logo
youtube logotwitter logofacebook logo

ঈদ

লাক্স এ সপ্তাহের নাটক ‘মোহ’ - image

লাক্স এ সপ্তাহের নাটক ‘মোহ’

05 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (৬ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক ‘মোহ’। লুৎফা হোসেন এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, প্রিয়াংকা, ডলি জহুর প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবেÑ কবির মায়ের পছন্দের মেয়ে এ্যানিকে বিয়ে করে। কিন্তু এ্যনি মনে করে কবিরকে বিয়ে করে সে ভুল করেছে। বাবার চাকুরীর গোনা টাকায় বড় হয়েছে। ভাই বোন নিয়ে অভাবে থেকে এ্যানি বাড়ী গাড়ীর স্বপ্ন দেখে। বাড়ী গাড়ী  যার নেই তার জীবন অর্থহীন। জীবনতো একটাই, সংসার করতে হচ্ছে সেই গোনা টাকার মধ্যে। কেন অভাবের মধ্যে থেকে নিজেকে তিলে তিলে নিঃশেষ করবে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। একদিন হঠাৎ করেই মার্কেটে দেখা হয় কবিরের বড় ভাইয়ের মত বিশিস্ট শিল্পপতি আকাশের সাথে। এ্যানি আবেগে অচেতন হয়ে পরকিয়ায় জড়িয়ে যায় আকাশের সাথে। এক পর্যায়ে কবিরকে ডিভোর্স দিয়ে আকাশকে বিয়ে করে চলে যায় দেশের বাইরে। বেশ কিছুদিন কেটে যায় সুখে স্বাচ্ছন্দে। আকাশ এ্যানির সাথে প্রতারণা করেছেন জেনে ক্ষিপ্ত হয়ে তাকেও ডিভোর্স দিয়ে দেশে চলে আসে। মাঝরাতে হোটেল থেকে কবিরকে ফোন করে। কবিরকে নতুন করে ঘর বাঁধার কথা বলে। দেখা করতে চায়। কবির ফোনেই বলে, আমি আর মা বাকী জীবটা কাটাতে চায়। নতুন করে ঘর বাঁধার, স্বপ্ন দেখার কোন সাধ নেই, সব সাধ মিটে গেছে। দেশে আসার পর এ্যানির মা-বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই তার সাথে সম্পর্ক রাখতে চায় না। কাছের মানুষদের অনেক কাছে থেকে কষ্ট পেতে চায় না এ্যানি। তাইতো দেশের মায়া ছেড়ে আবারো চলে যায় দেশের বাইরে।

নভেম্বর ০৫, ২০১৫
ঐশীর ফাঁসির আদেশ - image

ঐশীর ফাঁসির আদেশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমাকে মৃত্যু দণ্ডের  আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তার ঐশীর বন্ধু রনির দুই বছরের কারাদণ্ড ও জনিকে বেকসুর খালাসের আদেশ দেয়া হয়েছে। যুক্তিতর্কের শুনানি শেষে গত ৪ নভেম্বর তিনিই রায়ের জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা কনেন। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সোয়া ১১টার দিকে প্রধান আসামি নিহত দম্পতির মেয়ে ঐশী এবং হত্যাকাণ্ডে সহায়তাকারী হিসেবে আসামি হওয়া ঐশীর ২ বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে আদালতে হাজির করা হয়। জনি শুরু থেকেই কারাগারে ছিলেন। রনি মাঝখানে জামিনে থাকলেও রায়ের দিন ঠিক করে দিয়ে বিচারক তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ঐশীদের বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। গত বছরের ১ জুন গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মা সালমা বেগমের জিম্মায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

নভেম্বর ১১, ২০১৫
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’ এর জন্য মনোনয়ন পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান - image

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’ এর জন্য মনোনয়ন পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৫’ এর সেরা গায়িকা ক্যাটাগরিতে মনোনয়ন পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান। ০৩ ডিসেম্বর ২০১৫ দৈনিক প্রথম আলো পত্রিকার (বৃহস্পতিবারের ক্রোড়পত্র) আনন্দ পাতায় ছাপা হয় দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকা। মে-আগস্ট ২০১৫ প্রান্তিকের সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা টিভি অভিনেতা, সেরা টিভি অভিনেত্রী, সেরা চলচ্চিত্র অভিনেতা, সেরা চলচ্চিত্র অভিনেতা, সেরা চলচ্চিত্র অভিনেত্রী এবং সেরা নবাগত অভিনয় শিল্পী ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় সেরা গায়িকা ক্যাটাগরিতে জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান মনোনয়ন পান। এ তালিকায় মনোনয়নপ্রাপ্ত অন্যান্য শিল্পীরা হলেন কনক চাঁপা (পদ্ম পুকুর), ন্যান্সি ( শোনো তুমি) এবং সামিনা চৌধুরী (একটা বন্ধু চাই)। শিল্পী ইভা রহমান যে অ্যালবামের গানের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৫ এর জন্য মনোনয়ন পেয়েছেন, সে অ্যালবামের নাম ‘মনের শহর’। অ্যালবামটি প্রকাশ পায় এ বছরের ঈদ উল ফিতরে। এটি শিল্পী ইভা রহমানের ২৪তম একক অ্যালবাম। অ্যালবামের গানগুলোতে সুর ও সঙ্গীত পরিচালনা করেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন কবির বকুল, এইচ এম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, শেখ রেজা শানু প্রমুখ গীতিকার। ভুটান ও বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে এ অ্যালবামের গানগুলো চিত্রায়ন করা হয়। প্রেম, ভালোবাসা, ভালোলাগা এবং বিরহকে তুলে ধরা হয়েছে এ অ্যালবামের গানের মাধ্যমে। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো মন প্রজাপ্রতি, মিষ্টি যন্ত্রণা, এক পলকে একটু দেখা, স্পর্শে হোক, উৎসবের গান, তুমি পাশাপাশি চললে, মনের মানুষ, তুমি বৃষ্টি হলে, এভাবে ডেকোনা এবং মনের শহর। শিল্পী ইভা রহমান দেশের একজন স্বনামধন্য ও অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী। কিছুটা বিরতীর পর প্রকাশ পায় তার এই ২৪তম অ্যলবাম। এ অ্যালবামের প্রকাশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। আর অ্যালবাম প্রকাশের পর এর গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া এ অ্যালবামের গানগুলো নিয়ে ‘ঈদ উল ফিতর-২০১৫’ এর বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন, রাত ১০টা ৪৫মিনিটে এটিএন বাংলায় প্রচার হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মনের শহর’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় মডেল ও অভিনেতা অপূর্ব। এ অনুষ্ঠানটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

ডিসেম্বর ০৪, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৫ ফেব্র“য়ারি’ ১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৫ ফেব্র“য়ারি’ ১৬

24 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’, উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ। ০৯টা ৪৫মিঃ ভাষা আন্দোলনের উপর বিশেষ অনুষ্ঠান ‘আমার ভাষা আমার গর্ব’ (২৫), পরিচালনা- জিললুর রহমান। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’ সরাসরি ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৪৪), পরিচালনাঃ লায়লা বানু। ১২টা ৪৫মিঃ বিশেষ নাটক ‘ঘুমের দেশে ঘুম ভাঙ্গাতে’ পরিচালনা- আশরাফী মিঠু। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ পরিচালনা- এফ আই মানিক। অভিনয়েঃ শাকিব, পূর্ণিমা, রাজ্জাক, ববিতা, সূচরিতা প্রমুখ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৮৭) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৬১) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’, (পর্ব-১৬) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা৫৫মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ পরিচালনা- সাঈদ তারেক। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩৬৯) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ফেব্রুয়ারি ২৪, ২০১৬
৪র্থ বর্ষে ‘কমেডি আওয়ার’ - image

৪র্থ বর্ষে ‘কমেডি আওয়ার’

24 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ তিন বছর পার করে ৪র্থ বর্ষে গড়িয়েছে। আগামীকাল ২৫ ফেব্র“য়ারি, বৃহষ্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে এর ৭৫তম পর্ব। ২০১২ সালের নভেম্বরে শুরু হয়ে নিয়মিত অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় বর্তমানে কমেডি আওয়ার উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। কমেডি আওয়ার একটি হাসির অনুষ্ঠান। ‘বেশী বেশী হাসুন ভালভাবে বাঁচুন’- এই শ্লোগান নিয়ে বিভিন্ন হাস্য রসাত্মক বিষয়বস্তু পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানে মানুষকে হাসতে উদ্বুদ্ধ করা হয়। এতে প্রচারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতিনকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশী ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশী ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন। এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা। কমেডি আওয়ারের মঞ্চে অভিনয়শিল্প বা সংষ্কৃতির বিভিন্ন অঙ্গনে আজীবন অবদানের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে বিভিন্ন গুনী এবং প্রবীন ব্যক্তিত্বদেরকে লাইফটাইম এচিভমেন্ট অনার ক্রেস্ট প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানটির ৭৫তম পর্বটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস এবং অভিনেত্রী প্রিয়া আমান। বিভিন্ন হাসির নাট্যাংশে অভিনয় করেছেন আফজাল শরীফ, পরেশ আচার্যি, আশরাফ কবির, এস এম হায়দার আলী, ম ফারুক, আবুল কালাম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, নাসরিন আক্তার লিপি, বিটলু শামিম, লিটন খন্দকার, অর্চনা, আব্দুস সোবহান, আর জে আকাশ প্রমুখ। প্যারোডি গানের সাথে নাচ পরিবেশন করেছেন জনপ্রিয় কৌতুকশিল্পী হারুন কিসিঞ্জার এবং চাঁদনী। নিয়মিত আয়োজন চুটকি বলার আসর, ফানি ভিডিও ছাড়াও এতে ভিন্নধর্মী একটি গানের সাথে দলীয় নাচ পরিবেশন করেছেন সাইফুল ইসলাম স্বর্ণ এবং তার সহশিল্পীরা।

ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/৩১ মার্চ’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/৩১ মার্চ’ ২০১৬

30 মার্চ 2016, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’, উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’ পরিচালনা- ইসমাত জেরিন খান। (সরাসরি সম্প্রচার) ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৪৯) পরিচালনাঃ লায়লা বানু। ১২টা ৪৫মিঃ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বাধীনতার উৎসবে’ পরিচালনা- মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান, রুমানা আফরোজ। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ ০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ও প্রিয়া তুমি কোথায়’ পরিচালনা- শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়েঃ ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৬টা ইংরেজি সংবাদ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’ (পর্ব-১০) রচনাঃ আহসান হাবীব, পরিচালনাঃ বিক্রম খান। অভিনয়েঃ তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৭১) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’ (পর্ব-৪০) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা৫৩মিঃ এবি টেলিকম নিবেদিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ পরিচালনা- সাঈদ তারেক। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ নবুয়াত রহমান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩৯৩) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

মার্চ ৩০, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৮ এপ্রিল’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৮ এপ্রিল’ ২০১৬

27 এপ্রিল 2016, বিকাল 6:00

০৯টা এটিএন বাংলা সংবাদ ০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’, উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’, পরিচালনা- ইসমাত জেরিন খান। (সরাসরি সম্প্রচার) ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৫২) পরিচালনাঃ লায়লা বানু। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০১টা ২০ মিঃ সম্মিলিত নাগরিক সমাজের বিশেষ টক শো, পরিচালনা- জিললুর রহমান। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ ০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘তুমি বড় ভাগ্যবতী’ পরিচালনা- আবুল কালাম আজাদ। অভিনয়েঃ শাবনূর, ফেরদৌস। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৬টা ইংরেজি সংবাদ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’ (পর্ব-১৭) রচনাঃ আহসান হাবীব, পরিচালনাঃ বিক্রম খান। অভিনয়েঃ তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৭৮) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’, (পর্ব-৫৯) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৩মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ উপস্থাপনা- দেবাশীষ বিশ্বাস ও প্রিয়া আমান, পরিচালনা- সাঈদ তারেক। ১২টা টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনা- শ্যামল দত্ত, পরিচালনা- নবুয়াত রহমান। ০১টা এটিএন বাংলা সংবাদ। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৪১২) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

এপ্রিল ২৭, ২০১৬
‘রাজকুমার’ চলচ্চিত্রের শুভ মহরত - image

‘রাজকুমার’ চলচ্চিত্রের শুভ মহরত

29 মে 2016, বিকাল 6:00

 বিনোদন ডেস্কঃ সাফিউদ্দিন সাফির নির্দেশনায়,আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীতে ‘রাজকুমার’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। ২৯ মে সন্ধ্যা ৮ টায় রাজধানীর বিএফডিসিতে ‘রাজকুমার’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হল। ‘রাজকুমার’ চলচ্চিত্রে বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন মুগ্ধতা। পরিচালক সাফি উদ্দিন সাফি জানান, ‘থ্রি ঈগলস’ -এর প্রযোজনায় আসছে ঈদের পর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘এককথায় অসাধারণ একটি গল্প। এমন একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ আমার ভাগ্যে আসবে তা ভাবিনি কখনো। অনেক অনেক কৃতজ্ঞতা সাফি স্যারের প্রতি।’

মে ২৯, ২০১৬
‘ঈদে ৬ দিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ’ - image

‘ঈদে ৬ দিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ’

16 জুন 2016, বিকাল 6:00

কুমিল্লা প্রতিনিধি: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে ও পরের ৩দিন করে ৬ দিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য ও গার্মেন্টস সামগ্রীবাহী যানবাহনের জন্য শিথিলতা থাকবে। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চারলেন প্রকল্পের কোটবাড়ি ফুটওভার ব্রিজসহ ৭টি ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে এসব কথা বলেন। ১৪ দলীয় জোট ও মন্ত্রীসভায় জাসদের অবস্থান সম্পর্কে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত। আমরা জাসদের অতীত জেনেই তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য করেছি। বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঐক্য করেছি। উগ্র সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজনে আমরা জোট করেছি।’ ‘অতীত নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কেঁচো খুড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে। সবসময় সবকিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করলে বর্তমানের প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদ উৎসাহিত হবে।’ এসময় উপস্থিত ছিলেন ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তাগণ। এর আগে মন্ত্রী মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, শহীদনগর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ক্যান্টনমেন্ট এলাকায় ৬টি ফুটওভারব্রিজের উদ্বোধন করেন।

জুন ১৬, ২০১৬
বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আতিফ আসলাম নাইট’ - image

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আতিফ আসলাম নাইট’

21 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলায় ঈদ উল ফিতর এর বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরের দিন রাত ১০টা ৪৫মিনিটে প্রচার হবে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম এর অংশগ্রহনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’। অনুষ্ঠানে আতিফ আসলাম ছাড়াও থাকবে আকৃতি কাক্কার, মমতা শর্মা ও সাব্বির খান এর কন্ঠে জনপ্রিয় সব গান। অনুষ্ঠানের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আরাহা হু মে’. ‘জুদা হোকে ভি’, ‘দূরি সাহি যায়ে না’, ‘পেহলি নজর মে’, ‘জিনে লাগা হু’, ‘তু জানে না’, পিয়া ওরে পিয়া’, ‘হোনা থা পেয়ার’, ‘লাবো কো’ ইত্যাদি। হিন্দি এসব গানের পাশাপাশি শিল্পীদের কন্ঠে থাকবে জনপ্রিয় সব বাংলা গান। উল্লেখ্য গত ২৯ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হয় ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। এটিএন এন্টারটেইনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা সমগ্র অনুষ্ঠানটি ধারণ করে। এ অনুষ্ঠানটিই এবারের ঈদে প্রচার হবে। দেবাশিষ বিশ্বাস ও আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

জুন ২১, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo