logo
youtube logotwitter logofacebook logo

কুয়েতে

তিনি দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী - image

তিনি দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী

02 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল সাবাহ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কুয়েতি প্রধানমন্ত্রীর এই সফরে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি সহযোগিতা সম্প্রসারণসহ কয়েকটি বিষয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফরের সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ জাবের আল-মুবারক। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। কুয়েতি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী, অর্থ ও তেলমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

মে ০২, ২০১৬
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। - image

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং কূটনৈতিক মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত না হয়েছে। বিশেষ দোয়া হবে সব মসজিদে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। ৯১ বছর বয়সে মঙ্গলবার মারা যান কুয়েতের আমির। এরই মধ্যে নতুন আমির হয়েছেন তাঁর সৎভাই ৮৩ বছর বয়সী শেখ নওয়াফ আল আহমেদ।

সেপ্টেম্বর ৩০, ২০২০
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার : রাষ্ট্রপতি - image

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার : রাষ্ট্রপতি

20 মে 2023, বিকাল 6:00

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রবিবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, সাক্ষাৎকালে সাহাবুদ্দিন বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।’ বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ই-ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সেখানে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ক্রমান্বয়ে বাড়ছে। তিনি বলেন, ‘কুয়েতের পরে বাংলাদেশ দ্বিতীয় দেশ যেখানে মোবাইল ওমরাহ ভিসা কার্যকর করা হয়েছে। সৌদি আরবের বড় বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

মে ২০, ২০২৩
সাফের সেরা গোলরক্ষকের মুকুট পেলেন জিকো - image

সাফের সেরা গোলরক্ষকের মুকুট পেলেন জিকো

04 জুলাই 2023, বিকাল 6:00

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে ফাইনালের মঞ্চে উঠতে না পারলেও বাংলাদেশের জন্য এসেছে একটা প্রাপ্তি। দক্ষিণ এশিয়ার শীর্ষ ফুটবল মঞ্চে গোলরক্ষক হিসেবে সেরার মুকুটটি পেলেন আনিসুর রহমান জিকো। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে পাঁচটি গোল হজম করেছে। জিকো পাঁচ গোল হজম করলেও ভালো কিপিং করেছেন। সাফের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১১৩ মিনিটে নেয়ার পেছনে জিকোর অসাধারণ দৃঢ়তা ছিল। গোলবারে দাঁড়িয়ে কুয়েতের মুহুমুহু আক্রমণ ঠেকিয়েছেন। তবে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার (৪ জুলাই) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয় কুয়েত। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসল ভারত। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে চ্যাম্পিয়ন ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণীর সময় ঘোষণা করা হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের তালিকা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের সুনীল ছেত্রী। সেরা গোলরক্ষক বাংলাদেশি আনিসুর রহমান জিকো। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে। বুধবার বিষয়টি নিজের ফেসবুকে শেয়ার করেছেন জিকো। ছোট্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দ্য বেস্ট গোলকিপার অব সাফ টুর্নামেন্ট বিডি’। সঙ্গে মাসল ও ভালোবাসার ইমোজি। লেখার সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তোলা ছবি। পাশে ক্যাপ্টেন জামাল ভূঁইয়াও। শনিবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে কুয়েতের সঙ্গে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। সোমবারই দেশে ফিরে আসেন ফুটবলাররা। ফলে পুরস্কারটি সরাসরি হাতে নিতে পারেননি জিকো। তার পক্ষে টুর্নামেন্টের পরিচালক সৈয়দ আসিফ হোসাইন ট্রফি সংগ্রহ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তীতে সেটি তার কাছে পৌঁছে দেয়া হবে।

জুলাই ০৪, ২০২৩
শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন - image

শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন

05 জুলাই 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ। ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে নানা বিষয়ে আলোচনা করেন এ দুই নেতা। প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে উভয় নেতা এ অভিমত ব্যক্ত করেন।কুয়েতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার মাধ্যমে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা জানান। টেলিফোনে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং সন্তোষ প্রকাশ করেন যে, দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে গভীরতা ও মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনা টেলিফোন করার জন্য প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে ধন্যবাদ জানান এবং তাকে ও কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেছেন যে কুয়েতে কর্মরত বাংলাদেশিরা এবং কুয়েত সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘদিনের অংশীদারিত্বের উত্তরাধিকার ও শক্তিমত্তারই স্বীকৃতি। প্রধানমন্ত্রী আল-সাবাহ আনন্দের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিষ্ঠা ও পরিশ্রমী ভূমিকার উল্লেখ করেন। দুই দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। উভয় নেতা ব্যাংককে ২০২৩ সালের জুলাইয়ের প্রথম দিকে পরবর্তী সাধারণ পরিষদের বৈঠকে পারস্পরিক প্রত্যাশা নিয়ে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) তে একসঙ্গে কাজ করতে সম্মত হন। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ বা উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। দুই নেতার শুভেচ্ছা বিনিময়, পরস্পরের সুস্থ জীবন ও দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে টেলিফোন আলাপ শেষ হয়।

জুলাই ০৫, ২০২৩
ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের - image

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

19 জুলাই 2023, বিকাল 6:00

সদ্যই ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন অতিথি দল কুয়েতের কাছে ১-০ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ারা। ফলে ২০০৯ সালের মতো শিরোপার রেস থেকে বিদায় নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে দীর্ঘ ১৪ বছর পর নকআউট পর্বে ওঠায় প্রশংসায় ভাসেন এদেশের ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার 'বিশ্বকাপ'খ্যাত এই টুর্নামেন্টে ভালো করায় এবার ফিফা থেকেও সুখবর পেয়েছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন আনিসুর জিকো, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষরা। আগে ফিফা র‍্যাংকিংয়ে ৮৮৯.৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম স্থানে। তবে সাফের আসরে দলগত অর্জনে তিনধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। এখন বাংলাদেশের দল অবস্থান করছেন ১৮৯তম স্থানে, বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২.৪। সাম্প্রতিক সময়ে নানান কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় গিয়ে ঠেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে তেমন কোনো আশা-আকাঙ্কা ছিল না কারো। আবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হার সমর্থকদের বিষিয়ে দিয়েছিল। তবে পরের দুই ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলার দামাল ছেলেরা। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে পরের দুই ম্যাচেই ৩-১ গোলে জিতে নাম লেখায় সেমিফাইনালে। বাংলাদেশ দল শিরোপা জিততে না পারলেও, রাকিব-মোরসালিনদের খেলায় মুগ্ধ এদেশের মানুষ আপামত ফুটবলপ্রেমীরা। তাই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও প্রশংসা পাওয়ার দাবিদার।

জুলাই ১৯, ২০২৩
ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন পদ্মা সেতুতে - image

ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন পদ্মা সেতুতে

31 জুলাই 2023, বিকাল 6:00

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এ জন্য গত ১৪ জুলাই থেকেই বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। এরই অংশ হিসেবে তিন দিনের সফরে আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। ট্রফিটি দেশে এসে প্রথম দিন ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন আছে পাকিস্তানে। সেখান থেকে নেওয়া হবে শ্রীলঙ্কায়। তারপর ৭ আগস্ট বাংলাদেশে আসবে সোনালি রঙের এই ট্রফিটি। এখানে আগামী ৯ আগস্ট পর্যন্ত ট্রফিটি কবে। এরপর এই ট্রফি ভ্রমণে যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। সবশেষ তার গন্তব্য ভারতে। বাংলাদেশে এসে বিশ্বকাপ ট্রফির প্রথম দিন পদ্মা সেতুতে ফটোসেশন হলেও সেখানে তা সমর্থকদের জন্য উন্মুক্ত থাকবে না। টাইগার ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সাধারণ দর্শকদের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে। আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। গতবার ২০১৯ বিশ্বকাপের আগে সংসদ ভবনে হয়েছিল এই ফটোসেশন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকনিক লোকেশনকে প্রাধান্য দিয়ে ট্রফি নিয়ে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’ আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শুরুটা হবে ৭ অক্টোবর। বরফেঘেরা শহর ধর্মশালায় প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।

জুলাই ৩১, ২০২৩
রাষ্ট্রীয় শোক থাকায় হরতাল পেছালো বিএনপি - image

রাষ্ট্রীয় শোক থাকায় হরতাল পেছালো বিএনপি

16 ডিসেম্বর 2023, বিকাল 6:00

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় হরতাল কর্মসূচি একদিন পিছিয়েছে বিএনপি। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, কুয়েতের আমিরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপির সোমবার (১৮ ডিসেম্বর) এর ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করছি। এর পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এর আগে, শনিবার সন্ধ্যায় ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে আসছে দলটি। একই সঙ্গে সমমনা দলগুলোও কর্মসূচি দিয়ে যাচ্ছে।

ডিসেম্বর ১৬, ২০২৩
কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ - image

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

17 ডিসেম্বর 2023, বিকাল 6:00

লাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে শোক পালনের এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃতিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।’ প্রজ্ঞাপনে বলা হয়, ‘কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তাঁর সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

ডিসেম্বর ১৭, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo