logo
youtube logotwitter logofacebook logo

চালু

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
একটি  সামান্য  আইসিটি বিষয়ক সফলতার গল্পঃ - image

একটি সামান্য আইসিটি বিষয়ক সফলতার গল্পঃ

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

একটা সময় ছিল আমি একদমেই কপি-পেস্ট করতে পারতাম না । কম্পিঊটার কি তাও জানতাম না । প্রবল আকর্ষণ ছিল কম্পিউটা্রের প্রতি । তাই মাধ্যমিকে ৪র্থ বিষয় নিলাম কম্পিঊটার, দুঃখের বিষয় স্কুলে যে কম্পিউটার ছিল তা অকেজো হয়েছিল। কম্পিঊটার শেখাতো দুরের কথা ,কম্পিঊটার ছুইতেউ পারলাম না। বড় আসফোস রয়ে গেল। ক্লাস সেভেনে এ থাকা অবস্থায় বড় ভাই মোবাইল কিনে আনায় ইন্টারনেটের উপর বেশ নেশা হল।তখন ফেইসবুক ছিল না।এলাকায় বাবার টেলিকম দোকানে বসতাম । সেক্ষেত্রে মেগাবাইট কেনা তেমন ব্যাপার ছিল না যাইহোক, উচ্চ-মাধ্যমিক শেষ করে ঢাকায়, প্রাইভেট-ইউনির্ভাসিটিতে কম্পিঊটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হলাম । একটু একটু কম্পিউটার জানি । ২০০৯ সালে জিয়া বন্ধুর বড় ভাই আলীমুল রাজী,উনি একটা সফটওয়ার কোম্পানির প্রজেক্ট ডিরেক্ট্রর ছিলেন । বাংলাদেশে একটা জবসাইট খুলব তাই ওনার কাছে গেলাম । ওনি জবসাইট খুলে দিল,সেটা জুমলায় ছিল। আমি সেটা ঘাটাঘাটি করে সব কিছু শিখলাম কিন্তু কি শিখলাম , তাও জানি না । ৬ মাস পরে জানতে পারলাম আমি জুমলা শিখেছি ।আমি একা একা সবসময় ঘাটাঘাটি করতাম। জব-সাইট ভালই চলছে, যে কয়েকজন র্পাটনার ছিল ,তখন তারা এমএল (ডেসটিনির) তে কাজ করা শুরু করল। টাকার অভাবে ২ বছর পর সেটি বন্ধ হল। আমার তখনো কোন ল্যাপটপ ছিল না। ঢাকায় এসে প্রাইভেট ইউনিভাসিটিতে পড়ে, আব্বার কাছে অনেক টাকাই নিয়েছি । তাই ল্যাপটপ নিজের টাকা দিয়েই কিনব, কারন টাকা চাওয়াটা নিজের কাছে কেমন জানি লজ্জা লাগত । বন্ধুদের প্রোগাম ও ডিজাইন শেখাতে গিয়ে নিজেউ অনেক কিছু শেখেছি। কিছুদিন পরে আমার কিছু ইনকাম ও আব্বার টাকায় ল্যাপটপ কিনলাম। জুমলায় আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটের প্রজেক্ট করলাম।তখন জুমলায় এক্সর্পাট ছিলাম । শুরু করলাম ছোট একটা সোসাল সাইট এলাহান ডট কম। ৬ মাসেই ৩ লক্ষ ইউজার হল । সেই সময় একা একা এত কিছু বুজতাম না । এত ইউজার সেজন্য ডেডিকেটেট সার্ভার লাগে ।কিন্তু এত টাকা পাব কোথায়? তাই আবারও টাকার অভাবে সাইট বন্ধ। আবার কিছুদিন পরে ২০১১ সালে প্ল্যান করলাম,নিজেই হোস্টিং ব্যবসা শুরু করব। অনেকের কাছে গেলাম । বিজনেস পার্টনার বানানোর জন্য কিন্তু কেউ টাকা দিতে রাজি না। তাই ২০১২ সালে আমার ছোটবেলার দোস্ত ও আমার ১০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করলাম।তখন আমি ছোট একজন ছোট উদ্যোক্তা। এটা শুরু করে সার্ভার বিষয়ে অনেক কিছু জানলাম। ব্যবসায় ৩ মাস কোন ইনকাম করতে পেলাম না। এর পরে ব্যবসায় লাভও নেই লসও নেই । এবার অনেকেই আমার বিজনেস পার্টনার হতে চাইল। একজন কে ব্যবসায় পার্টনার না নেয়ায় আমাকে হুমকিও দিয়েছিল ।প্রথম বড় প্রজেক্টে লস করেছিলাম। মাঝখানে বাংলাদেশী আউটর্সোসিং কোম্পানিতে ৪ মাস জব করে,কোন স্যালারিই পাই নেই ,সেই দিন কান্না করতে করতে বাসায় আসি । এর পরে Symphonysoft এ ৪ মাস জব করি , কিন্তু কোম্পানির ক্রাইসিসে কয়েকজনকে বাসায় বসে আউটসোর্সিং করাতে বলে চাকুরী থেকে বাদ দিয়ে দেয়। সেই থেকে দুঃখ ও ভারাক্রান্ত মনে সিদ্ধান্ত নেই আর কোন দিন চাকুরী করব না । অনলাইন র্মাকেটিং করে এখন প্রায় ২০০ এর বেশী ক্লাইন্টস। আর ডোমেইনের ক্লাইন্ট ৫০০ এর বেশী। অনেক ছাত্র ও কিছু নন-প্রফিট কোম্পানিকেউ ফ্রীতে হোস্টিং দিয়েছি ।ভালভাবেই প্রতিষ্ঠা করলাম Hostcoding Corporation . প্রজেক্টের কাজ করে অনেক টাকাই পেতাম । ২০১২ সাল থেকেই দেশ-বিদেশে একের পর এক প্রজেক্ট করেই চলছি,আর পিছনে ফিরে তাকাতে হয় নি । আমার অনেক ছাত্র রয়েছে তারা এখন আমার চেয়েও অনেক বেশী ইনকাম করে । যদি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং না পড়ে অন্য বিষয়ে পড়তাম তাহলে এখনো আমি বেকার থাকতাম। এখনো চাকুরীর পিছনে ধর্না দিতে হত। আমার জবের জন্য চিন্তা করা লাগে না । প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির সময় অনেকেই নিষেধ করেছিল । কিন্তু আমি কারও কথা না শুনে ভাইদের কথায় ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম।আসলে ইউনিভার্সিটি কোন বিষয় না, কয়েকটা কোম্পানিতে চাকুরী করেছিলাম,সেখানে দক্ষতাই প্রধান বিষয় ছিল। আমি নিজে নিজেই গুগুলের কাছে সার্চ করেই ওয়েব ডিজাইন ও ডেভেলমেন্ট শেখেছি । এখন আমি একটি অস্ট্রেলিয়ান কোম্পানিতে কান্ট্রি-ম্যানেজার হিসাবে কর্মরত আছি , শ্রীঘই বড় পরিসরে গুছিয়ে নামব এবং আমার ছোট আইটি প্রতিষ্ঠান Hostcoding Corporation এরও কাজ করছি। ভার্চুয়াল শিক্ষা প্রদানের জন্য অনলাইনে বিনা-মূল্যে বিভিন্ন শিক্ষা দেয়ার জন্য এলানটিচ ডটকম চালু করি । গ্রামের মানুষ দেশে বসে বিদেশের ইনকামের(আউটসোর্সিংয়ের) কথা বললে হাসে ।কিন্তু বাংলাদেশে এখন আইসিটি বিষয়ে অনেক বেশী উন্নয়ন ও প্রোগাম করছে।আসলে আমাদের সময়ে গ্রামে এত কিছু উন্নয়ন থাকলে এখন আরো উপরে থাকতে পারতাম । এখন আমি আইসিটি , মিডিয়া ও টূরিজম নিয়ে কাজ করছি। আমি একজন উদেক্তা হিসাবে অনেক ভালই আছি। উদ্যোক্তা হতে হলে আপানাকে অবশ্যই রিক্স নিয়ে কাজ করতে হবে। সময় পরিবর্তনের সাথে সাথেই প্রোগ্রাম,সফটওয়ারের ভার্সন পরিবর্তন হয় । সে সাথে নিজেকেউ আপগ্রেড করতে হয়। আগে যারা শিখেছে ,তাদেরকেঊ নতুন করে নতুন নতুন সর্বশেষ বিষয়ে শিখতে হয় ।

ডিসেম্বর ১৩, ২০১৫
ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু - image

ফিলিপাইনে আবারও মৃত্যুদণ্ডের বিধান চালু

15 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ফিলিপাইনে আবারো মৃত্যুদণ্ডের বিধান চালু করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বিবিসি জানিয়েছে, তিনি এ বিষয়ে কংগ্রেসে প্রস্তাব তুলবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেবেন বলেও জানিয়েছেন দুতের্তে। তবে নব নির্বাচিত প্রেসিডেন্ট কীভাবে এসব প্রস্তাব অনুমোদন করাবেন তা এখনো স্পষ্ট নয়। কেননা প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। কংগ্রেসে নতুন করে মৃত্যুদণ্ডের ওপর আনীত প্রস্তাব পাস করাতে হলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন লাগবে। কঠোর হাতে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন রদ্রিগো দুতের্তে। আগামী মাসের ৩০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তা

মে ১৫, ২০১৬
ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত - image

ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’  আরও ঘনীভূত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়েরর কারণ উপকূলীয় এলাকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। নিম্নচাপটি মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এর ফলে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর নদী বন্দর গুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মংলা প্রতিনিধি জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর কারনে মংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘাটে থাকতে বলেছে।  এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকুলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । এদিকে বন্দর কর্তপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে । তাছাড়া বন্দরের পশুর চ্যানেল ও হাড়বাড়িয়া অবস্থানরত জাহাজের পন্য বোঝাই খালাস কাজ বন্ধ রাখা হয়েছে । কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূযোর্গপরবর্তী উদ্দারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দূযোর্গ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত - image

ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর, কক্সবাজরে ৬ নম্বর, এবং খুলনা ও মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সকালে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বিকেলে তার বাড়ানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। রোয়ানুর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেকে বৃষ্টি হচ্ছে। তবে উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকায় বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা রয়েছে। আর থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে, মংলা প্রতিনিধি জানিয়েছেন ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । মংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূর্যোগ পরবর্তী উদ্ধারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত - image

বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত

27 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হলেও, ২, ৩ ও ৪ তারিখ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু থাকবে।  এই দিনগুলোতে দেশের সব বাণিজ্যিক এলাকা এবং বড় বিপণী বিতানের কাছের ব্যাংক-শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে। আর, ঈদের ছুটিতে বিকল্প ব্যবস্থায় প্রয়োজনীয় মুদ্রা সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। এবছর ১ থেকে ৯ তারিখ পর্যন্ত ঈদের ছুটি। মাঝখানের কর্মদিবসটি সরকারের নির্বাহী আদেশে বাতিল হলে ছুটি দীর্ঘ হয়।  এই সময়ে অফিস ও ব্যাংক ছুটিতে থাকলেও, চলবে ব্যবসা বাণিজ্য। রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় সরগরম থাকবে ঈদবাজার। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। কাওরান বাজারসহ অধিকাংশ  বাজারে চলবে ভোজ্য পণ্য পরিবহণ। তাই ছুটির সময়ে টাকার লেনদেন ও সংরক্ষণ নিয়ে শঙ্কায় পড়েছিলেন ব্যবসায়ীরা। সেই শঙ্কা কাটাতে ২, ৩ ও ৪ তারিখ  বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা আশ্বস্থ করেছেন সংশ্লিষ্টদের। বলছেন, মূল ব্যাংকিং এর বাইরে বিকল্প চ্যানেলগুলো আরও জোরদার করা হবে। ছুটিতে পর্যাপ্ত টাকার ব্যবস্থা থাকবে এটিএম বুথেও ।

জুন ২৭, ২০১৬
আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। - image

আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়। তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে।

অক্টোবর ০৩, ২০২০
ফ্লাইট ওঠানামা শুরু সিলেটের বিমানবন্দরে - image

ফ্লাইট ওঠানামা শুরু সিলেটের বিমানবন্দরে

22 জুন 2022, বিকাল 6:00

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আবার চালু হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন পর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়েছ। আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি জানান, আজ থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই। বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা যাওয়া করেছে। এরআগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে। তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।

জুন ২২, ২০২২
স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নযাত্রা, খুলল দক্ষিণের দুয়ার - image

স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নযাত্রা, খুলল দক্ষিণের দুয়ার

24 জুন 2022, বিকাল 6:00

দেশের বৃহত্তম যোগাযোগ অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হলো স্বপ্নের সেতুর স্বপ্নযাত্রা, খুলল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে যোগাযোগের দুয়ার। আজ শনিবার বেলা ১২টায় প্রমত্তা পদ্মার বুকে বাঙালির গর্ব ও অহঙ্কারের প্রতীক, বহু কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সেতুর উদ্বোধন করতে সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারে করে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান। সেখানে বেলা পৌনে ১১টায় সুধী সমাবেশে বক্তব্য দেন। ভাষণের পর তিনি সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকেটের উন্মোচন করেন। পরে সেতুর উদ্বোধন চত্বরের দিকে যাত্রা করেন। এ সময় টোলপ্লাজায় তিনি তার গাড়ির টোল পরিশোধ করেন। পরে সেতুর উদ্বোধন মঞ্চে পৌঁছে দেশ ও জাতির জন্য দোয়া করেন। দোয়া শেষে সেতুর উদ্বোধন ফলক উন্মোচন করেন। এর মাধ্যমে খুলে গেল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন্ত দুয়ার। ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে আসেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। আরও আসেন পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগে বাধ্য হওয়া সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও মোশাররফ হোসেন ভূঁইঞা। উদ্বোধনের পর শেখ হাসিনা সমবেত নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান দেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। সমাবেশস্থলে আসা নেতাকর্মীরা এ সময় সমস্বরে সেই স্লোগানে কণ্ঠ মেলান। এরপর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে ফলক মঞ্চে ছবি তুলেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে রওনা হন। পথিমধ্যে তার গাড়িবহর থেমে যায় সেতু। তখন বিমান বাহিনীর একটি চৌকস দল আকাশে বর্ণিল মহড়া করে। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে সেই মহড়া উপভোগ করেন। এরপর প্রধানমন্ত্রী মাদারীপুরের কাঠালবাড়ি মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। প্রমত্তা পদ্মার বুকে পদ্মা সেতু বাঙালির অহঙ্কার, গর্ব ও সক্ষমতা- মর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে আসেন। তার সঙ্গে মঞ্চে আসীন হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও আসীন হন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোটি কোটি দেশবাসীর সঙ্গে আমিও আজ আনন্দিত, গর্বিত এবং উদ্বেলিত। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে। ‘এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহঙ্কার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা, আর মর্যাদার প্রতীক। এ সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ। সাবাস বাংলাদেশ, আমরা মাথা নোয়াবো না। আমরা মাথা নোয়াইনি।’ –যোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রের ফলে আমাদের সেতু নির্মাণ খানিকটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা হতোদ্দম হইনি। শেষ পর্যন্ত অন্ধকার ভেদ করে আমরা আলোর মুখ দেখেছি। পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল, নীল, সবুজ, সোনালি আলোর ঝলকানি। ৪১টি স্প্যান যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, বাঙালিকে কেউ 'দাবায়ে রাখতে পারবে না, পারেনি। আমরা বিজয়ী হয়েছি।’ পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে আসায় গোটা জাতিকে যে অপমান করা হয়েছিল; নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মার বুকে সেই সেতু নির্মাণ করে অপমানের প্রতিশোধ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজনে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ‘আজকে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েনি। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে আমরা প্রমাণ করেছি, 'আমরাও পারি।' পদ্মা সেতু তাই আত্মমর্যাদা ও বাঙালির সক্ষমতা প্রমাণের সেতু শুধু নয়, পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও। বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা।’ শেখ হাসিনা বলেন, ‘আজ আমি শুধু প্রার্থনা করব, ষড়যন্ত্রকারীদের যেন শুভবুদ্ধির উদয় হয়। সাধারণ জনগণের ভাগ্য নিয়ে যেন তারা আর কোনোদিন ছিনিমিনি না খেলতে পারে।’ শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে নিজের আক্ষেপের কথা বলেন। তিনি বলেন, এই সেতু নির্মাণের পরিকল্পনা পর্যায়ে চক্রান্তকারীদের মিথ্যা ষড়যন্ত্রের কারণে তার ছোট বোন শেখ রেহানা, তার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল, তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ কয়েকজন সহকর্মী চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন। শেখ হাসিনা তাদের প্রতি সহমর্মিতা জানান। পদ্মা সেতু জিডিপি প্রবৃদ্ধিতে ১.২ বা ১.৩% হারে অবদান রাখবে: প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে ১ দশমিক দুই-তিন শতাংশ হারে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ সেতু জিডিপি প্রবৃদ্ধিতে ১ দশমিক দুই-তিন শতাংশ হারে অবদান রাখবে এবং প্রতি বছর দশমিক আট-চার শতাংশ হারে দারিদ্র্য নিরসন হবে।’ শনিবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বহুমুখী এই সেতুর উপরের ডেক দিয়ে যানবাহন এবং নিচের ডেক দিয়ে চলাচল করবে ট্রেন। সেতু চালু হওয়ার পর সড়ক ও রেলপথে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে এ অঞ্চলের মানুষের একদিকে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে, অন্যদিকে অর্থনীতি হবে বেগবান। তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং জীবনযাত্রার মানোন্নয়ন হবে।

জুন ২৪, ২০২২
বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন - image

বিশ্ব গণমাধ্যমে স্থান পেল পদ্মা সেতুর উদ্বোধন

25 জুন 2022, বিকাল 6:00

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। আজ রোববার সকাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হয়েছে সাধারণ যান চলাচল। পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বসহকারে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, 'দেশের সবচেয়ে বড় সেতু চালু হলো বাংলাদেশে'। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এ সেতুটি নির্মাণ করেছে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে বলেছেন, সেতুটি চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের সরাসরি অংশ না হলেও এটি বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জন্য একটি মাইলফলক। মার্কিন আরেক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ সেতুকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের মুকুটে একটি রত্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ, দেশের অভ্যন্তরে নানা শক্তির চাপ, দুর্নীতির অভিযোগ ইত্যাদি সমালোচনা মোকাবিলা করে এ সেতুর সফল উদ্বোধন বাংলাদেশ সরকারের দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরারও পদ্মা সেতুর উদ্বোধনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। গণমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের ‘গর্বের প্রতীক' পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। সেতুটি জাতীয় গৌরবের প্রতীক এবং এর উদ্বোধন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। ‘দেশের সর্ববৃহৎ সেতু উদ্বোধন করেছে বাংলাদেশ, শিরোনামে খবর প্রকাশ করেছ বার্তা সংস্থা এপি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালে পদ্মা সেতুর প্রকল্প থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়ন তুলে নিয়েছিল বিশ্বব্যাংক। পরে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করে। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজও ‘বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন, শিরোনামে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ঢাকা থেকে প্রায় ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাওয়ায় এ সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, সাহস, ধৈর্য জড়িত। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজ লিখেছে, বাংলাদেশে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালু হয়েছে। সেতুটি রাজধানীর সঙ্গে দক্ষিণের জেলাগুলোকে সংযুক্ত করবে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবিলা করে অবশেষে পদ্মা সেতুর উদ্বোধন করল বাংলাদেশ। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলসহ ভারতের কলকাতা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সহজ হবে। এ ছাড়াও ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি গুরুত্ব দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের খবর প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল, চীনের সংবাদ সংস্থা সিনহুয়া, পাকিস্তানের ডেইলি টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে পদ্মা সেতুর খবর।

জুন ২৫, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo