logo
youtube logotwitter logofacebook logo

উপজেলা

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা - image

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

যশোরে স্কুলছাত্র রাকিব রায়হান হত্যার ঘটনায় অজ্ঞাত-পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্কুলছাত্র রাকিব যশোর শহরের মুড়লী মোড় এলাকার আমেনা মেডিসিন হাউজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফোনে জানায়, আকাশ নামে একজনের সঙ্গে সে পালবাড়ি এলাকায় রয়েছে। পরে, রাত ৮টার দিকে সংবাদ পাওয়া যায়, রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাকিব উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
‘পেট্রোল বোমা দিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে’ - image

‘পেট্রোল বোমা দিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে’

31 অক্টোবর 2015, বিকাল 6:00

পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়েও ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত জোট এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত অক্টোবরে দুর্বৃত্তের হাতে নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে, প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্য কেউ নিহত হলে যতটা আলোড়ন হয়, আওয়ামী লীগের কেউ মারা গেল সেভাবে কেউ উদ্বেগ প্রকাশ করেনা। এসময় প্রধানমন্ত্রী নিহত শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবারকে স্বান্তনা দেন। পরে গণভবনেই আওয়ামী লীগের পার্লামেন্টরী বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর ৩১, ২০১৫
স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’ - image

স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’

05 নভেম্বর 2015, বিকাল 6:00

স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বান্দরবানের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির ৭৯ সদস্য। বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা বাজারে এমএনপির সদস্যরা আত্মসমর্পণ করেন। এমএনডিপির দুটি গ্রুপের মোট ৭৯ সদস্য ৫২টির মত অস্ত্র জমা দেয়। অস্ত্রগুলো দিয়ে এমএনপির সদস্যরা বান্দরবানে লামা, আলীকদম ও থানছি উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। ২০১১ সালে ম্রো ন্যাশনাল ডিফেন্স  সংগঠনটি গড়ে উঠে । এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংগঠনটির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে পড়লে তাদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মত খুন হয়। এছাড়া মুক্তিপণের জন্যও বেশ কয়েকজন ব্যবসায়ী সংগঠনটির সদস্যদের হাতে নিহত হয়। গত বছরের প্রথম দিকে সন্ত্রাসী এই সংগঠনটির সদস্যরা পেরোয়া হয়ে উঠলে সেনাবাহিনী বান্দরবানের আলীকদম ও থানছি উপজেলায় ব্যাপক অভিযান চালায়।

নভেম্বর ০৫, ২০১৫
চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ - image

চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ

22 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: চোখের জলে মাটি ভিজিয়ে চিরচেনা পরিবেশ ছেড়ে ২৭৭ জন ছিটবাসী সোমবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৪ ছিটমহলের ১৩০ জন ও পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ১৪৭ জন রয়েছে। সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী জিরো পয়েন্টে অপেক্ষার পর দুপুরে সীমান্ত পাড়ি দেন ১৩০ জন নারী, পুরুষ ও শিশু। তাদের আনুষ্ঠানিক বিদায় জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-কুতুব-উল আলমসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা। এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী জিরো পয়েন্ট দিয়ে আনুষ্ঠনিকভাবে ভারতে গেছেন ৬৪ জন। এদিকে ভারতের নাগরিকত্ব বেছে নিয়ে আজ বাংলাদেশ ছেড়েছেন পঞ্চগড়ের ২৮ পরিবারের ১৪৭ জন। তারা জেলার দেবীগঞ্জ উপজেলার সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের বাসিন্দা ছিলেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিয়ে দুপুরে তারা সীমান্ত পাড়ি দেন। গত ২২ নভেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নভেম্বর ২২, ২০১৫
নতুন করে তফসিল ঘোষণার দাবি বিএনপি’র - image

নতুন করে তফসিল ঘোষণার দাবি বিএনপি’র

03 ডিসেম্বর 2015, বিকাল 6:00

পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমায় যেসব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং বিএনপির প্রার্থীদের মনোনায়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে সেসব এলাকায় নতুন করে তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা সরকারের ইশারায় দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় দেখতে চাই’। কোনো কোনো জায়গায় মনোনয়নপত্র জমা দেয়ায় বাধা ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ করে রিপন বলেন, ফেনী সদর, দাগনভূঁইয়া, পরশুরাম পৌরসভার ৩৩টি কাউন্সিলর পদে অন্য কাউকে মনোনয়ন জমা দিতে দেয়নি সরকারদলীয়রা। রিপন আরও বলেন, ‘আমরা আগেই সারাদেশে গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি’। জামালপুর জেলার ৭টি উপজেলা থেকে বৃহস্পতিবার যৌথবাহিনী ৮৫ জনকে গ্রেপ্তার করেছে। এতে এলাকায় নির্বাচনের পরিরর্তে গ্রেপ্তারের আতঙ্ক বিরাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, হেলেন জেরিন খান প্রমুখ।

ডিসেম্বর ০৩, ২০১৫
সোমবার থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ - image

সোমবার থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার। সোমবার থেকে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। রোববার সকালে প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রত্যাহারপত্র জমা দেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম পাটোয়ারী। সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা এবং রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় সংরক্ষিত আসনের ১ নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর রুমান এবং শেখ বোরহান উদ্দিন আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিশোরগঞ্জ সদরে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িছেন। এছাড়া পিরোজপুর সদর, খাগড়াছড়ি সদর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। এদিকে, আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জের বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া।

ডিসেম্বর ১২, ২০১৫
সারা দেশে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ - image

সারা দেশে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পৌরসভা নির্বাচনে প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচরণায় নেমেছেন প্রার্থীরা। এবারের পৌর নির্বাচনে সারা দেশের ২৩৪টি পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থীর সংখ্যা ৯২১। এর মধ্যে আওয়ামী লীগের ২৩৩, বিএনপির ২১৯, জাতীয় পার্টির ৭৩, স্বতন্ত্র ২৭১ প্রার্থী এবং অন্যান্য দলের ১২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা র্প্রাথীদের প্রতীক বরাদ্দ করেন। স্থানীয় সরকারে এই প্রথম দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে বলে মেয়র পদপ্রার্থীরা নিজ নিজ দলের মার্কা নিয়েই নির্বাচন করছেন। তবে কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য আলাদা প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় মিছিল, জনসভা বা কোনো ধরণের শোডাউন না করে আচরণ বিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুনামগঞ্জের ৪ পৌরসভায় প্রতীক বরাদ্দ শেষ করেছেন রিটার্নিং অফিসাররা। জেলার চার পৌরসভার ১২ মেয়র প্রার্থীসহ ১৫০ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৪৩ জন কাউন্সিলররা নিজ নিজ প্রতীক বুঝে নিয়েছেন। সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার মনজুর মোহাম্মদ শাহরিয়ার, দিরাই পৌরসভার রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, ছাতক পৌরসভায় রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জগন্নাথপুর পৌরসভার নির্বাহী কর্মকতা মো. হুমায়ুন কবীর স্ব স্ব পৌরসভা এলাকার প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন। মেয়র প্রার্থীর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান পৌর মেয়র আয়ুব বখত জগলুলকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীনকে মোবাইল এবং বিএনপি প্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমদকে ধানের শীষ প্রতীকের চিঠি তুলে দেন। ছাতক পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান পৌর মেয়র আবুল কালামকে নৌকা, বিএনপি প্রার্থী শামছুর রহমান সামছুকে ধানের শীষ প্রতীক বরাদ্দ করা হয়। দিরাই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মোশারফ মিয়াকে নৌকা, বিএনপি প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুককে ধানের শীষ, জাপার প্রার্থী রফিকুল ইসলাম রফিক সর্দারকে লাঙ্গল, জাসদে প্রার্থী মোজাম্মেল হোসেনকে মশাল প্রতীক বরাদ্দ করা হয়। জগন্নাথপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মনাফকে নৌকা, বিএনপি প্রার্থী মো. রাজু আহমদকে ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল করিমকে জগ প্রতীক তুলে দেয়া হয়। একই সঙ্গে কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। এদিকে টাঙ্গাইলের ৮টি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন প্রতীকের জন্য। রিটার্নিং অফিসার দলীয় মেয়র প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এছাড়া স্বতন্ত্র মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা নিজ নিজ প্রতীক বুঝে পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারনায় নেমেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৮টি পৌরসভায় মেয়র পদে ২৫ জন, কাউন্সিলর পদে ২৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সোমবার সাতক্ষীরায় পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সাতক্ষীরা পৌরসভার নির্বাচনী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক জানান, মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে পৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিএনপি দলীয় প্রার্থী তাছকিন আহমেদ চিশতি পেয়েছেন ধানের শীষ। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু পেয়েছেন নারিকেল গাছ প্রতীক। তিনি আরও জানান, কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীদেরও বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে কলারোয়া পৌরসভা নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, সেখানে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত আসনে ৬ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় প্রতিক ধানের শীষ পেয়েছেন বর্তমান মেয়র আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুনসুর আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আরাফাত হোসেন পেয়েছেন মোবাইল প্রতীক। অপরদিকে নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা ও কলারোয়া পৌর এলাকায় জমে উঠেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। শুরু করেছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে পোস্টার। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। রয়েছে ব্যানারও। আর নির্বাচনের ‘প্রতিশ্রুতি’ তো রয়েছেই। সাতক্ষীরা পৌর সভার ৭৯ হাজার ভোটার ও কলারোয়া পৌরসভার ১৮ হাজার ৫২৫ জন ভোটার মধ্যে এবার কে হবেন আগামী দিনের পৌর পিতা সেটাই এখন বিভিন্ন চায়ের স্টলে আলোচনার বিষয়। এবারই প্রথম দলীয় প্রতীকে লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও রামগতি পৌরসভার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্র মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে স্ব-স্ব রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা নির্বাচন অফিসরা মো. সহেল সামাদ জানান, তিন পৌরসভায় ১৩ মেয়র, সংরক্ষিত নারী ও কাউন্সিলর পদে ১৪৫জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এ তিন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ১০৩জন। এদের মধ্যে রায়পুর পৌরসভা ভোটার সংখ্যা ২২১১জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩শত ৬৯ ও মহিলা ৯ হাজার ৮শত ৪২জন। রামগঞ্জ পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৫শত ১৬জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৮শত ৬৬ ও মহিলা ১৪ হাজার ৬শত ৫০। অপরদিকে রামগতি পৌরসভা ১৭ হাজার ৩শত ৭৬জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৯শত ৯ ও মহিলা ৮ হাজার ৪শত ৭৬জন ভোটার রয়েছেন বলে জানান তিনি। সাভার পৌরসভা সাধারণ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে উপজেলার অডিটরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন রিটার্নিং অফিসার শাহ আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। আওয়ামী লীগ সমর্থিত প্রাথী আব্দুল গনীকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের বিভিন্ন ধরনের মার্কার প্রতীক দেওয়া হয়। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরে দলীয় প্রতীকে ব্যানার ফেস্টুন দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। সাভার পৌর সভা নির্বাচনে ২ নং ও ৮ নং ওয়ার্ডে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বি না থাকায় ২ নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা ও ৮ নং ওয়ার্ডে সেলিমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। কুষ্টিয়ায় পৌর নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল ১০টায় কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মুজিবউল ফেরদৌস সদর পৌর নির্বাচনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এসময় মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া বাকি ৪টি পৌরসভাতেও একই সময় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার কুমিল্লার ৬টি পৌরসভার ২৬জন মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ৪৫জন ও সাধারণ ওয়ার্ডে ২২৮জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। চট্টগ্রামের পটিয়া, সীতাকুন্ডসহ দশ পৌরসভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা প্রতীক পাওয়ার পর নিজ নিজ প্রচারণায় নেমে পড়েন। সিলেট জেলায় প্রথম দফায় ৩টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এরিমধ্যে প্রার্থীরা প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন। বরিশালে ৬টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্রচারণয় নেমে পরেন। ময়মনসিংহে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা সমর্থকদের নিয়ে পৌর শহরে মিছিল এবং প্রচারণা কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করে এর সঙ্গে পাড়া মহল্লায় বেরিয়েয়ে পরে এ প্রচারণা। নারায়ণগঞ্জের তারাব ও সোনারগাঁও পৌরসভা নির্বাচনে প্রতীক নিয়ে গণসংযোগ শুরু করেছে প্রার্থীরা। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে প্রার্থীদেরও সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ডিসেম্বর ১৩, ২০১৫
সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ - image

সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’

15 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে নন্দিত নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এবারও নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। ভিন্ন আঙ্গিকের এ অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন দেশের শীর্ষস্থানীয় ৪ জন শিল্পী। তারা হলেন- রফিকুল আলম, এ্যান্ড্রু কিশোর, ফাহমিদা নবী ও এস আই টুটুল। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়ে শিল্পীরা তাদের পছন্দের গান পরিবেশন করেছেন এ অনুষ্ঠানে। গান পরিবেশনের আগে বিজয় দিবস ও গান নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন শিল্পীরা। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এমন একজন বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী যিনি ১৯৭১ সালে সিলেটের হবিগঞ্জে সম্মুখযুদ্ধে লড়েছিলেন, তার উপর রয়েছে বিশেষ প্রতিবেদন। রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানের সুদর্শন রবি দাশের উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনে সাহায্য করার উদ্দেশ্যে একটি ব্যতিক্রমী কাজ করেছেন। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০০টি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনে উদ্বুদ্ধ করেছেন তিনি। অনুষ্ঠানটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।

ডিসেম্বর ১৫, ২০১৫
বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭ - image

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭

16 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায় একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চকরিয়া লামা সড়কের ইয়ংছাড় মোড়ে এ ঘটনা ঘটে। লড়ীটিতে করে ইয়াংছা এলাকার মিরিজ্ঞা পাহাড়ে গ্রামীণ ফোনের নতুন টাওয়ার বসানোর জন্য লোহার সরজ্ঞাম নিয়ে যাওয়া হচ্ছিল। নিহতরা হচ্ছেন মো. রাজিব (৪৫), মো. রবিন (৩৫), মো. অফতাব হোসেন (৫৫), আমজাদ হোসেন (৪৬), আলেক রহমান, মো. রাজিব ও মো. হাসান আলী। এদের মধ্যে হাসান আলীর বাড়ি সাতক্ষীরায় ও অন্য সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদি এলাকার রহিম পুরে। হতাহতরা সবাই টাওয়ার বসানো কাজের নির্মাণ শ্রমিক। চকরিয়া থেকে ইয়াংছা যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এ সময় লোহার সরজ্ঞাম চাপা পরে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে চকরিয়া হাসপাতালে মারা যায় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতাল, হাঁসের দিঘির সেনাবাহিনীর হাসপাতাল ও কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। লোহার সরজ্ঞাম চাপা পরা অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিসেম্বর ১৬, ২০১৫
গ্যাসের সমস্যা সমাধানের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী - image

গ্যাসের সমস্যা সমাধানের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

26 জানুয়ারি 2016, বিকাল 6:00

বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস প্রকৃতিক সম্পদ। দিন দিন এর চাহিদা বাড়ছে। তবে এর উৎপাদন বাড়াতে আগের সরকারগুলো তেমন কোন ব্যবস্থা নেয়নি। নতুন কুপ খনন এবং এলএনজি টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ করে এই সমস্যার সমাধান করা হবে। পদ্মা সেতুর ষড়যন্ত্রের ব্যাপারে তিনি বলেন, কোন ব্যক্তিকে এমডির পদে না রাখা হলে পদ্মা সেতুর টাকা আটকে দেয়া হবে, এমন কথা বলা হয়েছিল। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূলধন দুই হাজার ছয় শ’ ৬১ কোটি টাকা জানিয়ে, প্রধানমন্ত্রী বলেন, প্রায় এক কোটি মানুষ এর সুবিধা ভোগ করছে। কৃষি জমি রক্ষায় প্রতিটি উপজেলাকে একটি মাস্টার প্লান তৈরী করতে বলা হয়েছে বলে জানান সংসদ নেতা।

জানুয়ারি ২৬, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo