logo
youtube logotwitter logofacebook logo

কানাডা

ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’

27 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর এর অনুষ্ঠানমালায় চাঁদ রাত ১০.৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে” । খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ অনুষ্ঠান । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয় শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে । এসব স্কীড এ অভিনয় করেণ : আশরাফ কবির , লিটন , উত্তম , সহ আরও অনেকেই ।

জুন ২৭, ২০১৬
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’

13 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৪ জুলাই) রাত ১০টা ৫৫মিনিটে প্রচারিত হবে ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে”। খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয়শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।

জুলাই ১৩, ২০১৬
প্রতীক্ষার অবসান, পদ্মা সেতুর উদ্বোধনে খুশি কলকাতা, দেড়শো কিলোমিটার কমছে ঢাকার দূরত্ব - image

প্রতীক্ষার অবসান, পদ্মা সেতুর উদ্বোধনে খুশি কলকাতা, দেড়শো কিলোমিটার কমছে ঢাকার দূরত্ব

24 জুন 2022, বিকাল 6:00

বহু প্রতীক্ষার অবসান। বাংলাদেশের ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনে খুশি কলকাতা। সড়কপথে প্রায় দেড়শো কিলোমিটার দূরত্ব কমছে ঢাকার সঙ্গে কলকাতার।  যাত্রাপথ অনেক কমে যাওয়ায় পর্যটন এবং বাণিজ্য দুটি ক্ষেত্রেই সুবিধা হবে বলে মনে করছেন ভারত - বাংলাদেশ মৈত্রী সংঘের কর্তারা। বিশেষ করে বিদেশি সাহায্য ছাড়াই বাংলাদেশের শেখ হাসিনা সরকার, শ্রমিক কর্মীদের দানে যেভাবে ৩০ হাজার কোটি টাকায় প্রায় সাড়ে ছ কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন এই সেতুটি  নির্মাণ করেছে তা প্রশংসার দাবি রাখে। দুহাজার সাত-আট  সালে এই সেতু নির্মাণের প্রকল্প নেয়া হয়।  কিন্তু, নির্মাণে প্রচুর অর্থ নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। কানাডা ফেডারেল কোর্টে একটি মামলাও হয়।  সেই মামলায় সম্প্রতি রায় দেয়া হয়েছে যে,  বাংলাদেশ কোনও টাকা নষ্ট করেনি।  ততদিনে ২০১৫ সালে হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, তারা বিদেশি সাহায্য ব্যতিরেকে এই সেতু নির্মাণ করবে। সাত বছরে স্বপ্ন সাকার হলো।

জুন ২৪, ২০২২
পুতিনের এই ছবি নিয়ে হাসি-ঠাট্টা করলেন জি-৭ নেতারা - image

পুতিনের এই ছবি নিয়ে হাসি-ঠাট্টা করলেন জি-৭ নেতারা

26 জুন 2022, বিকাল 6:00

এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি নিয়ে হাসি তামাশা করলেন পশ্চিমা নেতারা। পুতিনের বেশ কিছু ছবি আছে যেখানে তাকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে দেখা যায়। সেই ছবিকেই ঠাট্টার জন্য বেছে নেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর সেই ঠাট্টায় যোগ দেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, সবার আগে পুতিনকে টার্গেট করে ঠাট্টা শুরু করেন জনসন। তিনি জার্মানির বাভারিয়ার অ্যালমাউ ক্যাসেলে বসে পুতিনকে কৌতুক করে বলেন, তিনি যেভাবে খালি গায়ে ছবি তুলেছেন এখন আমরাও কি জ্যাকেট খুলে ফেলবো? নাকি গায়ে যা আছে তার সবই খুলে ফেলবো! এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, পোশাক পরিবর্তনের আগে তাদের অফিশিয়াল ছবি তোলার জন্য অপেক্ষা করতে হবে। এ সময় বরিস জনসন কৌতুক করে বলেন, আমাদের দেখাতে হবে যে আমরা পুতিনের চেয়ে বেশি শক্তিশালী। এরপরেও পুতিনকে নিয়ে এই কৌতুক চলতে থাকে। জাস্টিন ট্রুডো বলেন, আমরা খালি গায়ে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি। এ সময় পোশাকের বিষয়টি পাশ কাটিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ঘোড়ায় চড়াই সবচেয়ে ভালো। বরিস জনসন হস্তক্ষেপ করেন, তাদের আমাদের পেশী দেখাতে হবে।

জুন ২৬, ২০২২
মরুর বুকে আজ ফুটবে ফুটবলের ফুল - image

মরুর বুকে আজ ফুটবে ফুটবলের ফুল

19 নভেম্বর 2022, বিকাল 6:00

চার বছরের প্রতীক্ষা, এক আসর শেষ হলেই পরের আসর কবে আসবে সেই অপেক্ষার শুরু। অবশেষে শেষ হচ্ছে সেই অপেক্ষার। আর মাত্র কয়েক মুহুর্ত পরেই কাতারের মাটিতে বসতে চলছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ, মরুর বুকে বল পায়ে ফুটবলের ফুল ফোটাবে ৩২টি দল। বছর, মাস, দিনের হিসেব শেষ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'র পর্দা উঠতে আর বাকি কয়েক ঘণ্টা। ৩২ টি দল লড়াইয়ে নামবে আরাধ্য এক সোনালি ট্রফির জন্য। ক্ষণগণনার পালা শেষ হওয়ার পরই মরুর বুকে বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি। বিশ্বকাপের মহারণে মাঠে  ঝাপিয়ে পড়বে মেসি, রোনালদো, নেইমাররা। তারকাদের মাঠের খেলার সঙ্গে ফুটবলের উন্মাদনায় মেতে উঠবে সমগ্র বিশ্ব। বিশ্বযজ্ঞের বাঁশি বাজার আগে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কাতার আর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে আয়োজনটাও করা হচ্ছে সেভাবে চিরস্মরণীয় করে রাখার জন্যই। ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে । প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। এরপর থেকে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এ বিশ্বযুদ্ধ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ শিরোপা জয় করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। পাঁচবার বিশ্বসেরার ট্রফি নিজেদের ঘরে তুলেছে সেলেসাওরা। এছাড়া চারবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এবং ইতালি। আজ থেকে এক যুগ আগে ২০১০ সালে ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম ঘোষনা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার কাতারের নাম ঘোষনা করতে গিয়ে বেশ গর্ববোধ করেই বলেছিলেন প্রথম কোন আরব দেশ হিসেবে কাতারের বিশ্বকাপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুর্নীতির দায়ে শেষ পর্যন্ত ফিফার সভাপতি পদে সবচেয়ে লম্বা সময় ধরে ক্ষমতা আকড়ে ধরে থাকা ব্ল্যাটার তার পদ হারানোর পাশাপাশি ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হয়েছেন। কিন্তু সেই দুর্নীতিগ্রস্থ ব্ল্যাটারই সুর বদলে কাতার বিশ্বকাপের প্রাক্কালে বলেছেন ঐ সময় আয়োজক হিসেবে কাতারকে বেছে নেওয়া সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। বিশ্বকাপ ফুটবল শুধু নয়, বিশ্বের যেকোন বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন করতে গেলে বিতর্ক থাকবেই। কাতারও তার উর্ধ্বে নয়। কিন্তু বল মাঠে গড়ানোর আগেই কাতারকে ঘিরে মাঠের বাইরের কিছু  বিষয় নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে তাতে জল কম ঘোলা হয়নি। বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুগুলোর অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় আয়োজকদের প্রায় পুরোটাই অভিবাসী শ্রমিদের উপর নির্ভর করতে হয়েছিল। এই অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে দাবী করে পশ্চিমা দেশগুলো বলেছে তাদেরকে নায্য পাওনা দেওয়া হয়নি। পরবর্তীতে অংশগ্রহণকারী ইউরোপীয়ান দেশগুলোও এর সাথে সুর মিলিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু সব সমালোচনার জবাব হয়তো কখনো কখনো  প্রমাণ করা যায়, কিছু আবার যায়না। কাতারের মতো তেল সমৃদ্ধ একটি ধনী দেশের জন্য বিশ্বকাপ আয়োজনে অর্থের কোন অভাব হয়নি। বিশ্বকাপের স্বত্ব পাবার পর থেকেই পুরো কাতার জুড়ে আটটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। নির্মাণকৃত স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে বড় লুসাইল আইকনিক স্টেডিয়াম। দোহার ১৫ কিলোমিটার উত্তরে দুই লাখ জনসংখ্যার পরিকল্পিত একটি শহর লুসাইল। সেখানেই গড়ে তোলা হয়েছে ৮০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে। এছাড়া অন্যান্য ভেন্যুগুলো হলো- এডুকেশন সিটি স্টেডিয়াম, আহমাদ বিন আলি স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, স্টেডিয়াম ৯৭৪ এবং আল-জানুব স্টেডিয়াম। কাতারের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে প্রথমবারের মত জুন-জুলাই থেকে সরিয়ে টুর্নামেন্ট নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে টুর্নামেন্টে পরিধি কমিয়ে এনে ২৯ দিনে শেষ করা হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের মধ্যে ২৪টি দেশই চার বছর আগে রাশিয়ায় খেলেছে। ১৯৩৪ সালে ইতালির পর আয়োজক দেশ হিসেবে একমাত্র কাতার প্রথমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। নেদারল্যান্ড, ইকুয়েডর, ঘানা ও ক্যামেরুন রাশিয়ায় খেলতে ব্যর্থ হওয়ার পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। ১৯৮৬ সালে একমাত্র বিশ্বকাপ খেলা কানাডা ৩৬ বছর পর ফিরেছে বিশ্বজয়ের ময়দানে। অন্যদিকে ইউরোপীয়ান দল হিসেবে ১৯৫৮ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ওয়েলস। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দলের মধ্যে একমাত্র বাদ পড়েছে ষষ্ঠ স্থানে থাকা ইতালি। এনিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো আজ্জুররিা। সর্বনিম্ন ৬১তম র‍্যাংক থেকে মাঠে নামবে ঘানা। এবারের বিশ্বকাপ পরিচালনার জন্য ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও এ্যাসিসটেন্ট রেফারির নাম ঘোষনা করেছে ফিফা। এই ৩৬জন রেফারির মধ্যে প্রথমবারের মত তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন বিশ্বকাপের আসরে। সব বিতর্ককে পাশ কাটিয়ে সময়মতই মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যপী ফুটবলের মহাযজ্ঞ। যেখানে পুরো বিশ্বের চোখ থাকবে তাদের প্রিয় দলের দিকে। ৩২টি দেশ আটটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে প্রথম পর্বে। আজ থেকে আগামী ২৮ দিন ফুটবল উন্মাদনায় মাতিয়ে রাখবে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। ২০ নভেম্বর-২ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ৩-৬ ডিসেম্বর পর্যন্ত শেষ ষোলো এবং ৯-১০ ডিসেম্বর পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনালের খেলা। ১৩ ও ১৪ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। ১৮ ডিসেম্বর হবে বহুল প্রতিক্ষীত ফাইনাল। সব আয়োজন সম্পন্ন করে মরুভুমির দেশ কাতার এখন সেজেছে ফুটবলের রঙে। স্টেডিয়াম পাড়া থেকে শুরু করে কাতারের বিলাসবহুল শহর বা অলিগলি, সব জায়াগতে কান পাতলেই এখন যেন শোনা যায় ফুটবলের সুর। কাতারে পৌঁছে গেছে বিশ্বকাপের মহারণে নামা ৩২ দলের সবাই। মরুর বুকে এখন ফুটবলের ফুল ফোটানোর দায়িত্বটা মাঠের সৈনিকদের।

নভেম্বর ১৯, ২০২২
জাতিসঙ্ঘ শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণে বাংলাদেশ রোল মডেল : প্রধানমন্ত্রী - image

জাতিসঙ্ঘ শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণে বাংলাদেশ রোল মডেল : প্রধানমন্ত্রী

27 নভেম্বর 2022, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, নারীরা সমাজের সবচেয়ে নাজুক অংশ এবং যেকোনো সঙ্ঘাত দুর্যোগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা। তিনি বলেন, ‘এটা প্রশ্নাতীত যে নারীরা সমাজের সবচেয়ে নাজুক অংশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তারা বিভিন্ন ধরনের সহিংসতা, অপুষ্টি, অশিক্ষা এবং অন্য মৌলিক চাহিদার শিকার। যেকোনো সঙ্ঘাত ও দুর্যোগের সময় তাদের দুর্দশা বহুগুণ বেড়ে যায়।’ সোমবার আন্তর্জাতিক নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ এ সেমিনারের আয়োজন করে। তিনি বলেন, নারীদের শান্তি ও নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এক হাজার ৩২৫ নম্বর রেজুলেশন গৃহীত হয়েছে, যা নারী শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডা প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশ রেজুলেশন প্রণয়নে অংশ নিতে পেরে গর্বিত। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় প্রণীত বাংলাদেশের সংবিধান নারীর সমঅধিকার নিশ্চিত করেছে। তিনি সংবিধানের ২৮ (১) অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, বর্ণ, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করবে না। একই অনুচ্ছেদের (২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্র ও জনজীবনের সর্বক্ষেত্রে নারীর পুরুষের সমান অধিকার থাকবে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নারী নীতি ২০১১ প্রণয়ন করেছে। নীতিমালার আওতায় নারীদের সামগ্রিক উন্নয়ন এবং মূলধারার আর্থ-সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের ক্ষমতায়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরো বলেন, রাজনীতি, প্রশাসন, শিক্ষা, ব্যবসা, খেলাধুলা, সশস্ত্র বাহিনীর মতো খাতে তাদের অংশগ্রহণ বৃদ্ধি ও অবদান বাংলাদেশের আর্থ-সামাজিক দৃশ্যপটকে বদলে দিয়েছে। তিনি উল্লেখ করেন যে আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অধিকতর অংশগ্রহণের কারণে বাংলাদেশে সকল ক্ষেত্রে লিঙ্গ সমতার উন্নতি হয়েছে। সেমিনারে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে লিঙ্গ সমতায় বাংলাদেশ শীর্ষে রয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষা, শান্তি প্রতিষ্ঠা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ একটি রোল মডেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালে তার সরকারই সশস্ত্র বাহিনীতে নারীদের নিয়োগের দ্বার খুলে দিয়েছে। তিনি বলেন, বর্তমানে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নারী শান্তিরক্ষীদের শীর্ষ অবদানকারী দেশ। এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৭০৪ জন নারী শান্তিরক্ষী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। বর্তমানে ৩৭৩ জন নারী সদস্য বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। শেখ হাসিনা বলেন, ‘অন্যদিকে, বাংলাদেশ পুলিশের মোট এক হাজার ৬২৪ জন নারী পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বর্তমানে ১৫০ জন কর্মকর্তা কাজ করছেন।’ তিনি আরো বলেন, বাংলাদেশে নারীরা এখন সরকারি সচিব, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অনেক প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা বলেন, অংশগ্রহণকারীরা রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করবেন জেনে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। আমরা তাদের দুর্দশা ও দুঃখ-দুর্দশা বুঝতে পারি। কারণ ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের একই ধরনের অভিজ্ঞতা ও ধাক্কা খেয়েছিল। আমি আশা করি, যুদ্ধ ও সংঘাতের শিকারদের বোঝার জন্য ইন্টারেক্টিভ অধিবেশনটি অংশগ্রহণকারীদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ, কানাডা ও যুক্তরাজ্য কর্তৃক চালু হওয়া প্রতিরক্ষা নেটওয়ার্কের নারী, শান্তি ও নিরাপত্তা প্রধানের বর্তমান চেয়ারম্যান হিসেবে সকলেই ডব্লিউপিএস এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ডব্লিউপিএস-এ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৯-২০২২ প্রণয়ন, আমরা এটি বাস্তবায়ন করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।’ সূত্র : ইউএনবি

নভেম্বর ২৭, ২০২২
বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - image

বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

22 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তিনি এ কেন্দ্রের উদ্বোধন করেন। বেলা ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের বিভিন্ন উদ্ভাবন ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

ফেব্রুয়ারি ২২, ২০২৩
ঢাকায় আজও গরম কমছে না, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা - image

ঢাকায় আজও গরম কমছে না, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

16 এপ্রিল 2023, বিকাল 6:00

আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ও ঢাকা বিভাগের বেশিভাগ জেলাগুলোতে তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে।মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ সকাল ৯টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীতে ছিল ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন। তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি। সর্বশেষ ১৯৬৫ সালের এপ্রিল মাসে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে ১৯৬০ সালের একই মাসে সর্বোচ্চ একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এপ্রিল ১৬, ২০২৩
আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায় - image

আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায়

17 এপ্রিল 2023, বিকাল 6:00

তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশ। একেক জায়গায় একেক দিন তাপমাত্রা রেকর্ড গড়ছে। গতকাল দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও ঢাকা তাপমাত্রা ছিল আগের মতই। আবহাওয়া অফিসের বলছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে মধ্য রাতের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। যার মধ্যে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া জেলায় ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সকল জেলা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৭, ২০২৩
কানাডায় খরচ বাড়ল ওটিটি কোম্পানিগুলোর - image

কানাডায় খরচ বাড়ল ওটিটি কোম্পানিগুলোর

28 এপ্রিল 2023, বিকাল 6:00

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্প্রচারের ক্ষেত্রে নতুন আইন পাস করেছে কানাডা। এখন থেকে নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং কোম্পানিগুলোকে কানাডিয়ান কনটেন্টের প্রচার-প্রসারের জন্য তাদের আয়ের ৩০ ভাগ খরচ করতে হবে দেশটিতে। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে এ আইন পাস হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নতুন এ আইনের ফলে ডিজিটাল মিডিয়া কোম্পানির ওপর কানাডিয়ান রেডিও-টেলিভিশন ও টেলিকমিউনিকেশন কমিশন এবং কানাডার সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থাকে ক্ষমতা অর্পণ করল। এ আইন লঙ্ঘন করলে ডিজিটাল মিডিয়া কোম্পানিকে জরিমানাও করতে পারবে তারা। যদিও আইনটি স্বাধীন কনটেন্ট নির্মাতাদের স্বাধীনতা খর্ব করে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে করা হয়নি বলছে কানাডার সরকার। প্রচলিত সম্প্রচারকারীরাও অনলাইন মাধ্যমে সম্প্রচারে গেলে এই আইন মেনে চলতে হবে। তবে এই আইনের সমালোচনা করছেন অনেকেই। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক মনে করছে, এর প্রভাব পড়তে পারে টিকটক ব্যবহারকারীদের ওপর। তবে কানাডার সরকার এর আগে বলেছে, ব্যবহারকারীদের ওপর এই আইন প্রভাব ফেলবে না।

এপ্রিল ২৮, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo