logo
youtube logotwitter logofacebook logo

উপদেষ্টা

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
বছরের শেষ সংসদ অধিবেশন বসছে ৮ নভেম্বর - image

বছরের শেষ সংসদ অধিবেশন বসছে ৮ নভেম্বর

07 নভেম্বর 2015, বিকাল 6:00

রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। ১০ম জাতীয় সংসদের এটি হবে ৮ম এবং এ বছরের শেষ অধিবেশন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে- এ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি ঠিক করা হবে। এবারের অধিবেশন চলবে পুরো নভেম্বর মাসজুড়েই। সংসদ সচিবালয় সূত্র জানায়, আগের অধিবেশন থেকে ১৪টিসহ এবার আরও নতুন ৪টি বিল সংসদে উত্থাপিত হবে। এ ছাড়া সংসদ নিয়ে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা প্রতিবেদন নিয়েও অনির্ধারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। আগামী বছর জানুয়ারিতে বসবে সংসদের শীতকালীন অধিবেশন।

নভেম্বর ০৭, ২০১৫
‘দেশে বিনিয়োগ পরিস্থিতির অনুকূল পরিবেশ বিরাজ করছে‘ - image

‘দেশে বিনিয়োগ পরিস্থিতির অনুকূল পরিবেশ বিরাজ করছে‘

20 জানুয়ারি 2016, বিকাল 6:00

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ২০১৪-১৫ অর্থ-বছরে আমদানি প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক তিন শতাংশ, এর মধ্যে মূলধনী যন্ত্রপাতির আমদানি প্রবৃদ্ধি ১৮ দশমিক ৬ শতাংশ। এতে প্রতীয়মান হয় যে, দেশে বিনিয়োগ পরিস্থিতির অনুকূল পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতি বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের ভাষণে এ কথা বলেন। সংসদে এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন। ভাষণে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে এবং গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বর্তমান সরকার রাজনীতি থেকে হিংসা, হানাহানি ও সংঘাতের অবসানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে একটি উন্নত ও আলোকিত দেশ হিসাবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সরকারি দল ও বিরোধী দলসহ সকলকে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রপতি যুদ্ধাপরাধীদের বিচারসহ অন্যান্য চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করেন। বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণের পর আগামী রোববার বিকেল  পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়। অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটি সংসদের চলমান অধিবেশনের মেয়াদ আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেন।

জানুয়ারি ২০, ২০১৬
বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স দৃষ্টি নীলিমায়’ - image

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স দৃষ্টি নীলিমায়’

27 জানুয়ারি 2016, বিকাল 6:00

প্রচার- ২৮ জানুয়ারি, রাত ৭টা ৫০মিনিট অংশগ্রহনে- বাপ্পা মজুমদার, কর্নিয়া, রাজিব, সামিয়া, মারিয়া শিমু এবং বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। উপস্থাপনা- পায়েল ও হোমায়রা পরিচালনা- মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে এটিএন বাংলার আয়োজনে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স দৃষ্টি নীলিমায়’। অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টার সংবাদের পর। বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, কর্ণিয়া, রাজীব, সামিয়া এবং মারিয়া শিমু। অনুষ্ঠানে নৃত্যপরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর শিল্পীবৃন্দ। এছাড়াও থাকবে বিমান বাহিনীর নিজম্ব পরিবেশনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সহ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ সহ তাদের পরিবার বর্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান, উপদেষ্টা মন্ডলী এবং অন্ষ্ঠুানের স্পন্সর প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। পায়েল ও হোমায়রার উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ।

জানুয়ারি ২৭, ২০১৬
২৪শে এপ্রিল দশম সংসদ অধিবেশন - image

২৪শে এপ্রিল দশম সংসদ অধিবেশন

30 মার্চ 2016, বিকাল 6:00

২৪শে এপ্রিল জাতীয় দশম সংসদ অধিবেশন শুরু হচ্ছে। বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় চলতি বছরের দ্বিতীয় এই অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও সময় নির্ধারিত হবে। বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত এই অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। এসব বিল এই অধিবেশনে পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশন শুরু হতে যাচ্ছে। দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২৯ ফেব্রুয়ারি শেষ হয়। ২০১৬ সালের প্রথম ও শীতকালীন এই অধিবেশন শুরু হয়েছিল গত ২০ জানুয়ারি।

মার্চ ৩০, ২০১৬
শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে - image

শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে

15 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের একটি মামলায় সাংবাদিক শফিক রেহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে শফিক রেহমানকে আদালতে হাজির করে পল্টন থাকার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় ইস্কাটনের নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে শফিক রেহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে এ ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মারুফ। মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শফিক রেহমান ২০১৩ সালে একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তখনই জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হয় বলে তিনি (তদন্ত কর্মকর্তা) জানতে পেরেছেন। এ মামলার তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ডিবির উপ-কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে দায়ের হওয়া অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, ডিবি পরিচয়ধারীরা নিজেদের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সাক্ষাৎকার নেয়ার কথা বলে সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় ঢুকে। তবে বাসায় ঢোকার পরপরই নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তাদের সঙ্গে শফিক রেহমানকে যেতে বলেন। এ সময় বাসার বাবুর্চি তাদের বাধা দিলে তাকে মারধর করে ডিবি সদস্যরা। পরে তারা শফিক রেহমানকে নিয়ে যায় বলে জানান তালেয়া। সকাল ১০টার দিকে শফিক রেহমানকে গ্রেফতারর কথা স্বীকার করেন ডিএমপির উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। ওই সময় তিনি বলেছিলেন, শফিক রেহমানকে পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি ‌‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এপ্রিল ১৫, ২০১৬
ভারতের সঙ্গে নৌপথে আনুষ্ঠানিক পণ্য পরিবহন শুরু - image

ভারতের সঙ্গে নৌপথে আনুষ্ঠানিক পণ্য পরিবহন শুরু

15 জুন 2016, বিকাল 6:00

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে ভারতের সাথে নৌপথে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো পণ্য পরিবহন। বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের ফেরিঘাটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী মো.শাহজাহান খান। এসময় আরও ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জিয়াউল হক মৃধা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এর আগে বুধবার বিকেলে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় ১ হাজার ৪ মেট্রিক টন লৌহজাত পণ্যবাহী এমভি নিউটেক-৬ জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। বৃহস্পতিবার থেকেই প্রথমবারের মতো মাশুল দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে আখাউড়া স্থলবন্দর দিয়ে খোলা ট্রাকে করে ট্রান্সশিপমেন্টের এ পণ্য পরিবহন শুরু হবে। ভারতীয় পণ্য পরিবহনের দায়িত্বে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেড।

জুন ১৫, ২০১৬
সজিব ওয়াজেদ জয় এর একান্ত সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আগামীর বাংলাদেশ’ - image

সজিব ওয়াজেদ জয় এর একান্ত সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আগামীর বাংলাদেশ’

03 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় ৫ আগস্ট শুক্রবার রাত ১০ টা ৫৫ মিনিটে প্রচারিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর একান্ত সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আগামীর বাংলাদেশ’। এটিএন বাংলার স্টুডিওতে ধারণকৃত এই বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ. ই. মামুন। পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। সঞ্চালকের সঙ্গে একান্ত আলাপচারিতায় ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয় জানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গঠনে তাঁর চিন্তাধারা, পরিকল্পনা ও ডিজিটাল বাস্তাবয়নের সাফল্যগাঁথার কথা। ভবিষ্যত বাংলাদেশ কেমন হবে সে সম্পর্কেও দর্শকদের অনেক তথ্য দিয়েয়েন তিনি। কথা বলেছেন পারিবারিক এবং রাজনৈতিক জীবন নিয়ে। এছাড়াও তরুণ প্রজন্মের জন্য পরামর্শ এবং নির্দেশনারও দিয়েছেন তিনি।

আগস্ট ০৩, ২০১৬
আসছে ‘রূপালী প্রান্তর’ - image

আসছে ‘রূপালী প্রান্তর’

25 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএন বাংলায় শীঘ্রই প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘রূপালী প্রান্তর’। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনা নিয়ে নির্মিত নাটকটি রচনা করেছেন রিজওয়ার খান আর পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এ উপলক্ষে ২৩ আগস্ট বিকালে ওয়াসা ভবনস্থা এটিএন বাংলার স্টুডিওতে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) জিএম শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, নাটকের প্রযোজক ও মোহনা অডিও ভিজ্যুয়াল এর স্বত্ত্বাধীকারী জামাল উদ্দিন, পরিচালক কায়সার আহমেদ সহ এটিএন বাংলার উর্ধ্বতন ব্যক্তিবর্গ নাটকের শিল্পী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ‘রূপালী প্রান্তর’ নাটকটির কাহিনী প্রবর্তিত হয়েছে মডেল হান্ট নামে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে। একটি স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ‘ড্রিমল্যান্ড’ এর কর্ণধার শহীদুজ্জামান সেলিম। একটি মাল্টি-ন্যাশনাল প্রসাধন কোম্পানীর থেকে নতুন মুখের মডেল নিয়ে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মানের অর্ডার পায় সে। ‘মডেল হান্ট’ প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক ঝাক সুন্দরী রূপালী জগতের ঝলমলে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে ‘মডেলিং’ সম্পর্কে প্রচলিত কুসংস্কার, নেতিবাচক ধ্যান ধারণা ও পারিবারিক বাধা পেরিয়ে এবং কোন কোন ক্ষেত্রে উৎসাহে অনুপ্রাণীত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। নিলয়, ড্রিমল্যান্ডের মার্কেটিং চিফ ও মডেল হান্ট প্রকল্পের প্রধান। নিলয় চায় তার ভাললাগার নারী সখ মডেলিং করুক কিন্তুু সখের কোন ইচ্ছা নেই। নিলয় কৌশলে সখকে না জানিয়ে তার সিভি ও ছবি নিয়ে প্রতিযোগিতায় নাম লেখায়। সখ তার সিদ্ধান্তে অনড় থাকে। তার ছোট মামাত বোন ইভানার প্রতিদ্বন্দ্বী সে হতে চায় না। নিলয় জোর খাটিয়ে সখকে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে বাধ্য করে। সখ চ্যাম্পিয়ন হয়। সে জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয় তাকে। গ্রামের পাগলাটে ক্ষ্যাপা যুবক মোশাররফ করিম। গ্রামে অপরাধীদের ধরে এনে নিজে মক আদালত বসিয়ে রায় ঘোষণা করে, শাস্তির বিধান দেয়। কিন্তুু গ্রামে অপরাধ কমেনা। তখন সে মনে করে মানুষের মধ্যে ভালবাসা ছড়িযে দিতে পারলে সমাজে ঘৃণা ও শত্র“তা থাকবেনা এবং মানুষের মধ্যে অপরাধপ্রবনতা কমে যাবে। জনে জনে ভালবাসা ছড়িযে দেওয়ার কাজে নেমে পরে সে। ঘটনাচক্রে মোশাররফ করিমের প্রেমিকা অহনা অপ্রত্যাশিতভাবে মডেলিং এ চান্স পায়। বাধ সাথে মোশাররফ। অসুস্থ বাবাকে বাচানোর জন্য অনেক টাকার প্রয়োজন হয় অহনার। প্রেমিকের সাথে বিশ্বাসঘাতকতা করে অহনা। ভালবাসা হত্যা করা বড় অপরাধ। অহনাকে শাস্তি দিতে গিয়ে নিজেই নিজের শত্র“ হয় মোশাররফ করিম। নাটকটিতে যারা অভিনয় করেছেনঃ শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্না মজুমদার, শিরিন বকুল প্রমুখ।

আগস্ট ২৫, ২০১৬
ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’ - image

ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’

07 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ শ্লোগানে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ এর এবারের বিজয়ী দল ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’। গতকাল (০৭ জানুয়ারি) বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয় ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি এটিএন বাংলা সকাল ১১টা০৫মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে’র বিষয় ছিল “এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে”। প্রস্তাবের পক্ষে সরকারী দল হিসেবে অংশ নেয় ইবাইস ইউনিভার্সিটি। আর বিরোধী দল হিসেবে অংশগ্রহন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। সরকারী দলের প্রধানমন্ত্রী-মোঃ রিয়াজুল ইসলাম, মন্ত্রী- অনিতা ইসলাম এবং সংসদ সদস্য- মাসুদ সিকদার। বিরোধী দলের দলনেতা- হাফিজ উদ্দীন মুন্না, উপনেতা- মোঃ জহিরুল হক এবং সংসদ সদস্য- মোঃ জোবায়ের সর্দার মার্জিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার জনাব এএফএম আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) জনাব নওয়াজীশ আলী খান, ইবাইস ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম দৌলা খান। সংসদীয় ধারার এই প্রতিযোগিতায় উত্থাপিত প্রস্তাব “এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে” সংসদে গৃহীত না হওয়ায় ‘না’ জয়যুক্ত হয়। এবং এরই প্রেক্ষিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয় ইবাইস ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান অজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় আগত অতিথি, বিচারকগনকে সম্মাননা প্রদান করা হয়।

জানুয়ারি ০৭, ২০১৭
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo