logo
youtube logotwitter logofacebook logo

উঠবে

বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’ - image

বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’

24 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় প্রতি বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচারিত হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’। দর্শকদের জন্য পোগো টেলিভিশনের অনুষ্ঠানটি বাংলায় ডাবিং করে প্রচার করা হচ্ছে। শিশুতোষ এই শিক্ষামূলক অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রব। ছোটদের মাঝে রব খুবই জনপ্রিয় একটি নাম। টিভি শো ম্যাডে’র বদৌলতেই তিনি এই জনপ্রিয়তা অর্জন করেছেন। খুবই সাধারণ উপকরণ ব্যবহার করে কিভাবে শিল্পমান সম্মত ব্যবহার্য জিনিস তৈরি করা যায় অনুষ্ঠানের দর্শকদের জন্য রব তাই করে দেখান। অনুষ্ঠানে তার সঙ্গী হিসেবে থাকে একদল শিশু। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই দর্শকদের জন্য থাকে নিত্য নতুন আবিস্কারের টানটান উত্তেজনা। কাঠ পেন্সিল, তুলি, রং এবং কাগজের মতো সামান্য উপকরণ ব্যবহার করে খুব সহজেই রবের হাতের স্পর্শে হয়ে ওঠে একটি চমৎকার শিল্পকর্ম। পুরো প্রক্রিয়াটি শিশুরা আনন্দের সাথে উপভোগ করেন। পরবর্তীতে ঘরে বসে অনুশীলনের মাধ্যমে নিজেরাও যাতে তৈরি করতে সক্ষম হয় সেজন্য সাবলীলভাবে পুরো বিষয়টি তুলে ধরা হয়। রবের প্রতিটি সৃষ্টির সঙ্গেই জড়িত থাকে তার শৈল্পিক মননের ছোঁয়া। ব্যবহৃত প্লাস্টিকের বোতল নতুবা কাগজের বাক্স দিয়ে রং-তুলির আঁচড়ে নতুন এবং সহজ কৌশলে শিশুদের জন্য তৈরি করা হয় মজার মজার খেলার সামগ্রী। অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা নিজেদের সৃজণশীল প্রতিভার বিকাশের ক্ষেত্রটিকে অনেক বেশি বিস্তৃত করতে পারবে। সেই সাথে হয়ে উঠবে শৈল্পিক মননের অধিকারী।

নভেম্বর ২৪, ২০১৫
লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ - image

লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’

06 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০৭ ডিসেম্বর) বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে লাইফস্টাইল বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’। আজরা মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে শৈল্পিক রুচির পরিচয়েই পরিশিলীত মনের প্রকাশ। আজকাল অনেকের মনেই ঘুরপাক খায় একটি কথা, কীভাবে হবেন সেরা? কীভাবে হয়ে উঠবেন পরিবারের মধ্যমনি? শুধু বাহ্যিক সৌন্দর্য্যই নয় কর্থাবার্তা, যেকোন পরিস্থিতি আয়ত্ব করার কৌশল, ফিটনেস, পোষাক পরিচ্ছদ, সঠিক কর্ম পরিকল্পনা, সৌজন্যবোধ সবকছিু মিলিয়েই একজন হয়ে উঠতে পারেন পরিবার, অফিস সব খানেই সেরা। শুধু সৌন্দর্য্য চর্চায় নয় জীবন যাপনের খুটিনাটি বিষয়গুলো একে একে তুলে ধরা এ অনুষ্ঠানে। তারকাদের জীবন যাপন, পুষ্টিবিদের নিদের্শনা, মনোবিজ্ঞানীর পরামর্শ, রুপ বিশেষজ্ঞের কথা, ফিটনেস টিপসসহ আরও অনেক বিষয় দিয়ে সাজানো হবে ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ অনুষ্ঠানটি।

ডিসেম্বর ০৬, ২০১৫
প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা - image

প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্যারিস চুক্তি পৃথিবীকে বাঁচানোর সেরা সুযোগ তৈরি করে দিয়েছে। কার্বন নি:সরণ কমানোর বিষয়ে জলবায়ু চুক্তিটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে। ওবামা বলেন, গোটা বিশ্ব যখন এক হয়, তখন একসঙ্গে সবকিছুই যে করা সম্ভব হয়; এটি তারই প্রমাণ।’ বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশ চীনও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। সম্মেলনে চীনা প্রতিনিধি ঝি ঝেনহুয়াও বলেছেন, চুক্তিটি যথার্থ নয়; তবে এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়টি তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে না। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জোটের চেয়ারম্যান গিজা গ্যাসপার মার্টিন্স বলেন, তারা যা আশা করেছিলেন, এটি তার সেরা প্রতিফলন, শুধু স্বল্পোন্নত দেশগুলোর জন্যই নয়, বিশ্বের নাগরিকদের জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেন, জলবায়ু চুক্তি বিশ্বের ৭শ’ কোটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ডিসেম্বর ১২, ২০১৫
শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা - image

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব র‌্যাংকিংয়ে র্শীষ স্থান ধরে রেখেই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা। ওদিকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ । ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ের দুয়ে রয়েছেন বেলজিয়াম । আর এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে কলম্বিয়া । আর চারে রয়েছেন বিশ্ব-চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৫ কোপা আমেরিকার জয়ী চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এদিকে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এবারের আসর বসছে । এদিকে, ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।

জুন ০১, ২০১৬
শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো জোনাক পোকার মত’ - image

শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো জোনাক পোকার মত’

06 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘স্বপ্নগুলো জোনাক পোকার মত’ এর শেষ পর্ব। ধারাবাহিকটি ২৬ পর্বেই শেষ হচ্ছে। সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, তারিন, অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকী প্রমুখ। মানুষের জীবন একটাই। আর এই পৃথিবীটা অনেক সন্দর। এই সুন্দর পৃথিবীতে মানুষ অনেক কিছু আশা করে, স্বপ্ন দেখে। মানুষ আশা করে বলেই বেঁচে থাকে। তোড়া ও নোরা দুই বোন। দুজনেই মা-বাবার আদরের মেয়ে। তোড়া ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে সে বড় ব্যান্ডের নামকরা সিঙ্গার হবে। ওদের বাটারফ্লাই নামের একটা ব্যান্ডদল আছে। ব্যান্ডদলের মালিক শৈবাল। শৈবাল দারুন লেখে। গানের গলাটাও দূর্দান্ত। সে ভালোবাসে তোড়াকে। কিন্তু তোড়াকে তা বলা হয়ে ওঠেনি। শৈবাল স্বপ্ন দেখে তোড়া একদিন বড় সিঙ্গার হবে, ব্যান্ড সিঙ্গার। যেদিন ও স্টেজে উঠবে সেদিনই সে গান গাইবে, তার আগে না। এই স্বপ্ন নিয়েই তোড়াকে ব্যান্ড সিঙ্গার হিসেবে তৈরি করতে থাকে সে। একদিন তোড়াকে নিয়ে শৈবাল স্টেজে ওঠে। কিন্তু বিধি বাম। তোড়াকে দেখে ভালোবেসে ফেলে কর্পোরেট বিজনেস ম্যান জামান। জামানের প্রেমে সাড়া দেয় তোড়া। তোড়া এবং জামানের মাঝে প্রেম হয়। স্বপ্ন ভেঙ্গে যাওয়াতে কষ্ঠ পায় শৈবাল। বিষয়টি শৈবালের মা জানতে পেরে হার্ট অ্যাটাক করে। আবারও ধাক্কা খায় বৈাল। স্বপ্ন ভেঙ্গে যায় শৈবালের। এরপরই কাহিনী মোড় নেয় অন্যদিকে। শুরু হয় নাটকীয়তা।

জুন ০৬, ২০১৬
‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ - image

‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’

08 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০৯ জানুয়ারি) বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে লাইফস্টাইল বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’। আজরা মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে শৈল্পিক রুচির পরিচয়েই পরিশিলীত মনের প্রকাশ। আজকাল অনেকের মনেই ঘুরপাক খায় একটি কথা, কীভাবে হবেন সেরা? কীভাবে হয়ে উঠবেন পরিবারের মধ্যমনি? শুধু বাহ্যিক সৌন্দর্য্যই নয় কর্থাবার্তা, যেকোন পরিস্থিতি আয়ত্ব করার কৌশল, ফিটনেস, পোষাক পরিচ্ছদ, সঠিক কর্ম পরিকল্পনা, সৌজন্যবোধ সবকছিু মিলিয়েই একজন হয়ে উঠতে পারেন পরিবার, অফিস সব খানেই সেরা। শুধু সৌন্দর্য্য চর্চায় নয় জীবন যাপনের খুটিনাটি বিষয়গুলো একে একে তুলে ধরা এ অনুষ্ঠানে। তারকাদের জীবন যাপন, পুষ্টিবিদের নিদের্শনা, মনোবিজ্ঞানীর পরামর্শ, রুপ বিশেষজ্ঞের কথা, ফিটনেস টিপসসহ আরও অনেক বিষয় দিয়ে সাজানো হবে ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ অনুষ্ঠানটি।

জানুয়ারি ০৮, ২০১৭
১০০তম পর্বে ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ - image

১০০তম পর্বে ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’

19 মার্চ 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২০ মার্চ) বিকাল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে লাইফস্টাইল বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ এর ১০০তম পর্ব। আজরা মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। দৈনন্দিন লাইফস্টাইলে শৈল্পিক রুচির পরিচয়েই পরিশিলীত মনের প্রকাশ ঘটে। অনেকের মনেই ঘুরপাক খায় একটি কথা, কীভাবে হবেন সেরা? কীভাবে হয়ে উঠবেন পরিবারের মধ্যমনি? শুধু বাহ্যিক সৌন্দর্য্যই নয় কর্থাবার্তা, যেকোন পরিস্থিতি আয়ত্ব করার কৌশল, ফিটনেস, পোষাক পরিচ্ছদ, সঠিক কর্ম পরিকল্পনা, সৌজন্যবোধ সবকছিু মিলিয়েই একজন হয়ে উঠতে পারেন পরিবার, অফিস সব খানেই সেরা। শুধু সৌন্দর্য্য চর্চায় নয় জীবন যাপনের খুটিনাটি বিষয়গুলো একে একে তুলে ধরা হয়ে থাকে এ অনুষ্ঠানে। তারকাদের জীবন যাপন, পুষ্টিবিদের নিদের্শনা, মনোবিজ্ঞানীর পরামর্শ, রুপ বিশেষজ্ঞের কথা, ফিটনেস টিপসসহ আরও অনেক বিষয় দিয়ে সাজানো হয় ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন একজন সেলিব্রেটি, পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী, বিউটিসিয়ান, ফ্যাশন ডিজাইনার, হেলথ ইন্সট্রাকটর অতিথি হিসেবে উপস্থিত থাকেন। কিভাবে খুব সহজেই একজনকে ব্যক্তিত্ববান করে উপস্থাপন করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন অতিথিরা। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে টেলিফোনে অংশ নেওয়া দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। অনুষ্ঠান উপভোগ করে দর্শকরা বিশেষজ্ঞ অতিথির পরাশর্ম মাফিক হয়ে উঠতে পারেন সেরা। অফিস কিংবা বাসায় নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন খুব সহজেই।

মার্চ ১৯, ২০১৭
ভয়ডরহীন ক্রিকেটের প্রতিশ্রুতি দিচ্ছেন সোহান - image

ভয়ডরহীন ক্রিকেটের প্রতিশ্রুতি দিচ্ছেন সোহান

23 জুলাই 2022, বিকাল 6:00

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হচ্ছে নুরুল হাসান সোহানের। অধিনায়ক হিসেবে নাম ঘোষণার দিনই নেতৃত্বের চ্যালেঞ্জটা উপভোগ করতে চান বলে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। একই সঙ্গে মাঠে ভয়ডরহীন ক্রিকেটের প্রতিশ্রুতিও দিলেন বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আজ সংবাদ সম্মেলনে দল নিয়ে নিজের চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন সোহান। ভয়ডরহীন ক্রিকেটকে টি-টোয়েন্টির মূল প্রতিপাদ্য হিসেবে দেখা হয়। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দলের কাছ থেকে ইতিবাচক মানসিকতা দেখতে চান জানিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মূল যে জিনিসটা মনে হয়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব যাতে এটা করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রসেসটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয়, ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’ অধিনায়ক হিসেবে দলের কাছ থেকে শতভাগ চান সোহান। নিজেদের সেরাটা দিলেই যে সব সময় সফলতা আসবে সেটা মনে করেন না তিনি। তবে এ ক্ষেত্রে প্রক্রিয়াটা ঠিক রাখতে চান সোহান, ‘দেখেন সবাই সবার ক্ষেত্রে আলাদা। একজনের সঙ্গে আরেকজনের মেলানো কঠিন। আমি সবার কাছ থেকে এটাই চাইব, যেন যে যার জায়গা থেকে শতভাগ দিয়ে চেষ্টা করি। এমন না যে শতভাগ দিলেই সফল হব। এখানে প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই যদি শতভাগ দিয়ে মন থেকে চেষ্টা করি, ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’ নেতৃত্বের সঙ্গে এই সংস্করণে নিজের ব্যাটিংয়েরও চ্যালেঞ্জও থাকছে সোহানের। টি-টোয়েন্টিতে এখনো নিজেকে প্রমাণের অপেক্ষায় তিনি। নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আমি যেটা বললাম, রানের চেয়ে ইম্প্যাক্ট জরুরি। এমন যে আজ ১৫-২০ রান করলাম, পরের ম্যাচে রান না করলে কথা উঠবে। ১৫-২০ রান সংখ্যায় কম দেখা যায়, এর চেয়ে খেলার ওপর কতটা প্রভাব রাখতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাট করি সেখানে ৫০ বা ১০০ করার সুযোগ কম থাকে। আমার কাছে মনে হয়, দলের চাহিদা অনুসারে যে প্রভাব ফেলা দরকার সেটা ফেলতে চাই।’

জুলাই ২৩, ২০২২
ঝুলেও বাসে উঠতে পারছে না মানুষ, রাজধানীতে গণপরিবহনের সংকট চরমে - image

ঝুলেও বাসে উঠতে পারছে না মানুষ, রাজধানীতে গণপরিবহনের সংকট চরমে

05 আগস্ট 2022, বিকাল 6:00

রাজধানীর শাহবাগ মোড়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষার পর আসছে একটি-দুটি বাস। সেই বাসও যাত্রীতে ঠাসা, দরজার হাতল ধরে ঝুলে আছে অনেক যাত্রী। এখানে অপেক্ষারত মানুষ যে ঝুলেও কোনোভাবে বাসে উঠবে, সেই সুযোগও নেই। শুক্রবার রাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীতে আগের মতো বাসের দেখা মিলছে না। দীর্ঘ সময় পর পর দু-একটি বাস এলেও তাতে উঠতে পারছে না যাত্রীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছেন বাসমালিকেরা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়েও গণপরিবহনে উঠতে না পারায় ক্ষোভ প্রকাশ করছে সাধারণ যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, আজিমপুর, সায়েন্স ল্যাব মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে এ অবস্থা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে শত শত মানুষ। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে পরিপূর্ণ। বিভিন্ন স্থানে দু-একজন নেমে গেলেও হুড়োহুড়ি করে উঠছে অনেক বেশি। অনেকে বাসে উঠতে পারবে না এমন আশঙ্কা থেকে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছে। এদিকে বাসের সংকটে সিএনজি অটোরিকশা ও রিকশাচালকেরাও চাইছেন বাড়তি ভাড়া। সায়েন্স ল্যাব মোড়ে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে না পারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে শাহ আলম জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে তিনি দাঁড়িয়ে আছেন। যেসব বাস আসছে, তার সবই যাত্রীতে পূর্ণ। কোনোভাবে যে ঝুলে বাসে উঠবেন, সেই সুযোগও পাচ্ছেন না তিনি। শাহ আলম বলেন, ‘হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তিটাই বেশি বেড়েছে। আমাদের কথা চিন্তা করার কেউ নেই।’ এর আগে গতকাল রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা। এর ফলেই ঢাকায় হঠাৎ করে গণপরিবহন বন্ধ হয়ে যায়।

আগস্ট ০৫, ২০২২
কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন! - image

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন!

09 আগস্ট 2022, বিকাল 6:00

স্বাগতিক দলের ম্যাচ দিয়ে পর্দা উন্মোচিত হয় ফুটবল বিশ্বকাপের। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে এই রীতি চলে আসছে। তবে ২০২২ বিশ্বকাপের সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে খেলবে না স্বাগতিক কাতার। হোস্টদের প্রথম ম্যাচ খেলাতে একদিন এগিয়ে আসতে পারে আসন্ন ফুটবল মহাযজ্ঞ। খবরটি দিয়েছে আর্জেন্টাইন দৈনিক টিওআইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে। সূচি অনুসারে কাতার বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২১শে নভেম্বর। সেদিন চারটি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের দুই দল সেনেগাল-নেদারল্যান্ডস। স্থানীয় সময় দুপুর একটায় প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দু’দল সেনেগাল ও নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের অন্য দু’দল ইংল্যান্ড ও ইরান। আর দিনের চতুর্থ ম্যাচটি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হওয়ার কথা রয়েছে ‘এ’ গ্রুপের মধ্যকার দু’দলের ম্যাচটি। দিয়ারিও ওলের প্রতিবেদনে বলা হয়, নতুন সূচিতে একদিন এগিয়ে ২০শে নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এরপর ২১শে নভেম্বর দ্বিতীয় দিন বেলা ১১টায় খেলবে নেদারল্যান্ডস-সেনেগাল। বিশ্বকাপের বাকি ম্যাচের সূচি অপরিবর্তিত রাখা হবে বলে জানিয়েছে দিয়ারিও ওলে। বিশ্বকাপ একদিন এগিয়ে আসার সম্ভাবনা জাগলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওলের প্রতিবেদনে বলা হয়, সূচি পরিবর্তন করতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে ফিফা কাউন্সিল ব্যুরো গঠন করা হবে। ৬টি মহাদেশীয় সংস্থাগুলো হলোÑ উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি এবং ওএফসি।

আগস্ট ০৯, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo