logo
youtube logotwitter logofacebook logo

এসোসিয়েশন

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত - image

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

26 মার্চ 2024, বিকাল 6:00

পবিত্র ঈদুল-ফিতর এর সরকারি ছুটি শুরু হওয়ার আগেই গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতা সহ বেতন-বোনাস পরিশোধ করা হবে। আজ বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, মালিক- শ্রমিক উভয়ের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সাথে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী আসন্ন ঈদুল- ফিতরের ছুটি দেওয়া হবে। কোন ক্রমেই ঈদের ছুটি সরকারি ছুটির কম হবে না। ঈদের আগে কোন শ্রমিক ছাঁটাই করা যাবে না। সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর সভাপতি আর্দাশির কবির, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

মার্চ ২৬, ২০২৪
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত: মাশরাফি - image

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত: মাশরাফি

20 মে 2024, বিকাল 6:00

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। পরের রাউন্ডে যেতে এই দুই দলের একটিকে হারাতেই হবে টাইগারদের। তবে দুই দলের সঙ্গেই জেতা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মতুর্জা। সোমবার (২০ মে) কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যে কোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাল্লাহ ভালো করবে।' তিনি আরও বলেন, 'ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কিনা।'

মে ২০, ২০২৪
কামরাঙ্গীরচরে বিএনপির দুই নেতার ‘ময়লা’ ছোড়াছুড়ি - image

কামরাঙ্গীরচরে বিএনপির দুই নেতার ‘ময়লা’ ছোড়াছুড়ি

30 অক্টোবর 2024, বিকাল 6:00

রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডে ময়লা সংগ্রহে নতুন করে কার্যাদেশ পেয়েছে এফটি ডেভেলপার্স নামের একটি প্রতিষ্ঠান। বাসা বা ফ্ল্যাট থেকে ১০০ টাকা ও দোকানপাট থেকে ৩০ টাকা মাসিক সেবামূল্য নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু বাসাবাড়ি ও দোকান থেকে টাকা সংগ্রহ শুরু করেছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি মো. মনির হোসেনের লোকজন। এদিকে নিজেকে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এফটি ডেভেলপার্সের লোক দাবি করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জোবায়ের আহম্মেদ পলাশ। এতে তিনি লিখেছেন, তাঁর লোকজন কাজ শুরু করতে গেলে কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি মো. মনির হোসেন এবং তাঁর ‘সন্ত্রাসী বাহিনী’ বাধা দেয়। জোবায়ের আহম্মেদের অভিযোগ, মনির হোসেন গায়ের জোরে ভুয়া রসিদের মাধ্যমে ময়লার বিল তুলছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড গঠিত পুরান ঢাকার কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ, মমিনবাগ, আহসানবাগ, জঙ্গলবাড়ী, কুমিল্লাপাড়া, রহমতবাগ, বাগচান খাঁ, মুসলিমবাগ এলাকা নিয়ে। এ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ১ লাখ ৭৫ হাজার। ময়লা সংগ্রহ বাবদ এখানে প্রতিমাসে প্রায় ২০ লাখ টাকা ওঠে। জানতে চাইলে জোবায়ের আহম্মেদ পলাশ বলেন, ‘এফটি ডেভেলপার্সের মালিক আবুল হাসনাতের সঙ্গে আমার লিখিত চুক্তি হয়েছে।...মনির জোরজবরদস্তি করে ময়লা সংগ্রহ করেন।’ অভিযোগের বিষয়ে হাজি মনির হোসেন বলেন, ‘আসলে টেন্ডারের কাজ পেয়েছে আওয়ামী লীগের এক লোক। সে জোবায়েরকে দিয়ে কাজ করাতে চায়।’ খোঁজ নিয়ে জানা গেছে, এফটি ডেভেলপার্সের মালিক আবুল হাসনাত বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, ‘ময়লা নিয়ে তাঁদের বিশৃঙ্খলার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে দুই দিন বৈঠক করেছি। আরেক দিন বসে সমাধান করে দেব।’ ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ বলেন, ‘ময়লা সংগ্রহে দ্বন্দ্বের অভিযোগ পেয়েছি। যে প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছি, তারা যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।’

অক্টোবর ৩০, ২০২৪
ইমার উপদেষ্টা পরিষদের সদস্য উত্তম কুমার শীলকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ - image

ইমার উপদেষ্টা পরিষদের সদস্য উত্তম কুমার শীলকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ

28 অক্টোবর 2025, বিকাল 5:39

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (ইমা)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার হেড অব মার্কেটিং উত্তম কুমার শীল।তার এই মনোনয়নে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইমার সভাপতি তছলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফেরদৌস নাঈম পরাগ, সহ-সভাপতি জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক এম এ মালেক ও ক্রীড়া সম্পাদক দীন ইসলাম তপু।এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার ডেপুটি হেড জনাব শফিকুল ইসলাম এবং সিনিয়র ডিজিএম শাহীন কবির টুটুল।/টিএ 

অক্টোবর ২৮, ২০২৫
বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি - image

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

21 ফেব্রুয়ারি 2026, বিকাল 1:42

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন  (বিজেএ) । শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯.৪৫ মিনিটে এ পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতারা।পুষ্পস্তবক অর্পণের পর সংগঠনের সভাপতি পার্থ শারোথি দাস এবং সাংগঠনিক সম্পাদক আল ইমরান, মোহাম্মদ শরীফ, পার্থ ঘোষ, ইসমাইল সিরাজী, রাজুসহ অন্যান্যরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও কালের কন্ঠের জয়েন্ট নিউজ এডিটর পার্থসারথি দাস বলেন, নতুন সরকার প্রতিষ্ঠার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, জনগণ গণতন্ত্র চর্চা অব্যাহত রেখে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করে।বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং এটিএন বাংলা ডিজিটাল অনলাইনের নিউজ এডিটর আল ইমরান বলেন,  ভাষা আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আমরা স্মরণ করি। তিনি আরও বলেন, সকল সরকারি কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হোক এবং সব ভাষার আগে বাংলা ভাষাকে প্রধাণ্য দেয়া হোক সেটাই আমাদের প্রত্যাশা।এদিন  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাই এক সূরে গেয়েছিলেন সেই চিরচেনা গান—“আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পরি?” এ বছর একুশে ফেব্রুয়ারির ৭৪তম বার্ষিকী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।/টিএ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo