকে শুরু হয় মিথ্যা বলার খেলা। সেই সাথে যোগ হয় কম লেখাপড়া জানা আর একজন মেয়ে সাবাবা। যার কাজ হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে ৫০ ডলার ধার নেওয়া। এ ধারাবাহিকতায় এক সময় এরা সবাই একসাথে মিলিত হয়। আর বের হয়ে আসে ভিন্ন একটি গল্প। যার জন্য কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না।

জুলাই ১৭, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo